এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৬399120
  • প্রভূত অন্যান্য কার্যকলাপের মধ্যে প্রখ্যাত শিল্পীর আঁকা নিজের নামে সোশ্যাল মিডিয়ায়্র ঈক খোপে চালিয়ে দেওয়া লোজকনকে অন্য খোপে রেলা নিতে দেখে আবার আমার প্রভূত আমোদ জাগে। ভার্চুয়াল দুনিয়ার মজাই আলাদা।তবে মজা আর কী, ভয়ই লাগে। কাল এক কেস শুনলাম, মানে প্রমাণও দেখলাম, অন্যদের নাম ছবি তুলে পুরো ইম্পার্সোনেট করা প্রোফাইল বানিয়ে নিজের সঙ্গেই নিজে মানে ঐ প্রোফাইলের সঙ্গে চ্যাট করে, গুচ্ছ লোককে নিয়ে আজেবাজে কথা বলে সেইসব লোকজনকে ঐ চ্যাট সাপ্লাই করেছে একজন। যাতে ইম্পারসোনেট করা প্রোফাইলের উপর তারাভ্খেরে যায়, বাজে কথা বলার জন্য। এসব হয়তো একদিন সিনেমায় আসবে।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪399119
  • একক গুরুর ডন এটা জেনে প্রভূত আমোদ পেলুম ঃ-)
    ব্যাটাকে ধরে দাড়ি ছিঁড়ে নেওয়া হোক (এই মুহূর্তে দাড়ি না থাকলে গজানো অবধি অপেক্ষা করা হবে)
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৪399118
  • দিলীপদার পোস্টে পড়লাম। পড়াতে ইচ্ছে হল।

    "যে কোনো লেখা, যাতে রসের চেয়ে তথ্যের কষ বেশি, আমার অবোধ মস্তিষ্কে অ্যানাস্থেসিয়ার কাজ করে। অচিরেই ঘুমিয়ে পড়ি। সত্যিকারের পণ্ডিতরা তাই আমার মতো পাঠকদের জন্য, কষ মুড়ে দেন রসের মোড়কে।

    যেমন নীচের এই অসাধারণ অনুচ্ছেদটি।

    এটি প্রণতি মুখোপাধ্যায়ের "ক্ষিতিমোহন সেন ও অর্ধশতাব্দীর শান্তিনিকেতন" বইটিতে অমর্ত্য সেনের "মুখবন্ধ" এ পেলাম।

    "পাণিনি বিষয়ে তাঁর (ক্ষিতিমোহন সেন) কাছে একটি গল্প শুনেছিলাম। ব্যাকরণ শেষ করে তিনি দেশে ফিরে যাচ্ছেন - আফগানিস্তানে তাঁর বাড়ি, কাবুল নদীর ধারে। পথে দেখলেন একটি হিংস্র বাঘ। পাণিনি বিচার করলেন যে যেহেতু এটি 'ব্যাঘ্র', এ জন্তুটির প্রধান গুণ বোঝা যাবে 'বি + আ + ঘ্র' এই বিশ্লেষণ করে। ধাতুটি বিচার করে বোঝা যাচ্ছে যে জন্তুটি ঘ্রাণে উৎসাহী। তাতে ভয় পাওয়ার কোনো কারণ না দেখে পাণিনি এগিয়ে গেলেন।। যখন বাঘটি তাঁকে আক্রমণ করল তখন পাণিনি ভীষণ বিচলিত হলেন এই ভেবে যে তাঁর ব্যাকরণটি ভুল হয়েছে। শব্দের অর্থ এভাবে অনুসন্ধান করলে ভ্রম হবে। প্রচণ্ড মনোকষ্টের মধ্যে হটাৎ পাণিনির মনে পড়ল যে তিনি তাঁর ব্যাকরণে লিখতে ভুলে যাননি যে উপসর্গের প্রয়োগে ধাতুর অর্থ মাঝে মাঝে খুবই বদলে যেতে পারে। অতএব ব্যাকরণটিতে ভুল নেই। এই আনন্দের উপলব্ধির ফলে পাণিনি অত্যন্ত উৎফুল্ল হলেন এবং সানন্দে মারা গেলেন।

    এই প্রক্ষিপ্ত কাহিনিটির বক্তব্য অত্যন্ত সরল। বিদ্যাচর্চায় আনন্দ ও মনস্তাপের কারণ সাধারণ জীবনযাত্রার আহ্লাদ ও দুঃখের মতো নয়।"
  • testing | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১০399116
  • <br />
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১০399115
  • আমার বিশেষ আলাদা বক্তব্য কিসু না, শুধু আলোচনা র সংস্কৃতি ভ্রান্তি স্বীকার সব ই ঠিকাছে কিন্তু শামিম শুধু মুসলমান বলেই বেশি আক্রমণের শিকার হচ্ছেন এটা একটু খোলসা করে বোঝা দরকার। এমনিতে শামিম কে ভারতীয়ত্ত্ব বা সহনশীল প্রমাণ করার চাপ দেওয়া টা আর বিমান বসু কে যথেষ্ট সিপিএম হবার জন্য অগ্নি পরীক্ষা দিতে বলা আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক কে সত্যি তৃণমূল বা সত্যি ভাইপো হবার প্রমাণ দিতে বলা একই ব্যাপার, দলীয় রাজনীতিতে অবশ্য এটা নতুন কিসু না, আদবানীজি, য়শোয়ান্ত সিনহা অরুন শৌরি জি দের এখন সত্যি বিজেপি কিনা প্রমাণ দিতে হচ্ছেঃ-))))) খ
  • netai | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৪399114
  • ঃ)))
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪১399113
  • নেতাইদা, ম্যান ফ্রম আর্থ থেকে ইন্সপায়ার্ড হয়ে আইয়াইএসসিতে একটা নাটক নামানো হয়েছিল। যে ছেলেটি পরিকল্পনা রূপায়ণ করেছিল, আমাদের ডিপেরই, (পরে রাগ মাগ করে বন্ধুত্ব কেটে যায়) সে কল্পনায় কিছু কমতি রাখেনি। ফলে যীশুর বদলে কৃষ্ণ ইত্যাদি করে টরে একেবারে ফুলটু কেস।
    এই বার নির্দিষ্ট দিনে অভিনয় হচ্চে। অভিনেতারা সকলেই পাকা চুল ইত্যাদি লাগিয়ে এসেচে, মেয়েরাও। যদ্দুর মনে পচ্চে আর কী। এইবার চরিত্রায়ন অনুযায়ী আমাদের হাসিখুশিমাসী (ডাক নাম) চায়ের কাপ হাতে চুমুক দিতে দিতে হিরোকে বলচে, ভাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্চ ক্যানো। অমনি সামনের সারি থেকে কে চেঁচিয়ে বলেচে, ওরে ওটা পাঁচহাজার বছরের পুরোনো কাপ। সাবধানে ধর।' এই বলে বিশ্রী হাসি ও খিল্লি :))
    পরিচালক পরে আমার দিকে কটমট কচ্চে, এদিকে আমি বলিইনি কিন্তু। :))
  • anirban | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৪399112
  • "এই দায়টি পলিটিকাল কারেক্টনেসের ঠেলায় যেন উবে না যায়।" - এখানে পলিটিক্যাল কারেক্টনেসের যা মানে সেটা আমেরিকার ফার রাইটের তৈরী করা একটা বিষয়। তাই এইটুকু বাদ দিয়ে বাকিটার সাথে এক্দম একমত। ব্যক্তি আক্রমন বাদ দিয়ে বিতর্ক চলুক।

    পলিটিক্যাল কারেক্টনেস নিয়ে যা বললাম সেটা এই লেখাটায় অনেক বড় করে আছে। আমার মনে হয় ফার রাইটের পপুলার করা বাক্যবন্ধ ব্যবহার করার মধ্যে সমস্যা আছে। না করাই ভাল।

    https://www.theguardian.com/us-news/2016/nov/30/political-correctness-how-the-right-invented-phantom-enemy-donald-trump
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩399111
  • যে লোকটা নিজামের সোনার টিপিনবাক্সো নিয়ে পালিয়েছিল সে রোজ ওটাতে করে টিপিন খেতো। এ এক্কেবারে আমার মনের মতো চোর।
  • netai | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৮399109
  • আগেও লিখেছিলাম এই সিনেমার কথা। আমাজন প্রাইমে আছে।
    https://en.wikipedia.org/wiki/The_Man_from_Earth
    অদ্ভুত লেগেছিল।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৪399107
  • ও নেতাই, আজকাল আর রিভিউ লেখো না কেন?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৭399105
  • শামীম তো নিজেই তথ্যগত ভ্রান্তি কিছু হয়েছে বলে স্বীকার করেছেন।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:০১399104
  • আমাজন প্রাইমে ঢুকলেই জ্যাক রায়ানের অ্যাড দেখাচ্ছে।
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৫399103
  • ধুর জ্যাক রায়ান সিরিজটা একেবারে ছেলেমানুষ টাইপের হয়েছে। কাল রাতে আরও দুয়েকটা এপিসোড দেখলাম, মন হয় ক্লাস সেভেন এইট নাইনের বাচ্চাদের জন্য বানিয়েছে - যারা সবে স্পাই থ্রিলার দেখতে শুরু করেছে।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩২399102
  • সেদিন বি বলে ছে, ইমরান প্রসঙ্গে, ছাগল কি দক্ষিণ এশিয়া য় ফলে, একদম পাকা কথা মাইরি
  • | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২৯399101
  • আমার বলা হয়নি ইন্দোকে আমি ডানিল খার্মোস পড়িনি, এবং তার একমাত্র কারণ শুনেছি বলেই মনে করতে পারছিনা
  • সৈকত | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৭399100
  • ইন্দোকে বলার, যে ড্যানিল খার্মস পড়তেই পার। যে কোনো অ্যাবসার্ডিস্ট লেখাপত্তর পড় উচিত, আরও উচিত ১৯২০-৩০ এর রাশিয়ার চরম আভাগার্দ লেখালেখিগুলো, শ্ক্লভস্কির ফর্ম্যালিস্ট স্কুলের সমালোচনা সাহিত্য সমেত !!
  • Ishan | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩১399099
  • স্রেফ লেখা নিয়েও হয়েছে। ধর্মীয় পরিচিতি নিয়েও হয়েছে অবশ্যই। এই বন্য ট্রোলরা উইলিয়ামস শারাপোভা সানিয়া মির্জা কাউকে কোনো দিক থেকে আক্রমণে বাকি রাখেনি। লোকালিও কতই হয়েছে। শাক্য আর পাইকে নিয়ে ধর্মীয় পরিচয় দিয়ে করা যায়নি, যৌনগন্ধী আক্রমণ করেছে। শামিমকেই বা ছাড় দেবে কেন।
  • S | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৩399098
  • "কিন্তু এক্ষেত্রে সমালোচনার তীর লেখার বিষয়ের দিকে নয়, লেখকের ধর্মীয় পরিচিতির দিকে।"

    এই নিয়ে তো ফক্স নিউজে রেজা অস্লানের কুখ্যাত ইন্টারভিউ আছেঃ
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৪399097
  • ছাগলে কি না ---এই প্রতিপাদ্য দ্বারা পবর ছাগলায়নকেও প্রমাণ করা যাবে ---ভাগাড় ইত্যাদি
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৪399096
  • কোন্‌ লেখার জন্য বামব্যক্তি হাত ভেঙে দেবেন বলেছিলেন? কী ছিল সেই লেখায়?
  • Ishan | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২২399095
  • শামিমের আবাপর লেখাটি পড়েছি। তার সমালোচনাও পড়েছি। মূল সমালোচনা তিনটেঃ

    ১। জরাসন্ধ এবং কংসের শ্বশুর জামাই সম্পর্ক উল্টে দেওয়া হয়েছে।
    ২। জরাসন্ধকে 'গুপ্তহত্যা' করা হয় -- তথ্যটি মহাভারতের আখ্যান অনুযায়ী ভুল।
    ৩। "জরাসন্ধের আর দুই অনুগত নৃপতি হংস ও ডিম্ভককে তত দিনে ইহজগৎ থেকে সরিয়ে দিয়েছেন কৃষ্ণ" -- এই তথ্যটিও আখ্যানানুযায়ী ভুল। হংস ও ডিম্বককে কৃশ্ণ ইহজগৎ থেকে সরাননি।

    চতুর্থ একটি খুচরো অভিযোগ আছে। মূল মহাভারত না পড়ে প্রতিভাবসুর আখ্যানকে নাম না করে অনুসরণ করা হয়েছে। কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি।

    আমি মহাভারতে ক অক্ষর গোমাংস। কিন্তু নানা চাপান উতোর পড়ে টড়ে মনে হল তিনটি অভিযোগেই যথার্থতা আছে। ট্রলিং এখন সোশাল মিডিয়ার অবিচ্ছেদ্য অংশ। বহু লোকের লেখা নিয়ে হয়েছে। আমার লেখা নিয়েও। ডান এবং বাঁ উভয় দিক থেকেই। সেটা বহুক্ষেত্রেই শারীরিক আক্রমণে চলে যায়। এক বাম মনোভাবাপ্ন্ন ব্যক্তি একবার হাত ভেঙে দেবেন বলে হুমকি দিয়েছিলেন। উল্টোদিকে 'ভক্ত'রাও বিশেষত মেল এবং মেসেজ করে নানা সুভাষিতাবলী দিয়েই থেকেছেন। খুন করবেন বলেছেন কিনা মনে নেই, মেল চেক করে বলতে হবে। :-) কথা হল, এগুলো একেবারেই গ্রহণযোগ্য না, কারো ক্ষেত্রে হলেই না। শামিমের ক্ষেত্রেও এরকম কিছু হয়েছে আন্দাজ করতে পারি। সেটা হয়তো বাড়াবাড়ি জায়গাতেও পৌঁছতে পারে। তিনি প্রতিবাদ করুন, বা পুলিশের কাছে যান, সম্পূর্ণ সমর্থন আছে। থাকবে। কিন্তু এতদ্বারা লেখার ভুল বা সমালোচনাগুলি যেন ধামাচাপা না পড়ে। ভুলগুলি, সত্যিই ভুল হলে তার দায় লেখকের এবং/অথবা সম্পাদকের (কে কী এডিট করেছে জানিনা, তাই সবাইকেই বলে রাখলাম)। এই দায়টি পলিটিকাল কারেক্টনেসের ঠেলায় যেন উবে না যায়।
  • b | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৪399092
  • সেই। বহুদিন আগে, এক ভাইফোঁটার দিনে পাঁঠার দোকানে গিয়ে দেখি মাংস আর মাংসওয়ালা নেই। তার ছেলে শূন্য দোকানে বসে আছে। জিগ্গেস করলাম, কিরে, তোর বাবা কই? সে বলল, বসুন না, কুকুর ধরতে গেছে, এক্ষুণি এসে পড়বে।
  • lcm | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৪399093
  • সারমেয় এবং মার্জার -- উহাদের দার্শনিক চিন্তাভাবনা ভিন্ন ধারার।

    সারমেয়গণ ভাবেন - এই মনুষ্য জাতি, এ এক অদ্ভুত প্রাণী, আমাদিগের যত্ন নেন, আশ্রয় দেন, খাদ্য দেন, স্নেহ মমতা দেন, ভালোবাসা দেন - এনারা নিশ্চয়ই ভগবান।

    মার্জার-কুল ভাবেন - এই মনুষ্য জাতি, এ এক অদ্ভুত প্রাণী, আমাদিগের যত্ন নেন, আশ্রয় দেন, খাদ্য দেন, স্নেহ মমতা দেন, ভালোবাসা দেন - আমরা নিশ্চয়ই ভগবান।
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১২399091
  • ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত