এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৫398910
  • হ্যাঁ ঐগুলোই তো নিরাকার রংহীন অলীক বস্তুর মত দেখতে পাওয়া যায়। ঠাহর করে দেখতে গেলেই মিলিয়ে যায়। অবশ্য ওদের মধ্যে মশার ভূতও আছে।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৭398909
  • বেহ্মদত্যিরাও মাছ ভালবাসে। আর এই যে ভুত পেত্নিরা 'মাঁছ দেঁ মাঁছ দেঁ " করে পিছু নেয় সে মাছ পেলে ওরা কী করে ভেবেছ? ওদের তো দাঁত মুখ পেট কিচ্ছুই নাই। তা ওরা ঐ মাছের আত্মাটুকুী খায়, কিন্তু সে তো হজম হবার মত কোন পৌষ্টিকতন্ত্র নাই --- তাই সে আত্মাগুলান টুকুস টুকুস করে বেরিয়ে পড়ে আশেপাশে ভেসে বেড়ায়।

    কিন্তু ভুত আর ভগবান সকলেই কেমন মানুষদের তুই তোকারি করে দেখেছ!
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৬398908
  • এদিকে যোগেন্দ্র যাদবকে তামিল নাড়ু পুলিশ অ্যারেস্ট করেছে, চেন্নাই-সালেম হাইওয়ের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে আসছিলেন বলে।
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:১০398907
  • ওমা সেতো আছেই। হাট থেকে মাছ নিয়ে ফেরার সময় পেত্নিরা আসে কেন? মাছের গন্ধে না, মাছের ভূতেদের ডাকে রেস্কিউ করতে আসে। মাছের ভূতকে হঠাৎ ক্রিস্টালাইজ করলে শুঁটকি হয়।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৬398906
  • মাছের ভূত ও আছে বলতে চাও?

    খনুদা, খাসা হচ্ছে! এগুলো কেউ ভালুকের টইতে তোল প্লিজ। হানুচালিশা বের করা উচিত!
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৫398905
  • মাছেরও আত্মা আছে, পাই যেন মনে রাখে
  • Tim | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৪398904
  • "শুধু আত্মা" ঃ-)))
  • Entorhinal Cortex | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬398903
  • যে সে ফুলের টব নয়। পাঁচ ফুট উঁচু, তিন ফুট চওড়া কংক্রীটের টব। তার সাথে মাটির ভল্যুম হিসেবে করে ওজনের আঁক কষুন। এইচসিসি নিজেই পরমা ফ্লাইওভারে এই টব বসানো নিয়ে বাওয়াল দিয়েছিলো। স্ট্যাটিক লোড বেড়ে যাবে বলে। এরকম একটা তো নয়, সিলভার স্প্রিং এর দিকে অ্যাপ্রোচে দুই দিক মিলিয়ে শ'খানেক বা আরো বেশি।

    তাপ্পর সেগুলো বাইপাসের ধারে ফেলে ভেঙেছে। আর কিছু হয়তো বাড়ি নিয়ে গেছে। যেভাবে রাস্তার ধারের পাথরের ব্লকগুলো গেছে শস্তা কংক্রীট ব্লক বসানোর জন্যে।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫০398902
  • মাছের গন্ধ কি গেছে? তাহলে ভাটে ঢুকি।
  • lcm | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৭398901
  • হা হা
    "শুধু আত্মা নিয়ে কি করে যাবো..." -- এটা হেব্বি হয়েছে
  • সিকি | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৪398900
  • পটল বললেই হুমায়ুনস টম্ব মনে পড়ে যায়। ঢোকার মুখে একটা দেরাজ। তাতে ইংরেজিতে লেখা ইনফরমেশন কিয়স্ক। নিচে হিন্দিতে - সূচনা-পটল।
  • ন্যাড়া | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৬398899
  • খনুর এই গল্পগুলোই মহাকালের অক্ষিপটলে দাগ রেখে যাবে। বিবলিওগ্রাফিগুলো ফুটনোট। ভাল্লুকের গল্পটা কেউ খুঁজে দিক।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৪398898
  • হ্যা হ্যা হ্যা।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৭398897
  • আরে জানিস না, আমি বাসে উঠলে নানা রকম আওয়াজ খাই, দাদা আপনি একটু সাইড হলেই এদিকটা গড়ের মাঠ, দাদা আপনি কোথায় নামবেন প্ল্যান করুন পেছনটায় আমরা অনেকে জায়গা পেয়ে যাব, ওরে আজকাল জানিশ হিপো দের আইটিতে নিচ্ছে তো আমি কিসু মাইন্ড করি না, আমার মজাই লাগে, মাঝে মাঝে শুধু আমি কি হাসতে পারি বলে হাসি, তাতে লোকে একটু লজ্জা পায়, তো একদিন ফেরার সময় এক মহিলা আমি সাইড দিয়ে যাওআর সময় একটু কুঁই কুঁই করেই বলেছেন, উফ বাবা দ্যাখো পুরো দেহ টা নিয়ে যাচ্ছে, তো আমি খুব পোলাইটলি বলেছি, শুধু আত্মা নিয়ে কি করে যাবো, তো তাতে সবাই খুব খ্যা খ্যা করেছে মাইরি ঃ-))))))))) আরেকদিন উবের শেয়ারে, আমার পাশে বসে দুটো ছেলে মেয়ে সলিড প্রেম করছে, তো সন্ধে বেলায় প্রেম করবে না তো কি করবে, আমি মাইন্ড করিনি, আমি নানা লোক কে, ওরে ওটা কি চালিয়েছিলি, ওরে ক মিলিয়ন লোড হল ওরে ভূগোল টা পড়লি গোছের সাংসারিক হোয়াট্সায়াপ করতে করতে ফিরছি, তো ছেলেটা আমার গায়ে পড়ে যাছে, আতিশয্য বেড়ে উঠলে। তো আমি লাস্টে রাস্তার মাঝেই ড্রাইভার কে বলে গাড়ি দাঁড় করালাম। সামনের সিটে গেলাম, আর একটু স্বগোতক্তির মত করে বলেছি, যে দেখুন আমার সমস্যা হল, আমার শুধু হৃদয় টাই বড় না, তার রাখার জায়গাটাও বেশ বড়, তো তার পরে বেশ গল্প করতে করতে চলে এলাম, ছেলে মেয়ে গুলো আলাপ ও করলো, খ্যা খ্যা ও হলঃ-)))) খ
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৩398896
  • ধর্মতলা থেকে বেহালা ভায়া মাঝেরহাট - হাড়হিম করা অ্যাডভেঞ্চার টুরিসম প্যাকেজ।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২৬398895
  • আপনার লরেনপার্টি ক্ষমতায় এলে তো আরেক বিপদ। এদের টোটকা হচ্ছে নীল সাদা রঙ। ওঁয়াদের টোটকা হবে সব পিলারের গায়ে 'সিরিরাম' লিখে দাও। :))
  • dd | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০২398894
  • ফুলের ঘায়েই মুচ্ছো যায় - এসব ক্যামন সেতু? টব বসালেই ধপ হয়ে যায়?

    এখন প্রচুর জোক ঘুড়ছে - একটায় বলেছে বেশী খেয়ে ভরপেটে কোনো ব্রীজে উঠবেন্না। বেশী গয়নাগাঁটি পড়েও না।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৭398893
  • বিশেষতঃ বর্ষাকালে। :)
  • dd | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫২398892
  • ঠিক্কথা।

    ধর্মতলা থেকে ব্যায়লা - এটা একটা অ্যাডভেঞ্চার টুরিসমের বিষয় হতে পারে। শুরু হৌক।
  • গবু | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৪১398891
  • name: র২হ mail: country:

    IP Address : 238912.66.9004512.26 (*) Date:05 Sep 2018 -- 08:41 PM

    কলকাতা থেকে তিন/চার ঘন্টার ড্রাইভিং ডিসিটেন্সের মধ্যে একরাত থাকার জায়গার পরামর্শ চাই।
    মধ্যবিত্ত বাজেট।

    (একটা টই ছিল না?)

    দেরিতে উত্তর - কারণ ডেটাও ঘুরে ঘুরে আসছে!!

    ইয়ে, র2হ - বেহালাও একটা অপশন কিন্তু!
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৪৬398890
  • সেই যেমন নাসিরকে শুক্রবারে বক্তৃতা দিতে ডাকল সবাই, নাসির গিয়ে বল্লেন, "আমি কী বলবো আপনারা জানেন?" সবাই বলে, "না, জানি না।" নাসির বলে, "য্যাহ, জানেন না কিসুই, আপনাদের আর কী বলবো? " বলে চলে যান। পরের শুক্রবারে ডাকল, নাসির একই প্রশ্ন করেন, সবাই আগে থেকে ঠিক করে রেখেছিল, বলে, "হ্যাঁ জানি।" নাসির সঙ্গে সঙ্গে বল্লেন, "ও, তাহলে তো জানেনই, আমি আর কী বলবো?" তারপরের শুক্রবারে আবার এই কান্ড। এইবারে মোক্ষম প্যাঁচ ঠিক করে রেখেছিল জনতা, অর্ধেক বল্লো জানে, বাকী অর্ধেক সংখ্যক লোক বল্লো জানে না। তখন নাসির" যারা জানেন তারা বলুন, যারা জানেন না তাঁরা শুনুন"-এই বলে চলে গেলেন। কিছুই জ্ঞানের কথা তিনি একদিনও বললেন না।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৬398889
  • দ্রুকপা কিনলে নিয়ে বইপত্র আছে পড়তে পারেন। বিপ্লবী কিনা জানি না, বাট যতটা গল্প শুনেছি ঘুড়ে ঘুরে, মনে হয়, হি ওয়াস দ্য এমবোডিমেন্ট অফ হার্ট সূত্র। ঐশ্বর্য -জ্ঞান সবই হুশ হুশ বোধ করতেন :))
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪১398888
  • দ্রুকপা কিনলের গল্পে লোকটিকে বেশ একটা বিপ্লবী বিপ্লবী ইমেজওয়ালা মনে হল। ঃ-) টাকাকড়িকে যারা বেশি গুরুত্ব দ্যায়, তাদের নিয়ে সূক্ষ্ম ব্যঙ্গ করেন। আর বড় বড় ধর্মওয়ালা লোক মুখে দর্শনের কথা বলেন এদিকে টাকা ন্যান, ব্যাপারটার ভেতরের অসঙ্গতি দেখিয়ে দেন।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৮398887
  • মিলারেপার গপ্পো শুনবো। উনি নাকি উড়তেন? উড়তে পারা লামা বড় ভালো লাগে। সুপারম্যান হনুমান এঁরাও অন্য নানা ক্ষমতা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি টানেন ওড়ার কারণে। হু উ উ উ শ, উড়ে গেল !
    ঃ-)
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৫398886
  • ভুটানে এরকম অদ্ভুত সব লামার গপ্পো আছে। দ্রুকপা কিনলে তারপর মিলারেপা ইন্টারেস্টিং লোকজন সব।
  • Atoz | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩০398885
  • আমিও দক্ষিণ রায় বনবিবির পুরো কাহিনি এই প্রথম শুনলাম। এর আগে শুধু নামগুলো শুনেছিলাম। আর অনেক ছোটোবেলায় এই বিষয়ের উপরে তৈরী যাত্রাপালার কিছু ছোটো ছোটো অ্যাড শুনেছিলাম রেডিওতে।
  • Ekak | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৯398884
  • ঈশেন জিগিয়েছ দেখলুম, ভুটানের পেনিস আর্ট নিয়ে ...... পুনাখায় দেখেছি সবচে বেশি মানে বিশাল বিশাল কাঠের কারুকার্যময় পেনিস বিক্রি হয়। লোকের মাথায় ঠেকিয়ে আশীর্বাদ ও করা হয়। ফ্যালাস আর্ট সমস্ত বড় বাড়িতে -হোটেলে -প্রাসাদে থাকবেই থাকবে।

    এখন এটা শ্যামানিক কিনা অতটা সিওর নেই। মহাযানে পেনিস খুব প্রমিনেন্টলি আছে। এখন এটা ইভিল তাড়ানোর প্রতীক। এনিয়ে এট্টা গপ্পো জানি।

    দ্রুকপা কিনলে উদোম পাগল ছিল। নানান আজীব কথা বলতো ঘুরে বেড়াতো। তো সে তিব্বতের লাসাতে শঙখাপা মানে প্রধান ধর্মশিক্ষক আরকি লাখাং এর, তাকে পেন্নাম জানাতে যায়। তখন সেখানকার হোমরা চোমরা রা তাকে খেদিয়ে দেয় কারণ তার কাছে ভেট দেওয়ার মতো কিছুই নেই। সে বলে : এ আর এমন কী বীচি খুলে দিয়ে দিচ্ছি। তার বিটকেল প্রস্তাবে ন্যাচারালি কেও রাজিফজি না হয়ে খিস্তিয়ে ভাগিয়ে দেয়।

    এরপর সেই মক্কেল কোত্থেকে কিছু সোনার মুদ্রা জোগাড় করে গিয়ে শঙখাপা কে ভিজিট করে। সেখানে কিছু জ্ঞানের হ্যানোত্যান হয় সেসব লেখায় পাবা, তারপর শঙখাপা খুশি হয়ে দ্রুকপা কিনলেকে একটা ধাগা দেন ( সিল্কের সুতো, এগুলো পুজোর পর লাখাং এ দেওয়া হয় হাতে বাঁধতে )। ড্রুকপা কিনলে সেই পরম সেক্রেড ধাগা নিজের হাতে না বেঁধে বান্ডুর চারধারে বেঁধে ল্যাংটো হয়ে বাজারে ঘুরে বেড়ায়, একটা গান গেয়ে বলতে থাকে দ্যাখো দ্যাখো একমুঠো সোনার মুদ্রা থাকলে শঙ্খাপাও আশীর্বাদ দিয়ে এইটা বেঁধে দেন। বলে বান্ডু দুলিয়ে নেচে নেচে দেখাতে থাকে।

    এখনো, পুনাখা গেলে, লাখাং এ পুজোর পর লামা রা এই দ্রুকপার গপ্পো টা শুনিয়ে গান গায় শুনতে পাবে। বিদেশিনী রা হেসে লুটিয়ে পড়ে তাদের মাথায় কাঠের পেনিস দিয়ে ঠুকে আশীর্বাদ করলে। তাদের কাছে এটা কারুকার্য করা ডিলডো। ড্রুকপা কিনলে কে দ্য গ্রেট ম্যাডম্যান বলে এখন, মহাযান ক্ল্যানের সবচে সম্মানীয় ফিলোসোফার এবং সাধারণের মধ্যে একটা বামা খ্যাপা ইমেজ রয়েছে আর কি :))
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৭398883
  • বনবিবির পুরো গল্পটা আমি এই প্রথম পড়লাম।
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৯398882
  • উপস, সরি দ, টি আর হুতোয় গুলিয়েচি।
    দুজনাই অবিশ্যি খ্যাতনামা লেখক ও শিল্পী
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৪398881
  • আই, বুড়ো হলাম, এখন মাংসের লোভ কমে যাচ্ছে ঃ( কেলোবাবুর ডিম শুধু এখনও ফেবারিট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত