এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৬ অক্টোবর ২০১৮ ০৭:১৫400290
  • হে হে, একক ইদানীংকালের বাঙ্গালা সিনেমা দেখা ধরেচ নাকি হে। ক্যামন নৃশংস আনন্দ হয়, তাই না!
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:২৯400289
  • ইন দ্য মুড্ ফর লাভ দেখ বরং। যদি না দেখা থাকে। দেখা থাকলে, আসা যাওয়ার মাঝে পোষাবেনা।
  • pu | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:২২400288
  • ও হ্যাঁ, মেঘনাদবধ। ওটা নিয়ে পুরো দুই এক্সট্রিমে মতামত পেলাম!
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:২১400287
  • জানলা কি বুদ্ধদেব দাশগুপ্তের? দেখি নি। সব তো পাওয়া যায় না সব সময়ে। খুঁজব।
    কলম দিয়ে আর ক্যামেরা দিয়ে গল্প বলার ফারাকটা সকলে বোঝেন না বা পারেন না-সে গল্প যেমনই হোক-গোল চৌকোনো ত্যাড়া- দেখে শুনে এটাই মনে হয়।
    এখন আসি।পরে আবার।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:২০400286
  • চিত্রকর শুনে মনে পড়ল, রবীন্দ্রনাথের একটি ছোটোগল্পের নামও "চিত্রকর"। একটি বাচ্চা ছেলে ভালো ছবি আঁকতো, কিন্তু তার অভিভাবকত্বের দায়িত্বে যিনি ছিলেন তিনি ওকে আঁকতে দিতে চাইতেন না। তিনি শিল্পের মূল্য বুঝতেন না, অর্থই তাঁর কাছ একমাত্র সত্য ছিল। ছেলেটির মা কিন্তু ছেলের ছবি আঁকায় গোপণে সাহায্য করতেন। একদিন ছেলেটি তাঁর অভিভাবকের হাতে ধরা পড়ে গেল, সব ছবি তিনি ছিঁড়ে দিলেন, খুব শাস্তি দিলেন। সেইদিন সন্ধ্যাবেলা ছেলেটির মা তার হাত ধরে তাকে এক শিল্পীর কাছে দিয়ে এলেন।
    ---এই গল্পটা নিয়ে সিনেমা হলে ভালো হত।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:১১400285
  • অনীক দত্তর তৃতীয় ছবি বোধ হয় মেঘনাদবধ রহস্য। নেটে পাই নি। ডিভিডিও নয়। তাই দেখা হয় নি।
    মৈনাক ভৌমিকের বিবাহ ডায়ারিজ ভালৈ লেগেছিল।
  • pi | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:০৬400283
  • হার্বার্ট ভাল লেগেছিল। মহানগর আবার তেঅন লাগেনি। কাঙাল মালসাট দেখার ইচ্ছে আছে।
    ভাল লেগেছিল বাকিটা ব্যক্তিগতও। যদিও এঁর ভালবাসার শহর শর্ট ফিল্মটা প্রচুর সাড়া ফেলল, আহামরি কিন্তু লাগেনি। এটা বহু শর্ট ফিল্মেই দেখি, কী বিশাল ভিউ, লাইক। অনেকগুলো দেখেই ক্লিশে লেগেছে।
    ওদিকে শিবুনাবুদের ইচ্ছে আর রামধনু দেখে একটু আশা জেগেছিল।অলীক সুখ দেখে পুরো ওরে বাবারে হয়ে গেল। মুক্তধারাও বোধহয় ওঁদের, সেও বাবারে গোত্রের।
    প্রাক্তনের শেষাংশ দেখেও মোটে পোষায়নি।

    আসা যাওয়ার মাঝে দেখার ই্ছে আছে, তবে জানিনা কেন ভয় আছে বোরিন্ন্গ লাগতে পারে। ভুল হলে ভালই হয়।

    গাণ্ডুর ক্যানেরার কাজ দারুণ লেগেছিল, সিনেমাটাও ভাল কিন্তু তাসের দেশ আর বিষ কী বিষ কী বিষ!!

    আর ঐ ঋদ্ধি কি অন্য বাচ্চা বললেই তুমি যে আমাএ (২) মনে পড়ে, ওপেন্টির থেকে অনেক এগিয়ে রাখব। ওপেন্টির ক্যামেরায় মামার বাড়ির পাড়ার কোলজাতাটা ফুটেছিল ভাল, এটুকুই। ঐ কোলকত বাদে আর কোন চরিত্র দাগ কাটেনি। শেষ তো ভুলভাল লেগেছিল। ফড়িঙ্গ এর শেষের অতিনাটকীয়তাও।
    তবে যাই বকেন, শুভ মুহরত ভাল লেগেছিল, শেষটাও।
    আর ভাল লেগেছিল, যার কথা কেউ বলেনা কেন কে জানে, জানলা।

    অনীক দত্তের তৃতীয় ছবিটা কী? আ প্র এর শেষ বাদে খারাপ লাগেনি, যদিও ভূ ভ বেটার ছিল, প্রচুর চালু জোকস জোড়া হিউমার থাকলেও।
    এবার শবরের প্রথমটা ভাল লাগল তো দ্বিতীয়টা পোষালনা। ধনন্জয় আমার ভালই লেগেছে।
    আমার দুর্গা আব্বার বেশ খারাপ।
    মৈনাক ভৌমিকের সিনেমার পাত্রপাত্রীরা এত ইন্জিরি না বললে একটু বেটার লাগত। কী যেন নাম, সেই প্রেসির ইঙ্গ্রিজি অধ্যাপক, খারাপ না এমনিতে। আমরা কি?

    মৈনাক বিশ্বাস কিছু দেখা হয়নি।
    কিন্তু জেউ র গ্রুপেরই বানানো, কী যেন নাম, একটি তারার খোঁজে, এটা দেখে যা জ্বলেছিল, তার সঙ্গে বোধহয় একমাত্র তাসের দেশ তুলনীয়। আর কিছুটা হেমলক সোসাইটিইও। রাজকাহিনি বাজে লাগলেও এই লেভেলের নয়।
    উমা, জ্জুলফিকারের ট্রেইলর দেখেই আর ইচ্ছে করল না। তবে এক যে ছিল রাজা দেখার রিস্ক নিয়েও নিতে পারি।
  • pi | ০৬ অক্টোবর ২০১৮ ০৬:০৬400284
  • হার্বার্ট ভাল লেগেছিল। মহানগর আবার তেঅন লাগেনি। কাঙাল মালসাট দেখার ইচ্ছে আছে।
    ভাল লেগেছিল বাকিটা ব্যক্তিগতও। যদিও এঁর ভালবাসার শহর শর্ট ফিল্মটা প্রচুর সাড়া ফেলল, আহামরি কিন্তু লাগেনি। এটা বহু শর্ট ফিল্মেই দেখি, কী বিশাল ভিউ, লাইক। অনেকগুলো দেখেই ক্লিশে লেগেছে।
    ওদিকে শিবুনাবুদের ইচ্ছে আর রামধনু দেখে একটু আশা জেগেছিল।অলীক সুখ দেখে পুরো ওরে বাবারে হয়ে গেল। মুক্তধারাও বোধহয় ওঁদের, সেও বাবারে গোত্রের।
    প্রাক্তনের শেষাংশ দেখেও মোটে পোষায়নি।

    আসা যাওয়ার মাঝে দেখার ই্ছে আছে, তবে জানিনা কেন ভয় আছে বোরিন্ন্গ লাগতে পারে। ভুল হলে ভালই হয়।

    গাণ্ডুর ক্যানেরার কাজ দারুণ লেগেছিল, সিনেমাটাও ভাল কিন্তু তাসের দেশ আর বিষ কী বিষ কী বিষ!!

    আর ঐ ঋদ্ধি কি অন্য বাচ্চা বললেই তুমি যে আমাএ (২) মনে পড়ে, ওপেন্টির থেকে অনেক এগিয়ে রাখব। ওপেন্টির ক্যামেরায় মামার বাড়ির পাড়ার কোলজাতাটা ফুটেছিল ভাল, এটুকুই। ঐ কোলকত বাদে আর কোন চরিত্র দাগ কাটেনি। শেষ তো ভুলভাল লেগেছিল। ফড়িঙ্গ এর শেষের অতিনাটকীয়তাও।
    তবে যাই বকেন, শুভ মুহরত ভাল লেগেছিল, শেষটাও।
    আর ভাল লেগেছিল, যার কথা কেউ বলেনা কেন কে জানে, জানলা।

    অনীক দত্তের তৃতীয় ছবিটা কী? আ প্র এর শেষ বাদে খারাপ লাগেনি, যদিও ভূ ভ বেটার ছিল, প্রচুর চালু জোকস জোড়া হিউমার থাকলেও।
    এবার শবরের প্রথমটা ভাল লাগল তো দ্বিতীয়টা পোষালনা। ধনন্জয় আমার ভালই লেগেছে।
    আমার দুর্গা আব্বার বেশ খারাপ।
    মৈনাক ভৌমিকের সিনেমার পাত্রপাত্রীরা এত ইন্জিরি না বললে একটু বেটার লাগত। কী যেন নাম, সেই প্রেসির ইঙ্গ্রিজি অধ্যাপক, খারাপ না এমনিতে। আমরা কি?

    মৈনাক বিশ্বাস কিছু দেখা হয়নি।
    কিন্তু জেউ র গ্রুপেরই বানানো, কী যেন নাম, একটি তারার খোঁজে, এটা দেখে যা জ্বলেছিল, তার সঙ্গে বোধহয় একমাত্র তাসের দেশ তুলনীয়। আর কিছুটা হেমলক সোসাইটিইও। রাজকাহিনি বাজে লাগলেও এই লেভেলের নয়।
    উমা, জ্জুলফিকারের ট্রেইলর দেখেই আর ইচ্ছে করল না। তবে এক যে ছিল রাজা দেখার রিস্ক নিয়েও নিতে পারি।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:৫০400282
  • আমি ক্যামেরার ব্যাপারটা বা সিনেমার টেকনিকাল ব্যাপারগুলো বুঝি না। মানে কোনো জ্ঞান নেই। কিন্তু একক যেটা বললেন, 'বিজ্ঞাপনের একটা আলাদা ভাষা, শর্ট ফিল্ম এর একটা আলাদা ভাষা, সিনেমার ও আলদা'-এই টা অনুভব করি-খুবই-অনেক কে বলেওছি।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:৪৬400281
  • ককপিট এখনও দেখা হয় নি। কবীর দেখলাম। দেব চেষ্টা করছেন রিমেকের বাইরে গিয়ে কিছু করার-চ্যাম্প, ককপিট, কবীর। নিজের অভিনয় মাটি করছে আর চিত্রনাট্য।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:৪২400280
  • এস যেমন লিখেছেন, হার্বার্ট আমারও ভালো লেগেছিল খুবই-আলাদা করে সিনেমা হিসেবেই-সেটা ঐ সিনেমা দিয়ে গল্প বলার জন্য..
    সুমন মুখোপাধ্যায়ের সিনেমা আমার ভালো লাগে-অসমাপ্ত ভালো লেগেছিল।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:৩৮400279
  • অভিনয়ে একটা গ্যাপ তো আছেই। আরও বড় গোলমাল সিনেম্যাটিক হ্যান্ডলিং এ .। কীরকম একটা ১৭ সেকেন্ডের বিজ্ঞাপনের মত বানায়। এই ককপিট এ একটা সীন। একটা বাচ্চা একা ট্রাভেল করছে। তাকে এক বয়স্ক কাপল প্রস করছেন বাবা মা নিয়ে। ব্যাস, পরের ফ্রেমেই লাফ দিয়ে বাপ মায়ের ঝগড়া .। অথচ সে জানলার ধরেই বসে, ফর সেকেন্ডস ত্রান্সিষণ টা স্লো করে কাঁচের ফগ এ ধরলেই যথেষ্ট ছিল। সেটা নেই। যেন বিশাল তারাহুরো। এদিকে রোমানস্ এর সীন এ চুপচাপ সিঙ্গল ফ্রেম এ টাইম ওয়েস্ট করছে, কী বোকাবোকা মুড ট্রান্জিষণ সেটা যতটা না কাঁচা অভিনয় তার চে কাঁচা ক্যামেরা আর ট্রিটমেন্ট। বিজ্ঞাপনের একটা আলাদা ভাষা, শর্ট ফিল্ম এর একটা আলাদা ভাষা, সিনেমার ও আলদা .। এরা কীরকম একটা লেফট ওভার মিক্স বানায়। যেটা টাটকা খিচুরী ও না .।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:২৮400278
  • বাংলা সিনেমা যা দেখি- ভালো চিত্রনাট্যের অভাব মনে হয় মানে -দর্শককে এনগেজ রাখবে এমন চিত্রনাট্য... আর সিনেমার মাধ্যম ব্যবহার হয়ই না-এর থেকে গল্প লিখলেই হয়, সিনেমা বানানোর দরকার কি এই সব মনে হয়...আর অভিনয় খুব খারাপ আর একই অভিনেতা সব সিনেমায়।
    কদিন আগে দৃষ্টিকোণ দেখলাম-সে যে কি বাজে লাগল-চূর্ণীর অভিনয় ভালো লাগল শুধু।

    জিত দেব সোহম সব দেখি সুযোগ পেলেই- সেখানেও একই অবস্থা-বাজে চিত্রনাট্য, বাজে অভিনয়.. বনি সেনগুপ্তকে ভালো লেগেছিল-তারপর দেখি সেই ফ্রেশনেস উধাও পরের ছবিতে-ক্লান্ত শ্রান্ত মত ..

    সেই তুলনায় হিন্দি ছবি এক একটা চমকে দেয়-
    কপুর অয়ন্ড সনস অসম্ভব ভালো লেগেছিল-
    কিছুদিন আগে পেয়ারি বিন্দু দেখছিলাম-প্রথম দৃশ্যে হেলিকপ্টারে দুর্গা প্রতিমা আসছে ছাদের ওপর দিয়ে- কোনদিন ভুলব না।
  • i | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:১৮400277
  • হ্যাঁ, চিত্রকর। দেখা হয় নি এখনও। জানি না কেমন।

    বিলু রাক্ষস দেখলাম। ভালো লাগ্লো। সিনেমা মাধ্যম টা ব্যবহার হয়েছে গল্প বলতে। সেটা খুব কমই পাওয়া যায়।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৫:০৭400276
  • আচ্ছা, সেই সিনেমাটা কেমন হয়েছিল, এক দৃষ্টিহীন চিত্রশিল্পীকে নিয়ে? গানও ছিল কিছু। "নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে"। ইউটিউবে শুধু ট্রেলার পেয়েছিলাম।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৫৩400275
  • ককপিট আমাকে হতাশ করেছে। আশা নিয়েই দেখতে বসা। এভিয়েশন লাইফের রোমানস্ - ডেঞ্জার এগুলো তো কমার্শিয়াল মুভিতে বারবার এসেছে। সাকসেসফুল ফর্মুলা। কিন্তু সালা বেবাক ঝুলিয়ে দিল :(
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৭400274
  • লাভেরিয়া দেখুন। পুজা বোসকে হেব্বি লেগেছে।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৬400273
  • রজতাভ আমেরিকার সেনেটার দেখে আমি বাংলা সিনেমার ভলিউম কমিয়ে দিয়েছিলাম। পাছে আশে পাশে কোনও আমেরিকান শুনতে পায়।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৪400272
  • স্বদেশপ্রেম ও হল, দেবপ্রেমও হল। ঃ-)
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৩400271
  • একটা সিনেমা দেখেছিলাম। রজতাভ আমেরিকার সেনেটার। তার মেয়ে শুভশ্রী। কোলকাতায় গিয়ে দেবের প্রেমে পড়ে।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪১400269
  • হাঁ কমেডি আর একশন সীন পুরো মাছি টোকে। ছোটখাটো সাব প্লট অনেক সময় বাদ দেয়।

    এখন তো আরও মজা, পরপর কয়েকটা বাংলা সিনেমা দেখলুম, ৩০ পার্সেন্ট এর বেশি ভাইটাল সীনের ডায়ালগ হিন্দিতে। কলকাত্তাইয়া হিন্দি না। একদম চোস্ত হিন্দি ডায়ালগ। এসব সিনেমা ঈশানকে বসিয়ে দেখাতে হবে :)) :))
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৪১400270
  • এ তো হিন্দি! এটা পেয়েছিলাম।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৩৯400268
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৩৭400267
  • আনন্দমঠ কি সিনেমা হয়েছিল? ইউটিউবেও দেখি না। হয়তো হয় নি।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:৩৫400266
  • লিখেছেন, মতামত দিয়েছেন, মন্তব্য করেছেন, অভিমত জানিয়েছেন - এই সিকোয়েন্সটাকে একটু র‌্যান্ডাম বানানো যায়্না?
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:২৮400265
  • আমি একটা সিনেমা দেখেছিলাম। সেখানে একটা ছাগলের সীন ছিলো। পরে আসল দক্ষিনী সিনেমাতেও দেখলাম ঐ সীনটা রয়েছে। বুঝলাম যে একেবারে ধরে কপি করে দেয়।

    দেখবেন সব মুস্কো মুস্কো গোঁফ ওয়ালা লোকজন। মহিলারাও সব স্বাস্থ্যবতি। কথা হওয়ার আগেই নায়্ক নায়িকার প্রেম হয়ে যাচ্ছে। মেয়ের বাড়ি যে গ্রামে সেখানে তারাই জমিদার। বিশাল বাড়ি। প্রাইভেট আর্মি। দা কাটারি নিয়ে মারামারি হয়। এসব দক্ষিনের সিনেমায় চলে। কিন্তু বাংলায় আর চলছে না। দক্ষিনের সিনেমার কপির শেল্ফ লাইফ শেষ হয়ে গেছে। তাই সবাই অবাক হচ্ছে যে একি ৫ বছর আগে কপি রমরম করে চলছিলো, এখন চলছেনা কেন?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:১৯400264
  • আরে ধুর আপি প্লিজ গায়ে নেবেননা, ঐঘটনা উদ্দেশ্যমূলক ভাবে পেইন্ট করে কিছু জনতা খিল্লিটা করে, অনেক বছর ধরে মাজাকি দেখে আজ বল্লুম। আপনি তো জাস্ট আলোচনা শুনে বলেছেন। আপনাকে দোষ দেওয়ার জন্যে বলিনি। প্লীজ ডোন্ট মাইন্ড :)
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:১৫400263
  • ব্যক্তিগতভাবে এঁদের কারুর সঙ্গে সাইটের বাইরে আলাপও নেই, চেনাপরিচিতিও নেই। কাঁকড়াবৃত্তি মনে হয়ে থাকলে খুবই দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০৪:১২400262
  • একক, ভেতরের কথা তো জানা নেই, কার কী হিসেব কোথায় মেটাচ্ছেন কিছুই জানা নেই, স্রেফ সাইটে যা লেখেন তাই থেকে বলা।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৫২400261
  • হু ঠিকই বলেছেন, স্কিপ করে করে দেখলুম ....পুরো থুপ্পাকির স্টোরি লাইন ধরেই এগিয়েছে। যদিও বিজয়ের অভিনয়ের ধারেকাছে যায়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত