এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০২ অক্টোবর ২০১৮ ০২:৪৮399870
  • হ্যাঁ মুরগীটা অসহ্য হয়ে ওঠেছে। মনে হয় ভাগাড় খাচ্ছি।
  • একক | ০২ অক্টোবর ২০১৮ ০১:৫২399869
  • এখন তো সব মেশ খাওয়া মুরগি। ব্রয়লার দিশি সবাই। এমনকি ইস্টার্ন হিমালয় এর সুদুর গ্রাম সেখানেও দেখেছি মুরগি পালছে বস্তার খাবার খাইয়ে। পশুখাদ্যের বিলিয়ন ডলারের বাজার ভারতবর্ষে।

    শেষ, ঠিকঠাক দিশিমুরগি খেয়েছি সাউথ পালাম্যু তে। জঙ্গলের মধ্যে হদ্দ গরিব গ্রাম। সেই চৌকিদার শুনলুম মারা গেছে কয়েক বছর আগে।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৮ ০১:৪৪399868
  • পূর্বপুরুষের আমলে মুরগী নাকি অতি চমৎকার ছিল, স্বাদ আর ফ্লেভার দুই ই ভালো ছিল। এখনকার মুরগী রবারের মতন।
  • একক | ০২ অক্টোবর ২০১৮ ০১:৩৬399867
  • দিশি মুরগি খুব খারাপ না। পূর্বপুরুষরা তো ব্রয়লার খেতে বাধ্য হতনা।
  • Tim | ০২ অক্টোবর ২০১৮ ০১:৩৫399866
  • অ্যামেরিকার মুরগি সবচে বাজে। দেশের গুলো তাও একটু খাওয়া যায়।
  • Ishan | ০২ অক্টোবর ২০১৮ ০১:২০399865
  • চিকফিলে একটা স্পাইসি চিকেন করে, সেটা খাই। দেশে কেএফসি ঝালঝাল কিছু চিকেনের প্রিপারেশন করে সেগুলোও খাই। কিন্তু এসব তো চিকেনের গুণে না। মশলা, ঝাল এসবের গুণে। ঝাল ছাড়া চিকেন রেঁধে দিলে খাওয়া মুশকিল। মনে হয় বাঁধাকপির ঝোল খাচ্ছি।
  • Ishan | ০২ অক্টোবর ২০১৮ ০১:১৬399864
  • মুরগি অসহ্য লাগে। ওই ঘাসপাতার মতো মাংস খাবার জন্য আমাদের পূর্বপুরুষরা জাত খোয়াতো। ভাবা যায়? এর চেয়ে গরু খেয়ে খোয়ালেই ভালো হত না?
  • Atoz | ০২ অক্টোবর ২০১৮ ০০:৫৬399863
  • কিন্তু মুরগীতেও তো মুরগী-মুরগী গন্ধ, গরুতে গরু-গরু গন্ধ, ছাগলে ছাগল-ছাগল গন্ধ, মাছে মাছ-মাছ গন্ধ। ঃ-)
  • aka | ০২ অক্টোবর ২০১৮ ০০:৩৭399862
  • সবথেকে ভালো ভেড়া হল জেনিউর কুকুর গুলো, কিচাও তে খেতে দিত, ড্রাই ল্যাম্ব চিলি, ১৮ টাকা দাম ছিল, ভাবতে পারেন?
  • S | ০২ অক্টোবর ২০১৮ ০০:১৯399860
  • ভাগাড় খান। আরো ভালো।
  • একক | ০২ অক্টোবর ২০১৮ ০০:১৯399861
  • প্রথমবার যখন ভেড়ার মাংস কিনে এনেছিলুম নিউমার্কেট থেকে, ৮৫ টাকা কিলো ছিল তখন, এবং খাসি ও তাই, ভারি অবাক লেগেছিলো যে লোকে ভেড়া খায়না কেন। তাতে আমার মা বললেন : ভেড়ায় যে ভেড়া ভেড়া গন্ধ !! উনি অবশ্য তিলাপিয়াতেও তিলাপিয়া তিলাপিয়া গন্ধ পুঁইশাকে গ্যামাক্সিনের গন্ধ ইত্যাদি পেয়ে থাকেন। টিপিক্যাল ঘটির পুলি যা হয় আর কী !
  • Ishan | ০২ অক্টোবর ২০১৮ ০০:১০399859
  • ভেড়া আর গরু খান। আমি ছাগল খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি। স্রেফ ভেড়া খাই। তুলোর মতো তুলতুলে।
  • S | ০১ অক্টোবর ২০১৮ ২২:৪১399858
  • মটনের ঝোলে পেঁপে আরো ভালো জমে। কয়েক পীস পেঁপে বড় আলুর টুকরোর সাইজে কেটে দিয়ে দিন।
  • Du | ০১ অক্টোবর ২০১৮ ২২:০৭399857
  • যদিও ভাট এখন খোলামেলা তাও এখানেই লিখি ডিপ্রেশনের সিরিয়াস টইতে না লিখে। কোন এক সদ্য এডাল্টকে পাঠানো হয়েছিল অ্যানুয়াল চেকাপে। তো ইন্স্যুরান্সে প্রাপ্য বলে ওনারা মানসিক চেকাপের অপ্শন দেন ও সে টেস্টটি নেয়। তাতে তাকে বর্ডারলাইন গোছের দেখায়। ডাক্তার বলেন চাও তো হাল্কা অ্যা ডি দিতে পারি ঠিক হয়ে যাবে। সে তাতে ডাক্তারকে জিজ্ঞেস করে আচ্ছা এতে রিক্রিয়শনাল ক্যা।।। নিলে কেমন ফল হবে? ঃ)) ডাক্তার অবশ্য রেগে না গিয়ে বুঝিয়েছেন।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৮ ২১:৫৮399856
  • মটনের ঘন ঝোলে বড় বড় আলুর টুকরো খুব জমে। দু দি, আলুও দিও মটনে।
  • Du | ০১ অক্টোবর ২০১৮ ২১:৪৪399855
  • ডিডিদা না-বিটের রেসিপি পরের সপ্তাহান্তে কাজে লাগাবো ঃ)
  • Entorhinal Cortex | ০১ অক্টোবর ২০১৮ ২১:৩৬399854
  • আম্মো ১৩ তারিখ থেকে টানা সাদ্দিন গাড়ি চালাবো। অ-নে-এ-এ-ক দিন পর। অবিশ্যি এই মাসখানেকের প্ল্যান আর এ জীবনে হবে না। বড় দায়...
  • গবু | ০১ অক্টোবর ২০১৮ ১৮:৫৮399853
  • আশা! শালা!!
  • গবু | ০১ অক্টোবর ২০১৮ ১৮:৫৭399852
  • সিকি - দারুন খবর!

    "জয়যাত্রায় যাও গো" গাওয়া উচিত ছিল, তবে প্ল্যানটা জানলে হিংসের সবুজ চোখ সহযোগে গাইবো বলে তুলে রাখলাম।

    আপনার যাত্রা সফল হোক, এই কামনা। যতটুকু পড়ে বুঝেছি, আপনিও "journey is the destination" গোত্রের লোক, খুব ভালো করে ঘোরা শেষ হোক, আর সর্ষে পড়ুক গুরুতে, এই শা রইলো।
  • সিকি | ০১ অক্টোবর ২০১৮ ১৭:৩৮399851
  • প্ল্যানটা তো এখন টপ সিক্রেট। দেখা যাক। তবে একমাস ধরে মোটরসাইকেল চালাব। তেত্রিশ দিন, টু বি প্রিসাইজ
  • একক | ০১ অক্টোবর ২০১৮ ১৭:০৭399850
  • বাহ বাহ এইটে ভালো খপর!
  • Amit | ০১ অক্টোবর ২০১৮ ১৬:১৩399849
  • এবার কোন দিকে যাওয়ার প্ল্যান ? লাস্ট পাহাড়ি ট্রিপের লেখাটা দারুন হয়েছিল।
  • সিকি | ০১ অক্টোবর ২০১৮ ১৪:২৪399848
  • ডিসেম্বরের শেষাশেষি আপনারা আরেকটা নতুন গামা সর্ষে পাবেন। আপনাদের দয়ায় আর মর্মপীড়ের আশীর্বাদে আমার ছুটি অ্যাপ্রুভড হয়ে গেল আজ। আর ছেচল্লিশ দিন।
  • dd | ০১ অক্টোবর ২০১৮ ০৮:১৯399847
  • আমি আবার একটু কায়দা করি। প্যাঁজ, আদা,রসুন্দি'। দই দেই। হাকিমের মটন কুর্মার রেডিমেড মসল্লা দি'। আর বীট আর গাজরের বদলে ডুমো ডুমো মটন।

    খে' দেখুন। খুব টেস্টি হয়।
  • দু | ০১ অক্টোবর ২০১৮ ০১:১৬399846
  • আমিও প্রায় তাই করি। খালি সাদা জিরে আদা ফোড়ন আর বড়ির বদলে বাদাম। অনেকটা ভেজিটেবল চপের ভেতরটা ঃঃ)
  • Atoz | ০১ অক্টোবর ২০১৮ ০০:৫৭399845
  • আমাদের বাড়িতে বহুকাল থেকে বীট আর গাজর একসঙ্গে হত। কুচি কুচি করে কাটা হত, সরু লম্বাটে ধরনের টুকরো, অনেকটা লাউয়ের খোসা ভাজার জন্য যেরকম টুকরো করে সেরকম। তারপরে গরম তেলে বড়ি ভেজে রেখে, ওই তেলেই লঙ্কা ফোড়ন দিয়ে বীটগাজর ভাজা। এক পর্যায়ে ভাজা বড়িগুলো দিয়ে দেওয়া হত, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হত। ভাত, রুটি সবকিছুর সঙ্গেই চলতো।
  • Ekak | ০১ অক্টোবর ২০১৮ ০০:৫৩399844
  • এটা কন্নড় প্রিপারেশন। ভালোই লাগে।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৮ ০০:৪৯399843
  • একক, কালোজিরে শুকনো লঙ্কা ফোড়নে বীট ভাজবো একদিন। তারপরে কেমন হল বলবো। ভালোই হবার কথা।
  • Atoz | ০১ অক্টোবর ২০১৮ ০০:৪৭399842
  • বড়াই, ভয়ের সিনেমা দেখলে কী বিরক্ত যে লাগে! ভয় লাগে না কিনা, তাই। ঃ-)
  • Atoz | ০১ অক্টোবর ২০১৮ ০০:৪৬399841
  • তুমিও তো আসো না বড়াই, বহুকাল আসো নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত