এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৫398880
  • দক্ষিণরায় বনবিবিকে বিয়ে করলে তাদের সাংঘাতিক সাংঘাতিক তেজস্বী ছেলেপুলে হত। ভাবুন একবার। বাঘের মতন, কুমীরের মতন ঘোর শক্তিশালী ছেলেমেয়ে বঙ্গভূমি তোলপাড় করে বিহার উত্তরাখন্ড সব জয় করে হিমালয় অবধি উজিয়ে গেল। আর অন্যদিকে উড়িষ্যা অন্ধ্র তামিলনাড়ু কেরালা বার্মা থাইল্যান্ড ভিয়েতনাম ইত্যাদি ঃ-)
  • saikat | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৫398879
  • এ গপ্পোটাতো বাংলায় কিভাবে ইসলাম ধর্মের প্রভাব হল তার প্রমাণ। অত্যাচারী হিন্দু রাজাদের বিরুধ্ধে সুফী/পীর/দরবেশদের দ্বারা গরীব শ্রেণীর লোকদের সাহায্য করার ফলে।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪১398878
  • নধর হরিণ, বুনো শুওর, বনমোরগ থাকতে ভুসা খেয়ে বেড়াচ্ছে!
    সোঁদরবনে এককালে গণ্ডার ছিল।
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৮398877
  • ভুসা হায় ফ্ল্যাক্সিড ---ইয়াদ মত করাও ঃ((
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৭398876
  • রাইটো।শাহ জঙ্গলী র নাম ভুলে গেছিলাম।পারলে একবার বনবিবির পালা শুনে আসবেন।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৩398875
  • অরিন্দম নাথের লিংক্‌ড্‌ইন পেজ থেকে (লিংক্‌ড্‌ইন এ বনবিবির গল্প! ভাবা যায়)
    -----
    গল্প (১)

    বঙ্গের দক্ষিণাঞ্চলে এক নিষ্ঠুর রাজা ছিলেন ৷ দক্ষিণ রায় ৷ তিনি বাঘের রূপ ধরতে পারতেন ৷ খোদার ইচ্ছা দক্ষিণ রায়কে শায়েস্তা করা ৷ কিন্তু কিভাবে শায়েস্তা করবেন ভেবে পাচ্ছিলেন না ৷ একদিন তাঁর নজর পড়লো এক সন্তানহীন দরবেশ ইব্রাহীমের উপর ৷ তাঁর স্ত্রী ফুলবিবি ৷ খোদা ফুলবিবির সম্মতি নিয়ে ইব্রাহীমের দ্বিতীয় বিয়ে দিলেন ৷ গুলাল বিবির সাথে ৷ তবে ফুলবিবি বিশেষ শর্ত রাখলেন ৷ গর্ভধারণের পর গুলাল বিবিকে জঙ্গলে একা রেখে আসতে হবে ৷ সেই শর্ত পালিত হলো ৷ গুলাল বিবিকে ছেঁড়ে আসা হল গভীর জঙ্গলে ৷ সেখানে তিনি জন্ম দিলেন দুই সন্তানের ৷ বনবিবি ও শাহ জঙ্গলি ৷ খোদার কল্যাণে তারা বেঁচে রইলো ৷

    সাত বছর পর ইব্রাহীমের মনে অনুশোচনা এলো ৷ তিনি গুলাল বিবি ও তাঁর দুই সন্তানকে মক্কায় নিয়ে এলেন ৷ একদিন বনবিবি আর শাহ জঙ্গলি নবিজীর মসজিদে প্রার্থনা করছিলেন ৷ খোদা তখন তাদের কাছে বিশেষ এক টুপি পাঠালেন ৷ ওই টুপি মাথায় পরামাত্র তারা বঙ্গের দক্ষিণাঞ্চলে পৌঁছে গেলেন ৷ সুন্দরবন অঞ্চল ৷ সেখানে দক্ষিণ রায়ের শাসন চলছে ৷ সুন্দরবনে পৌঁছে শাহ জঙ্গলি একদিন আযান দিচ্ছিলেন ৷ এই আযান দক্ষিণ রায়ের সহ্য হলো না ৷ তিনি তাঁর ভাই সনাতন রায়কে পাঠালেন বনবিবি আর শাহ জঙ্গলিকে ঝেটিয়ে বিদায় করতে ৷ দুই পক্ষে লড়াই হলো ৷ দক্ষিণ রায়দের সাথে পিশাচ আর ভূত ৷ বনবিবি আর শাহ জঙ্গলির সাথে তাঁদের পোষা কুমীর ৷ লড়াইয়ে দক্ষিণ রায়ের পক্ষ হেরে গেলো ৷ সাথে তাঁরা হারালেন রাজত্বের অর্ধেক অংশ ৷ দক্ষিণ রায় সুন্দরবনের গভীর জঙ্গলে চলে গেলেন ৷
    ---
    গল্প (২)

    এর পরের ঘটনা ৷ ধোনা আর মনা দুই ভাইকে নিয়ে ৷ তারা সুন্দরবনের জঙ্গলে মধু আর মোম সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে ৷ একবার ধোনা আর মনা গিয়েছে গভীর জঙ্গলে ৷ মধু আর মোম সংগ্রহ করতে ৷ সাতটি নৌকা নিয়ে ৷ সাথে দুখী নামে একটি কিশোর ৷ যেখানে গিয়েছে, সেই অংশে দক্ষিণ রায়ের শাসন ৷ তাঁরা দক্ষিণ রায়ের জন্য কোনো উপহার তারা আনেনি ৷ তাই মোম-মধু পাচ্ছিলো না ৷ একরাতে দক্ষিণ রায় ধোনাকে স্বপ্নে দেখা দিলেন ৷ বললেন, দুখীকে বলি দিতে হবে ৷ লোভী ধোনা বলি হিশেবে দুখীকে জঙ্গলে বেধে রেখে আসলো ৷ এদিকে বাড়ি থেকে রওয়ানা দেবার আগে দুখীর মা বলেছিলেন বিপদে পরলে সে যেনো বনবিবিকে স্মরণ করে ৷ রাত্রিতে দক্ষিণ রায় বাঘরূপে দুখীকে খেতে আসলেন ৷ দুখী তখন মনেপ্রাণে বনবিবিকে ডাকছিল ৷ বনবিবি তার ডাক শুনে ভাইকে নিয়ে এসে বাঘরূপি দক্ষিণ রায়কে পরাস্ত করলেন ৷ তাঁকে বাধ্য করলেন ধোনা, মনা আর দুখীকে সাত নৌকা বোঝাই করে মোম আর মধু দিতে ৷ ফেরার সময় বনবিবির পোষা কুমীর তাদের নিরাপত্তা নিশ্চিত করলো ৷ এই ঘটনার পর থেকে সুন্দরবন অঞ্চলে বনবিবি'র পুজো শুরু হয় ৷ বনবিবি সুন্দরবনের অধিষ্ঠাত্রী ৷ কাল্পনিক পীরানি ৷ হিন্দুদের বনদুর্গা ৷ মধ্যযুগ থেকে লোকসমাজ হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য বনবিবির পূজা করে আসছে ৷ তাঁদের নিকট মানত করে ৷ শির্নী দেয় ৷
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩২398874
  • মাডস্কিপার।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩১398873
  • বনবিবি দক্ষিণ রায়ের সঙ্গে কালু খাঁ আর গাজি সাহেবেরও পূজা হয়।সবার মূর্তি একসাথে দেখতে চাইলে সজনেখালির বনদপ্তরের গেস্টহাউসে থাকতে হবে।তার কাছে মন্দির আছে।খুব বাঁদরের উৎপাত।যখন তখন এসে রান্নাঘর থেকে পেঁয়াজ রসুন আলু লেবু টমেটো নিয়ে যায়।ফালটল পেলে তো কথাই নেই।কটি গোসাপ আছে, গুটগুট করে ঘুরে বেড়ায়।কাউকে কিছু বলে না।পাড়ে কাদার মধ্যে গুচ্ছ মাড্স্কিপার নাপিয়ে বেড়াচ্ছে।রাত্তিরে গা ছমছম করে।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৫398872
  • ইয়ে দহি ভুসা কেয়া হ্যায়? দহিবড়া ?
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৪398871
  • দেখো, শের তো ভেজিটেরিয়ান ই হ্যায়... শের খাতে হ্যায় হরিণ, গাই, মাহিষ... ইয়ে সব শাকাহারি প্রাণী হ্যায়... যো প্রাণী শাকাহারি প্রাণী কো খাতে হ্যায় ও তো শাকাহারি ই হ্যায়...
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২০398870
  • আগলে জমানা মে ও শের বিলকুল নন-ভেজ শের থা। জঙ্গল মে নিয়মমাফিক শিকার করতা থা।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৯398868
  • দাহি ভুসা -- বাপ্‌রে ! ইয়ে তো ভেজ সে ভি উপর ...
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৯398869
  • ভুসা? হ্যারিকেন কা ভুসা?
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৮398865
  • এই দক্ষিণ রায় আর বনবিবির লোককথাই মনে হয় হিন্দু মুসলমান দুই ধর্মের লোকের মিল ঘটানো প্রথম লোককথা।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৮398866
  • বকমাছ এখন বিরল হয়ে গেছে। এই টি ডিডিদা এদের জন্য বিরল লিখেই ব্যারাল মনে পড়লো। ঃ-(
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৮398867
  • তুমলোগ যো আকে গল্প কিয়া এ বাত হমকো বহোত আচ্ছা লাগা। হম লাঞ্চ মে দই ভুসা খাকে বিলকুল হি দুখী বন বৈঠি থি।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৭398864
  • ঠিক হ্যায়, লেকিন আগলে জমানা মে ও শের তো ভেজ থে - না?
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৫398862
  • আরে ও ডক্‌শিন রায় ও ক্যারাকটার হ্যায় না, জো বনবিবি কা পূজা করতে হ্যায়
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৫398863
  • শাকাহারী শের না তো এলসিএম, উনি তখন শের না, ঘোর সাত্ত্বিক মানুষ। ঃ-)
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৪398861
  • হ্যাঁ ঐ গল্পটা দিব্য।বাগের গাদাগাদা গপ্পো আছে।আর কাগের গপ্পো একটা।যদিও তার নাম কাগ নয়।
    খিস্টোকলি কাছাকাছি থাকলে গন্ধে গন্ধে এসে পড়তো।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩398859
  • আরে কামট তো ও হ্যায় না, ও গঙ্গা মাঈ-কা ডলফিন
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১৩398860
  • সুন্দর রায়। হ্যাঁ ঠিক। লীলুপিসি তাই লিখেছিলেন বটে।
    কিন্তু আসলে লোকটা কে? দক্ষিণ না সুন্দর?
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১২398858
  • আটোজঃ লিলুআন্টি-কা ইয়ে শাকাহারি শের-ওয়ালা স্টোরি মুঝে আচ্ছা নাহি লাগা...
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১০398856
  • লীলুপিসি আবার দক্ষিণ রায় লেখেন নি, লিখেছিলেন সুন্দর রায়।জলে তেকোনা পাখনাওলা হাঙর আসতো, লোকে জল থেকে পা তুলে বসতো। ওগুলো ই আসলে কামট।

    লোকেরা বোধ হয় কামট ধরে ফিস্টি করতো।কি জানি, ঠিক মনে পড়ছে না।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:১০398857
  • অনেককাল আগে এই ভাটপাতাতেই বকমাছের কথা হচ্ছিল। সে বহুদিন আগের কথা। এই টিমই বলছিল। ঃ-)
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৮398854
  • লীলুপিসির আরও গল্প আছে বাঘ নিয়ে। এক ভদ্রলোক পুজো করতেন আর নিরামিষ খেতেন, নিজের হাতে লাগানো শাকের ক্ষেত ছিল। পরে দেখা গেল তিনি আসলে বাঘ, মানুষের রূপ ধরে সাত্ত্বিকজীবন কাটাচ্ছিলেন। মানুষ কখনো বাঘ হয় না, বাঘ কখনো মানুষ হয় না, সাহেবের এই বিচার শুনে রেগে "গাঁউক" করে ডেকে আদালতেই বাঘ হয়ে গেলেন আর লাফ দিয়ে জঙ্গলে চলে গেলেন।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৮398855
  • ইয়ে টিম্ভাই কেয়া কেয়া সব বাতে করতে হো... লাঞ্চ কা টাইম আ রাহা হ্যয়...
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৭398852
  • নাকমাছ হয়না? হ্যাঁ? সেই মাছের্ডিমকেই কি নাকের ঘি বলে? ইন্দোদা ডাগদার এসব সেই বলতে পারবে।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৭398853
  • বকখালি পাতা হ্যায়.... নোয়াখালি পাতা হ্যায়.... লেকিন ঝড়্খালি নেহি... ইয়ে হ্যায় কঁহা
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৫398851
  • ঝড়খালির গল্পটা আমারও মনে আছে। দক্ষিণ রায়ের থানে এই বড় বাঘ পা ছড়িয়ে বসে আছে। যে মহিলা বাঘকে প্রসাদ মেখে দিতেন, তিনি বললেন, "দূর থেকে নমো করো, উনি দেবতা। "
    বাঘটা বৃদ্ধ হয়ে শক্ত খাবার খেতে পারতো না, তাই প্রসাদ মেখে দিতেন মহিলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত