এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৬398640
  • বিচ্ছিরি দিল। বলে অনুপ্রেরণা। :))
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৩398639
  • ও, আমি তো লিং ও তো দিতে পারি।তাহলে ঐ ঠিক রইল, আমি দিচ্ছি টংলিং।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৯398638
  • তবে আজকাল তো সবেতেই ওপেন সোর্সের জনপ্রিয়তা বাড়ছে, সেই সময়ে ওপেন হাগার বিরুদ্ধে এরকম ওপেনলি অ্যাড দেওয়াটা কি ঠিক হলো?
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৭398637
  • খ দা, উৎকৃষ্ট মদ খেতে ও খাওয়াতে আমি সর্বদা প্রস্তুত। দেখা হলে অবশ্যই খাওয়াবো ঃ)
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৫398636
  • নেই কারণ অনুপ্রেরণা থাকবে অথচ ইয়ে বারণ হবে এটা টাফ। বিং .... গো। খ
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩398635
  • বি দা যে লিং দিয়েছেন, সেথায় দেকা যাচ্চে ফ্লেক্সে রাণীমার ছবি নেই। ভারী অন্যায় কিন্তু।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:১২398634
  • পিং ও দিচ্ছি না কারণ পং এর সময় নেই। খ
  • ফ্যা চাং | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:১১398633
  • শিং দেয়নি এই ঢের।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৭398632
  • ল্যাং খাওয়া থাকলেও দেওয়া কঠিন। খ
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০১398631
  • আমি টং দিতে পারি। টংঘর।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৭398630
  • লিং ও নাই লং ও নাই। ঢং আছে, হবে ?ঃ-) খ
  • ফ্যা চাং | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫০398629
  • আমারও লিংক চাই।
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৯398628
  • ডিসি, মাইরি কল্লোল লাহিড়ির লেখা সম্পর্কে তোমার মন্তব্য রিয়েলি আনকাইন্ড। কল্লোল লাহিড়ি ডিজার্ভস আ লিটল মোর রেসপেক্ট। কখনো দেখা হলে, যদি অল্প উৎকৃষ্ট মদ কিছু খাওয়াও, তাইলে ঝগড়া করতে পারি, অফার টা সিরিয়াস ঃ-))
    আমি কল্লোল লাহিড়ি, কৌশিক দত্ত, এদের সম্পর্কে অসম্ভব সেনসিটিভ ঃ-) তাই অফারটা প্রকৃতই সিরিয়াস, ইগনোর করলে অমূল্য এক্ষপিরিয়েন্স থেকে বঞ্চিত হবেন। ঃ-))))))))))) খ
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৬398627
  • থ্যাম্কু আগন্তুক!
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪১398626
  • কবিতার রিভিউ এর থেকে উদ্ধৃত কবিতা গুলো অন্তত অনেক অনেক ভালো। এত নাম করা পত্রিকায় এরকম পরীক্ষার প্রশ্নোত্তরের মত করে লেখা রিভিউ নর্মালি দেখি নি। অথচ কবিতা র উদ্ধৃত অংশ গুলো অন্তত কি সুন্দর, তার মানে কবির ক্ষমতা কে চিনতে রিভিউআর ভুল করেন নি। অথচ আরেকটু অ্যাডালট রিডিং এর উপযোগী করে লিখতে পারতেন। এটা হালকা বিচিত্র কেস। খ
  • amit | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৮398625
  • ইয়ে dd-দা, বড়ো ভালো হয় যদি আপনি WW2- এর অনলাইন বই গুলোর লিংকটা একটু আমার ইমেইল -এও দিতে পারেন। পড়তে চাই।

    amtchd @ rediffmail com

    ইমেইল এ স্পেস নেই কোনো।

    আগাম ধন্যবাদ দিয়ে রাখলুম।
  • b | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৩398623
  • ইমপ্লোশন। ইমপ্লোশন। স্যা স্যা স্যা স্যা। দুত্তোর।
  • T | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০৫398621
  • ডিডিদা, ধড়াম করে লিঙ্কটি ভেজে দিন ইমেলে।
  • dd | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৭398620
  • ইন্দোদা, লিখলি "ডিডি,
    পার্টিশন বইয়ের লিং দ্যান চাট্টি"

    ওম্মা, আমি আবার কোথ্থেকে পার্টিশনের বই পড়লাম যে লিং দিবো? ও নিশ্চয়ই সিংগুল ডি। উনি ওসব পড়েন।

    আমি বলে সেকেন' ওয়ার্লড ওয়ার নিয়েই থৈ পাচ্ছি না, তায় আবার পার্টিশন। তায় সিংগুল ডি একটি লিং দিয়েছেন যাতে শ খানেক মোটা সোটা WW2'র বই পাওয়া যাচ্ছে, বিনা ঝন্ঝাটে।
  • Ishan | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫৪398619
  • দত্তক সংক্রান্ত পুচকে ঘোষণা।

    আমাদের দত্তক সংক্রান্ত মডেল যে কিনচিৎ সাফল্যলাভ করেছে বলার অপেক্ষা রাখেনা। ধারণাটিই এত চমকপ্রদ, যে, গত বছর কোনো একটি সংবাদপত্র এ নিয়ে খবরও করে একটি। কিন্তু সে যাইহোক, মডেল ব্যাখ্যা করার জন্য এই পোস্ট নয়। সে সবাইই জানেন। এই পোস্ট করছি, এখনও পর্যন্ত এ বছরের যে বইগুলি ফাইনাল করা হয়েছে তার তালিকা দিতে। তালিকাটি এরকমঃ

    কুরবানি অথবা কার্নিভ্যাল -- শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যর নব্বইয়ের কলকাতার উপাখ্যান যাঁরা পড়েছেন, তাঁরা শাক্যর গদ্যের কথা জানেন। শাক্য এবার লিখছেন একটি চমৎকার থ্রিলার। বিষয়বস্তু অব্ধারিতভাবে ছুঁয়ে গেছে রাজনীতি, সাম্প্রতিকতা, এবং বহু আলোচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে। থ্রিলারের নামে কিছু বাঁধাগতের চোর-পুলিশ-ষড়যন্ত্র খেলা নয়, আক্ষরিক অর্থে রুদ্ধশ্বাস একটি রাজনৈতিক ও সামাজিক আখ্যান।

    মোদিকেয়ার -- সম্পাদনা ডা. পুণ্যব্রত গুণ ও সত্য শিবরামন
    ২০১৮ র ফেব্রুয়ারিতে প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদির ভারত সরকর বিশ্বের সর্ববৃহৎ (এমনটাই দাবী) স্বাস্থ্য বিমা প্রকল্প ঘোষণা করেছে, যার লক্ষ্য ভারতের জনসংখ্যার অর্ধেককে বিমার আওতায় নিয়ে আসা। কিন্তু এই প্রকল্পটি কি বাস্তব? নাকি মোদির বাকি সমস্ত ঘোষণার মতই শুধুই চমক, যাতে লাভ কেবলমাত্র কর্পোরেটের? স্রেফ রাজনৈতিক স্লোগান নয়, তথ্য ও বিশ্লেষণ সহ লিখছেন স্বনামধন্য চিকিৎসক, স্বাস্থ্য ও সমাজকর্মীরা।

    সেইসব মেয়েরা - ফেমিনিজম ডট কম সংকলন
    মেয়েরা নাকি কর্মীবাহিনী থেকে ক্রমশ পিছিয়ে পড়ছেন। সরে যাচ্ছেন অগ্রহবাহিনী থেকে। এর পিছনে কোনো সরাসরি চাপ জড়িত, নাকি স্লোগান-মুখরতায় চোখের আড়ালে চলে যাওয়া কোনো বিশেষ সামাজিক চলনের কারণে এমনটা ঘটছে, এ নিয়ে দ্বিমত থাকতে পারে। সেই তর্কের জন্য এই বই নয়। ইচ্ছাশক্তি এবং উদ্যম দিয়ে যে 'অনধিগম্য' এলাকাগুলিতেও মেয়েরা পা ফেলতে পারেন, এ বই তারই ধারাবিবরণী। থাকছে কিছু জীবিকায় (যার অনেকগুলিই মেয়েদের জন্য 'অদ্ভুত' বলে পরিগণিত হয়), মেয়েদের সফল্য অর্জনের কিছু কাহিনী, মেয়েদের নিজেদেরই ভাষায়। এই বইয়ে। পড়লে বোঝা যাবে, সাফল্য, কর্মবাহিনীতে অংশগ্রহণ ঠিক ততটা জগদ্দল পাথরের আড়ালে চাপা পড়ে নেই এই সহস্রাব্দে।

    তোমার সঙ্গে খেলা -- বিপুল দাস
    বিপুল দাসের মায়াগদ্যে গুরুর পাঠকরা সবাই পরিচিত। গুরুচণ্ডালি প্রকাশিত 'কামান বেবি' বহুল প্রশংসিত ও আলোচিত। এবার আমরা নিয়ে আসছি এই নতুন উপন্যাসটি।

    বলাবাহুল্য তালিকা সম্পূর্ণ নয়। বই প্রকাশ চলতেই থাকবে। যখন যেমন তৈরি হব, আপডেট দেওয়া যাবে। আপাতত এই কটিই। লেখক পাঠক ও বন্ধুরা আস্তিন গুটিয়ে তৈরি হোন। গ্রুপ থেকে কয়েকজন ইতিমধ্যেই হাত বাড়িয়েছ্ন, এখান থেকে এই সমবায়ে যারা অংশগ্রহণ করতে চান, আংশিক বা সম্পূর্ণ দত্তক নিতে চান, বা ব্যাপারটা কী জানতে চান, এখানে লিখুন, বা অন্যভাবে যোগাযোগ করুন। কীভাবে করবেন, সে তো আপনারা জানেনই। [email protected] এ মেল করতে পারেন, অথবা আমাদের কাউকে বলুন।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৮398617
  • হুতোর মন্তব্য ডিলিটেড? কেন?
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৮398618
  • বলেন কি! আমি দিনের মধ্যে চোদ্দ ঘন্টা কম্পুতে বই পড়ে কাটাচ্ছি।
  • I | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:২২398615
  • কম্পুতে বই পড়া ভারি কঠিন কাজ।
  • dc | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:২২398616
  • হঠাৎ আবিষ্কার করলাম, ও আমার প্রাণ সজনী গানটার হিন্দি ভার্শানও আছে। কিশোর কুমারের গাওয়া। এই যেঃ

  • I | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৩398613
  • ডিডি,
    পার্টিশন বইয়ের লিং দ্যান চাট্টি।
  • Atoz | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৩398614
  • রাবণ, বিভীষণ, শূর্পনখা ইত্যাদিরা কি দ্রাবিড়?
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪১398612
  • বোঝো! ডিএনএ বিশ্লেষণের ফলাফল তো বলছে -

    4500-year-old DNA from Rakhigarhi reveals evidence that will unsettle Hindutva nationalists
    ... ...
    Q: Were the people of the Harappan civilisation the original source of the Sanskritic language and culture of Vedic Hinduism?
    A: No.

    Q: Do their genes survive as a significant component in India's current population?
    A: Most definitely.

    Q: Were they closer to popular perceptions of 'Aryans' or of 'Dravidians'?
    A: Dravidians.

    Q: Were they more akin to the South Indians or North Indians of today?
    A: South Indians.
    ...
    ...
    Reich summed it up in his recent book: "People tend to think of India, with its more than 1.3 billion people, as having a tremendously large population. But genetically, this is an incorrect way to view the situation. The Han Chinese are truly a large population. They have been mixing freely for thousands of years The truth is that India is composed of a large number of small populations."
    If this sounds complicated, that's because it is. And the more we discover about India's past, the more complicated it is likely to become.

    https://www.indiatoday.in/amp/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31
  • Atoz | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪398611
  • নৃসিংহপ্রসাদ বাবুর বইগুলোরও প্রচার দরকার। "মহাভারতের ছয় প্রবীণ" বেশ ভালো লেগেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত