এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১398730
  • আমার কুটির এর ওখানে একটা, সর্বানন্দ পুরে একটা, ইলামবাজারের কাছে পান্থনিবাস না কি একটা আছে, প্রথম দুটো র নাম হয়েছে বেশ, এবার ভ্রমণ এ বেরিয়ে ছে।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১398731
  • আমার কুটির এর ওখানে একটা, সর্বানন্দ পুরে একটা, ইলামবাজারের কাছে পান্থনিবাস না কি একটা আছে, প্রথম দুটো র নাম হয়েছে বেশ, এবার ভ্রমণ এ বেরিয়ে ছে।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১398732
  • আমার কুটির এর ওখানে একটা, সর্বানন্দ পুরে একটা, ইলামবাজারের কাছে পান্থনিবাস না কি একটা আছে, প্রথম দুটো র নাম হয়েছে বেশ, এবার ভ্রমণ এ বেরিয়ে ছে।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৪398727
  • পেয়েছি। বনলক্ষী।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৮398726
  • খোরলো র সাথে ভুটান গেছিলাম।মানে গেছিলাম নিজেরাই, ওরা হোটেল বুক করে দিয়েছিল।

    শান্তিনিকেতনের আশেপাশে কতগুলো ভালো প্রপার্টি হয়েছে, নাম মনে পড়ছে না। তার একটায় নাকি ব্যাপক বাঙ্গালী খাবারদাবার।ফার্মহউজ মত।
    খ, বলো না!
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৪398725
  • এই খোরলো টাই আমার দের বন্ধুদের। বেড়াতে গিয়ে ই বন্ধু ত্ত্ব, ওদের সঙ্গে বহু জায়গায় গেছি, পুজা তেও যাব।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩২398724
  • হ্যাঁ শান্তিনিকেতন অবশ্যই।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩১398722
  • monchasha.in এ ঢুকে দেখো।ভাল্লাগবে মনে হয়।আমি যাইনি তবে লোকের কাছে ভালো ফিডব্যাক পেয়েছি।ভালো খাবার আর ভালো অ্যাম্বিয়েন্স।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩১398723
  • একটা পিং করলে একটা ট্রাভেল এজেন্সি র ফোং দিতে পারি মনচাষা টখ বোধহয় ওদের, আর শান্তি নিকেতন যে তে পারিস, রিজনেবলি ভালো অপশন গুলো শান্তি নিকেতনের বাইরে।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৭398721
  • Mon Chasha Eco Village 
    Address: 
    Paushi Village, Bhagabanpur 2, East Midnapore, West Bengal 721444 
    Phone: 098310 95234 

    Email:  [email protected]
    কাঁথি হয়ে যেতে হয়।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:২১398719
  • মনফকিরা বলে কোন জায়গা নেই?
  • । pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:২১398720
  • জায়গার নাম মনচাষা? আরিব্বাস!!
  • r2h | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:১০398718
  • মনচাষা কোথায়?

    মা আর আমি যাবো সঙ্গে তাই কোন অ্যাডভেঞ্চার গাড়ি থেকে নামতে হয় এসব চলবে না।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৮398717
  • ডায়মনহাবরায় হোটেল পুণ্য লক্ষী। কোলাঘাটও যাতি পারো।রূপনারানের কূলে জেগে উঠবা।কপাল ভালো থাকলে তাজা ইলিশ পাবা।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬398716
  • টাকি,তাজপুর,মনচাষা,ডায়মনহবরা।
  • র২হ | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪১398715
  • কলকাতা থেকে তিন/চার ঘন্টার ড্রাইভিং ডিসিটেন্সের মধ্যে একরাত থাকার জায়গার পরামর্শ চাই।
    মধ্যবিত্ত বাজেট।

    (একটা টই ছিল না?)
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৮398714
  • এটা ছাত্রদের বক্তব্য

    "বহুবার আমাদের কাগজ দেখিয়ে ঠগানো হয়েছে,অবাক হওয়ার মত কিছু নেই।।ছাত্রদের সাথে আলোচনায় বসুন না হলে আন্দোলন চলবে কাল ২টায় রানুছায়া মঞ্চে আসুন।।"
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৪398713
  • ভালো খবর কিন্তু নীতিগত স্বীকৃতি আর কলেজ কর্তৃপক্ষ র অ্যাকশন অন্যন্য স্থানীয় সামাজিক ক্রিমিনালিটি ইত্যাদি চাপের ব্যাপার। এই সাফল্য যেটা যতটুকু এসেছে সেটাও বিরাট পরিশ্রমে এসেছে, প্রচুর ঝাড়ে এসেছে, এটা স্বীকার করতে হবে।

    সোশাল নেটওয়ার্কিং করে করে মাইরি কেবলি স্টেটমেন্ট ইসু করি দেখছি, কথা আর বলা হয় না ঃ-)))) খ, ফেসবুক ওয়াজ আওয়ার হ্যালো ম্যাগাজিন ঃ-))))))
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৪398712
  • ডবকা সিকি কোথায় ? অনেক দিন দেখি না।
  • Pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৩398711
  • ওরা এটা এখনি শেয়ার করতে বারণ করল। আরও কিছু দাবি আছে। সে নিয়ে কথা চলছে।
    তবে এটা বড় পাওনা তো বটেই।
  • b | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০১398710
  • খুব ভালো খবর
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪২398709
  • #GKCIET-র দীর্ঘ লড়াই অবশেষে সাফল্যের মুখ দেখল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের উচ্চশিক্ষা বিভাগ একটি আদেশনামা প্রকাশ করেছে। তার ক্রমাঙ্ক F. No - 8-10/2013 - TS.VII (Part - II) dtd 23.08.2018।

    এই আদেশনামায় স্পষ্টভাষায় বলা হয়েছে -

    Therefore Ministry of Human Resource Development hereby notifies that:

    (i) The successful completion of the third level of modular programme from GKCIET is considered
    equivalent to 4 year B.Tech programme in engineering and students who have successfully completed the 3rd level of modular programme of GKCIET are eligible for all employment and higher educational avenues where B.Tech (4 year) in engineering is the eligibility requirement.

    (ii) The successful completion of the second level of the modular programme from GKCIET is consideredequivalent to 3 year diploma programme in engineering and students who have successfully completed the 2nd level of modular programme of GKCIET are eligible for all employment and higher educational avenues where 3 year diploma in engineering is the eligibility requirement.

    (iii) The successful completion of the first level of the modular programme from GKCIET is consideredequivalent to 10+2 (vocational) level programme and students who have successfully completed the 1st level of modular programme of GKCIET are eligible to all employment and higher educational
    avenues where 10+2 (vocational) is the eligibility requirement.

    সমস্যা এরপরেও পড়ে থাকবে। জট পাকাতে চাইবে কলেজ কর্তৃপক্ষ। যেহেতু এখন আর মডুলার সিস্টেম নেই, তাই দ্বিতীয় মডিউল পাশ করা ছাত্রছাত্রীদের ডিগ্রীতে ভর্তি করতে আপত্তি করতে পারে। সেক্ষেত্রে লড়াইটা মালদায় কেন্দ্রীভূত করতে হবে।

    GKCIETর লড়াকু ছাত্রছাত্রীদের রক্তিম অভিবাদন।

    (Sujan Bhattacharyyaদার পোস্ট)

    #পাশেঅাছিজিকেসিঅাইইটি
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫০398708
  • :D
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১১398707
  • সকালবেলা দেখি আমার শশুরমশাই হোয়া তে মেসেজ পাঠালেন হ্যাপি টিচারস ডে। আমি ফোন করে বল্লাম, ভুল লোককে পাঠিয়েছেন তো! তিনি বল্লেন আগে তোমাকে পাঠিয়ে টেস্ট করে নিলাম, আমি হোয়া খুব একটা বুঝি না তো! এবার মেয়েকে পাঠাবো।

    বোঝো ঠ্যালা।
  • b | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫০398706
  • আর পারা যাচ্ছে না। সিক্খকেরা পরস্পরকে হ্যাপি টিচার্স ডে জানাচ্ছেন। ইনবক্স, ফেসবুক টই টুম্বুর। মনে হচ্চে হালুম করে সব কটাকে খেয়ে নেই।
  • উদ্ধার | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৩398705
  • উদ্ধারের বদলে ছবি আর ভিডিও তুলতেই ব্যস্ততা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে কোনও দুর্ঘটনায় এখন উদ্ধারকাজের আগে ছবি বা ভিডিও তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোডের হিড়িক লেগে যায়। মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনাও তার ব্যতিক্রম নয়। স্থানীয় কিশোর মহম্মদ নৌশাদ বলেন, আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে গিয়ে দেখি ব্রিজ ভেঙে পড়েছে। হাওড়া-বেহালা রুটের একটি বাস ছিল। তাতে একজন আটকে রয়েছেন। তিনি সম্ভবত চালক নন। নাগাড়ে চিৎকার করছিলেন বাঁচার জন্য। সাহায্য চাইছিলেন। কিন্তু সবাই দেখছিলাম তাঁকে বাঁচানোর দিকে না গিয়ে মোবাইলে ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত। আমরা কয়েকজন বন্ধু ঝুঁকি নিয়ে এগিয়ে গেলাম। তারপর আরও কয়েকজন এল। তাঁকে উদ্ধার করে একটা সাইড দিয়ে নামিয়ে আনলাম। এদিকে, প্রথমদিকে রটে গিয়েছিল, যাত্রীবোঝাই একটি বাস ব্রিজের নীচে চাপা পড়েছে। আসলে তা নয়। বাসটি এমনিতেই খালি ছিল। নৌশাদ বলেন, বাসটির চেয়েও বেশ কয়েকটি প্রাইভেট কার বরং বেশি বেকায়দায় পড়ে। ফাটলের মধ্যে মুখ ঢুকে যায় গাড়িগুলির। তবে, চালক এবং যাত্রীরা আহত হলেও, দেখে মনে হয়নি গাড়িগুলিতে থাকা কেউ মারা যেতে পারেন।
  • আপডেট | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:১২398704
  • আগামী 6ই সেপ্টেম্বর দুপুর 2টোর সময় রানুছায়া মঞ্চ থেকে রাজভবন পর্যন্ত মহামিছিলে যোগদান করুন।
    #GKCIETর প্রতারিত ছাত্রছাত্রীরা আজ গত 23 দিন ধরে কলকাতা মহানগরীর একাডেমি অফ ফাইন আর্টস এর সামনে রানুছায়া মঞ্চে অবস্থান বিক্ষোভ ও একজন ছাত্র অনশন শুরু করেছিলাম আমাদের ন্যায্য দাবি ডিপ্লোমার বৈধ সার্টিফিকেট ও বিটেক এ ভর্তির দাবিতে।
    #কিন্তু এখন পর্যন্ত কলকাতার ছাত্রসমাজ ও নাগরিক সমাজ,বিশিষ্টজীবী,বুদ্ধিজীবী ও আইনজীবীদের পাশে পেলেও সরকারি দফতর থেকে কোনোরকম সাহায্য পায়নি।বরং আরো আমাদের জীবনকে অন্ধকার যুক্তিহীন ভবিষ্যতের দিকে নিক্ষেপ করছে।রাজ্য সরকার আমাদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনোরকমের পদ্দক্ষেপ নাইনি কারণ আমাদের এই ইঞ্জিনীয়ারিং কলেজ নাকি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত,কিন্তু যদিও এখানে পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীরা এখানে তাদের স্বপ্ন পূরণের আসায় এখানে ভর্তি হয়েছিল খবরের সংবাদ ও টিভি তে প্রচার দেখে।

    #এখানে পশ্চিমবঙ্গ সহ পার্শবর্তী বিহার ঝাড়খন্ড আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড দিল্লি সহ আরো অনেক রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে অনেক টাকা রেজিস্ট্রাশন ফী দিয়ে এখনে বছরের পর বছর এখানে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তার বৈধ মার্কশীট ও সার্টিফিকেট পাচ্ছে না।এই আবার কেমন নিয়ম?????????
    #সাধারণতই কোনো কোর্স শেষ করার পরে তার একটা বৈধ সার্টিফিকেট ও মার্কশীট দিতে হয়।তাহলে আমাদের #GKCIETর প্রতারিত ছাত্রছাত্রীদের ভারতের এই সংবিধানের নিয়মটা পালন করা হচ্ছেনা কেন?কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে একবার জোর গলায় ধিক্কার জানাচ্ছি।সঙ্গে MHRD মিনিস্টার কেও ধিক্কার জানাচ্ছি।তিনি সবকিছু জেনেও আজ গত 2 বছর ধরে নিশ্চুপ আছেন কারণ তিনি এই ইনস্টিটিউট নিয়ে ব্যাবসা করছেন।হ্যাঁ তিনি ব্যাবসা শুরু করেছেন এরকম আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কে নিয়ে।তার সঙ্গে আমাদের রাজ্যেরও অনেক কলেজে শুরু হয়েছে এই #শিক্ষাকে নিয়ে দুর্নীতির খেলা।যোগ্য ব্যাক্তি যোগ্য কাজে নিযুক্ত হতে পারছেনা এই দুর্নীতির জন্য।

    ##আমরা GKCIETর প্রতারিত ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে মালদার উচ্চপ্রশাসনিক কে প্রথমে আমাদের সমস্যার কথা জানানো তারপর মালদার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছি মালদাতে NH 34 ব্লক করেছি,রেল অবরোধ করেছি কিন্তু কোনো সুফল পাইনি শেষ পর্যন্ত আমরা আপনাদের শহর কলকাতা আসতে বাধ্য হয়েছি প্রশাসনিক কর্তা ও নাগরিক সমাজের কাছে আমাদের ন্যায্য দাবি ফিরিয়ে নিতে।
    #আপনাদের একটু একটু করে পাশে থাকা নিয়ে এগিয়ে যাবো আর একদিন অবশ্যই জয়লাভ করবো।#SAVEGKCIET.
    ইতি GKCIETর প্রতারিত ছাত্রছাত্রীরা।
    Please share as much as u can.
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৯398703
  • কৃষকমার্চের লাইভের লিন্ক ইউটিউবে উঠেছে?

    চেনাজানা কেউ গেছেন?
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৮398702
  • @দ,বিগ থ‍্যাঙ্কক ইউ।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৭398701
  • এটা আমিই। এই কেসটা আমি ব্যক্তিগতভাবেই জানি কারণ ছাত্রদের সঙ্গে রোজই কথা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত