এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪২399630
  • এগজ্যাক্টলি, তবে রায় না পড়ে কিছু বলা মুশকিল। তুমি রায় পড়ে একটা পোবোন্দো মত ল্যাখো।
  • Entorhinal Cortex | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫০399629
  • খুব উচ্ছ্বসিত হচ্ছি না। সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে আধার যুক্ত থেকে যাচ্ছে। ভাত চেয়ে চেয়ে মরে যাওয়ার সম্ভাবনাও বন্ধ হচ্ছে না। আমরা এনলাইটেনড ক্লাস ব্যাঙ্ক, মোবাইল, স্কুল আর পরীক্ষায় আধার লাগবে না ভেবে যতই উৎফুল্ল হই না কেন...
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৬399628
  • ইন্দো, সেদিন সুজাথা গিধলার ব্যাপারে তোর কমেন্ট দেখেছি, কিন্তু রেসপন্ড করতে ভুলে গেছিলাম, সরি।

    দেখ বিষয় টা হল, যারা রাজনীতিতে আছে, তারা একরকম ভাবে দেখে, আর যারা নেই, তারা একরকম ভাবে দেখে। সুজাথা গিধলার পক্ষে তার অপ্রেসন এর স্মৃতি পেরিয়ে হয়তো এগোনো সম্ভব না। এটাকে সম্মান করা যায়। কারণ যা হয়েছে/হচ্ছে দলিত কে ডিসক্রিমিনেট করার ব্যাপারে তা ভয়াবহ। শহুরে সমাজেই সালা নতুন মেল্টিং পট গড়ে উঠতে সময় লাগছে, গ্রাম সমাজে তো আরো ঝাড়। কানহাইয়া যখন বলে, ২০১৪ র ইলেকশনে ৩১ % বিজেপি পাবার পরে, যা বাকি থাকে সবারি বিজেপি কে নিয়ে প্রশ্ন আছে, অতএব কনসোলিডেশন সম্ভব, আর গিধলা যখন বলেন কোন কনসোলিডেশন সম্ভব ই না, পোলিটিকাল সিস্টেমে মেওয়ানি ও বেচে যাবে, সেটা বহুদিনের দুঃখে বলেন। ভেবে দেখনা, জোর্জ ফার্নান্ডেজ, ১৯৬৯ থেকে ১৯৭৪ এর জোর্জ ফার্নান্ডেজ এমনকি ১৯৭৭ এর ফারনান্ডেজ, আর এন ডি এ কনভেনর ফারনান্ডেজ এর মধ্যে মিল কতটুকু, কিন্তু যারা রাজনীতি করে তাদের বিশুদ্ধতার জন্য অপেক্ষা করলে চলে না, মোটামুটি প্রোগ্রাম এর ভিত্তিতে এগোতে হয়।

    এই যেমন ধর, তুই এখন পার্টিশন নিয়ে লিখছিশ, তোর মনে হচ্ছে ১৯৩৯-১৯৪৬, আমার মতে সেটা ১৯৩৭-১৯৪৯, একটা বিরাট লস্ট অপরচুনিটি, কনোসোলিডেট করা গেলে ভালো হত, মানুষ কে বিভাজিত হতে না হলে ভালো হত, তাই তোর সে ভাবনার রিফ্লেকশন সুজাথা গিধলা সম্পর্কে ভাবনা কে হয়তো প্রভাবিত করছে, কিন্তু তুই যদি মনে কর বিশুদ্ধ বামপন্থী বা বিশুদ্ধ দেশপ্রেমী হয়ে বসে থাকতি তাইলে তোর গিধলার বিরুদ্ধে রাগ কম হত ;-) এই পার্ট টা ইয়ার্কি মেরে বললাম, তবে প্র্যাগমাটিজম জিনিসটা পোলিটিকাল আর্জেন্সীর ব্যাপার, আর কতটা দেখতে পাচ্ছিশ তার ব্যাপার। আর বিশুদ্ধতা আরেকটা ব্যাপার। ক্রাইসিস সব সময়েই থাকবে, মায়াবতী জিতলে আদৌ দলিত এমপাওয়ারমেন্ট হবে কিনা একটা মত, আরেকটা মত হল, একমাত্র মায়াবতীর ই রেকর্ড আছে একেবারে সরসারি আপার কাস্ট দের সঙ্গে যে ভিত্তিতেই হোক অ্যালায়েন্স করার, অতএব মধ্যপ্রদেশে উনি যদি জিতেও যান, তাঁর কাছ থেকে মোটামুটি প্রোগ্রেসিভ প্রোগ্রাম আদায় করাটাই বাকি আম্বেদকরাইট আর বামপন্থী বা কংগ্রেসের উদ্দেশ্য হওয়া উচিত, ইন ফ্যাক্ট ভীম আর্মির ছেলেটা আর প্রকাশ আম্বেদকর তাই চাইছে, নিউজ ফলো করে থাকলে এটা বোঝার অসুবিধে হবার কথা না। খ

    কিন্তু বিশুদ্ধতা কেও মূলয় দিতে হবে গাইডান্স হিসেবে। এই ধরন মনোরঞ্জন ব্যাপারি বা এখনকার 'নো ইয়োর নেবার' ক্যাম্পেন টা না হত, তাহলে বিজয়গড় নেতাজিত্নগর সেলিম পুর বিক্রমগড় অঞ্চলটার ওরাল হিস্টরি রেকর্ড সবটাই ১৯৪০ থেকে ১৯৭০ এর দশক অব্দি আসা রিফৌজি দের ডিসপ্লেসমেন্ট এবং ধীরে ধীরে গড়ে তোলার প্রানান্তকর কাহিনীটাই রয়ে যেত, তাঁরা যাঅদের ডিসপ্লেস করলেন, সেই মুসলমান রা বা কলকাতা শহরে যে নিম্নবর্গের রিফিউজি জায়গা পেলেন না, তাদের কাহিনীটা অজানা রয়ে যেত। বড় ম্যাটিরিক্স নানা টান থাকবে, প্রোগ্রেসিভ দের কাজ হল বিশুদ্ধতাবাদী দের কাছ থেকে গাইডান্স সংগ্রহ করে, যত পারো ন্যুনতম প্রোগ্রাম ভিত্তিক অ্যালায়েন্সে জাওয়া নইলে এই বোকা সি কনসারভেটিভ কে ম্যানেজ করা যাবে না, দেশ রসাতলে যাবে।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২১399627
  • হ্যাঁ গুরুর অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিন্ক করা হোক।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৬399626
  • হ্যাঁ পেজভিউ জানি। তাতেও বাগ আছে মনে হয়। পোস্ট করার সাথে সাথেই ৪ জন খুলে ফেলেল, এইটা না-মুমকিন লাগছে।

    এই পেজ ভিউ নিয়ে অন্যত্র হেব্বি মজা দেখেছি। যাঁরা সেলফ প্রোমোশানে খুবই দক্ষ তাঁরা নিজেরাই নিজেদের লেখা বারবার খুলে ও বন্ধ করে কাউন্ট বাড়িয়ে রাখেন।

    কিন্তু আধার তো যা বুঝছি সরাকরি প্রকল্প ছাড়া ম্যান্ডেটরি নয়। তালে যে সকল ইসেরা নিজেদের বাটি ঘটি গামলা বালতি সবকিছুর সাথে আধার নাম্বার সংযুক্ত করে রেখেছেন তাদের কী উপায় হবে? আমি ভাগ্যিস ব্যাঙ্ক আর ইনকাম ট্যাক্স ছাড়া কোথাও আধার দিই নি। ও পিএফ। ব্যাস ব্যাস।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৬399625
  • পেজভিউ এর বাংলা পঠিত?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৩399624
  • আরে এটা তো পঠিত, মানে পেজভিউই। রিফ্রেশে বড়বে তো বটে। কতজন পড়েছেন নয়, কতবার পঠিত।
    ইউনিক ভিসিট আলাদা ট্র্যাক হয়, পুরো সাইটে, সেটা এটা নয়।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৫399623
  • যাই হোক। আফগানিস্তান ভারতের সাথে টাই করলো। অনেক প্রশ্ন, ডিসক্লেমার দেওয়াই যায়। তবুও এটা বড় অ্যাচিভমেন্ট। খুব ভালো লাগছে এই দলটাকে আর আফগান খেলোয়ারদের।
  • S | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০১399622
  • রিফ্রেস করলেই কাউন্টার এগিয়ে যাচ্ছে। ইউনিক আইপি দিয়ে কাউন্ট করতে হয়।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৭399621
  • সেটা ঠিকও হতে পারে। কারণ পোস্ট করলেই তো প্রথম পাতায় প্রথম পোস্ট, সাইটে তো সমানেই হিট আসতে থাকে, তুমি রিফ্রেশ করার মধ্যেই আরো ৩ জন ক্লিক করেছেন, হতেই পারে।
    এটা ঐ রিস্টার্ট চক্করে কখনো অল্প কম দেখাতে পারে, বেশি দেখাবে না, মামু যা বলেছিল।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৮399620
  • হ্যাঁ রিড কাউন্টে বাগ আছে। পোস্ট করার সাথে সাথে ৪ দেখাল।
  • ন্যাড়া | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৮399619
  • ও আচ্ছা। কাউন্টারের পার্সিস্টেন্স নেই। খনু হল গিয়ে ডেটাবেসের লোক। তাকে যদি কনসাল্ট করা হত, দেশের কী আর এই দুর্দিন হত!
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৭399618
  • লিখলাম তো।
    কাউন্টার ৩০ চলছে। ১ মিনিট কি ২ মিনিট অন্তর সেভ হয়। সেভড ভারসানটা হয়তো ২৫ আছে। এমন অবস্থায় রিস্টার্ট হয়ে গেল। তখন কাউন্টার ২৫ থেকে শুরু হবে। এই আর কি।
  • ন্যাড়া | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৪399617
  • কাল নিয্যস কমেছিল।

    আমার অ্যাকচুয়াল কাউন্ট নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। মা ফলেষু কদাচন, ইত্যাদি। কিন্তু কাউন্টারে বাগ।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:০১399616
  • এমনি ভাইরাল? মানে ডেঙ্গু ম্যালেরিয়া না কিনা জিগেশ করছিলাম।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৯399615
  • কেন? আজ তোলার আগে দেখেছিলাম, ২২ বার ফেবু শেয়ারড, সেপ্টে ১৯, ১৮ থেকে ১৫ বার পঠিত, এখন আরো শেয়ার, তোলার পর দেখাচ্ছে ৪০ বার ফেবু শেয়ারড, ৬৬ বার পঠিত।

    এবার এই আপটা এটা দিয়ে ফেবু শেয়ার করলে তবেই কাউন্ট দেখায়, এমনি কপি পেস্ট শেয়ার করলে দেখায় না। অন্য়্ত্র শেয়ারড হলেও। আর মাঝে মাঝে কমে যায়। আবার ঠিক হয়। ও মনে হয় রিস্টার্টের গল্প আছে কোন।

    আর মামুর কাছে যা জেনেছিলাম, ধর কাউন্টার ৩০ চলছে। ১ মিনিট কি ২ মিনিট অন্তর সেভ হয়। সেভড ভারসানটা হয়তো ২৫ আছে। এমন অবস্থায় রিস্টার্ট হয়ে গেল। তখন কাউন্টার ২৫ থেকে শুরু হবে। এই আর কি।
  • I | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৬399614
  • কমে নাই।হু হু করে বাড়তেছে।১০২,১০৩।সকালের দিকে একটু ভালো থাকি।
  • ন্যাড়া | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৫399613
  • নম্বরে বিশ্বাস হারিয়ে ফেলছি। স্টক মার্কেটেরে মতন এখন বুল মার্কেট চলছে। কাল রাতে বেয়ায়র ছিল। ৩১ থেকে ২৪ হয়ে গেছিল।
  • একক | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৩399612
  • এই ডেটা টা গোলমেলে ঠেকছে। এদিক ওদিক চেক করে মনে হলো।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০৯399611
  • না টানতেই দেখি, সেপ্টে ১৯ থেকে ১৫ বার পঠিত। টেনে তুলে দেখি!
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২৯399610
  • কালাজ্বরের টই টেনে তুল্লে পাঠক সংখ্যা কেমন হবে?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১২399609
  • ন্যাড়াদা, কাল ৩১ থেকে আজ তো ৩১৫ হয়ে গেছে!
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০৯399608
  • কী ট্র্যাডিশন?
  • দু | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৭399607
  • মিনিসোটার মেয়ো ডাক্তারদের হস্পিটালের হিস্ট্রি দেখাচ্ছে।ইন্সপায়ারিং ট্র‍্যাডিশন!
  • দু | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫৭399606
  • আইয়ের জ্বর কমেছে তো?
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:১৭399605
  • এক লাইনও পড়ি নাই। এমনকি রিভুও নয়।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৯399604
  • সেদিন উডি অ্যালেন নিউ ইয়র্ক ইত্যাদির কথা হচ্ছিল। মায়েভ ব্রেনান বলে এক আইরিশ আমেরিকান লেখিকার খোঁজ পাওয়া গেল। শোনা যাচ্ছে জন আপডাইক পর্যন্ত প্রশংসা করেছেন। নিউ ইয়র্ক শহর এর বাসিন্দা তাদের জীবন কে ধরে ফেলেছেন বলে। আমি কর জেন রিভিউ পড়লাম, তিনি তুলনা করেছেন, এডোয়ার্ড হপার এর ছবির সঙ্গে। আমি আবার বেশ হপার ভক্ত। আমি শুধু রিভিউ /স্মৃতিচারণ এসব পড়লাম। কিন্তু মূল মালটা পড়িনি, কেউ পড়েছেন নাকি? অর্ডার দোবো? খ
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৫399603
  • ৮৯ বচরে নতুন প্রমাণ সত্যিই চাপ আছে। সেদিন ছেলেকে x tothepower n এর ডেরিভেটিভের প্রুফটা করে দেখাতে গিয়ে ঘেমে নেয়ে একশা হয়ে গেলাম। আমি অবশ্য ম্যাথমেটিশিয়ান নই, কিন্তু বয়স তো মোটে সাতাশ। তাতেই এই।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৮399601
  • এদিকে রীমান হাইপোথিসিস প্রমাণ হয়েছে বলে শোনা যাচ্চে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত