এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৮399389
  • ওদিকে উডী আলেনের সমস্ত মুভির এক খনির সন্ধান পেয়েছিলাম, নামিয়েওছিলাম, তারপর সেই হার্ড ডিস্ক আরো অনেককে পেটে নিয়ে টেবিল থেকে পড়ে মারা গেলেন। তো, কেসটা হল, কে যে আমাকে সন্ধান দিয়েছিল, তার আর সন্ধান পেলাম না, বলা ভাল।করতেই পারলাম না। কারণ সে কে তাই ভুলে গেছি। আজকাল কত কী যে ভুলে যাই আর তখনি সোসেনের মশারি মেমরি মনে পড়ে! এই যেমন কালকেই এমন জিনিস মনে পড়ছিল না নিজেই হুব্বা হয়ে গেলাম। আজ লিখতে গিয়ে দেখি মনে না পড়াটুকুই মনে আছে, কী মনে পড়ছিল না, তা আর মনেই পড়ছেনা!!

    আকবা।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৮399390
  • ওদিকে উডী আলেনের সমস্ত মুভির এক খনির সন্ধান পেয়েছিলাম, নামিয়েওছিলাম, তারপর সেই হার্ড ডিস্ক আরো অনেককে পেটে নিয়ে টেবিল থেকে পড়ে মারা গেলেন। তো, কেসটা হল, কে যে আমাকে সন্ধান দিয়েছিল, তার আর সন্ধান পেলাম না, বলা ভাল।করতেই পারলাম না। কারণ সে কে তাই ভুলে গেছি। আজকাল কত কী যে ভুলে যাই আর তখনি সোসেনের মশারি মেমরি মনে পড়ে! এই যেমন কালকেই এমন জিনিস মনে পড়ছিল না নিজেই হুব্বা হয়ে গেলাম। আজ লিখতে গিয়ে দেখি মনে না পড়াটুকুই মনে আছে, কী মনে পড়ছিল না, তা আর মনেই পড়ছেনা!!

    আকবা।
  • Ekak | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৬399388
  • হ্যারিসন শুনছি ফর্দ লিখতে লিখতে। হ্যারিসন ভাল্লাগে ? তাইলে শোন।

  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৪399387
  • ভিডিও জোগাড় করে দেখাই ভালো। টিভি ফিভি বিরক্তিকর এলিমেন্ট :|
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৭399386
  • ইউটিউবের কিছু ভাল লিন্কপত্তর দ্যাননা কেউ!
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৪399385
  • আমি তো পাতি ডিভিডি এনে এনে দেখিচি। ইশকুলের লাইব্রেরি থেকে। ঐভাবেই বিগ ব্যাং থিওরি। অবশ্য তখন নেটপ্লিক্সের অনলাইন রবরবা ছিলোনা।
  • dd | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৫399384
  • না, নেটপ্লিক্স ছাড়া গতি নেই।
  • pu | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১399383
  • ধুত্তোর, এতবড়্পোস্ট করলাম। স্ক্রিনটাই কালো হয়ে রিফ্রেশ হয়ে সব গেল!
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৩399382
  • এসব দেখতে গেলে কি নেটফ্লিক্স ছাড়া গতি নাই?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০399381
  • আমি অ্যারেস্টেড ডেভেলপমেন্ট দেখেছি একটা এপিসোড। ভালো লেগেছিলো। তারপর কাজের চাপ ইত্যাদির জন্যে আর দেখা হয় নি।
  • S | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১399380
  • আপনারা যারা ভালো কমেডি পছন্দ করেন তারা অ্যারেস্টেড ডেভালাপমেন্ট দেখতে পারেন। এতো লেয়ার্ড কমেডি প্রায় কখনই হয়নি টিভিতে। এক একটা সীনে দু-তিন লেয়ারে কমেডি থাকে। ২০০৩-২০০৬ সাল চলার পরে বন্ধ করে দেওয়া হয়েছিলো সবার মাথার উপর দিয়ে গেছিলো বলে। পরে আবার নেটফ্লিক্সে চালু হয় ২০১৪তে। বহু বোদ্ধারা কার্ব আর সাইনফিল্ডের থেকেও বেটার রিভিউ দিয়েছে।
  • S | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৭399379
  • ক্রেমারের ইডিওসিন্ক্র্যাসিটা অতি চমৎকার।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৭399378
  • খনুদা ফাটায়ে লিখসে। ক্রেমার আর জর্জকে আমার মনে হয়েছে স্ট্যান্ড আউট চরিত্র। বিশেষত ক্রেমারের মত আর দেখি নাই।
  • I | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৪399377
  • খনুদা,আছো নাকি?

    জয়পুর লিট ফেস্টিভ্যালে সুজাতা গিদলার বক্তব্য শুনে বেশ হতাশ লাগলো।বলেছে, কংগ্রেস আর বিজেপি দুইই সমান কমুন্যাল,তপাত করার মানে হয় না। শুধু Modi is more bold about it।

    এছাড়া জিগনেশ দু চাট্টে ভালো কাজ করেছে, কিন্তু আর কুসু হবে না কেননা নির্বাচনী রাজনীতির চক্করে পড়ে গেছে।

    কারে দিয়া হবে সেবিষয়ে কবি নীরব।এদিকে পিডাব্লুজিও তো কাস্টিস্ট।

    আর গান্ধি ছেলেন কাস্টিস্ট তো বটেই, রেসিস্টও।সাউথ আফ্রিকান কালোদের কাফের আর কিসব নাকি বলেছেলেন।এই কেসটা অবশ্য জানি না।
  • dc | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২১399376
  • তা ঠিক। আমার মনে হয়েছে আসলে ক্রেমার এই সিরিজটার প্রেশার রিলিজ ভাল্ভ।
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৬399375
  • ক্রেমার টা একটু একঘেয়ে চরিত্র, কিন্তু ওর যেটা নার্ভাস ফিজিকাল ব্র্যান্ড এর হিউমর সেটা সত্যি ই মজার। তবে এটা একটা স্ল্যান্ট অন ওয়েলফেয়ার সিস্টেম বেসিকালি, এরকম চরিত্র সত্যি ই রিলেটেবল। আমার মনে আছে, আমার এক লেবানীজ বন্ধু থাকতো একটা বাড়িতে ওর নেবার জাস্ট এই জিনিশ ছিল, প্রচুর থিয়োরেটিকাল বক্তব্য, একটা ফল্স প্র্যাগমাটিজম কিন্তু ফুল ভাট। ওনলি ফুল্স অ্যান্ড হর্সেস মনে পড়াবে, তবে শেষের টার দুটো চরিত্র র মধ্যে একজন একটা সিডি দিক আছে, সেটা বেশি মজার। ক্রেমার যে জন্য সিম্পাথি পায় সেটা হল ওর সারভাইভাল টা, কিন্তু সেটা যে কি করে সেটা সম্পর্কে কবি নীরব, এবং ওটাই ফান, কতগুলো এপিসোড ওর জন্যেই লেখা সেগুলো সকটা তত ভালো না হলেও ওর ডেলিভারি ইউনিক। খ (তবে সাম অফ আস হ্যাভ টু ওয়ার্ক এর ডেলিবহরি ভোলার না ঃ-)))))))))))))))) )
  • dc | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৬399374
  • খ দা, আর ক্রেমার?
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৬399373
  • শো অ্যাবাউট নাথিং টা করতে হালকা চাপ গেছিল, ইউনি তে পাশ সহ ঃ-) খ
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩399372
  • সাইনফেল্ড কে যারা ভাবনার অভাবের জন্য দ্যাখে, তাদের ওদের জুইনিয়র রাইটার দের বক্তব্য গুলো ও শোনা উচিত, কি লেভেলে এ বেকেট, পিন্টার, অসবোর্ন পড়া দেখা লোক জন, সবাই ইউনি র ভাষা সাহিত্যের ছাত্র ঃ-)) এককের প্রতি পয়সার থিয়োরী নস্যাত করেঃ-)))) খ
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৯399371
  • কাল ডিসির কথা শুনে মনে হল, আমার তো জোর্জ কন্স্টান্জার সঙ্গে সত্যি আইডেন্টিফাই করতে সুবিধা হত, সম্পূর্ণ নিকম্মার ঢেঁকি, বাতেলা সর্বস্ব, কিস্যু পারে না, ভীষণ আর্টিকুলেট কিন্তু প্র্যাকটিকালি বাঁচার জন্য আনফিট এবং জেনেরাল খোরাক।। খ হিসেবে এটা বুঝতে হবার কথা না। কিন্তু পরে দেখলাম, এটা ল্যারি ডেভিডের অলটার ইগো, তখন আর আইডেন্টিফাই করতে পারতাম না, হি ইজ টু ক্লেভার ফর মি, ফানি, বেটার দ্যান সাইনফেল্ড কিন্তু নট আইডেন্টিফায়েবল। বরঞ্চ কার্ব এর ল্যারি বেশি আইডেন্টিফায়েবল। ঃ-)
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৮399370
  • আরে লামা, ব্র্যাভো! গ্রেট!
  • T | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৪399368
  • এককের এইসবে আগ্রহ আছে, তাহলে Beamng দেখতে পারে। চ্রম আনন্দ যাকে বলে।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০৪399366
  • সেল্‌স্‌ফোর্স্‌ এর মালিক মার্ক বেনিয়ফ টাইম ম্যাগাজিন কিনে নিল
  • একক | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৩399365
  • মিনিমাম ওয়েস্টেজ এ আনারস ছাড়ানোর ছুরি নাই :(
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৯399364
  • খোসা ছাড়ানোর ছুরি আর টুকরো করার ছুরি যে আলাদা, সে আমি সেদিন জানতে পারলাম। এতদিন এক ছুরিতেই সব করতাম, এখন খোসা ছাড়াবার ছুরি দিয়ে কী আরামে আলুর খোসা ছাড়ালাম! ঃ-)
  • একক | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৬399363
  • মাইক্রো আমসত্ত্ব হয়নি। আমি তো আমসত্ব খাইনা। দেখি বাবা মা কেও এলে বানাবো :)
  • একক | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৯399362
  • এই দ্যাখো ! অদ্ভুত এটাভিস্টিক প্লেজার পাওয়া যায় এসব দেকলে :)) শ্রেডার -চেইন শ - জ্যাক হ্যামার তারপর ফ্লেম থ্রোয়ার এসব চলতে দেখলে কেমন একটা চনমনে ভাব আসে না ?

  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১২399361
  • ঃ-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত