এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৈকত | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:৩০400440
  • না, পড়িনি। পাঠিয়ে দিও।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:২০400439
  • আচ্ছা তোমার কি মনে আছে, এই পিরিয়ড টা কে এক্সটেন্ড করে, ১৯৪২-৯৩ এই টা বড় করে ধরে নিয়ে আমার একটা নভেলা গল্প মত ছিল? যেটা কেউ পড়ে নি আর যারা পড়েচিল, তারা বেশ খারাপ বলেছিল, এই গুরুচন্ডালি র বন্ধু দের মধ্যেই, কিন্তু সেটা তোমায় পড়িয়েছি কিনা ভুলে গেছি। খ
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:১৭400438
  • সৈকতঃ-))))))) একদম। পেনগুইন আর মান্তো র মধ্যে পার্থক্য একটা থাকবে। তবে গাঞ্জে ফরিশতে বাংলাটায়, যেটায় তোমার সন্দীপন এর ভূমিকা, আর পেঙ্গুইন পাকিস্তানের প্রথম সংস্করণ টায় গপ্প/স্কেচ গুলো সব কটা মেলে না। এবং বাংলা সংসকরণে যেহেতু সোর্সের উল্লেখ বেশি পাইনি, তাই বলা কঠিন, কোন ভরসন থেকে অনুবাদ টা হয়েছে। খ
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:০৯400436
  • আমি যখন সার্চ করলাম - (খুব দেরী করে নয়, রিলিজ হবার দিন তিন-চারের মধ্যে, আমার মান্টো দেখার খুব ইচ্ছে ছিলো), তখন দেখলাম শুধু থানেতে চলছে - তাও অনেক দূরের একটা মলে। তারপর তো এক হপ্তার মধ্যে উঠেও গেলো -

    কেউ জানেই না যেন, মান্টো বলে কোন সিনেমা আদৌ হয়েচে - আমি আপিসে হা -হুতাশ করছিলাম, তাতে কয়েকজন মুভির নাম নিয়েও বিস্ময় প্রকাশ করেছে -
  • সৈকত | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:০৯400437
  • কেন যে 'গাঞ্জে ফেরেস্তে' বইটার ইংরেজী অনুবাদের নাম 'স্টারস ফ্রম অ্যানাদার স্কাই' আমি বুঝিনি। বাংলা করলে হয়, 'টেকো দেবদূত'; মান্টোর চেনাজানা লোকজনই যারা, আর পাঁচজন লোকের কাছে তারা দূরের আকাশের, কিন্তু মান্টো তো তাদের টেকো বলে আকাশ থেকে নামিয়ে আনছেন !! এই আয়রনিটা, ঠোঁটের কোণায় মুচকি হাসিটা, ইংরেজী নামটায় সম্পূর্ন অনুপস্থিত। ইচ্ছাকৃতই হয়ত বা।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৪৯400435
  • এটা যদি হয়ে থাকে তাইলে বম্বে থেকে মান্টোর নির্বাসন কমপ্লিট হয়েছে বলতে হবে ঃ-((((((( কিন্তু একেবারেই না আসা টা অ্যাবসার্ড মনে হচ্ছে। তাহলে বড় হল্লা হত, হয়তো দে র বাড়ির বা আপিসের কাছে আসে নি। খ। অবস্শ্য চারিদিকে যা গঠনমূলক সমালোচনার ঢল, সালা হল্লাও হয়তো হয় না।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৪৭400434
  • বম্বে তে একেবারেই আসে নি, বুঝুন তাইলে। পাবলিক এর উপরে কোন সিনেমা আসবে সেটা ঠিক ডিপেন্ড করে না। সব ই বাজার যাঁরা বলেন, তাঁদের একবার ঢোঁক গেলা উচিত। বাজার তৈরী ঠিক একটা কালচারাল প্রোডাক্ট এর উপরে নির্ভরশীল না, তাইলে হয়েই গেছিল। খ
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৩২400433
  • মান্টো মুম্বাইয়ে আসেনি জেনে অবাক হলাম। উনি তো কর্মজীবন বম্বেতেই কাটিয়েছেন।

    'পৃথ্বী'তে মান্টোর নাটক দেখেছি। হাইজফুল।
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৩১400432
  • ডিসি - পপকর্ণ কিনে একটু লেটে হলে ঢুকলেই আর দাঁড়াতে হয় না - প্রায় দেড় মিনিট সময় থাকে -
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:৩০400431
  • আপনাকেও শুভেচ্ছা অভিষেক -
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:২৯400430
  • থাংকু দমদি -

    এবার পুজোয় আমি কলিকাতায় - অনেক দিন পর - একটু হাঁউ-মাউ সহ্য করে আসি -
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:২৭400429
  • শারদ শুভেচ্ছা @de
  • ; | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:১৮400428
  • b-এর দেওয়া ১১টা ৪৯ এ।এম ঘটিকার টই-টিতে একমাত্র আলতামিরা গুহার বাইসনটি ছাড়া, সব কটি লিন্ক-ই বদলে গেছে! সময়... সময়...
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:১৭400427
  • ওয়েল্কাম্ব্যাক দে।

    হ্যাঁ দিব্বি দাঁড়াতে হচ্ছে। তা সত্ত্বেও মান্টো দেখব ভেবেছিলাম। কিন্তু যখন পাড়ার হলে ছিল তখন আমার উইকেন্ডও ফাঁকা ছিল না। তারপর ফাঁকা হতে হতে সেটা সেন্ট্রালের দিকে সরে গেল। তখন আবার ঐ অদ্দুর যাব? করতে করতে চলেই গেল।
    দুদ্দুর!
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৩:০২400426
  • বম্বেতে দাঁড়ানো জারি আছে -
  • dc | ০৮ অক্টোবর ২০১৮ ১২:৫৯400425
  • আন্ধাধুন আমিও দেখবো ভাবছি, টাবুর জন্য।

    আচ্ছা এখনও কি সিনেমা হলে গেলে উঠে দাঁড়াতে হচ্ছে? সেটা বন্ধ হয়ে থাকলে হলে যাবো ভাবছি।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ১২:৫৮400424
  • দীপা মেহতার ছবিত বিষয়গুলো সিরিয়াস। শুরুর ট্রিলজি তো বক্স অফিসে হিট। কিন্তু মেহতার স্টাইল এন্টারটেনিং। ভাল গান ছিল সব কটা বইতে।

    নন্দিতা দাস কিরকম স্টাইল ফলো করেছেন জানিনা। ওর তো ইনিশিয়ালি দীপা মেহতা প্রডাক্ট।
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১২:৫৫400423
  • মান্টো তো বম্বেতে এলোই না :((( - শুধু থানেতে এসেছিলো, তাও উইকডেতে - কে যায় অদ্দুর আপিস করার পর!

    কালকে অন্ধাধূন দেখলাম - খুবই ভালো হয়েচে - টাবু অসাধারণ - রেকো কল্লাম -

    সকলকে শুভ মহালয়া - অনেক দিন বাদে এলাম - সবাই ভালো তো?
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১২:৪৪400422
  • করতে পারেন, কিন্তু হল কতদিন কোন ছবি নিয়ে কোন শো তে থাকবে, সেটা সব সময়ে দর্শকের উপরে নির্ভর করে না। কাল হল ভরতি ছিল সেটা খুব স্বাভাবিক ভাবেই উইক ডে তে হবে না, কিন্তু একটা রাতের শো এর বেশি হলে চলতে পারে না, মানা সম্ভব না। আমি সিনেমা দেখি না কিন্তু এটুকু বলাই যাই বম্বে তে তৈরী একটা ছবি, তার ট্যাঁকের জোর কলকাতার ছবির থেকে গড় পড়তা বেশি ই হবে, তারাই কনটেন্টে সিরিয়াস বিষয় থাকার জন্য টিঁকতে পারছে না, তাহলে কলকাতায় তৈরী সিরিয়াস স্বল্প বাজেটের ছবির ভবিষ্যৎঅ (এবং অতীত ও বর্তমান) বেশ খারাপ। যাঁরা চেষ্টা করছেন, যদি করে থাকেন, ভালো প্যাসন আছে, যদি না করে থাকেন মিটে গেল। কিন্তু কাজটা সোজা হতে পারে না। সিনেমা অ্যাভেলবল না হলে দেখা যায় না। কি যেন একটা হিন্দী সিনেমা একটা বিচিত্র ডিস্ট্রিবিউশন মডেল তৈরী করেছিল, দিদি তেরা দেবর দিওয়ানা না কি একটা গান ছিল, একটা বিয়ের ভিডিও বেসিকালি, আমার দিদি র কি শখ সেরকম বিয়ে করার, কিন্তু ভালো দেবর এল নাঃ-))) সেই ফিল্মের প্রোডিউসার রা তারা অপেক্ষা কৃত ছোটো হল, এক বছর নিজেরাই বুক করে ফেলেছিল শোনা যায়, তার পরে লোকে কেন মালটা এতদিন চলছে দেখতে গিয়ে দেখে ফ্যালে ঃ-))))
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ১২:১১400421
  • মান্টো হল থেকে এত জলদি চলে গেল, এর জন্যে আমি কলকাতার বাঙালিদের দায়ী করলাম।

    মান্টোর মর্ম বাঙালী বোঝেনি এখনো।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ১১:৪৭400419
  • @Atoz নবনীতা দেবসেনের লেখা পড়লে ওকে 'মা', 'মাসি' মনেই হয়। ওর সঙ্গে আমার পরিচয় মূলত ওর লেখা থেকেই। বাকীটা উল্লেখ করার মত কিছু নয়। ওর লেখা থেকেই ওর ডে-টু-ডে জানা যায়। খোলা ডায়রি।

    *কে এখানে ওর স্মৃতিকথার কথা বললেন! ওর সব স্মৃতিই তো মোটামুটি শেয়ারড।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১০:৪৪400417
  • সাদা শাড়ি পরা, অরি নয়। দ্যুৎ
  • Tim | ০৮ অক্টোবর ২০১৮ ১০:৩৩400416
  • মান্টোতে তেমন ভরসা না রাখাই ভালো। কাছের একমাত্র হলে সর্বদা একটা করে হিন্দি ছবি চলে। এই সপ্তাহে সেখানে হেলিকপ্টার ইলা এসেছে। আমার মনে হয় রিপ্রেজেন্টেটিভ ডেটা হিসেবে ঠিকই আছে, নির্মাতা ও ভোক্তা দুই দিকেরই।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১০:৩১400415
  • হে হে ঐ লিটন দাস দুর্গাপুজোর শুভেচ্ছা ডিলিট করার পর বাংলাদেশের এক মহিলা দেখলাম খুব প্রতিবাদ জানিয়ে টানিয়ে ছাগুদের বেশ একহাত ঝেড়ে একটি লালপাড় সাদা অরি পরা এক মহিলার ছবি টবি দিয়ে সবাইকে একধারসে 'শুভ দুর্গাপুজা' আর 'শুভ বিজয়া' বলে দিলেন।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১০:১৪400414
  • সেকি দেবী পক্ষে একি স্খলন, এই পুজো য় ডিডি দা অন্তত ন লক্ষ টাকার আদানি মিনেরাল পানি খান, লইলে লরেন বাবু মাঠে একা। ওনার কি শুধু ই ছাতি হায় হৃদয় কি নাই।
  • T | ০৮ অক্টোবর ২০১৮ ০৯:৫১400413
  • হাঃ, তাও যদি ভোর চাট্টে থেকে মাইকে গাঁক গাঁক করে উদ্ভট শিবস্ত্রোত্র আর মহালয়ার কম্বিনেশন শুনতেন। মাঝে মধ্যে মনে হয় খাঁড়া নিয়ে নামি।
  • b | ০৮ অক্টোবর ২০১৮ ০৯:৪০400412
  • বিদেশে দেখতুম এটা, শুভ বিজয়া বললে বলতো আরে এখোনো হয়নি তো, মানে কলকাতায় কি না এখনো বিসর্জন হয় নি, তাই শুভ বিজয়া বলা যাবে না। মা শুধুই ভারতের।

    ডিডিকেঃ পূজো এখন আমার কাছেও ফুড়ুৎ। ঐ চন্ডীপাঠটার জন্যে শোনা। আর দেবি প্রসীদ, পরিপালয় বলতে বলতে ফোয়াঁৎ নাক ঝাড়া।

    শুধু মহালয়া কেন? শুভ প্রথমা থেকে শুভ দশুমী ? মাঝখানে মহরম ঢুকে যেতে বিজয়া ও মহরমের শুভেচ্ছা ইত্যাদি?
  • dd | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:৩২400411
  • আর আমার এই বাণী টুকে নিন, পরে কাজে আসবে।

    "ভুতের গল্প আরম্ভ করা সহজ কিন্তু জমিয়ে শেষ করাটাই কঠিন"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত