এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪১520087
  • কমরেড আবার সেই লিং লিং খেলবেন? তা দিন, আগে আফনার লিং দিন। তাপ্পর অঙ্ক কষা যাবে খন।
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৮520088
  • কমরেড ২রা ডিসেম্বরের স্ট্যাটাস রিপোর্টের উপর বেস করে আমার একখান ল্যাহা আছিল। লিং নাই। পিডিএফ আছে।
  • kc | 188.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫২520089
  • দিন দিন, আপনার পড়াশোনার আমি বড়ই ভ্ক্ত। (সত্য কথা কিন্তু)। কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে সেটা বড্ড বায়াসড। তাও আপনার পড়াশোনা আমারে খুব অনুপ্রানিত করে। (আবার সত্য কথা কইলাম কিন্তু)
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮520091
  • আমি এখন মোটও পড়ি-টড়ি না। ওসব বলে নজ্জা দিয়েন না। তবে সিঙ্গুর নিয়ে একটা বই বের কর্সিলাম। আফনের জিমেলে ভেজে দিসি।
  • kc | 188.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০১520092
  • পড়েটড়ে আবার কাল আসব।
  • ranjan roy | 24.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৫520093
  • পিটি,
    আপনাকে ধন্যবাদ। আমাকে এবং এলসিএমকে উদ্দিষ্ট দুটো পোস্টে আপনি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য রেখেছেন, বুঝতে কোন অসুবিধা নেই। এবং প্রথম দুটো প্যার‌্যায় মমতা সম্বন্ধে আপনার মূল্যাংকনের সাথে আমি ১০০ প্রতিশত সহমত।
    হয়ত আপনার, মনে নেই এই পাতাতেই আমি নির্বাচনের আগে আমার অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেছিলাম,ঃ
    সিপিএম যাক, যেই আসুক। কিন্তু মমতার থেকে বেশি কিছু আশা করি না। কারণ উনি মূলতঃ র‌্যাবল-রাউজার। তবু ৩৪ বছরের পানাজল বদলানো দরকার। রুটির পিঠ বদলানোর মত, কেরালার উদাহরণ।
    কিন্তু ২১জুলাই নিয়ে আমার বক্তব্য আপনি ভুল বুঝেছেন। আদৌ বামদের খারাপ দেখানো আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য পিনাকী যা বলছেন। অর্থাৎ, যে পাওয়ারে থাকে তার পুলিশের ভার্সনে কখনই অবজেক্টিভ ট্রুথ ফুটে ওঠে না। বাম বা দক্ষিণ যাই হোক।
    ভাঙড়ের ঘটনায় পুলিশের রিপোর্ট দেখুন। দাঙ্গা কে করল সবাই দেখছে, কিন্তু পুলিশ গ্রেফতার করল ষোলজনকে যাদের অধিকাংশই সিপিএম এর মিছিলে গাড়ি নিয়ে আসা ড্রাইভার।
    এবার বলুন।
    দিল্লির পুলিশের মৃত্যু হার্ট অ্যাটাকে আপনি-আমি বলছি। কিন্তু পুলিশের চিফ কমিশনার, ডি আই জি সমানে কয়েক দিন ধরে সমস্ত চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন যে পোস্ট মর্টেমে আঘাতের চিহ্ণ, ইন্টারন্যাল ড্যামেজের কথা আছে। সেই পুলিশকে তাড়া করা হয়েছিল ওঁরা বলছেন। সেই টেনশন ও মারের চোটে বয়স্ক লোকটির হার্ট অ্যাটাকের কথা ওঁরা বলেছেন। কোর্টে সেই মর্মে কেস শুরু হয়েছে, এখানে কেন আপনি পুলিশের রিপোর্ট বিশ্বাস করবেন না? কংগ্রেস সরকারের পুলিশ বলে?
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০৪520094
  • আর যে ক্ষমতায় থাকে না তার ভার্সান ১০০% সত্যি?

    সইত্য সেলুকাস ...
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০৭520096
  • আর একটা কথাও বুইতে আমার খুব অসুবিধা হয়। সিপিএম যাক যে হয় আসুক (সে সিপিএমের চেয়ে অনেক অনেক খারাপ হলেও)। আপনার পেট খারাপ। তো পেট খারাপ সেরে ক্যান্সার হলে হোক!!
  • b | 122.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০৮520097
  • নারদ নারদ
  • S | 109.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৫520098
  • তাহলে রিপোর্টে দেখাচ্ছে যে ৯৫২ একরের কন্সেন্ট পাওয়া গেছিলো ৪ঠা ডিসেম্বর অবধি। তাহলে ঐ ৪০-৬০ একর নিয়ে প্রবলেম ছিলো।

    কিন্তু সিপিয়েম সরকার-টাটার চুক্তিটা তো বেড়োলো না। পার্থবাবু যে বছর দেড়েক আগে একদিন টিভিতে বললেন যে আমরা দিন দুয়েক দেখে সক্কলকে দেখতে দেবো।

    আচ্ছা ঐ জমিতে লাস্ট বছর কত ফলন হয়েছে? ঐ জমির এখন মালিক কে? কেন? কবে ফেরত পাবে চাষিরা?

    আর কোন বোদ্ধা বলেছিলেন যে গাড়ির কারখানা করতে অত বড় জমি লাগেনা? এইটা আমি টিভিতেও অনেককে বলতে শুনেছি। পেশায় তারা তিনোমুলের গুন্ডা বা টিভিতে সিরিয়াল করে।
  • SC | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৯520099
  • দোষটা মিডিয়ার আর পাবলিকের। বাঙালিরা বুদ্ধিজীবিদের মাথায় তুললে এরকমই হবে। স্বাভাবিক।
    নাটক করে, কবতে লেখে, সিনমা বানায়, তারা সকলে গাড়ির কারখানা, অর্থনীতি, সব বিষয়ে গুরুগম্ভীর বক্তব্য রাখে, আর লোকে সেগুলো শোনে, তারানন্দ আনন্দ সহকারে পরিবেশন করে। কই কোনদিন তো দেখলাম না একজন technologist কি ভাবছে, একজন টেক পলিসি পড়া লোক কি ভাবছে, সেই নিয়ে কোনো বক্তব্য কাগজে।
    নাট্যকারের কাছ থেকে টেক পলিসি শিখলে কম্পুটার বিরোধিতা, আর গাড়ির কারখানাতে বাড়ির উঠোনে হয়, এরকম জ্ঞানই অর্জন করা যাবে।
    তবে সিঙ্গুরে যে অনিচ্ছুক ছিল, সে তো পিনাকিদা উপরেই লিখেছে। সিঙ্গুরের মেন সমস্যাটা জমি নেবার প্রক্রিয়া। আর ফেনাতে ইচ্ছে করছে নে এ ব্যাপারে, অনেক জিবি ডেটা খরচ হয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:০১520100
  • শিবু,
    a না হলে b হতেই হবে? c হতে পারে না?
    হয় পুলিশ ১০০% সত্যি? নয় পাব্লিক ১০০% সত্যি?
    আমার বক্তব্য কোনটাই ফেসভ্যালুতে মানার দরকার নেই। সেই জন্যেই অন্য এভিডেন্স বা স্টেটমেন্টের ইন্টারন্যাল লজিক দেখা দরকার। তাই টইয়ে হ্যাজানো। নইলে পুলিশের কাজ পুলিশ করবে, আপনার-আমার কি?ঃ))))
    আচ্ছা, তাহলে আপনার পজিশনটা মেনে নিয়ে ভাবা যাক।
    নন্দীগ্রামের ব্যাপারে পুলিশের বক্তব্যও সত্যি, নেতাইয়েও সত্যি,বেনাচাপড়া, ভাঙ্গড়ের কান্ডেও পুলিশের রিপোর্ট সর্বমান্য।
    রাজি তো?

    দুই, সিপিএম পেট খারাপ আর মমতা ক্যান্সার হয় তো আপনার পার্সেপশন, আমার নয়।
    তাই তুলনাটা রুটি পুড়ে যাচ্ছে তো পাল্টে দেয়ার।
    আপনার অবশ্য বক্তব্য যে যতদিন পেটখারাপ রূপী সিপিএমের কোন উন্নত বিকল্প পাওয়া না যায় তদ্দিন ক্যান্সার হওয়ার ভয়ে কোন এন্টারোকুইনল বা স্টেরয়েড নেয়া চলবে না। চৌত্রিশ বছর ধরে চলেছে, অনন্ত কাল ধরে পেট্খারাপ চলুক। তবে অতদিন ধরে পেটখারাপ চললে সেটা অন্ত্রের বা লিভারের ক্যান্সারের লক্ষণও হতে পারে।ঃ))
  • S | 109.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৮520101
  • দুদিন আগে তো শুনলাম বর্তমান মালকিন বলেছেন যে শিল্পপতিরা নিজেরা কৃষকদের কাছ থেকে জমি কিনবে - সেটাই কি তবে পরিবর্তিত নিয়ম? মানে পরিবত্তন। এইভাবে জমি কিনলে চাষিদের কি কি ভাবে সুবিধে হাতে পারে?
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৫৭520102
  • কি বললেন বলুন তো রঞ্জনদা? মমতা সিপিএমের চেয়ে খারাপ এটা মানেন না? নাকি এখন মানেন কিন্তু তখন জানতেন না?

    আমার বক্তব্য আপনি খানিকটা ঠিকই ধরেছেন। উন্নত বিকল্প না পেলে যেটা আছে সেটাকে বদলানোর মানে হয় না। শখ করে তুলনায় খারাপ অবস্থায় যাবার দরকার আছে বলে মনে করি না।
  • ranjan roy | 24.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:২৭520103
  • শিবু,
    মাসদুই আগেও এই নিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে এইপাতায়। তখন আপনার কথায় আমি লিখে দিয়েছি যে যেই আসে আসুক, মমতা যাক।
    পিছু ফিরে দেখে নিন।ঃ)))))
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৩০520104
  • এদেশে প্রশ্ন পছন্দ না হলে পলিটিশিয়ানরা অন্য প্রশ্নের উত্তর দেয়। ঃ-)
  • lcm | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৩৪520105
  • সিপিএম নামক অসুখের অষুধ তিনোমুল।
    তিনোমুল নামক অসুখের অষুধ সিপিএম।
  • aka | 85.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৩৮520107
  • ট্র্যাজেডি অফ বেঙ্গল পলিটিক্স।
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৫০520108
  • ওটা তো ট্র্যাজেডি অফ পলিটিক্স ইন জেনারেল।

    কং-এর ওষুধ বিজেপি
    বিজেপির ওষুধ কং।

    ডেমোক্র্যাটদের ওষুধ রিপাবলিকানস
    রিপাবলিকানদের ওষুধ ডেমোক্র্যাটস।

    বিএনপির ওষুধ আওয়ামী লীগ
    আওয়ামী লীগের ওষুধ বিএনপি।

    টোরীর ওষুধ লেবার
    লেবারের ওষুধ টোরী।

    তয় আর ইলেকশন করে পহা নষ্ট কেন? কয়েন টস কল্লেই হয়।
  • SC | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১৩520109
  • কিন্তু প:ব: র অসুখ সিপিএম না তৃণমূলের থেকে অনেক গভীর মনে হয়।
    ভারতের আর পাঁচটা বাকি রাজনৈতিক দোল সিপিএম তৃণমূলের থেকে ভালো কিছু নয়।
    ইন ফ্যাক্ট, সিপিএম বা তৃণমূলের উপরের সারিতে করাপসন ভারতের বাকি রাজনৈতিক দলের তুলনায় কম বলেই মনে হয়।
  • lcm | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০০520110
  • ঠিক, পশ্চিমবঙ্গের প্রবলেমটা সিপিএম/তিনোমুল নয়। আসল কারণের খানিকটা বলরাম বলে দিয়েছে।
  • lcm | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৫520111
  • আর, ইয়ে তেমন কিছু প্রবলেম নেই ও। ভারতের মধ্যে বাঙালী একটু স্লো, একটু পরিশ্রমবিমুখ-ও, তার ওপর এই ভ্যাপসা ওয়েদার - একটু সময় লাগবে।
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৭520112
  • এসসির কথাটা ভেবে দেখার মত।

    ঐতিহাসিক কালে বাঙালীর ঐতিহ্য কি? ব্রিটিশ আসার আগে পর্য্যন্ত বাংলা কখনো ভারতের রাজনৈতিক বা সাংস্কৃতিক কেন্দ্র ছিল কি? বা কেন্দ্র কথাটায় আপত্তি থাকলে, বাংলার সিগনিফিক্যান্ট পলিটিক্যাল/ইন্টেলেকেচুয়াল কন্ট্রিবিউশন কি কি (ব্রিটিশ আসার আগে)? চট করে যা যা মনে পড়ছেঃ

    রাজনৈতিক ভাবেঃ

    ১। রাজা শশাঙ্ক - মোটামুটি এক পুরুষের রাজত্ব।
    ২। পাল রাজারা - পাটলিপুত্র বাংলার সীমানার বাইরে। বাংলাকে এদের উপনিবেশ বলা উচিত।
    ৩। সেন রাজারা - বাঙালী নন, কর্ণাটকের ইমিগ্র্যান্ট। শেষ রাজার পরিণতি লজ্জাজনক।
    ৪। সুলতানেরা (আলাউদ্দিন হোসেন শাহ সহ) - কেউই বাঙালী নন। বাংলার বাইরে এদের কি প্রভাব ছিল সেটা সন্দেহের। এরা উড়িষ্যা দখল করার চেষ্টা করে পারেন নি।
    ৫। নবাবেরা - বাঙালী নয় কেউই। মুর্শিদকুলি বোধহয় ভারতীয়ও নন। ক্ষমতার দিক দিয়েও মুর্শিদকুলির পরে কেউই তেমন নন। মুর্শিদকুলিকে ঠিক স্বাধীন নবাব বলা যাবে কি? আওরঙ্গজেবের পরেও বোধহয় দিল্লীর প্রতি একটা টোকেন আনুগত্য উনি রেখে গেছেন। বর্গীদের হাতে আলিবর্দীর লাঞ্ছনা, ও ক্লাইভের হাতে সিরাজের।
    ৬। মল্ল রাজারা বা বারো ভুঁইয়াদের লোকাল চিফটেন বল্লেই ঠিক বলা হয়।

    সাংস্কৃতিক দিক দিয়েঃ

    ১। বাঙালীর কোন ক্লাসিকাল গান বা নাচ নেই। ফোক সং বা ড্যান্সের কথা বলছি না।
    ২। ভাস্কর্য্য আছে, পাল যুগের, সেন যুগের।
    ৩। স্থাপত্য কিছু আছে। বিভিন্ন বিহার, পরবর্তীকালে ছোট মন্দির। খুব সিগনিফিক্যান্ট কিছু না। তবে পাথরের অভাব হয়তো একটা কারন সেভাবে স্থাপত্য গড়ে না ওঠার পেছনে।
    ৪। বিজ্ঞানে বাঙালীর অবদান কিছু মনে পড়ছে না।
    ৫। দর্শনে বাঙালীর অবদান ন্যায়শাস্ত্রে (লজিক)। কিন্তু অরিজিনাল কন্ট্রিবিউশন, না শুধুই অধ্যাপনা? ডিডিদা কি কিছু কইতে পারেন?
    ৬। আইনে আছে, রঘুনন্দন স্মৃতি। তবে সেটাও জীমূতবাহনের কমেন্টারী। জীমূতবাহন অবশ্য বাঙালী। বর্ধমান কি?
    ৭। ধর্মে সর্বভারতীয় খ্যাতি মনে হয় নিমাই ছাড়া আর কেউ পান নি। তাকেও বাংলা ছেড়ে যেতে হয়েছিল। যিনি বাংলায় থেকে গেলেন, নিতাই, তাঁর খ্যাতি বোধহয় বাংলাতেই সীমাবদ্ধ। তন্ত্রের দিকে ভারতখ্যাত বাঙালী কেউ আছেন? অতীশকে ধরবো না, কেন না অতীশ বিখ্যাত হয়েছেন বাংলার বাইরে।
    ৭। সাহিত্যে চর্য্যাপদ অবশ্যই। তবে সর্বভারতীয় খ্যাতি মনে হয় এক জয়দেব গোস্বামীর। চন্ডীদাস এদের কি বাঙালী বলা যায়? না আমরা জোর করে বলি? মঙ্গলকাব্য গুলিকেও ক্লাসিক বলা চলে কি? আমি কবিকঙ্কণের ভক্ত। তবু।
  • b | 122.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৫520113
  • জগদীশ চন্দ্র ? সত্যেন বোস? মেঘনাদ সাহা?

    আর স্ট্যাটে বেশ কিছু আছে বাপু?
  • Sibu | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫১520114
  • এই আলোচনাটা ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ আমলে বাঙালী কিছু অতিরিক্ত সুবিধা পেয়েছে, যেটা স্বল্পস্থায়ী। সেটার ফল ইত্যাদি নিয়ে আলাদা আলোচনা হওয়া উচিৎ।
  • lcm | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৮520115
  • শিবুদা - একদম। অন স্পট।
  • lcm | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০১520116
  • অ্যাকচুয়ালি, ব্রিটিশ আসার পরেও। এ নিয়ে অমিতাভ চৌধুরী একবার শারদীয়া আজকালে লিখেছিলেন।
  • নেতাই | 131.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৪520118
  • ইতিহাসের প্রেক্ষাপট বাঙালী নিয়ে একটা নির্মোহ ব হোক
  • b | 122.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৪520119
  • এদিকে নিমাই বলছো অন্য দিকে বিবেকানন্দ বাদ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন