এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৫ অক্টোবর ২০১৮ ২২:২২400140
  • একক নির্ঘাত জানে যে, রাশান শিশুসাহিত্যের পাঠ উঠে যাওয়ার পর এবং বোকাছেলে কুচুকুচু কোকাকোলা ইত্যাদি আবির্ভাবের পর গোয়েন্দা সাহিত্য এবং ভূত সিরিজ প্রবল ভাবে মার্কেটে ফিরে এসেছে। যেহেতু আমি ভূত সিরিজ জমাই, তাই এই ব্যাপারে আমি বলতে পারি। নানান রকম উদ্ভট লেখনীশক্তির প্রকাশ যে রেটে ঘটছে তাতে বর্তমান শিশু সাহিত্যে গোয়েন্দা এবং ভূত সিরিজের অভাব রয়েছে এ কথা বলা যাবে না। মার্কেটে প্রচুর স্মরণজিত। যদিও সবই ঐ সেজোপিশিমার খুড়শ্বাশুড়ী গয়ায় গিয়ে কিরম বিপদের মধ্যে পড়েছিলেন সেই সব পেঁয়াজী। এখন অজ্জিতদা যেইরম চাইছে সেইরম লেখাপত্তর বেরোতে আরো বছর কুড়ি মনে হয়, কারণ মোবাইল, খুটুরখাটুর, শপিং মল ইত্যাদি এখনো আর্টিফ্যাক্ট স্তরে ওঠেনি মনে হয়। ন্যাচারেলি খুবই শেকি, কৃত্রিম এবং প্রায় ছাঁচে ঢালা লেখাপৎত্র, পড়লেই গা পিত্তি জ্বলে, এবং শিসুরা ক্যানো সেইসব পড়বে তারও আন্দাজ পাওয়া দায় (ভ্যালু অ্যাডিশন তো পরের কথা)।
    অ্যানিমেশনের ক্ষেত্রে সমস্যা যেটা সেটা হ'ল প্রায় সবাই চায় ক্লাসিকসগুলির অ্যানিমেটেড কিছু নামাতে, অথবা নন্টে ফন্টে কেল্টু ইত্যাদি জাতীয় বিষয়ের চলচ্ছবি বানাতে। এতে সমস্যা যেটা তা হচ্ছে, ওরিজিনাল সাহিত্য গুলি লাইন বাই লাইন অ্যাতটাই টেক্সচারড যে তার অ্যানিমেটেড ভার্সন বার করা বাঙালী এরিয়া মাল্টিমিডিয়ার চোদ্দপুরুষের সাধ্যের বাইরে। শিশুদের বোকা ভাবার কোনো কারণ নেই এবং তার চট করেই স্থির করতে পারে যে এইগুলি আদতে ছোটা ভীম জাতীয় গাম্বাট কিছুর অন্ধ অনুকরণ বিশেষ। ছোটা ভীম ইত্যাদি বালের অ্যানিমেশনগুলি য্যামন কন্টেন্ট যতটা পারে গোদা রেখে দেয়, টম আর জেরির মতন, নিরন্তর ক্যালাকেলি মার্কা, যাতে ফ্রেম আর কন্টেন্ট বিসদৃশ না হয়। অন্যদিকে কেল্টু সুপারিন্টেন্ডের কোঁৎকা খেয়ে ওঁফস বলে ঘর থেকে বেরুচ্চে এ জিনিস দ্যাখাতে গেলে ছড়িয়ে ফেলার চান্স খুব বেশী। আমাদের মাইরি সমস্ত কীর্তিই খুব উঁচুমানের। :))
    তো, এজন্য নতুন কন্টেন্টের সঙ্গে নতুন কমিকস বা অ্যানিমেশন দরকার ছিল, কিন্তু সেখানে বাজারসরকার বাদ সেধেছেন। ঠিক যে লেভেলে চর্চা হ'লে একটা বেলজিয়ান স্কুল তৈরী হয়, সেই লেভেলে উঠতে গেলে আরো বছর বিশেক লাগবে মনে হয়। ময়ূখ চৌধুরী শৈল বাবুরা যখন বেঁচে ছিলেন, তখন একরকম ছিল। এখন সব ফুরুৎ। অ্যানিমেশনের বা কমিকসের ক্ষেত্রে তাই একক যেমন বলচে, স্কোপ রয়েছে। তা সেসব হ'লে হবে।
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২১:৫৮400139
  • পান্তোভুত ঃ-)
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২১:৫৩400138
  • গ্রিগরি পান্তেলেভিচ মেলেখভ। আক্সিনিয়া ও আছে। শুধু গ্রিগরি না। ঃ-)
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২১:৪৯400137
  • ন্যানোপুরাণে সরস্বতী নদীর পরে সিংহগড় সাম্রাজ্যের গল্পে মুখ্য চরিত্র কে? রাজা সিংহবাহু? ঃ-)
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২১:২০400136
  • ইকি রে বাবা, এত পুরো ধারা বাহী ডন ঃ-)))))) খ
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২১:০৮400135
  • হ্যাঁ সে তিতাস এ নদী খুবই প্রভাবক। কিন্তু ধীরে বহে ডন এর মত ম্যাগনাম ওপাস ঠিক মনে হয় নি। ব্যক্তিগত মত।

    কিন্তু আকা এমন কী বলেছে যে তাকে এমন ধারাবাহিক ট্রোল করতে হবে? যা বলেছে সেটা এত বেশী ট্রোলযোগ্য!
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ২১:০৭400134
  • গ্রেগরই তো। যে যুদ্ধ করতে গেল, ফিরে এসে আবার যুদ্ধ করল। তারপর আবার যুদ্ধ করল। পদবী ভুলে গেছি।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২১:০৪400133
  • সেকি ওয়ার্ক অফ আর্টের বাজারের দিকটা নিয়ে শেষে ডিসি ও আলোচনা করে ফেললো। এর পরে লগে লগে কত কি নিষিদ্ধ আলোচনা করে ফেলবে। আর কতদিক ই বা দেখব। আকদে। খ
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫৯400132
  • ময়দানভ ও রাশিয়ান। ঃ-)
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫৮400131
  • স্বল্প পঠিত হলেও স্বল্প লিখিত নয়। অজয় নদীকে নিয়ে টন টন কবিতা লেখা হয়েছে।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫৬400130
  • অজয় নদীটা ভালো, ওটা রাশান সাহিত্য হলেও, স্বল্প পঠিত। ভালো নাম অজয়েভ। খ। ও হ্যাঁ ভালো কথা আপনাদের দেখা যাচ্ছে হাতে অনেক সময়, থাকলেও যাতে না দেখা যায় সেটা দেখুন। টুইট করুন। খ
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫৫400129
  • ডন অ্যান্ড ডনা ঃ-)
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫৩400128
  • আর ডনের মুখচরিত্র তো ডনই! যাকে কিনা ধরা শুধু মুশকিলই না, নামুমকিনও বটে। গ্রেগরটা আবার কে?
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫১400126
  • তিতাসে কিন্তু নদীটার প্রবল প্রভাব কাহিনি জুড়ে। নদী যখন বিরাট ছিল, পরে নদী যখন শুকিয়ে এল, কাহিনির লোকগুলোর উপরে তার অভিঘাত স্পষ্ট।
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৫১400127
  • আপনারা কোথা থেকে গঙ্গা পদ্মা নিয়ে আসছেন কে জানে! হাতের কাছেই আছে অজয় নদী, অজয় নদী পড়ুন ও পড়ান।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৪৭400125
  • বিধিসম্মত সতর্কীকরণঃ টপিক হিসেবে এগুলোয় বারণ আছে, ঝুঁকি নিয়ে খেলবেন না।

    "
    ১। শিশু সাহিত্য
    ২। রাশান শিশু সাহিত্য
    ৩। বাঙলা ভাষা
    ৪। মার্ক্সসিজম
    ৫। খাওয়া দাওয়া
    "
    একটুর জন্য বেঁচে গেলেও অহমিকা ঠিক না। যদিও সে কথা প্রথমে শিশু সাহিত্যেই লেখা ছিল।
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৪৫400124
  • ডনেও তো মুখ্যচরিত্র গ্রেগর না কে একটা। নদী ফদি তো বিশেষ নাই।
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩৯400122
  • "পদ্মানদীর মাঝি" তে মুখ্য চরিত্র কুবের আর কপিলা, অবশ্য হোসেন মিয়া ও কম মুখ্য না। ঃ-)
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩৯400123
  • ধীরে বহে ডন ধরণের। গঙ্গা, পদ্মা, তিতাস ঠিক ওই ধরণ নয় বোধয়।

    থ্যাঙ্কু
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩৮400121
  • এছাড়াও, আমি ন্যানোপুরাণ বলে একটি বই লিখেছি। সেটি স্বরস্বতী নদীর পাড়ে গড়ে ওঠা বিপুল সিংহপুর সাম্রাজ্য বিষয়ক। সেটাও কনসিডার করা যেতে পারে। :-)
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩৭400120
  • তিতাস একটি নদীর নাম, ধীরে বহে ডন, পদ্মানদীর মাঝি, এগুলোতে নদীই মুখ্য চরিত্র বলা যাবে?
  • Saikat | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩৪400119
  • ভূপেন হাজারিকার গান আছে। হেমন্তরও।
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ২০:৩০400118
  • নদীকে মুখ্য ভূমিকায় রেখে অনেকগুলো কবিতা আছে।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:২৭400117
  • এইচ ইজ ফর হক বলে একটা বই আছে, আর গৈং সোলো বলে আরেকটা আছে, সেটা আমাকে পড়তে হয়েছে, বেশ ভালো মাইরি। কিন্তু এতদ্বারা আমরা জ্যোতিবাবু আর অনেকে এস ইউ সি আই হয়ে গেল, এটা ভেবে দুঃখের অন্ত নাই। তবে এই বিষয়ে আলোচনা বেশি করবেন না। আকার দিকটা ভাবুন। খ
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:২৫400116
  • এবং নীরেট। তবে ওগুলো ইমপ্লিমেন্টেশন প্রবলেম। এবং এ ব্যাপারে আর আলোচনা করবেন না। খ
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:২১400115
  • আচ্ছাছা ঝপাং করে বলে দেন ত নদীকে মুখ্য ভূমিকায় রেখে কী কী বই আছে? নদী মানে গোটা নদীটাকে নদীর পাশের একটা শহর বা গ্রামকে নিয়ে নয়।
  • :( | ০৫ অক্টোবর ২০১৮ ২০:১৮400114
  • বুগুর পরে সবচেয়ে বিকট লেখক শংকর।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২০:১৬400112
  • কিন্তু এটার পেছনে সেই ইনকাম ইনইকুআলিটি, আন্তর্জাতিক মাইগ্রেশন, ইংরেজি হেজেমনি বা ত`দজনিত (ছিছি মাকু) সাংস্কৃতিক ডিসকানেক্ট ইত্যাদি যদি লগে লগে এসে পড়ে, বিশেষতঃ লেখকের দোষ নেই, বা সবাই স্মরণজিত নয় গোছের নৈর্ব্যক্তিক দিয়ে শুরু করলে, ভেবে দেখুন এবং সঙ্গে থাকুন। আকার দিকটাও দেখুন ঃ-))) খ
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ২০:১৬400113
  • আমেরিকান শিশুসাহিত্যের একটাই ভালো জঁরা আছে, তা হলো সাইবারপাংক। অবশ্য ওটা শিশুসাহিত্য কিনা জানিনা।
  • Saikat | ০৫ অক্টোবর ২০১৮ ২০:১০400111
  • হাঙ্গার গেমস আছে, আর একটা কী যেন সিরিজ আছে, আমি পড়িনি কিন্তু মেয়ের কাছে শুনে মনে হয়েছে প্রবল ইম্যাজিনেটিভ লেখা। এসবে মজে গেলে বা হরি পটুয়াতেও, এখনকার বাংলা লেখা নাই পছন্দ হতে পারে। অবশ্য এও দেখেছি, শীর্ষেন্দু গোগ্রাসে সব অথবা খুবই মন দিয়ে ঠাকুরমার ঝুলিও। আর শিশু সাহিত্য পড়াতেও বা হবে কেন, হাতের কাছে করবেট থাকলে সেগুলোও পড়া হয়ে যেতে পারে বা উডহাউসও, প্রথমে ব্ল্যান্ডিংস হয়ে জীভ্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত