এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৫399300
  • মানে সোজা কথা, এক্টা লোকের ২৫ পর্সেন্ট জায়্গয় ১০০% খোমোতা। সেটাকে মিডিয়া টেনে ১০০% জায়্গয় ছোরিয়েছে।

    এর জইন্যে লোক্টারে গাল পেরে কী হোবা ঃ/
  • Ekak | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫০399299
  • স্বিক্রিতি পান নি, গোটা স্টেজ জুড়ে উডি এলেন। আর সে বোল্তে গেলে তো আমার প্রিও কোমেডিআন বোরাট, তিনি তো ইন্টেলেক্চুআল মোহোলে আলোচিত ই নন। উডির খ্যাতি আমার মনে হোয়েছে এক্টা ওভারল সহজপাচ্য জিনিস খনিক উইটে মুরে পরিবেশোনের জোন্যে।

    সেইন্ফীল্ড মাত্র কয়েক্টা দেখেছি বরোঙ্গ কার্ব বেশি। কার্ব বেটার লাগ্তো।কিন্তু আমি তো টিভি দর্শোক নৈ সেই কোলেজ বোয়েস থেকে। আতে গোনা কিছু সীরিজ, রেকোর্ড থেকে দেখা। ঊডি এলেন সম্বোন্ধে জা বল্লুম পুরোপুরি সিনেম অভিগ্যোতা। বাকি খেত্রেও, দুটো সিরিআলের তুলোন কোরর মোতো নোলেজ নেই।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪০399298
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৭399296
  • সাইনফেল্ড আমার খুব ফেভারিট সিরিয়ালগুলোর মধ্যে একটা। সাইনফেল্ড দেখে দেখে ভুত করে দিয়েছি কিন্তু তাও দেখি। আসলে সাইনফেল্ড ঠিক আমার মতো জনতাকে নিয়ে তৈরি, সেইজন্য এতো ভাল্লাগে। নিউরোটিক, সেল্ফ-সেন্টারড, শ্যালো, নন-আঁতেল, সিনিকাল - এই ক্যারেকটারগুলো একদম আমার মতো।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৭399297
  • উডি অ্যালেন আর নেটফ্লিক্সের কম্পিটিশন হচ্ছে? শুনে রাখুন, নেটফ্লিক্সের চেয়ে উডি অ্যালেন ভালো। সেক্রেড গেমস আর রাধিকা আপ্তের চেয়ে ভালো তো বটেই। :-)
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১০399295
  • গসপেল অ্যাকর্ডিং টু আন্দ্রে। খ
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪399294
  • একমাত্র উডি অ্যালেন ই আর্বানিটির চিহ্ন একথা বলিনি, কেউ ই বলবেন না, কিন্তু এটা ঘটনা যে উডি অ্যালেন এর সমসময়িক প্রচুর আর্টিস্ট ই উডি অ্যালেন এর কাছাকাছি স্বীকৃতি পান নি, তার অন্যতম কারণ ক্রিটিক এবং কনজিউমার এর রেস বায়াস। খ

    ইউনিভার্সিটি শুধু না, যেকোনো মাস শিক্ষার প্রোর্গ্রাম এর ই এটাই মূল এলিট ( এবং ইউনি সঞ্জাত - ই) সমালোচনা, আহা ট্যালেন/ আহা পিতিভা আর তেমন দেখা যাচ্ছে না, কোয়ান্টিটি কোয়ালিটি কে খেল, তো সেই ঘিসা পিটা বক্তব্য এমন মধুর করলেও নতুন হবে না ঃ-)

    আমার জীবনের অন্যতম দুর্ভাগ্য হল, সারা জীবন বিজ্ঞান ও প্রযুক্তি পড়ে ও ভালোবেসে, শুধু মাত্র টেকনোক্রাসির হামবড়ামির থেকে হিউম্যানিটিজ এবং ক্রিটিকাল থিয়োরী র হয়ে প্রায় ই গুরুতে ফাইট দিতে হয়, তার কারণ সেরকম স্পিরিটেড ডিফেন্স দেখি না, যাঁরা হিউম্যানিটিজ এর লোক তাঁরা হয় চুপ নয়্তো শুধু পোবোন্দো লিখে আলোচনায় অংশগ্রহণ করার সময় পান ন, নইলে এটাকে পোলিটিকাল কারেক্টনেস ভেবে অ্যাভয়েড করেন ঃ-)))))
    থিয়োরী শিল্পের সঙ্গে প্রথম দিন থেকেই আছে, পোএটিক্স টা জিনিসটা বিংশ শতাব্দীর ইউনি কনস্ট্রাক্ট না। যে পপুলিস্ট ফিলমেকার রা থিয়োরী বুঝি না তাঁরাও সাবধানে ইমেজারি ব্যবহার করেন, সালমান খান জানেন তিনি কি কি করবেন না। ভুল করেও করেন না। লিটেরারি কাজে এই চয়েস আরো বেশি শার্পেন্ড, অতএব ভাট বকে লাভ নেই।

    হ্যা সব শিল্প কর্মই আংশিক, একেক জন শিল্পী একেক রকম চয়েস করবেন, তাঁর বিষয় বা এস্থেটিক সীমাবদ্ধতা টা মনে করানৈ সমালোচক এর কাজ।

    আর্ট্স এর লোকেরা অন্ততত গ্র্যান্ড ইউনিফিকেশন থিয়োরী অ্যাটেম্প্ট করে না, তাদের এতে অসোয়াস্তি হবার কথা না। খ

    জেম্স বালডউইন প্রসঙ্গ কেন এনেছি বলছি। ভদ্রলোক ক্লাসিক ভাষা সাহিত্য শিক্ষায় নিমজ্জিত ছিলেন, হেনরি জেম্স এর উপরে ক্রিটিকাল প্রবন্ধ লিখে প্রথম প্রতিভাধর প্রাঅবন্ধিক হিসেবে বিখ্যাত হন, গিওভানি'জ রুম যখন লিখছেন, প্যারিসে অভিবাসে সমকামী যুবক এর বর্ণ সম্পর্কে অ্যাম্বিভ্যালেন্ট থাকছেন, তার পরে আস্তে আস্তে আমেরিকার ইতিহাস টা কে এনগেজ করছেন আরো পরবর্তী কালের প্রবন্ধে, চার্চে ফিরছেন, আবার বেরিয়েও আসছেন। প্রাবন্ধিক হিসেবে স্বীকৃতি ই বেশি পাছেন। কিন্তু শুধু মাত্র কালো ও সমকামী হওয়ার কারণেই তাঁকে যে ভাবে আমেরিকার ইতিহাস এবং ইনটেলকচুয়াল ট্র্যাডিশন কে অ্যাড্রেস করতে হচ্ছে, শুধু মাত্র যুদ্ধপরবর্তী শ্বেতাংগ হবার কারণেই, ইহুদী হওয়া সত্ত্বেও উডি কে সেটা করতে হচ্ছে না, নিজে ইনটেলেকচুয়াল হওয়া সত্ত্বেও সেল্ফ ডেপ্রিকেশন করতে গিয়ে বুদ্ধিজীবি বিরোধী একটা নাগরিক সংস্কৃতির, যেখানে জীবন যাত্রা ই সব, চিন্তা নয়, পৃষ্ঠ পোষক হচ্ছেন।

    উডি অ্যালেন এর ট্র্যাডিশন থেকে এসেও, ল্যারি ডেভিড কে কিন্তু এটা করতে হয় নি, কিন্তু সিরিয়াসলি অ্যাসার্বিক, এবং উনি পোলিটিকাল কারেকট নেস কে কম আক্রমণ করেন নি। কার্ব তো দেখেছো। সাইন ফেল্ড এর থেকে কার্ব কতটা ভালো?
  • একক' | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২২399293
  • * এক্সেপ্ট করার কারন দেখিনা।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২১399292
  • কিছু মনে করব কেন, কিন্তু ঘটনা হচ্ছে এই যে লিখলেন "উডি অ্যালেন তো শুধু ব্যক্তি মানুষের ক্রাইসিস না, উডি আলেন দিয়ে প্রায় নিউ ইয়র্ক কে সিম্বল করে আর্বানিটি বোঝার রীতি তৈরী হয়েছে।" এই বাক্যটা কে ভরসা করি না। উডি এলেন কে নিয়ে বাকীরা একটা ইনস্টিটিউশন তৈরী করেছেন, একটা চাহিদা ও যোগানের নিরিখে দাঁড়িয়ে। এরকম হাজার রীতি তৈরী হয়েছে নানান প্রান্তে যেগুলোকে ভরসা করার তদুপরি এক্সপেক্ট করার কারন দেখিনা। কোনো সেরকম উইটি -এসথেটিক -আরবান ইন্টেলেক্ট এর ব্ল্যাক পরিচালক নেই স্টেজ শেয়ার করার মত। তাই উডি নিজের ক্রাইসিস এর জায়গা থেকে কথা বলেও, গোটা স্টেজ ময় হাঁটছেন। আসলে তো গোটা স্টেজ ওনার প্রাপ্য নয়। শহুরে টাকবাবুরা আর কাওকে স্টেজে তুলতে পারেনি বলে একজনকে সবার মত নেচে দেখাতে হবে এটা অবস্যই আরবান সভ্যতার ক্রাইসিস, উডি এলেনের ক্রাইসিস নয়।

    দেখুন, এই সময়ে সভ্যতার সবচে বড় ক্রাইসিস যা আমি অনুভব করি তা হলো, ইউনিভার্সিটি প্রথার আংশিক ব্যর্থতা, যে এরা যে রেটে সমালোচক তৈরী করেছে( উনবিংশ শতাব্দীর মৃত শিল্পের ওপর ভিত্তি করে ) সে রেটে ক্রিয়েটিভ শিল্পীর যোগান দিতে পারেনি। এখন আমাদের সমালোচক দের নানান ফিগার দরকার -টোটেম দরকার - নানান থিওরির তলায় ফেলে আধুনিক শিল্পীদের বোঝা দরকার। কিন্তু অত শিল্পী কোই ??? :):))) কাজেই, যাকে পাচ্ছ তাকে নিয়েই ফুল কভারেজে আনার চেষ্টা করো .। সুক্ত যে নিজেই খাবার হিসেবে ভালো এটা আর যথেষ্ট নয়, সুক্ততে কেন জাফরান নেই এটাও উত্তর দেওয়া জরুরি কারন, মুঘল কুইজিনে তাত্ত্বিক জ্ঞান লাভ করা ছাত্র নইলে কী নিয়ে প্রশ্ন করবে :((( তো, এইটাই, উডি আমার ও পছন্দ, কিন্তু আর পাঁচজন শিল্পীর মতই তিনি অসম্পূর্ণ, একমাত্র তাঁকে গাইড করে অর্বানিটির সমস্ত শেড বুঝে নেওয়ার কোনো প্রয়োজন বোধ করিনা। সেজন্যে অন্য কারো অপেক্ষা করছি।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৪399291
  • কিছুটা এই সংক্রান্ত একটা প্রশ্ন আছে অনেকদিন ধরে।
    এই ১৮ তে সাবালকের সংজ্ঞা কবে থেকে এসেছে, দেশে ও বিদেশে? ভোটদানের কনসেপ্টের সংগে সংগেই? বিয়ের কোন মিনিমাম বয়স ছিল? কবে থেকে এল?
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৬399290
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৭399289
  • দুজন বড় আর্টিস্ট দের মধ্যে তুলনা টা বোকা বোকা কিন্তু "কালো মানুষদের মধ্যে কেন একজন উডি এলেন এলোনা সেটা ভাবনার বিষয় হতে পারে। উপাদান কিন্তু যথেষ্ট ছিল ", খ

    এই কথাটা স্লাইট বেশি বিচিত্র হয়ে গেল মাইরি। মজা করেই বলছি, মাইন্ড কোরো না, তোমার মত লোকের কাছে এই মন্তব্য একেবারেই আশা করা যায় না।

    উডি অ্যালেন তো শুধু ব্যক্তি মানুষের ক্রাইসিস না, উডি আলেন দিয়ে প্রায় নিউ ইয়র্ক কে সিম্বল করে আর্বানিটি বোঝার রীতি তৈরী হয়েছে। যুদ্ধের পরের আর্বান সেন্সিবিলিটি বোঝার রীতি তৈরী হয়েছে। এবং সেই জন্যেই অ্যালেন এর সিনেমা কে হোয়াইট ওয়াশ বলা সঙ্গত, নিউ ইয়র্কের আর্বানিটি তে কালো রঙ নাই এ মানে অত্যাশ্চর্য্য ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন কিনা আর্বান ডেমোগ্রাফিক প্যাটার্ন ই বদলে যাচ্ছে।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৮399288
  • হ‍্যাঁ, রেসিজম আর সেক্সিজম অনেক কে দিয়ে হয়
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৯399287
  • কালোদের একটা উডি এলেন দরকার। সবাইকে দিয়ে সবদিক হয়না। একটা রোগা প্যাংলা -হাজারটা ইন্সিকিউরিটিতে ভোগা -থিক ফ্রেমের চশমা পরা পড়াশোনা জানা সাদা লোক সিনেমা বানালে যা হয় উডি এলেনের মুভি তাই। যে,নিজে প্যাংলা সাদা এবং রাস্তায় কালো মানুষ মানেই ভাবে একটা মুশকো লোক নাইফ হাতে ভয় দেখাচ্ছে, সে কীকরে কালো মানুষদের নিয়ে সদর্থক সিনেমা বানাবে ?

    কালো মানুষদের মধ্যে কেন একজন উডি এলেন এলোনা সেটা ভাবনার বিষয় হতে পারে। উপাদান কিন্তু যথেষ্ট ছিল। কালো মানেই সাদা মেয়েরা ভেবে নেবে তার ডান্ডা টি লং ---- এইখান থেকে শুরু করে তার কালচার -তার ইন্সিকিউরিটি কিছুই কমতি নাই। কিন্তু তার জন্যে কালো মানুষদের উডি এলেন দরকার। কিছু উইট একদম পারসনাল সাফারিং থেকে আসে। আর্ট করছে মানেই, সবার সাফারিং কে ফীল করতে হবে, এটা প্রির্কুইসিট্ কী। হলে ভালো, না হলে, ডিসঅনেস্ট না হয়ে যেটুকু ফীল করি তাই নিয়েই কাজ করা ভালো।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৭399286
  • ইন্ডিয়ান ফিল্ম অডিয়েন্স এখনো প্রচুর লীজ্ঞাসীর মধ্যে আছে। অভিনেতাকে হিরো বা হিরোইন হিসেবে দেকাহ তার একটা। কাজেই একজন একটার বারবার স্ক্রীন এ এলে তাদের চোখে অমুক অভিনেতা বারবার আসছে, চরিত্রাভিনয় টা বড় নয়। এই মানসিকতার একটা প্রভাব থাকবেই। আবার অন্যদিকে, ভালো অভিনেতাদের ও একটা অভ্যেস গ্রো করেছে ইন্ডিয়ান সাবকনটিনেন্ট এ, একবার হয়ত একটা ধরন "প্রতিবাদী " হিসেবে খাপ খেয়ে গ্যালো, ব্যাস স্ক্রিপ্ট রাইটার এবার ওই ডিক্সন চালিয়েই যাবে সিমিলার চরিত্র পেলে। অভিনেতাও একই এক্সপ্রেশন দিয়ে যাবে। এ মানে ওতি বোরিং স্বাদের একটা পাউরুটি তৈরীর কারখানা :|
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:১২399285
  • উডি অ্যালেন আমারও ভাল্লাগে। ছোটবেলায় ওনার সিনেমা দেখতে শুরু করেছিলাম স্লিপার সিনেমাটার থেকে। আমি ভেবেছিলাম সিনেমাটা সাই-ফাই, তারপর দেখি ব্যাপক কমেডি। তারপর অন্য সিনেমাগুলোও দেখতে শুরু করেছিলাম। তবে সব সিনেমা দেখিনি, কয়েকটা বড্ডো বেশী আঁতেল টাইপের লেগেছে বলে কিছুটা দেখে ছেড়ে দিয়েছি।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৫399284
  • আরে দারুণ প্লট তো!
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৩399283
  • এই সিনেমাতেই আছে। পুরো দুটো ক্লাস কন্ট্রাস্ট, সেই নিয়েই সিনেমা বলা যায়।
    সবেতে নিউইয়র্ক কই? ভিকি ক্রিশ্চিনা বার্সেলোনা, মিডনাইট ইন প্যারিস, জেলিগ, মাইটি আফ্রোদিতে, লাভ এন্ড ডেথ এখনি মনে পড়ছে।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৯399282
  • মান্টোর একটি অসমাপ্ত গল্পের খসড়া আছে।তার মূল চরিত্র একটি সৎ আদর্শবাদী দাঙ্গাবাজ।সে কপালে হাত দিয়ে ভাবছে-দেশের কী অবস্থা হল।এমন কি কেরোসিনে অবধি ভেজাল।আগে একটিন কেরোসিন দশটা বাড়ি পুড়ে যেত।এখন দশ টিন কেরোসিনেও একটা বাড়ি পোড়ে না।বেঁচে থাকলে আরো কত কী দেখতে হবে।মানুষজনের মরালিটি বইল্যা কিসু আর নাই।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৩399281
  • আপনেরা কী সোন্দর নেটফ্লিক্স ইত্যদি কত কী জানেন।এমনকি ডিডিদা অব্দি কম্পিউটারোলা।আমার সে উপায় নাই।আমি সরোল গোলগাল চাষিভাই।তবে মান্টো খুব দেখতি চাই।
  • ন্যাড়া | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৯399280
  • খনু উডি অ্যালেনেও দোষ বের করেছে। কোন কথা হবে না।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫399279
  • আমার আবার উডি আ্যলেন ভালো লাগে না। নিউ ইয়র্ক নিয়ে সিনেমা সাদা আপার ক্লাস ছাড়া একটা ক‍্যারেকটার নাই।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭399278
  • সেদিন ব্লু জেসমিন দেখলাম।উডি আলেন এত ভাল লাগে আমার, তো উডি আলেনের মুভির শেষে রাখব এটা। সেই উইটটা,
    সেই একসঙ্গে জটিল ও ফানি ডায়লগ, এসনই কিছুট মিসিঙ্গ। যদিও অন্য অনেক কিছুর থেকে ভালই। বিশেষ করে কেটের অভিনয়।আর সোসাইটিগুলোর পোর্ট্রেয়াল।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৮399277
  • তাছাড়া রাধিকা আপ্তের রোলটা আর ঐ একটা ব্যাপার আছে যেটা নিয়ে উনি বিরক্ত/রেগে যান (স্পয়্লার বাঁচিয়ে লিখছি) এতোবার দেখেছি ইংরাজি সিনেমা সিরিয়ালে, পুরো কপি মনে হলো। ওটা না দেখালে কি ক্ষতি হতো কে জানে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৩399276
  • রাধিকা আপ্তে নাকি সবেতেই পুরো এক এক্স্প্রেশন দিয়ে বাজে অভিনয় করছেন, বেশ কিছু মিম চালু হয়েছে এনিয়ে, অনেক সমালোচনাও পড়লাম। হয়তো ওভারএক্সপোজারের ফল। একক কী যেন লিখেছিল রাধিকা আপ্তে নিয়ে?
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪১399275
  • স্বীকার করতেই হবে সেক্রেড গেমস ভালো হয়েছে। ভিক্রম চন্দের গল্প, ভরুন গ্রোভারের স্ক্রিপ্ট, আর অনুরাগ কাশ্যপের ডিরেকশনে পাগলু ২ ও ভালো হওয়ার কথা।

    সঙ্গে রয়েছে দারুন অভিনয়। সইফ উইল বি রিমেম্বারড ফর হিজ ওয়ার্ক ইন সেক্রেড গেমস। আর নওয়াজুদ্দিন সিদ্দিকি একাই একশো, ভুল বললাম এক হাজার, বা এক কোটি বললেও কম বলা হবে। একটা লোক এতো অনায়াসে কিকরে অভিনয় করতে পারে? গল্পের গতি ভালো। শুধু ঐ ভুমিকায় রাধিকা আপ্তের অভিনয় একটু দুর্বল লাগলো।

    তবে আমরা যারা নেটফ্লিক্সে চাষ করি, তাদের ক্ষেত্রে একটু প্রেডিক্টেবল প্লট। আমি এর থেকে বেশি কিছু বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে।
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২৫399274
  • আমি তো সেই কবের থেকেই পই পই করে বলে যাচ্ছি সেকরেড গেমস দেখতে। দেখুন, দেখুন, বলেই যাচ্ছি। কিন্তু আমার কথা আর কে কবেও শুনেছে ?
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৩399273
  • সেক্রেড গেমস দেখলাম। নওয়াজ ভাইয়ের নাম বদলে ভগবান বা ঐরকম কিছু দেওয়া উচিৎ।
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪১399272
  • একজন বর্মী শাশুড়ি যোগাড় করুন।তাপ্পর তাকে পদি পিসি লুঙ্গী উপহার দিন।দেওয়ার আগে বিষয়টা খনুদার সাথে ডিসকাস করে নিন।
  • sm | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৭399271
  • আমার পিসশাশুড়ির জন্য চাই মগনলাল শাড়ি বা মেঘরাজ ধুতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত