এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:১১400380
  • নবনীতা দেবসেন এর সেই শারদীয়া লেখাগুলো মিস করি। খুব মজার মজার ভালো ভালো লেখা লিখতেন। বিশেষ করে বিমানপথে ভ্রমণে লাগেজ হারানো নিয়ে লেখাগুলো, সব জামাকাপড় হারিয়ে স্যালভেশন আর্মির দশটাকার জামাকাপড় কিনে পরলেন, পথে একটা ভালো বেল্ট কুড়িয়ে পেয়ে কী আনন্দ! বেল্ট দিয়ে অনেক সহজ হবে পরা, কারণ আগে একটা দড়ি দিয়ে প্যান্ট বেঁধে রাখতে হত কোমরে, উপরে শার্ট দিয়ে ঢাকা বলে কেউ বুঝতো না। ঃ-)(
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:০৭400379
  • 'অমৃতা' যখন পড়েছিলাম তখন আমিও ছোট। অনেককাল হল তো।

    তখন বেশ লেগেছিল।

    বাণী বসু আমার মন কাড়তে পারেননি। 'মৈত্রেয় জাতক' এর কিছু কিস্তি পড়েছি।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:০৪400378
  • অমৃতা কী বিচ্ছিরি যে লেগেছিল বলে বোঝাতে পারবো না। যাঁর হাত দিয়ে মৈত্রেয় জাতক বেরিয়েছে, তিনি কী করে অমৃতা লেখেন কেজানে বাবা!
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:০৩400377
  • বাণী বসু খিটখিটে লেখিকা। পড়লে মনে হয় সব সময়ে ধমকাচ্ছেন।

    অনেক বছর আগে পড়েছিলাম শারদীয়া আনন্দবাজারে 'অমৃতা'।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:০২400376
  • 'মহিষাসুর মর্দিনী' র পরের গানের অনুষ্ঠান টিও চমৎকার।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৫৭400375
  • হুঁ, পড়ি তো। সেই যে অষ্টম গর্ভ ধারাবাহিক বের হত দেশ এ, সেটা বই হল। কিন্তু সেটা অসমাপ্ত। তারপর অনেক পরে অষ্টম গর্ভর দ্বিতীয় খন্ড বের হল, সেটাও পড়ি মাঝে সাঝেই। তাতে এক তেমজ আছেন, দুই ভাই এক বোন। এরাই অষ্টমগর্ভে জন্মান। এদের আগে তিন দাদা, চার দিদি। তেমজের এক প্রায় সমবয়সী মামা নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন, তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই সেই মামা ও তেমজের এক ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ট্রিপ্লেটের অন্য যে বোনটি, যার জবানীতে এই কাহিনির বেশিটা, সে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যায়।
  • একক | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৫৪400374
  • এই বাজারে কোন ভয়ের গপ্পো পড়লেন তো বলুন। একটু ভয় না থাকলে লেখাপত্র একটু বাদে কেমন পড়তে ভয় লাগে :|
  • Mahalaya r aage o pore | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৫৩400373
  • তবে তো বাঙ্গালি আইদেন্টিটির মূল মিশ্রনটুকুই মিসিয়েছেন
  • Mahalaya r aage o pore | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৪৯400372
  • আর আমি পড়্লুম বাণী বসু র উজান যাত্রা ১৪১২ র শারদীয় দেশ থেকে - এক গুজরাতি সমাজসেবী ছোটবেলায় হারান মাকে খুজতে দলমা পাহাড় গেলেন।

    আপ্নেরা বাণী বসু পড়েন্না?
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৩৬400370
  • মহালয়াই।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:৩৬400371
  • আমি কিন্তু শুনছি মহালয়া। টাইম ম্যাচ করে চালিয়েছি ইউটিউব। যদিও এখানে সবে সন্ধ্যে, সন্ধ্যের আলোয় বৃন্দবাসী রঙ্গে মেতে আছে। তাতে কী এল গেল? মহালয়া মহলায়াই। ঃ-)
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৫:২৮400369
  • "পুজো পুজো রোদ্দুরে
    মেঘ উড়ে যায় দূরে
    মন বসে না কাজে। "
    ঃ-)
  • i | ০৮ অক্টোবর ২০১৮ ০৪:৪৯400368
  • মহালয়ার শোনার দিন গত বহুদিন। অফিসে বসে। কাজে মন নাই।
  • b | ০৮ অক্টোবর ২০১৮ ০৪:৩৭400367
  • মহালয়া শুনচেন্না? ই কি?

    একজন আমায় কয়েছিলেন ভদ্রবাবুর 'আশ্বিনের এই শারদপ্রাতে' নকি মালকোষ রাগের স্কেলে মাপা। রাগ জানি না, মালকোষ খায় না মাখে সেও অজানা। তবে কি না, যুগটা অন্য ছেলো।
  • i | ০৮ অক্টোবর ২০১৮ ০৪:৩৫400366
  • 'i বর্ণিত সাইটটির হদিস আবার' দেওয়া হ'লঃ

    https://einthusan.tv/intro/
  • অর্জুন অভিষেক | ০৭ অক্টোবর ২০১৮ ২৩:১১400365
  • রাইট, লেক মলে চলছে। দুপুরে একটাই শো। সিনেমা ঘরে একদম ঘুটঘুটে অন্ধকার আমারও একদম পছন্দ নয়। কারণ আমার সামান্য চোখ খারাপ। এত অন্ধকারে আর স্ক্রিনের আলোয় কিরকম একটা অসুবিধে লাগে।

    মান্টোর এক বাঙালী বন্ধু একটি স্মৃতিকথায় তার সম্পর্কে লিখেছিল বলে শুনেছিলাম। বইটার নাম আর তার লেখকের নাম জানতে চাই।

    কল্লোল (লাহিড়ী) দা বলতে পারবেন।
  • | ০৭ অক্টোবর ২০১৮ ২৩:০৫400364
  • লেক মার্কেট জায়গা টা মাইরি মল হয়ে গেছে, তাতে সিনেমা আছে, সে খানে চলছে, দেখতে পারো।আমার সিনেমা দেখতে ভালো লাগে না, আলো নিবলে গম্ভীর ভাবে ঘুমিয়ে পড়ি
  • অর্জুন অভিষেক | ০৭ অক্টোবর ২০১৮ ২২:৫০400363
  • বই হিসেবে তো মান্টো তো বেষ্ট সেলার। তাহলে সিনেমা আসতে না আসতেই উঠে গেল কি ভাবে?

    ভাবলাম কাল যাব। ঃ-(
  • সৈকত | ০৭ অক্টোবর ২০১৮ ২২:৪৪400362
  • বোধিকে -

    মান্টো দেখা হয়নি, এখন তো মনে হয় হল থেকে মোটামুটি উঠেও গেছে। কিন্তু বলতে পারি না যে দেখার ইচ্ছে প্রবল ছিল। এবং এই মান্টো প্রসঙ্গে ঋত্বিককে নিয়ে ছবিটার কথাও মনে হয়েছিল, দেখেছিলামও, খারাপ লাগেনি। এবং ঠিক তুমি যা বললে, সেরকমই ভাবার চেষ্টা করেছিলাম; দেশভাগ নিয়ে দু'জনেরই প্রায় অবশেসন আর প্রতিক্রিয়া হিসেবে তাদের কাজগুলো। কিন্তু মান্টো দেখিনি। সিনেমা হিসেবে খারাপ হবে না আন্দাজ ছিল, রিভিউ পড়ে এটাও মনে হয় ফ্র্যাকচার্ড মান্টোচরিত্র, সেসবই এসেছে সিনেমাতে। কিন্তু সন্দেহ ছিল এটাই যে চারপাশের সবকিছুকে মান্টো কিভাবে আর্টে নিয়ে আসছে, কেনই বা লেখার একটি মাত্র ফর্মকে মূলতঃ ব্যবহার করলেন, সেসব কী স্পষ্ট হবে ? যারা দেখেছে তারা বলতে পারবে।
  • | ০৭ অক্টোবর ২০১৮ ২২:২৮400361
  • পড়েছি, ইম্প্রেসিভ কিসু লাগেনি, কোন ইন্টারেস্টিং অবসার্ভেশন উল্লেখ করেন নি। সুধু ন‍্যারেটিভ আর ব‍্যক্তি গত পাঠস্মৃতি পড়া রিভিউ বেশি টানে না।
  • dc | ০৭ অক্টোবর ২০১৮ ২২:২৫400360
  • মা সারদা দেবীর জন্মদিনে কোন অনুষ্ঠান হয় না? অবশ্য সেখানে হয়তো শিল্পীরা অন্যরকম বাজনা বাজান।
  • অর্জুন অভিষেক | ০৭ অক্টোবর ২০১৮ ২২:০৬400359
  • আজ রাণীকুঠির রিজেন্ট পার্কে আশিস খান স্কুল অব ওয়ার্ল্ড মিউজিকে মা অন্নপূর্ণা দেবীর ৯৩ তম জন্মদিন উপলক্ষে কিছু শিল্পীর দারুণ বাজনা (সরোদ, তবলা, সিদ্ধ বীণা) শুনে এলাম।
  • pi | ০৭ অক্টোবর ২০১৮ ২১:১৫400358
  • গুরুতে একটি রিভ্যু এসেছে। কিন্তু সে হাতে লেখা কেউ টাইপ করে দিলেই প্রকাশ করা যায়।
  • | ০৭ অক্টোবর ২০১৮ ২১:০১400357
  • মান্টো দেখার খুবই ইচ্ছে ছিল আমার। কিন্তু সে উঠে গেছে স্থানীয় হল থেকে।

    তুমি যশোধরার প্রতিক্রিয়া পড়েছ? না পড়ে থাকলে এইটে পড়তে পার।
    http://4numberplatform.com/?p=7789
  • মরাচৌ | ০৭ অক্টোবর ২০১৮ ২০:৪৪400356
  • আমি কখনো পাদ চেপে রাখি না। জোরে জোরে পাদ দেই। পাদ চেপে রাখটা একটা পেটিবুর্জোয়া দ্বিচারিতা।
  • | ০৭ অক্টোবর ২০১৮ ২০:০৩400355
  • দমু/সৈকত দ্বিতীয় যদি সময় পাও মান্তো আর ঋত্বিকের বায়োপিক পাশাপাশি দেখ, দুটো ফ্রন্টে দুটো পার্টি শন হজম না করা লোক, একজন কড়া রিয়া লিস্ট হচ্ছে, ব্রেভিটির শেষ কথা, আরেক জন মেলোড্রামাটিক হচ্ছে কেন এই টা নিয়া একটু ভাবো, আর ল‍্যাখো, মানে রিকোয়েস্ট।
  • | ০৭ অক্টোবর ২০১৮ ১৮:১৪400354
  • ইন্দো কে যে মান্তোর রিভিউ লেখা তে পারবে, তাকে খাওয়াব।
  • একক | ০৭ অক্টোবর ২০১৮ ১৭:২৭400353
  • কল্পনার একটা ওপেন এন্ড স্টাইল আছে, শিশু সাহিত্যে মাস্ট। পিটিদা হয়ত সেইটা বলছেন :)

    ও জিনিস, এখনকার বাজারে কার দোকানে রাখে জানি না :((
  • PT | ০৭ অক্টোবর ২০১৮ ১৬:৪৫400352
  • @অর্জুন
    গান্ধী ও রবীন্দ্রনাথ (১৯৮৬, আনন্দ)ঃ অম্লান দত্ত

    অভিজ্ঞান রায়্চৌধুরী ও অনীশ দেব কিশোরদের জন্য বিজ্ঞান ভিত্তিক গল্প লেখেন। কিন্তু এঁদেরকে ঠিক শিশু সাহিত্যিক বলা যায় না। আর গল্প বলার ঢংটাও বেশ জটিলতর। কারণে অকারণে বিদেশ বা বিদেশী চরিত্র টেনে আনেন।
  • i বর্ণিত | ০৭ অক্টোবর ২০১৮ ১৬:৩২400351
  • সাইটটির হদিস আবার পাওয়া যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত