এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৩398760
  • বোয়েস আবর খী ঃক্ষ

    খ্যালাধুলো কোরুণ।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫০398759
  • একটু বেশি বয়স বলে কিনা জানি না, আকার এই বয়স ও অবস্থা আমার এত দিন আগে এসে গিয়েছে, যে ভালো কইরা মনেও ফরে না। এখন পুরো মহা নাবড়া জাতক। খ
  • Du | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮398758
  • কাল একটা ভিডিও পেলাম যে বোহেমিয়ান র‌্যাপসোডি ফ্রেডির কামিং আউট সঙ্গ। কিল্ড এ ম্যান এর ম্যানটা পার্সি রক্ষণশীল পরিবারের ছেলেটা অর্থাত ফ্রেডি নিজেই।
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৯398757
  • বুড়ো বয়সে কিছু শেখা কি মুশকিল, সহজ জিনিষ মাথায় ঢোকে না, কনসে্পচুয়ালি ঢুকলেও, আঁক কষতে গেলে দেখি সহজ জিনিষপত্তর করতে পারি না।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৬398756
  • ধ্যাঃ, আমি সুপারবাইকের ফ্যান নই।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪০398755
  • সিকি, শোভন ইত্যাদিগণের নিমিত্ত

  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৫398754
  • দুটো গুড নিউজ। একটা বাজে।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৬398753
  • হুঁ পুরো রেনবোর সবকটা রঙেরই খুশীর খবর।
  • Pi | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৩398752
  • দারুণ!!
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২১398751
  • এটা একটা খুব ভালো জাজমেন্ট এলো। সবার জন্য আনন্দের দিন হওয়া উচিত।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮398750
  • সিকি, পাই, বর্ন ফ্রী'র একটা লেখা চাইইই। বস্টনে বং গে'র পেজ-এও লিখছি দাঁড়াও
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৪398749
  • এই তো, ডবকা সিকিকে অনেক দিন ধরে খুঁজছিলাম।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৬398748
  • পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে -
    শোন্‌, কোনও দোষ নেই ভালোবাসাবাসিতে।

    খবরটা পেয়েই প্রথম এই দুটো লাইন মাথায় এল।
  • Entohrinal Cortex | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩398747
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:১০398746
  • অমলেন্দু দে র "বাঙালী বুদ্ধিজীবী ও সাম্প্রদায়িকতা" নামে একটি বই আছে।কিভাবে পাওয়া যেতে পারে কেউ জানাবেন?
  • cb | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৬398745
  • ৩৭৭ রুল এন্ড হল
  • Entohrinal Cortex | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫২398744
  • ছোটবেলার ক্লাসঘরে স্যার জানতে চেয়েছিলেন, 'ভারতবর্ষ' বললে কোন ছবিটা চোখের সামনে ভাসে? কেউ বলেছিলো, গেরুয়া সাদা সবুজ মাঝে নীল চক্র৷ কেউ বলেছিলো এক মানচিত্রের কথা৷ কেউ বলেছিলো, দেবী দুর্গার মতো কোনো মাতৃমূর্তি৷ কেউ কেউ আবার স্টেপআউট করে বলেছিলো, সচীন-সৌরভ যুগলবন্দী কিংবা শাহরুখ খান৷

    আজ যাদের সাথে আলাপ হলো, ইতিউতি খেজুরে আলাপ হলো— জানতে চাইলাম কয়েকজনের কাছে ''ভারতবর্ষ বললে কী দেখতে পান চোখের সামনে?" প্রায় সকলেই নীরব; চুপ করে চেয়ে রইলেন এমন আজব প্রশ্নের দিকে৷ মুখরা এক বৃদ্ধা শুধু বললেন তাঁর কাঁপাকাঁপা হাত নেড়ে "মেরা উয়ো জমিন"৷ কথা এগোলো তাঁর সাথে৷ কথায় কথায় জানতে পারলাম, ওনার কোনো জমিই নেই এ ভারতবর্ষে৷ ঠাকুরদের যে জমিতে চাষের কাজ করে আসছেন আকৈশোর, সেটাই ওনার "মেরা জমিন"! কিন্তু মাসিমা, ও জমিন যে কেড়ে নেবে ওরা! কী করবেন তখন? হাত চেপে ধরে বৃদ্ধা জানালেন, "ইসি লিয়ে তো আয়াহু বেটা"!

    আজ থেকে 'ভারতবর্ষ' বললে অন্য কোনো মাতৃমূর্তি চোখের সামনে ভাসবে না আমার৷ ইনিই তো আমাদের 'ভারতবর্ষ' প্রকৃত প্রস্তাবে৷

    এরকমই এক যুবক হাট্টাকাট্টা বেশ৷ লরি চালায় এরাজ্য থেকে ওরাজ্য রাতের পর রাত৷ গত রাত জেগেই কাটিয়েছে নিউ দিল্লী স্টেশনে৷ সকাল সকাল মিছিলে সামিল৷ 'ভারতবর্ষ' বললে সে নাকি চোখের সামনে দেখতে পায় তার ফেলে আসা ঘর, নিমগাছ আর তিন মাসের শিশুটিকে৷ এসেছে সে ঘামের হিসেব বুঝে নিতে৷ এক ঝলক তার ঘামের রেখায় ‘ভারতবর্ষ’ দেখতে পেলেন নাকি?

    এমনই অনেক টুকরো টুকরো ভারতবর্ষ গেঁথে তৈরি একটা মিছিল৷ মিছিল শুধু নয়, যেন জীবনযন্ত্রনার আলপনা! যেন নতুন এক জীবনের উৎসব৷ গোল করে ঘিরে ঘিরে নাচ করছেন তেলেঙ্গানার ক্ষেতমজুররা৷ ছত্তিশগড়ের আদিবাসীরা হাজির সনাতন বাদ্যযন্ত্র সহ৷ একটু পেছনে মালয়ালি গণসঙ্গীত৷ ওপাশে 'লং মার্চ' ফেরত মহারাষ্ট্রের চাষিরা স্লোগান তুলেছে "দেশ কো বাঁচানা হ্যায় / মোদিকো হাটানা হ্যায়"!

    যেটুকু অনুভব করা যায় এ মিছিল থেকে... মোদি সরকারকে খতম করাটা এঁদের কাছে নেহাত রাজনৈতিক অভিপ্রায় নয়৷ নিজেদের জীবন টিকিয়ে রাখার জন্য বাধ্যতামূলক শর্ত৷ বেঁচে থাকতে চাইলে তাড়াতেই হবে এ সরকারকে৷ আজকের "মজদুর-কিষাণ সংগ্রাম সমাবেশ"-এর তাই স্পষ্ট ঘোষণা, "মোদি সরকার নীতি পাল্টাও, নাহলে আমরা তোমায় পাল্টে দেবো!"

    নয়াউদারনীতি আর হিন্দুত্বের বিষময় ককটেল প্রস্তুত করেছে এ সরকার৷ এ পানপাত্র এক্ষুনি ফেলে দিতে হবে টান মেরে৷ কিন্তু এ বড়ো সহজ কাজ নয়৷ একা একা একাজ করাও যাবে না বুঝতে পারছেন ওই বৃদ্ধা৷ বুঝতে পারছে পরিবহন শ্রমিকটি৷ বুঝতে পারছেন এ মিছিলে সামিল প্রত্যেকে৷

    যেহেতু এ কাজ কারো একক কম্ম নয়, পথ একটাই৷ জোট বাঁধতে হবে৷ প্রকৃত বিপ্লবী জোট— শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরদের৷ ভারতবর্ষের সমাজের মূল তিনটি অংশের ব্যাপক ঐক্য৷ এই ঐক্যই রচিত হয়ে চলেছে আমাদের ভারতবর্ষে৷ আজ দিল্লী তার ঝলকটুকু দেখলো৷

    রাজধানীর বুকে এই প্রথম শ্রমিক-কৃষক-কৃষিশ্রমিকদের যৌথ অভিযান৷ অভূতপূর্ব, ঐতিহাসিক, নজিরবিহীন৷ কিন্তু, এটা নেহাতই ঝলক৷ আজকের সমাবেশ ঘোষণা করলো আগামীর মহারণ৷

    নভেম্বরের ২৮-২৯-৩০— একাধিক পথ বেয়ে দিল্লী দখলে হাঁটবে কৃষকদের 'লং মার্চ'৷ ঐক্যবদ্ধ শ্রমিকশ্রেণির আহ্বানে দু'দিনের সাধারণ ধর্মঘটে স্তব্ধ হবে দেশ৷ এমাসের ২৮ তারিখ যৌথ কনভেনশন থেকে ঘোষিত হবে ধর্মঘটের দিন৷ আপাতত ৫ লক্ষাধিক শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরের ঘরে ফেরার পালা৷ ক্ষেতে খামারে কারখানায় মহল্লায় গাঁয়ে বস্তিতে পাড়ায় ফেরার পালা৷ মানুষের কাছে ফেরার পালা৷

    আমরা সকলে একবার যদি ফিরে যেতে পারি নিজেদের শেকড়ের কাছে, শ্রেণিযুদ্ধের বার্তা নিয়ে ফিরে যদি যেতে পারি শ্রেণির কাছে— মোদির আর দিল্লী ফেরা হবে না, নিশ্চিত৷ শুধু সরকার নয়, এ ব্যবস্থা পাল্টে দেওয়ার লড়াই হবে প্রাণপণ৷ মানচিত্র, পতাকা কিংবা অন্য কোনো ছেলেভুলোনো চিত্রকল্পের বদলে ফুটে উঠবে প্রকৃত 'ভারতবর্ষ'৷ নিশ্চিত৷

    নয়া দিল্লী,
    ৫ই সেপ্টেম্বর, ২০১৮

    সৌম্যজিৎ রজকের লেখা
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৫398743
  • একটি কোম্পানি রিসেপসনিস্ট পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে।
    " আমাদের কোম্পানিতে আগত খদ্দেরদের মনোরঞ্জনের জন ডবকা মেয়েমানুষ লাগবে। মাইনা, পোষাক সব সাক্ষাতে জানানো হইবে। সত্বর অমুক ঠিকানায় যোগাযোগ করুন।
  • b | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৫398742
  • একক, ফাটিয়ে হয়েছে।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০৮398741
  • এই মাসের শেষে আমরা বেড়াতে যাবো। দু হপ্তা ক্লায়েন্ট কল নেই, কাজকম্মো নেই, খালি বেড়ানো আর খাওয়া। কি মজা!
  • s | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২১398739
  • মনচাশা আমার এক বন্ধুর। দারুন রিসোর্ট। প্রকৃতির মাঝে কিছুটা সময়। কলকাতা থেকে যেতে ঘন্টা চারেক।
  • dd | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২১398740
  • এ তো কবিতা !
  • উইকেন্ডে ঘন্টা দুই এর মধ্যে | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১৬398738
  • খাঁখাঁ যাও। বাইপাস হয়ে যে রাস্তা টা তপাইপুর সাঁঝেরতলা কে বাঁপাশ রেখে এগিয়ে যাচ্চে, বরাবর আরও দেড়েক ঘড়ি মোটর চালালে পৌঁছে যাবা। হিড়িম নির্জন। মাঠ রাস্তা বাড়ি সব হলুদ থিমথিম থিমথিম কচ্চে। খাট্টাশের মত গাড়ি দাঁড়াও গেসটাহুশের হাতায় তারপর বাতাস শুঁকে আগৎ যাও, এট্টা ঘুড়কুট্টি লোক এসে পয়সা চাইবে। দিও না।

    শুধু বাতাস নাও। খাঁ খাঁ গাওঁ। ঝাঁ ঝাঁ বাতোস।

    রাত্তির নাপলেই দিদিম্ খিদে পাবে। সব বন্দোবসত মোওজুৎ। ভিরুদ্দুম লোক টা হাঁড্ডিমের ঝোল রাঁধতে চাইবে, ওকে বলো : না। ম্যাওঘরে বাসন পাবে। কাঠের জ্বাল।

    ধরালেই এপাশ ওপাশ থেগে জোনাক ধুপ ধাপ। খুব-সে ডাহুক ডাকবে। চাঁদ আর নেই। লোগটা আবার উই ঢুই করে চুটা ধরাবে। খোশ জুড়বে যে তার নাম মাখন হাতি। কনিসটেবিল, কপু। এগবার হুকুম হেলো মাখন গাঁজা জ্বালাও। সে কী এমনি হুকুম। হাপিল গাছা। ছে ছে টো টেরাক। দুটা দোতলা বাড়ি দাঁড়াবে গো। মাখন ফেরার। সঙ্গে ছয় জনা। আজ ফেরার কাল ফেরার। খোঁজ খোঁজ। গাঁও জ্বালিয়ে দিলে শেষে।

    মাখন সমেত। সঙ্গী সাথ। গাঁজা শুদ্ধু। সেই ইস্তক খাঁ খাঁ গাঁ। এই বলে পাতা পোড়া বাড়িয়ে ধরবে। মজঃফরপুরের রামপুরহাটের। পাতার। মাংসের।

    ছিন্তিম জড়িয়ে বাতাস ফেলবে ছয় জনা।

    ধুকিল গন্ধ। উধান শ্বাস। ভাগো।
  • r2h | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৮398737
  • মনচাষা দেখলাম, খুব সুন্দর!
    দূরত্বটা নিয়ে একটু ভাবছি আরকি।
  • মোটা আঙুল | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫398736
  • ফোঙে পবলেম
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৪398735
  • হ‍্যাঁ ওটাই আমার কুটিরে
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৩398733
  • হয়েছে, হয়েছে!
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৩398734
  • নাহয় তোমার দ্যাশ, তাই বলে এতবার!!!!!!
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১398728
  • আমার কুটির এর ওখানে একটা, সর্বানন্দ পুরে একটা, ইলামবাজারের কাছে পান্থনিবাস না কি একটা আছে, প্রথম দুটো র নাম হয়েছে বেশ, এবার ভ্রমণ এ বেরিয়ে ছে।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১398729
  • আমার কুটির এর ওখানে একটা, সর্বানন্দ পুরে একটা, ইলামবাজারের কাছে পান্থনিবাস না কি একটা আছে, প্রথম দুটো র নাম হয়েছে বেশ, এবার ভ্রমণ এ বেরিয়ে ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত