এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২২399420
  • আমি ভাবলুম, সর্বজ্ঞ খনু হয় তো জানতে পারে। যা সব,বক্তিমে ঝাড়ে ইউনিয়ন নিয়ে
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৯399418
  • যে ম্যাসিভ লেভেলের এনপিএ জমেছে তার জন্য অন্তত ৯০% দায়ী আমাদের পলিটিশিয়ানরা। ব্যাংকাররাও স্ক্যাম করে, কিন্তু সেটা অনেকটা কম স্কেলে, হয়তো একশো দুশো কোটি অবধি। পাঁচশো ছাড়িয়ে গেলে তখন সেটা পলিটিকাল চাপের জন্য হয়। কং আমলেও হয়েছে, এখনও হচ্ছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৯399419
  • এটা তো নিজেই জানতে পারতেন !

    A union of bank employees today asked the Centre to order an investigation into the top 100 NPA account holders.

    The probe in these accounts should be carried out by the Serious Fraud Investigation Office (SFIO) or any other competent agency, the Bank Employees' Federation of India (BEFI) said.

    The non-performing assets (NPAs) of the public sector banks have increased to about Rs 8 lakh crore, of which 89 per cent pertains to corporate accounts, the BEFI (Andhra Pradesh and Telangana) said in a statement.

    "We demand that Government of India institute a thorough investigation by the SFIO or any other agency into the affairs of top 100 NPA account holders, take all necessary steps to recover the bank dues, declare the names of corporate defaulters and save the public sector banks, taxpayers money and the Indian economy," the union said.

    Most of the loans to corporates, which later became NPAs, were sanctioned by corporate offices and the boards of individual banks, it alleged.
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৬399417
  • ইউনিয়ন মহল কে জিগ্যেস করুন না ঃ-))) খ
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১১399416
  • ইউনিয়ন দায়ী কেউ বলেছে?
    ইউনিয়ন এর দাবী টা কি জানতে চেয়েছি।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৭399415
  • এন পি এ র জন্য ইউনিয়ন দায়ী টা, এটা মানে বিজেপি ও বলছে না ঃ-)))) বিজয় মাল্য র জন্য অরুন জেটলি প্যাঁক খাবার পরে যদি বলেন, আমি না ইউনিয়ন দায়ী যেমন শোনায় আর কি, ব্যাংকিং মহল খুব ই অবাক হবে। খ ঃ-))))))))
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৭399414
  • আমার বক্তব্য ছিলো, এই বিপুল এন পি এ ও স্ক্যামের জন্য দায়ী অফিশিয়াল দের শাস্তির জন্য কি দাবী ইউনিয়ন জানাচ্ছে, সেটা জানতে ইচ্ছে করে।
    সেটা ওই লিঙ্কে অনুপস্থিত।
    কেউ জানলে বাধিত হব।
    কর্মী ছাঁটাই রোখো, নতুন রিক্রুট কর, প্রভৃতি দাবী গুলো অতীতে ট্রেড ইউনিয়ন গুলোর মালিকপক্ষের কালো হাত গুঁড়িয়ে দাও এর মতন অসাড়।
  • অর্জুন অভিষেক | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩০399413
  • দময়ন্তী বসু সিং আজ ভোর রাতে মারা গেলেন। প্রতিভা- বুদ্ধদেব বসুর কন্যা। আই আই টি কানপুরে অধ্যাপনা করতেন। 'বিকল্প' প্রকাশনীর কর্ণধার।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১২399412
  • কাল এস এম নিজে যে লিন্ক দিয়েছিলেন, তাতেই ইউনিয়নের এই নিয়ে বক্তব্য ছিল। শেষ অব্দি পড়তে হত অবশ্য।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩399411
  • আমি তাই ভাবছিলাম, 'আরো অদ্ভুত' টুকু বলার জন্যেই তো প্রসঙ্গের অবতারণা ঃ-)))))
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫০399410
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৮399409
  • আমি আগে ভাবতাম যাদের বাজারে অনেক দেনা তারা ঐ ব্যাংকটায় অ্যাকাউন্ট খোলে, তাই ওটার নাম দেনা ব্যাংক।
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪২399408
  • ব্যাংক তিনটে মিশে যাবার কথা দুদিন আগেই লিখেছিলাম।
    অদ্ভুত দেশ! আরো অদ্ভুত হলো,ইউনিয়ন গুলোর ভূমিকা।
    তিনটে ব্যাংক মার্জ করলে নিশ্চয় কর্মী ছাঁটাই হবে বা নিদেন, নতুন রিক্রুট বন্ধ থাকবে।
    দুই, এই যে হাজার হাজার কোটি টাকার এন পি এ ও স্ক্যাম। দোষী অফিসার ও ম্যানেজার দের শাস্তির জন্য কি দাবি জানাচ্ছ ইউনিয়ন,, তাও জানতে ইচ্ছে করে।
    আমার একটা দেনা ব্যাংকে একাউন্ট আছে। হেব্বি সার্ভিস। কারণ, কখনোই ব্যাংকে দশ জনের বেশি কাস্টমার থাকে না। কর্মী সংখ্যা সাকুল্যে ৫-৬।
    আমাকে ওদের অফিসার নাক কুঁচকে জানালো, রিজু দাদা বলেছে আগামী ছ মাস দেনা ব্যাংক কোন লোন দিতে পারবে না।
    সে কী!এই ব্যাংকের নাম ই তো দেনা ব্যাংক!
    কি করবো বলুন, রিজু দাদা বলেছেন।

    ওহ রিজুদাদা কে?আমাদের রিসার্ভ..
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৭399407
  • কাল আলোচনা শুনছিলাম। এটা একটা শ্র্যুড মুভ, জস্ট অ্যামালগামেশান অব লেজার বুকস, নট মার্জার।
    বেসিকালি ভোটের আগে কুমীরছানা দেখাবে দেখো বেশী NPAওয়ালাদের কন্ট্রোল কত্তে কত কী করতেছি।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:২২399406
  • তিনটে ব্যাংক হঠাৎ এক করে দিল, যা সালা। যেই একটু আন্তর্জাতিক পপুলার কালচারে মন দিয়েছি, অমনি অর্থনীতি ধসে গেল। আর কত দিক একা দেখবো। ;-)
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৭399405
  • এইটে মনোজদের অদ্ভুত বাড়ী সিনেমাটায় রয়েচে বুঝি! এইরকম ভাঁড়ামো না রাখলেই চলছিল না! যত্তসব! অভিশাপ দিই।
  • ন্যাড়া | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৯399404
  • সাইনফেল্ড ত্রেতা যুগের হলেও এখনও দেখতে ভাল লাগে। আমি হালের কোন শোয়ের খবরও রাখিনা। লসাগুর বলার মধ্যে সাইনফেল্ড আর ম্যারেড উইথ চিল্ড্রেন কমন পড়েছে। তমে ম্যাঊচি সেরকম কিছু লাগত না। বরং চিয়ার্স আর থ্রি-ইজ-কম্পানি খুব ভাল লাগত।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৫399403
  • ওগুলো দেখেছি - সাইনফিল্ড তো আগের, অ্যারেস্টেড ডেভলপমেন্ট (সিজন ওয়ানটা ভালো লেগেছিল)। তবে সাইনফিল্ডের ক্র্যামার (তথা অভিনেতা মাইকেল রিচার্ড্‌স) প্রায় আইকনিক একটা ব্যাপার হয়ে গেছিল। এখনও মাঝে মধ্যে দেখি। হালে যেমন কিছুটা বিগ ব্যাং থিওরি-র শেলডন (জিম পার্সন্‌স)। অনেক আগে একটা শো হত - ম্যারেড উইথ চিলড্রেন (অ্যাল ব্যান্ডি-র চরিত্রে এড ওনিল)।

    সেক্রেড গেম্‌স্‌ - আসার সঙ্গে সঙ্গেই দেখেছিলম - একটানা বিঞ্জ ওয়াচিং। এমন কিছু লাগে নি, রাম-গোপাল-ভার্মা-2.0। অবশ্য, অনুরাগ কশ্যপ তো রামগোপালের স্ক্রিপ্ট রাইটার কাম অ্যাসিস্ট্যান্ট ছিল। নেটফ্লিক্সে আর একটা ইন্ডিয়ান শো দেখেছিলম - ব্রিদ (মাধবন-এর) - চলে যায়। হালে দেখলাম, আমাজন প্রাইমে - বশ্‌ (শেষ করি নি), জ্যাক রায়ান - সুবিধের না। তবে হ্যাঁ, নেটফ্লিক্সে একটা ছোট সিরিজ (তিন বা চার এপিসোডের - আর্কাঞ্জেল (Archangel) দেখ্লাম, স্টালিন-এর এক নোটবুক নিয়ে কন্সপিরেসি গপ্পো - ইন্টারেস্টিং।

    কারো কিছু ভালো লাগলে লেখো, ভালো না লাগলে সেটাও লেখো।
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৯399402
  • মনোজদের অদ্ভুত বাড়ির সিনেমা হয়েছে জানতাম না তো! ট্রেলারটা ভাল্লাগলো না, তবে শীর্ষেন্দুর আগের লেখাগুলো (যেগুলো ছোটবেলায় পড়েছি) সিনেমা বানানো বোধায় সম্ভবও না।
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৮399401
  • লুচির গানে ক্যামেরা কী অদ্ভুত !! একে তো লুচি এলো চিপা চিপা তার ওপর এতগুলো লোক লুচি খাচ্ছে, কেও আঙ্গুল দিয়ে ধোয়া বের করলো না, চোখ বড় করে মুখে ভরলো না, মানে কোনো ক্লোজ শট ই নেই, এর পেছনে তত্ত্ব টা কী ? কাঠের চেয়ার এর মতো একজায়গায় ক্যামেরা নাচিয়েকে ফোকাস করে বসে, এটা কি কোনো মহান শাটারোসকি ক্যামেরাভস্কির কায়দা ? হবেও বা :(( পোবোন্ধো নাপলে পড়ে জেনে নেবো খন। আপাতত অকারণে আড়ষ্ট লাগলো :|
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১২399400
  • শাহিদ দেখলাম। রিজিল করার ৫ বছর পর। খুব সাহসী, আনপ্রিটেন্শাস সিনেমা।
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫১399399
  • তাইতো বলছি সেক্রেড গেমস দেখে ফেলুন। প্রেশার বাড়বে, কিন্তু সেটা ভালো প্রেশার।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৭399398
  • ওর ট্রেলার দেখতে গেলেও প্রেশার বেড়ে যায় আমার এস।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৯399396
  • Atoz | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৯399397
  • ওরে বাবা, সিরিয়াল? এক সিরিয়ালে তো শুনেছি বাঘ এসে হাজির হয়, এসে নায়িকাকে দেখে শেরাওয়ালি মাতা মনে করে স্তবস্তূতি করে চলে যায়। ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২২399395
  • লুচির গান শুনেছেন কি?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২১399394
  • মারওয়া ব্লুজ দারুণ!

    আমি আর এখানে ভিডিও কই পাব!
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২০399393
  • জী বাংলায় এখন সাতভাই চম্পা একটা সিরিয়াল হয়। সেটার এক এপিসোড কেউ শান্ত মাথায় দেখে উঠতে পারলে শান্তির নোবেল টোবেল দিয়ে দেওয়া উচিৎ।
  • Atoz | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:১৮399392
  • গুগল বেমেজো পর্জন্ত দেখিয়ে দিয়েছিল! ওরে বাবা, সে কি নাচ ! সাতভাইচম্পার বাদশাহী ভার্সন পর্যন্ত দেখায়। কত যাত্রাপালাও যে আছে ! এক যাত্রায় এক গান, "ওরে এ যে এক আজব দেশ, শুনবি কি এর গান? "
    ঃ-)
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:১১399391
  • আরে এতো কিছুর দরকারই নেই। গুগলে একটু ভালো করে সার্চ করতে হয়। তাইলেই সব পেয়ে যাবেন। গুগল যদি বলে যে দেখাতে পারলুম না, তখন কি করতে হয় সেটা এখানে লেখা যাবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত