এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Entorhinal Cortex | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৩399240
  • লসাগুদা - আইআইইএসটির স্টুডেন্ট এইডের খবরটা দুদিন আগে দিয়েছি। পিছনের পাতায় আছে।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৭399239
  • গোপাল বসু জবাব দিয়েছিলেন পতৌদি-কে। সেবার ইরানি ট্রফিতে একটি ম্যাচ খেলে রেস্ট-অফ-ইন্ডিয়া টিম বম্বে ফিরছে আমেদাবাদ থেকে ট্রেনে। তো ট্রেনে সবাই গপ্পো করছেন। এর মধ্যে হঠাৎ পতৌদি সিগারেট ধরাতে গিয়ে লাইটার খুঁজছেন - তো গোপাল বসু-র দিকে হাতের তুড়ি মেড়ে - এই, এই, এই যে, লাইটটা দে।
    ব্যস্‌, ঐরকম হাতের তুড়ি মেড়ে ইঙ্গিতে নির্দেশ পছন্দ হল না গোপাল-এর, তার মতে ওয়েটারদের সঙ্গেও ওভাবে কেউ কথা বলে না। পতৌদি-র সিগারেটটা নিয়ে মাটিতে ফেলে দিয়ে নিজের সিগারেট-টা ধরিয়ে পতৌদির হাতে ধরিয়ে দিয়েছিলেন গোপাল।

    এর ফল পেতে হয়েছিল গোপাল-কে। এর পরে একটি টেস্টে গোপাল বসু খেলবেন - মোটামুটি নিশ্চিত ব্যাপার ছিল। গাভাসকার ইনজিওর্ড। গোপাল বসু ওপেন করেবেন ফারুক ইঞ্জিনিয়ারের সঙ্গে। দেখা গেল না, একনাথ সোলকার নামলেন ইঞ্জিনিয়ারের সম্গে ওপেন করতে।

    পতৌদি নবাব, তার তো একটু নবাবি হালচাল থাকবেই, তার ওপর তিনি শর্মিলার বর, বাংলার জামাই - কিন্তু গোপাল সেসব জানেন না।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২৮399238
  • আমার ক্ষেত্রে শুধু বোল্ড আসছিলো। এখন দেখছি ঠিক আছে।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২১399237
  • টই-এর লিস্ট এর পাতায় লিংক্গুলো শুধুই বোল্ড আসছে কি না জানি না। লিংক্গুলো-তে ফন্ট সাইজ দেখা যাচ্ছে ১৬ পিক্সেল। আর বাঁদিকে কমন মেনুতে ফন্ট সাইজ আছে ২২ পিক্সেল। ইউনিকোডে ফন্ট রেন্ডারিং গোলেমেলে - একই বাংলা ওয়েব পাতা - একই ভার্সানের ব্রাউজারে - উইন্ডোজ, ম্যাক, উবুন্টু, অ্যান্ড্রয়েড, আইওস -- নানারকম রেন্ডারিং হয়, তফাৎটা বেশ পরিষ্কার বোঝাও যায়।

    ঈশান, ফন্ট সাইজ একটু দেখতে পারো। ১৬ পিক্সেল হয়ত কোনো ডিভাইসে খুব বড় দেখাতে পারে।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৬399236
  • সুকল্যাণ ঘোষ দস্তিদার আর গোপাল বসুকে নিয়ে অবিচুয়ারি পেলে ভাল লাগত
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৩399235
  • ডিমাপুর কোয়ার্টারে থাকতে গেল সেই উপন্যাসটা গেল কোথায় তলিয়ে !
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৪399234
  • কাউন্টিঙ্গ শুরু হয়েছে এবং চলছে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৫399233
  • আমাকে বরাবরের মতই লাজুক ও রোগা দ‍্যাখাচ্ছে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫২399232
  • জে এন উ র খবর জানেন?
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৬399231
  • একি বোল্ড কেন?
  • পি | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৭399230
  • আমার মবায়াইলে অ ক্রোম। ল্যাপটপ খোলায়ার সাম্র্থ্য নায়াই
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০১399229
  • হ্যাঁ ক্রোম
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৬399227
  • আমাকেও বোল্ড দ্যাখাচ্চে। ক্রোম।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৬399228
  • আমার মোবাইলে এত সাহস দেখাচ্ছেনা!
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৫399226
  • ক্রোম ?
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৪399225
  • আমার কম্পু, ফোন দুইয়েতেই বোল্ড দেখাচ্ছে।
  • lcm | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫০399224
  • টইগুলো বোল্ড - ফন্ট, না, বলিষ্ঠ (বোল্ড) কন্টেন্ট? আমার কম্পু/ব্রাউজারে তো বোল্ড ফন্ট দেখাচ্ছে না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৭399223
  • কিন্তু টইগুলো হঠাৎ বোল্ড হয়ে গেছে কী করে?
  • Du | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৭399221
  • গুরুকে নিয়ে বারো বছরে নানা লোকের নানা অভিযোগের বহর দেখে খানিকটা বুঝতে পারি বাংলায় 'পার্টি' কি করে যত দোষ নন্দ ঘোষ হয়েছে ঃ))
    সে তো আরো কত বছর ধরে আছে।
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৭399222
  • টইগুলি, ল্যাজগুলি। একটি অপ্রকাশিত গুরুগ্রন্থ। :))
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪১399220
  • কিন্তু বাংলা ব্লগোমন্ডলের প্রাচীন প্রবাদ 'ল্যাঞ্জা ইস আ টাফ থিঙ্গ ট্যু হাইড' একেবারে ঋষিবাক্য। টইয়ে ঝাঁকিদর্শনের পর এই আমার উপলব্ধি।
  • ? | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৭399219
  • ??
  • Du | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৭399218
  • এতোদিনে আমি রিদ্মিক নামিয়েছি। এতে আরামসে চত্ত লেখার সিক্রেট খুজে পেলাম ঃ)
  • দু | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৫399217
  • আইগিয়া (চট্টগ্রাম) এ জেতে হবে
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৮399216
  • আইকিয়া তে নেই, হবে না
  • Du | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫২399215
  • আমার আপাতত চিতাকাঠ ছাড়া কোন কাঠেরই আর প্রয়োজন নেই।
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৪399214
  • ঈশানদাকে একটা প্রস্তাব দিয়ে যাই, কোনো ইউজার লগিন করে ঢুকলে, কোনো নির্দিষ্ট নাম বা আইপির পোস্ট যাতে দেখতে না হয় সেই ব্যবস্থা যদি করা যায়। দমদি আগে দিয়েছিল, আমি আরেগবার বললাম।
  • dc | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৮399213
  • "দেশে এখন সেগুন কাঠের ফার্নিচার আর হয় টয় না। চাইলে হয়তো বানিয়েও দিতে পারে, কিন্তু রেডিমেড কিনলে সবই প্রসেসড উড"

    ইহা ভুল কথা আছে। ডামরো বা জুয়ারি রেডিমেড সলিড কাঠেরও ফার্নিচার বিক্কিরি করে।
  • sm | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৬399212
  • আই কিয়ার ফার্নিচার ইদানিং খারাপ হয়েছে, তাহলে।
    কিন্তু এস ডি এফ টা কি? আমিতো এম ডি এফ আর হেইচ ডি এফ জানি শুধু।
    ঈশান, কলকাতায় তো সেগুনেরই খাট হয়। অন্যান্য কাঠের ইউজ কম হয়। মূলত দেশি সেগুন।এসব পব এর প্রায় সর্বত্র চাষ হয়। লম্বু গাছ বলে। ভারী লাভজনক।
    তবে বর্মা টিক বা ছত্রিশ গড় টিকের চাইতে কম কদর।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৫399211
  • আইকিয়ার জিনিষপত্তর বেশ খারাপ, কদিন বাদেই রঙ্গ চটে যায়। তবে আইডিয়া ইনোভেটিভ, কোনো কথা হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত