এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৮399090
  • আমার এক বন্ধু একটি চামড়ার জুতো পরে আমাদের বাড়ি এসেছিল। আমার হাফ পোষ্য কুকুর সে সময় বারান্দায় ছিল। তার তখন কচি বয়স। একপাটি জুতো সে চিবিয়ে খেয়ে ফেলে। সেই হেতু তার নাম হয় ছাগল (ছাগলে কী না খায় স্মর্তব্য)।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৯399089
  • ভাগীদারের নামকরণ হইতে অনুপ্রাণিত। :) অবশ্য আমার সানাইটি গত হয়েছেন। :( তবুও তাঁকে হিসেবে রেখেই খাওয়াদাওয়ার ভাগ বাঁটোয়ারা হয়।
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৩399088
  • ঈশানদা ব্যারালের নাম ছাগল রেখেছে? এরপর ভুল করে কোনদিন কেটে খেয়ে ফেলবে তো!
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১399087
  • আমি অবশ্য কুকুর ব্যারাল এইসব নিয়ে কিছু বলবোনা। কদিন আগে একটু হলেই লিঞ্চড হচ্চিলাম কুকুরপ্রেমের নিন্দে করে।
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫০399086
  • ভাগীর ব্যারালের নামও সানাই না? টি আর ভাগীর ব্যারালের এক নাম?
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩২399085
  • কাল দেখলাম বাঘাযতীন মোড়ে বিজেপির মিটিংএ এই নিয়ে চ্যাঁচামেচি করছে।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩০399084
  • এট পেলাম, সুধী, ৯।৯।২০১৮
    বর্তমান সময়ের প্রখ্যাত বাংলা ভাষার সাহিত্যিক শ্রীযুক্ত শামিম আহমেদ গত ২রা সেপ্টেম্বর, ২০১৮ তারিখে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে একটি প্রবন্ধ লেখেন।প্রবন্ধের নাম ‘তিনি রাষ্ট্র তিনিই মহা ভারত’।এই প্রবন্ধে লেখক নিজস্ব দৃষ্টিভঙ্গীতে মহাভারতে কৃষ্ণের ভূমিকা বিশ্লেষণ করেন।অনবধানতাবশত এই প্রবন্ধে কংস এবং জরাসন্ধের সম্পর্ক বর্ণনায় একটি তথ্যগত ভুল হয়।গত ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮, সেই ত্রুটি সংশোধন ক’রে আনন্দবাজার পত্রিকায় ক্ষমা চেয়ে লেখকের একটি চিঠিও প্রকাশিত হয়। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে সোশ্যাল মিডিয়ায় শ্রী আহমেদকে ব্যাক্তিগত আক্রমণ করা হচ্ছে।কিছু হিন্দুত্ববাদী সংগঠন এবং ব্যাক্তি মানুষ শামিমের ধর্মীয় পরিচিতি উল্লেখ ক’রে তাঁর প্রাণনাশের হুমকি পর্যন্ত দিচ্ছেন।আমরা শামিমের প্রতি এই ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা করি।
    জাতি-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে মানুষের মত প্রকাশের অধিকার ভারতবর্ষে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃ্ত।আমরা মনে করি শামিমের প্রতি এই আক্রমণ শুধুমাত্র ভারতবর্ষের সংবিধানের পরিপন্থীই নয়, এ এক মৌলবাদী ঝোঁক।মহাকাব্য বিষয়ে মত প্রকাশের জন্য লেখকের ধর্মীয় পরিচয়ের কথা যখন ওঠে তখন তা নিঃসন্দেহে সাম্প্রদায়িক চিন্তার ফসল।অধ্যাপক শামিম আহমেদ একজন বিখ্যাত মহাভারত বিষয়ক গবেষক এবং লেখক।এবিষয়ে তাঁর বহু প্রবন্ধ এবং বই আছে।কোন প্রবন্ধ বিষয়ে কারুর সমালোচনা থাকতেই পারে। কিন্তু এক্ষেত্রে সমালোচনার তীর লেখার বিষয়ের দিকে নয়, লেখকের ধর্মীয় পরিচিতির দিকে। একটি প্রবন্ধের কিছু তথ্যগত ত্রুটি নিয়ে তার এতদিনের কাজকে যেভাবে অবমাননা করা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। আসুন, শিল্প সাহিত্যের ওপর এই হিন্দুত্ববাদী নিয়ন্ত্রণের তীব্র বিরোধিতা করি। শামিমের ওপর এই মৌলবাদী আক্রমণের বিরুদ্ধে সরব হই।পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি রক্ষা করি।
    আপনাদের অনুরোধ এই চিঠির বক্তব্যের সঙ্গে একমত হ’লে নীচে স্বাক্ষর করুন। সৃষ্টিশীলতার ওপর মৌলবাদী আক্রমণের প্রতিবাদ করুন।
    ধন্যবাদসহ,
    দোলন গঙ্গোপাধ্যায়
    সাবির আহমেদ
    কৃষ্ণা মীরা
    শর্মিষ্ঠা দত্ত গুপ্ত
  • Du | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:২১399081
  • ধীরপদ, ঢাকাপদ এইসব দিলেই তো পারতো।
  • dd | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:২১399082
  • ব্যারালকে কেউ পোষে না। ব্যারালের ইচ্ছে হলে তারা তাদের পসন্দের মানুষ পোষে।

    কুত্তাদের পোষা যায়। সব বিষয়েই কথা বলা যায়। কখনো কোনো কুকুর, শুনবেন না, যে তক্কাতক্কি করে কোনো কুকুর কোনো মানুষকে ঘ্যাঁক করে কামড়ে দিয়েছে। কুকুরেরা খুবি উদার মনের হয়।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৭399080
  • মালুর দুটি কাছিম ছিল, বিভূপদ, হরিপদ। পরে একজন এসে ছিলেন তিনি স্বাভাবিক ভাবে ই কালীপদ।
  • Atoz | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:০১399079
  • মানুষের বিবর্তন নিয়ে টইটা ছিল যে, ওটা প্লীজ কেউ তুলুন। আগাম থ্যাংকু। ঃ-)
  • Atoz | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০399078
  • বুশিক্যাট ঃ-)
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫399077
  • জর্জ বুশের একটা পোষ্য ব্যারাল ছেলো। নাম ছিলো ইন্ডিয়া।
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১399076
  • আমার হাফ পোষ্য একটি কুকুর ছিল। তার নাম ছিল ছাগল।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৩399075
  • আমাদের বাড়িতে মাঝে কয়েক মাস একটা কালো বেড়াল আসতো। দুধ, মাছ আর মাংস দিয়ে বেশ পোষও মানিয়েছিলাম। তারপর আবার কিছুদিন আসা বন্ধ করে দিল। এখন দুয়েক সময়ে আসে বটে, কিন্তু খুব ইরেগুলার। আশায় আশায় থাকি মাছ টাছ একটু দেবো, কিন্তু আজকাল আর সেই চান্স বেশী পাই না।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৬399074
  • একেই বলে কানা ছেলের নাম পদ্মলোচন! টিএর ব্যারাল প্রসঙ্গে।
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩২399073
  • হ্যাঁ। খামোখা জল দেবেন কেন।
    তবে ছোটবেলা থেকে জল দিয়ে দিয়ে মানুষ/বেড়াল করাটা অবশ্য ভালো কায়দা।

    আমি অ্যান পেরেটির বাড়ি ভাড়া থাকতাম, ওঁর একটা বেড়াল ছিল, সে বেসমেন্টেই থাকতো। তো আসতে যেতে বাড়ির সামনে একটা মিশমিশে মিশুকে কালো বেড়াল দেখতাম, আমার ধারনা ছিল ওটাই অ্যানের বেড়াল। একবার কথায় কথায় সেই কথা বলতেই অ্যান তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ও হচ্ছে পাশের বাড়ির পাড়া বেড়ানি বেড়াল, অ্যানের বেড়ালের সঙ্গে এর এমনকি পরিচয়ও নেই। অ্যানের বেড়াল লক্ষী ঘরোয়া বেড়াল, কোনদিন বেসমেন্টের বাইরে বেরোয়না, খুব বেশী হলে বাড়ির পেছনের উঠোনে যায়, তাকে কোনদিন রাস্তায় দেখা সম্ভব না। এবং ঐ পাশের বাড়ির ভাদাইম্যা বেড়ালের সঙ্গে যেন তাঁর বেড়াল না মেশে তা নিয়ে অ্যান খুবই সচেতন।
    আর আমার মেয়ে যদি কোনদিন ঐ বদ বেড়ালটিকে রাস্তায় আদর করে তাহলে যেন অবশ্যই বাড়ি এসে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৭399072
  • আমি আমার বেড়ালগুলিকে দুপায়ে হাঁটতে শেখাই। বেড়ালগুলির নাম যথাক্রমে, সানাই, ঝগড়ু, বিধুশেখর, নিউটন ও প্রহ্লাদ।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:১০399071
  • নানা বেড়ালদের গায়ে জল দেওয়াটা ঠিক না। বরং একটু দুধ বা একটুকরো মাছ দেওয়া যেতে পারে। আর খানিকটা পোষা হলে গায়ে অল্প একটু হাতও বুলিয়ে দেওয়া যায়, যদি তাতে বিরক্ত না হয় তো।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৩399070
  • আম্মো বাগে পেলেই মগভর্তি জল ঢেলে দিই ব্যারালুদের গায়ে।

    আর স্প্রেয়ারএর আইডিয়া কারা যেন বলেছিল। তা সে যারা।পোষে আর আদিখ্যেতা করে তাদের জন্য।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:০১399069
  • আরে বিজেপীর লাড্ডুদেরও মিস করবেন না। দেখে থেকে হাসি থামাতে পারছি না
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৪399068
  • :d
  • Du | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪০399066
  • সাহেবরা বেড়ালদের ছোটবেলায় টেবল এ উঠতে গেলে কনসিস্টেন্টলি স্প্রেয়ার দিয়ে জল ছেটায় মুখে। বেড়ালগুলো ভারি ভদ্র হয়ে যায় এই করে বিশ্বাস করো। কোন খাবারে মুখই দেয় না নিজেরটা ছাড়া।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৮399065
  • আচ্ছা আপনারা কেউ অ্যামাজনে জ্যাক রায়ান দেখছেন নাকি? আমি কাল প্রথম এপিসোডটা দেখলাম, খারাপ লাগলো না। সময় পেলে পরের দুয়েকটা এপিসোড দেখবো ভাবছি। আর প্রথম এপিসোডে হান্ট ফর রেড অক্টোবরের প্রতি একটা দুটো নড আছে দেখে বেশ লাগলো।
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:০০399064
  • বন্ধ করবে নাকি? কাল আবার ঠিক গন্ধ শুঁকতে শুঁকতে এসে হাজির হবে।
  • dc | ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৭399063
  • একক, মাইরি এই সোশ্যল মিডিয়া যে কি হারে অ্যাডিকটিভ হয়ে উঠছে তা বলার না। আর ক বছরের মধ্যে রীতিমতো ড্রাগের নেশার সাথে পাল্লা দেবে মনে হচ্ছে।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৬399062
  • হ্যাঁ বেশ বেশ খুব ভাল কথা। কাল কেন আজ থেকেই বন্ধ করুন।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৩399061
  • একক
    আপনার সঙ্গে একমত। এসব সাইট নিয়ে প্রচুর খিস্তি হয়।
    ফেসবুক আমি অপছন্দ করি।
    এটাতে ঢোকার পর দেখলাম সব এক।
    ঘেন্না ধরে গেল। কাল থেকে আর নয়।
    মেনে নিচ্ছি আমি অতি খারাপ।
    আজ সিকি বিনা কারনে "বাবার লুঙ্গি " আর কি কি বলে গালাগালি দিতে শুরু করল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত