এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ২২:৫২400320
  • রিসেন্টলি একটা কলেজস্ট্রিট এলাকার ইকমার্স এ বই অর্ডার করেছিলুম। অনেক ঘুরিয়ে ১৭ দিনের মাথায় দিলো। যা বুঝলুম এদের স্টক থাকেনা। বাড়িতে কলিং বেল বাজলে দৌড়ে চাল কিনতে বেরোয় :/ :/ ছোট প্রকাশকের বই অনলাইন কেনা একটা হ্যাপা।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ২২:২০400319
  • @একক

    অভিজ্ঞান রায়চৌধুরীর অলৌকিক রহস্য গল্প পড়তে হচ্ছে।
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৮ ২১:১৩400318
  • পড়েচি অল্পো। দারুন কার্টুনিস্ট। কী সিম্প্লিস্টিক লাইনস। বরিস এন্ড আমোস ভাল্লেগেছিলো।
  • Sishusaahitya | ০৬ অক্টোবর ২০১৮ ১৯:০৮400317
  • আম্রিগান শিশুসাহিত্যে William Steig পড়লেন না কি মশাইরা? ইনি শ্রেক লিখেচিলেন!
    আমি পড়্লুম Doctor De Soto - এক ইদুর দাতের ডাক্তার কি করে শেয়াল রুগির ব্যথা সারাবে - জোদিয়ো শেয়ালের ভেতোরের ইচ্ছে ইদুর খাবে - সে গল্পো।
    নেহাত ই বাচ্ছদের ছবিতে গল্প
    কিন্তু কম্প্লেক্সিটি টা ভালো লাগে!
  • T | ০৬ অক্টোবর ২০১৮ ১৮:৫৩400316
  • আরে কোয়েক ম্যাচ গুলো দ্যাখো। ওয়ার্ল্ড চ্যাম্পিওনশিপের। নৃশংস। :)
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ১৬:২৭400315
  • ভিডিও গেম সে ইয়াদ আয়া, এই নতুন ক্রেজ অন্যের ভিডিও গেম খেলা দেখা, এটা আমাকেও পেয়ে বসেচে, লোকে ইউটিউব লাইভ করে মারিও খেলে যাচ্ছে, আমিও দেখে যাচ্চি ....
  • | ০৬ অক্টোবর ২০১৮ ১৬:১৩400314
  • এই এত পরিচালকদের নাম ও জানিনা।
  • dc | ০৬ অক্টোবর ২০১৮ ১৫:৪৫400313
  • রেডি প্লেয়ার ওয়ান গল্পটা তো পড়িনি, বলতে পারবো না। তবে সিনেমাটা নিজেই একটা ভিডিও গেমের মতো, যেন অনেকগুলো কাট সিন পর পর জুড়ে দিয়ে একটা সিনেমা বানিয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগে যে এই লোকটাই ইন্ডিয়ানা জোনস বা গুনিস বানিয়েছিল।
  • | ০৬ অক্টোবর ২০১৮ ১৪:০২400312
  • এত সিনেমার নাম একটাও দেখি নি জানি ও না। বেশ ভালো লাগছে
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ১২:১১400311
  • প্রদিপ্ত ভট্টাচার্য খুব সম্ভাবনাময় পরিচালক। নিজের মতন করে নিজের চাহিদাতে সিনেমা তৈরী করেন। অনেক ভালো কাজ করবেন এটাই আশা করি।
  • র২হ | ০৬ অক্টোবর ২০১৮ ১১:৪৪400310
  • হ্যাঁ, গোয়েন দা চমৎকার।

    বাকিটা ব্যাক্তিগত, ফড়িং, গোয়েন দা - এইগুলি আমার গত বছর পাঁচেকে দেখা বাংলা সিনেমার মধ্যে খুব পছন্দের।

    কিশোর কুমার জুনিয়ারের বলে একটা সিনেমা হচ্ছে, তার ট্রেলার দেখে মনে হল কেয়া দিল্লি কেয়া লাহোর থেকে, ইয়ে, ‘অনুপ্রাণিত’।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ১১:৩১400309
  • তারপরেও আমির খান বাকিগুলোর থেকে অনেক বেটার। ভালোর ভানও ভালো। সলমন খান যা যা করেছে, যেকোনও ভদ্র দেশে কি হাল হতো সে ভাবাও যায়্না। অথচ তার সাথেই মোদি গিয়ে ঘুড়ি ওড়ায়। এক শুয়োর ঠিক অন্য শুয়োরকে চিনেছে।
  • পুপে | ০৬ অক্টোবর ২০১৮ ১১:২৯400308
  • রেডি প্লেয়ার ওয়ান আশি-নব্বইয়ের ভিডিও গেমের ডিকশনারি। কি বিরক্তিকর। অডিও বুকের ন্যারেটর খুবই ভালো বলে শেষ করা গেছিল। নিজে পড়লে শেষ পাতা অবধি পড়তে পারতাম না। সিনেমাটা একেবারেই জালি।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ১১:২৬400307
  • সত্যমেব জয়তেতে আমির খান নিজেকে পজিশনিঙ্গ করছিলেন। নিজের একটা ফ্যান বেস তৈরী করছিলেন। বা বলা ভালো যারা উনার তারে জমিন পর বা রঙ্গ দে বসন্তী বা ঐধরনের "অন্যরকম" সিনেমা দেখে খুব ভক্ত হয়ে ওঠেন সেই বেসটাকে সলিডিফাই করলেন। নিজেকে সমাজ সচেতন এবং অন্যান্য নায়কদের থেকে আলাদা প্রমাণ করে। টিভিতে শাহরুখ করেছে গেম শো, সলমনও গেম শো আর বিগ বস, অক্ষয় কুমার করেছে ফিয়ার ফ্যাক্টর আর মাস্টার শেফ। অথচ উনি করলেন সত্যমেব জয়তে। ফলে অনেকের কাছেই উনি বলিউডের প্রহ্লাদ হয়ে উঠলেন।
  • T | ০৬ অক্টোবর ২০১৮ ১১:০৪400306
  • ইয়ে, রেডি প্লেয়ার ওয়ান গল্পটাও সেইরম কী? কনসেপ্ট ভালোই, কিন্তু পাতায় পাতায় আশির দশকের ট্রিভিয়া বেশীক্ষণ নেওয়া যায় না।
  • sm | ০৬ অক্টোবর ২০১৮ ১০:৪৮400305
  • পুরনো জোকস দিলে কোন ক্ষতি নেই তো। পরিবেশন ঠিক হলেই হল।
    থ্রি ইডিওটস এ কেমন স্কাইপ করে ডেলিভারি দেখিয়ে দিলো!
    মায় সাকশন ডেলিভারি, মডিফাইড ভেন্টুস অবধি!
    জনগণ খেয়েও গেলো।
    সত্যমেব জয়তে প্রোগ্রাম ও কেমন আঁতেল সমাজ কে নাড়িয়ে দিয়েছিল।!
    মনে রাখবেন, মহান অভিনেতা কাম সঞ্চালক, আমি খানের শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ অবধি।))
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ১০:৩৮400304
  • ভুতের ভবিষ্যতে বহু চালু চুটকি ব্যবহার করা হয়েছিলো। এটা থ্রী ইডিয়েটসেও দেখেছিলাম। ইন্জিনিয়ারিঙ্গ কলেজের বহু জোক্স ব্যবহার করে দিয়েছে লোক হাসানোর জন্য।
  • b | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:৫০400303
  • ইয়ে, ভূ ভ-র কিছু ডায়ালগ শুনে মনে হয়েচে জাস্ট কাতুকুতু দিয়ে লোক হাসানো। আপনার ফুডো পামু নাকি ইত্যাদি। স্মার্ট। কিন্তু অখাদ্য স্মার্ট।
  • dc | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:৪২400302
  • এদিকে আমি কিছুদিন আগে রেডি প্লেয়ার ওয়ান দেখলাম। কি ঢপের সিনেমা রে বাবা!
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:১৮400301
  • এমনকি এমবিএ তেও আছে
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:১৪400299
  • কেপিআই, এটা নতুন টপিক
  • T | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:১৪400300
  • মাইরি, হনুদা অ্যাত চাপ নেয় ক্যানো। ঃ)))
    ওপেনটি ইত্যাদি সবই পাঁচমিনিটের অ্যাড যাকে টেনেটুনে সিনেমা বানাতে গেসল। ছড়িয়েচে।
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৯:০৪400298
  • কার পোস্ট বা ব্লগ কত লম্বা সে ব‍্যাপারে গুরূর কাছে একটু আ্যনালিটিক্স পাওয়া গেলে ভালো হত, তাই দিয়ে আমাদেরকেই আবার নতুনভাবে মাপতে কত্ত সুবিধা হত
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:৫৪400297
  • কিন্তু সিনে ক্লাবের মতো।কথা বলা সম্প্রতি ব‍্যান হয়েছে, একটু সাবধানে খাপ খুলবেন
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:৪৪400296
  • এঃ উপেনটি বেজায় পচা আর বোরিং। আর শিবু নন্দিতাও ভয়ানক বাজে। ঐ ইচ্ছেটাই যা একটু ভাল ছিল।
  • dd | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:৪২400295
  • আচ্ছা একক, ঘুমাবে না ?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:৩৭400294
  • প্রদীপে রজতাভ -শাশ্বত জুটি দারুন ছিল। দুজনেই প্রিয় একটর।

    শেষে বৌকে এনে ওই ক্লিশেটা বিশ্রী বিরক্তিকর। দুজনের ওপর দুজনের সন্দেহ অবধি দেখিয়ে ছেড়ে দিতে পারতো।

    এটা বাঙালি পরিচালকদের ডিভাইন গিলটি ফিলিং এ পরিণত হয়েছে। ঋত্বিকের নায়ক সোনাগাছিতে বোনকে খুঁজে পায়। সত্যজিতের নায়ক মেয়ে ঘুষ দিতে গিয়ে বন্ধুর বোন কে। কিউ এর গান্ডু মায়ের ওপর নিজেকে আবিষ্কার করে। শাশ্বত বেচারা দুটো পয়সা কামিয়ে হোটেল এ ঘর নিতেই এসকর্টএর ভূমিকায় বৌ হাজির :)))) এ এক আজব গিলটিতে ভোগা জাত মাইরি :)) এরা লাগাতে গেলেই মা কালী জিভ বের করে দাঁড়িয়ে যান, আকাশ মেঘের ঘনঘটায় ভরে ওঠে, ব্যাকগ্রাউনড এ মাইকে জায়সী করনি ওয়াসি ভারনি বাজতে থাকে :((
  • | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:৩৩400293
  • আচ্ছা শিশু সাহিত্যে সমন্য কিচু পড়ে সৈকত মুখোপাধ্যয় কে আমার ভালই লেগেছিল।
  • dc | ০৬ অক্টোবর ২০১৮ ০৮:১৮400292
  • ভূতের ভবিষ্যত আমারও ভাল্লেগেছিল, আর আশ্চর্য্য প্রদীপও। দুটোই ডায়লগের জন্য ভালো লেগেছিল।
  • T | ০৬ অক্টোবর ২০১৮ ০৭:১৯400291
  • জনতা 'গোয়েন দা' বলে সিনেমাটা দেখেছে? রেকো কল্লাম। ইউটিউবে বিশ্রী প্রিন্ট পাওয়া যায়। ভালো কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত