এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৫400201
  • ওপেন টি আমি ট্রেলার দেখে মুগ্ধ হয়েছিলাম, মনে হয়েছিলো আমাদের সময়টা ধরা হচ্ছে ভালোভাবে। ওমা তারপর ছবিটা দেখতে বসে কি আপশোষ। যাগ্গে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০২400197
  • দীপা অ্যান্ড রূপা।

  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০২400198
  • আঁতলামো আর ভালো সিনেমার মধ্যে যে পার্থক্য আছে সেটাই অনেকে বোঝেনা।

    আমার যেমন ওপেনটি বহুত ঝুল একটা সিনেমা লেগেছে। উত্তর কোলকাতার নস্টালজিয়া + বেড়ে পাকা গান + সিপিএমকে ঝেড়ে দেওয়া (পরিচালক তিনোমুল) + আবাপিয় আনন্দ + আমি কত আঁতেলের একটা সিনেক্লাবিয় মিশ্রন। আর অনিন্দ্য সব জায়্গায় নিজেই বলে বেড়ালো যে কি ভালো সিনেমা তৈরী করেছি। এবারে উনার ফলোয়াররা তাই বললো - অনেকে সিনেমাটা না দেখেই।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০২400199
  • শিবু নন্দিতাকে সম্ভাবনাময় বলায় এখানে জনতা আমার ওপর খেপে গেসলো :(((
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০১400196
  • আমার মতে বাংলায় অভিনেতাটা সমস্যা নয়। আলাদা করে ধরলে আবির, রজতাভ, পরাণ, খরাজ, অনির্বান, শাশ্বত, কৌশিক সেন এবং গাঙ্গুলি - এরা প্রত্যেকেই ভালো অভিনেতা। সমস্যা হল পরিচালনায়। কৌশিক গাঙ্গুলি আর অরিন্দল শীল বাদে কেউ গল্প বানাতেই জানে বলে মনে হয় না। মানে একেবারে কমার্শিয়াল সিনেমা বলছি। যা গল্পের ওপর দাঁড়িয়ে থাকবে। অঞ্জন দত্তও হেজে গেছে এখন।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০০400195
  • উৎসাহীরা মানিক সরকারের একেবারে প্রথম অ্যানিমেশান ছবিটা দেখতে পারেন। নামটা মনে পড়ছেনা দেখে বলছি, ইউটিউবে আছে। একেবারে শিশুবেলায় দেখেছিলাম টিভিতে। এতদিন পরে আবার দেখেও একইরকম ভালো লাগলো।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৯400194
  • মনে হয় সিনেমার টেমপ্লেট বানিয়ে রেখেছে। এটা ওটা শুট করে করে ঢুকিয়ে দেয়। মাঝে মাঝে কিছু ব্যান্ডের গান ঢুকিয়ে দেয়। ব্যস, নতুন সিনেমা হয়ে যায়। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৭400192
  • 'দহন' ও 'বাড়িওয়ালি' তে ভাল অভিনয় করেছিল শিবপ্রসাদ।

    ওর সিনেমাগুলো সব টিভি সিরিয়াল।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৭400193
  • এটা একদম ঠিক। আমি খেয়াল করেছি, বাংলার যেকোনো অভিনেতা/অভিনেত্রীর সাক্ষাৎকারে "এখন কোন কোন ছবিতে কাজ করছেন?" প্রশ্নের উত্তরে কৌশিক গাঙ্গুলী থাকবেনই। প্রশ্ন ও উত্তর দুটোই কনস্ট্যান্ট। ঃ-))
  • aamaake dekhun | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৬400191
  • দুইখান ব্যাপার আছে (সে আপ্নেরা যতই আবাজ দিন)
    অ) Do it now সেই যে কবি বলেছিলেন ! কিন্তু কার নাও কে যে ধরে - কেন কি ... (আর বলতে ভাল্লাগ্চে না, কতই বা জাতিনিন্দা করব)
    আ) এটা রিসেন্টলি বুঝেছি, ঝেড়ে দি - যে কোন জিনিষের শেখাটা পিরামিডের মত - প্রথম দিকে বেজায় খেটে ভিত বানাতে হয়। তখন আউট্পুট নিয়ার জিরো, তাই অনেকদিন বাইরে থেকে বোঝা মুশ্কিল কিছু আদৌ শিখছে কি না! আর সময়্টা অনেকটা লাগে তাতে! উল্টোদিকে, একটা স্টেজের পর অল্প পরিশ্রমেই হাই ইম্প্যাক্ট! বাঙ্গলা অ্যানিমেসান বোধয় পিরামিডের নিচের দিকে! কল্কাতার ছেলেমেয়েরাও এক্টু ভাল করলে মালয়েসিয়া চলে যাচ্ছে!

    আর যারা থেকে যাচ্ছে তাদের জন্য অ দ্রষ্টব্য!
    (জাস ভাবা যায় না বাঙ্গলায় আমার কি দ্ক্ষতা)
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৫400189
  • নৌকাডুবিতে বুম্বাদার অভিনয় একদম ভালো লাগেনি।
  • সৈকত | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৫400190
  • কৌশিক গাঙ্গুলী তো প্রায় ফাসবাইন্ডার ঃ-)বছরে মোটামুটি দুটো করে সিনেমা নামিয়ে দেন, ইদানীং একটু কমেছে মনে নয়। পুজোতে তাও একটা আসছে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৪400188
  • শিবপ্রসাদ একসময় টিভিতে সিরিয়ালে অভিনয় করতেন, কেউ দেখেছে? খুবই কম বয়সে, শাহরুখকে হাল্কা করে ইমিটেট করতেন। আমার অভিনেতা হিসেবে ভালোই লাগতো ছোট পর্দায়।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৩400186
  • শুধু উনি নন, আরো অনেকেই।

    কৌশিক গাঙ্গুলী ভালই অভিনয় করেন।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫৩400187
  • শিবপ্রসাদ ইচ্ছে বাদে বাকিসব ঝুল। কৌশিক গাঙ্গুলীর অপুর পাঁচালী ভালো লেগেছিলো। খাদের কিছুটা ভালো। আরো কী কী দেখেছি মনে পড়ছেনা। ব্যক্তিগত মত।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫১400185
  • ঋতুপর্ণ ঘোষ একজন অতি ওভাররেটেড পরিচালক।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫০400182
  • বুম্বাদাকে দিয়ে একমাত্র অভিনয় করাতে পেরেছিল ঋতুপর্ণ ঘোষ। বাকীগুলো তো সব ওর ন্যাচারাল অ্যাকটিং।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫০400183
  • কৌশিক গাঙ্গুলী অভিনয়টা ভালোই করেন, এটা আমি লক্ষ্য করেছি।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৫০400184
  • বেশিরভাগই।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৪৯400180
  • বাইশে শ্রাবণ দেখেছি। সহমত নই, বাকিগুলো দেখিনি তাই কিছু বলবোনা।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৪৯400181
  • কৌশিক গাঙ্গুলি আর শিবপ্রসাদের কোন কোন সিনেমা ভাল?
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৪৭400179
  • বাইশে শ্রাবন। জাতিশ্মর। লড়াই। শন্খচীল। প্রাক্তন। জুলফিকর।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৪৫400178
  • "বুম্বাদা হঠাত দারুন অভিনয় করতে শুরু করেছেন"

    সত্যি? কোন ছবি?
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৪৩400177
  • যেকোনও ফিলিম ইন্ডাস্ট্রিতেই দুধরনের সিনেমা হবে। আর্ট আর কমার্শিয়াল। আগের টার্মিনোলজি ব্যবহার করছি। আর্ট ফিলিম মানে ঐসব কঠিন কঠিন সিনেমা যেখানে লাইট কম থাকবে, দুয়েকটা বমির সীন থাকবে, সবাই গম্ভীর হয়ে কথা বলবে, আর আপনি সিনেমা দেখে বাইরে বেড়িয়ে কিদারুন নিদারুন বলবেন। আর কমার্শিয়াল সিনেমা মানে ঐসব অযথা সীন টীন থাকবে, নাচা গানা থাকবে, নায়িকারা গ্ল্যামার দেখাবে, নায়করা বাজে অভিনয় করবে, সিনেমা দেখার পরে আপনি ভুলে যাবেন যে কোন সিনেমা দেখলেন।

    আসল কথা হলো যেকোনও ফিলিম ইন্ডাস্ট্রি কতটা উন্নত সেটা ঠিক হয় তার আর্ট ফিলিম দেখে (মানে কতগুলো আর্ট সিনেমা আর সেগুলো কত ভালো)। কিন্তু এইসব সিনেমার বানিজ্যিক সাফল্য সীমিত হওয়ারই কথা। তাহলে এগুলোকে সাপোর্ট করবে কে? কমার্শিয়াল সিনেমা। সেদিন পড়ছিলাম যে মান্টোর জন্য নওয়াজ খুব নমিনাল পয়সা নিয়েছেন আর ঋষি কাপুর বিনা পয়সায় কাজ করেছেন। অথচ প্রায় ৪১ দিনের শুটিঙ্গ। যেহেতু বক্স অফিস বা স্যাটেলাইট রাইটস থেকে কম পয়সা আসবে তাই বাজেটই কম করা হয়েছে। অনুরাগ কাশ্যপও নওয়াজের ব্যাপারে এরকমই বলেছিলেন। তাহলে নওয়াজের চলবে কোথা থেকে? তার জন্যই আছে কমার্শিয়াল সিনেমা। মার্ক রাফেলো আজকে অ্যাভেন্জার্স করে পয়সা করছেন বটে, কিন্তু তিনি ইটার্নাল সানসাইনেও কাজ করেছেন।

    এবারে যে কথাটা আসে সেটা হলো কমার্শিয়ালি সাকসেসফুল ভালো সিনেমা। সেসব বানানো অনেক কঠিন, সবাই পারেনা। তাছাড়া একগুচ্ছ ভালো অভিনয় করতে পারে অথচ পপুলার অ্যাক্টর দরকার। যেটা বলিউডে আছে। আর্শাদ ওয়ার্সি, বোমান ইরানি, নওয়াজ, রনবীর কাপুর এবং শোরে, অজয় দেবগন, শাহিদ কাপুর, পরেশ রাওয়াল। আরো অনেক অনেক। আর মোস্ট পপুলার অভিনেত্রীরা প্রায় সবাই ভালো অভিনয় করতে পারেন (অ্যাশ আর ক্যাট ছাড়া)। আর অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ এসব পরিচালকদের নিজস্ব বেস আছে যারা এদের সিনেমা দেখবেই।

    এই ব্যাপারটা বাংলায় কম। পরম আর আবির ছাড়া প্রথম সারির সেরকম কোনও নায়ক মনে পড়ছে না যারা দুরকম সিনেমাই ভালো করতে পারেন। নায়িকাদের অবস্থা আরো খারাপ। ক্যারেক্টার আর্টিস্টদের কথা বাদ দিচ্ছি।

    উত্তর কুমার, সৌমিত্র এদের সময়ের পরে হঠাৎ একটা বড় গ্যাপ তৈরী হয় বাংলা সিনেমায়। এইসময়ে কোয়ালিটি ভালো অথচ কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা হয়নি/ কম হয়েছে। এর একটা বড় কারণ আগের সমস্ত বড় অভিনেতারা নিয়মিত থিয়েটার করতেন। উত্তম, সৌমিত্র, রবি, ভানু সক্কলে। ফলে তাদের অভিনয় ছিলো অনেক বেটার। আর ওরকম অভিনেতাদের জন্য সেরকম স্ক্রিপ্ট, পরিচালনাও দরকার হতো। যে প্রয়োজনটা পরে শেষ হয়ে যায়। ফলে হাবিজাবি সিনেমা তৈরী হতে থাকে। সেটা বোধয় এখন একটু কমেছে। তার দুটো কারণ আছে। এক, কৌশিক গাঙ্গুলি আর শিবপ্রসাদের মতন কিছু পরিচালক এসেছেন। দুই, বুম্বাদা হঠাত দারুন অভিনয় করতে শুরু করেছেন। ফলে ঐ মাঝামাঝি কিছু সিনেমা তৈরে হতে শুরু হয়েছে আবার।
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৩৫400176
  • সবসময় যে চালাক চালাক স্মার্ট কমেডি ভালো লাগবে এমন নয়। পাতি ননসেন্স জিনিসপত্রও খোরাক দেয় তো। এই যে আমরা ঢিনচ্যাক পুজা, বা হিরো আলম দেখে মস্তি নিই। এটাও হয়তো সেরকম।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০১:৩০400175
  • বি, ঐটাই "অযত্ন " বললেন ঐজন্যেই বাংলা কন্টেন্ট দেখতে গেলে নিজেকে চীটেড লাগে, সময়টা ধাপ্পা দিয়ে চুরি করে নিল মনে হয়। ওটার জন্যে টাকা টা বড় ফ্যাক্টর নয়।
  • Ishan | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২৯400174
  • কিন্তু বাচ্চাদের যে কী ভালো লাগবে বলা চাপ। গতবছর টিনটিন গেল দেশে। খুব একটা ছোটোও না, ক্লাস এইটে উঠতে চলেছে। শুনি খুব গোপাল ভাঁড় দেখছে। ফোনে গানও শুনিয়ে দিলঃ আসছে গোপা আ ল, যাচ্ছে গোপা আ ল। তার একটা অংশের লিরিক নাকি 'হাসির রাজা জ্ঞানের রাজা ঘুষির রাজা গোপাল ভাঁড়'। আমি বললাম, ঘুষি কেন হবে, খুশির রাজ নিশ্চয়ই। সে নিয়ে কী তর্ক। পিকচারাইজেশনে নাকি দেখিয়েছে গোপাল এক ঘুষি মারছে।

    পরে ইন্টারনেটে দেখলাম সেই অ্যানিমেশনের খানিকটা। বিশ্বাস করবেন না কী খারাপ। চোখে দেখা যায়না। ভিডিও তো খারাপ বটেই, প্রত্যাশিত। স্ক্রিপ্টও অসহ্য। কিন্তু সেই দেখে রোজ ঘন্টাখানেক ধরে। শোকে ম্যূহ্যমান হয়ে পড়া উচিত কিনা ভাবছিলাম, কালচারের এই অধোগতি দেখে।
  • aka | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২৬400173
  • বি, আমাদের পোনাদের জ্বালায় একসময়ে ভালো লাগা গান আর শুনতে চাই না। যেমন বেসামে মাচো।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২৪400171
  • জাপানী অ্যানিমেশন খুব ভালো।
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২৪400172
  • ওপেন টি বায়োস্কোপ পুরোটা বসে দেখতে পারছিলাম না। শেষের দিকটা চূড়ান্ত খাজা লেগেছিল। রিসেন্ট বাংলা সিনেমায় আমি এই একটা জিনিস দেখছি। শুরুটা ভালো করে পরের দিকে গিয়ে ছড়িয়ে যায়। একটা স্লিক সুন্দর গল্প বলা - সেটাও পারে না। এর চেয়ে তরুণ মজুমদার ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত