এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৪৬400470
  • অমিয় চক্রবর্তীকে নিয়ে করলে ওয়ার্ল্ড ট্রিপ করা যাবে।

    উনি ইংল্যান্ড, পাকিস্তান, অ্যামেরিকা, অস্ট্রেলিয়াতে ছিলেন।
  • S | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৪৪400469
  • হ্যাঁ এইটাতে বেশ ভালো মসল্লা আছে হিট সিনেমার। একটা সেক্স সীন রাখবেন কিন্তু দাদা। জনগণের ইসেতে।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৪২400467
  • সুধীন্দ্রনাথ দত্তকে নিয়েও। ওর আবার দুই বিবাহ। একজন থাকতেই, আরেকজন।

    সাহেবি মানুষ এদিকে বাংলায় অত বড় কবি।
  • Ishan | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৪২400468
  • মান্টো নিয়ে তবু একটা 'সর্বভারতীয়' ছবি হয়েছে। গালিবকে নিয়ে তো সর্বভারতীয় টিভি সিরিয়াল হয়েছে। কিন্তু জীবনান্দকে নিয়ে হবেনা। সম্ভবই না। বাংলার বাইরে কে ই বা ওঁর নাম জানে। সেই আবার বলতে হয়, 'আঞ্চলিক' ভাষার কবি ইত্যাদি।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৪১400466
  • সে 'বাসনা' 'কামনা' যাই হয়ে থাকুক। আমি করব একটা।

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'র ও বহু উপাদান আছে জীবনে, করা যায়।
  • S | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৮400465
  • "কারু বাসনা" নাটকটা জীবনানন্দএর জীবন নিয়ে না?
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৭400464
  • এই ছবিগুলো হয় কারণ আর ৪৫-৫০ বছরের মধ্যে বই উঠে যাবে তখন আমাদের নাতি নাতনির প্রজন্মরা এসব দেখে সব জানবে?

    এখন যেমন 'তুমি ওই বইটা পড়েছ? '

    তখন হবে 'তুমি ঐ মুভিটা দেখনি? ও! দেখে নিয়ে, ব্যাপারটা জেনে যাবে।'
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৫400463
  • বাংলায় কোন সাহিত্য ব্যক্তিত্ব নিয়ে ছবি করা যায় ?

    আমি জীবনানন্দ কে নিয়ে বায়োপিক করব।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৩400462
  • শিব্রাম থাকলে এইগুলোকে বলতেন "ডাকাতিয়া ছবি" ঃ-)
  • S | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:৩০400461
  • হ্যাঁ লাইফ ইজ বিউটিফুল রোবার্তো বেনিনির ছবি ফ্যাসিস্ট ইতালি নিয়ে।

    নার্কোসের ঐ দৃশ্যে আমার কোনও রকম আলাদা ইমোশান তৈরী হয়নি। আদার দ্যান দ্য ফ্যাক্ট যে এতো ভালো সিরিয়াল শেষ হয়ে আসছে। কারণ তার আগের কয়েকটা এপিসোডেই একটা প্রিপেরেশান করা হয়েছে।

    তাছাড়া, সাধারণতঃ এইধরনের ক্যারেক্টার দেখাতে গেলেই অনেকটা গডফাদার স্টাইলে কঠিন ছেলেবেলা, উনি কত ভালো ফ্যামিলি ম্যান এইসব দেখিয়ে একটা ইমোশানাল কানেক্ট তৈরী করা হয়। যে "একটা রক্ত মাংসের মানুষের সব তো খারাপ হয়না"। কিন্তু নার্কোসে সেটা একদমই করেছে বলে মনে হয়্না। সেখানেই আমার ভালো লেগেছে শোটাকে।
  • Tim | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:২৪400460
  • মান্টোকে নিয়ে চমৎকার হলিউড ছবি হয়। আমি বানালে ভিগো মর্টেনসনকে কাস্ট করতাম। আর নাম দিতাম "আ ভালগার মাইন্ড" বা "আ ম্যান হু লিভড পার্টিশন"। নামের জন্যই দুটো অস্কার দিয়ে দিত। ;-)
  • Tim | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:১৯400459
  • নার্কোস নিয়ে ক।

    সিনেমার নাম মান্টো হওয়ার ভালো খারাপ দুই দিকই আছে। ইন্টারভিউতে নন্দিতা বলছিলেন মান্টোর কথা কেউ তেমন জানেনা (খবর রাখেনা) এইটা কাকতালীয় নয়। উপমহাদেশে লেখকদের সেলিব্রেট করার চল নেই। ইন্টেলেকচুয়াল কমিউনিটিও কথায় কথায় অস্কার ওয়াইল্ডে চলে যায় কিন্তু ঘরের পাশের লোক নিয়ে উদাসীন। পাশ্চাত্যর সাথে তুলনা চলেনা, কারণ সেখানে এই সেলিব্রেশনের চল আছে। নওয়াজ বলছিলেন ইতালির এয়ারপোর্টের নাম দ্য ভিঞ্চির নামে। বহু জায়গায় শিল্পীদের পোর্ট্রেট টাঙানো আছে। কাজেই যে যুক্তিতে জন ন্যাশের বয়োপিকের নাম সাটল সেই যুক্তি এখানে খাটেইনা। সিনেমা ফ্লপ হয়েও যদি কয়েকটা লোক মান্টো সম্পর্কে ভুল করে জেনে ফ্যালে তাহলেই হলো।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:১৪400458
  • ন্যাশের জীবন নিয়ে সিনেমাটা "এ বিউটিফুল মাইন্ড" ছিল না?
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ২৩:১২400457
  • সাধক বামাক্ষ্যাপা। ঃ-)
  • r2h | ০৮ অক্টোবর ২০১৮ ২২:৫৪400456
  • হ্যাঁ, নার্কোস তো খুবই এনগেজিং লেগেছে।
    ওর পক্ষে ইমোশন তৈরী করার চেষ্টা করেনি ঠিকই, কিন্তু একটা রক্ত মাংসের মানুষের সব তো খারাপ হয়না, সেই লোকটাকে কাছ থেকে দেখে ফেললে তার ভালো নয়, নিতান্তই মানুষ সুলভ ব্যাপারগুলোর জন্যে, লোকটা গুলি খেয়ে টিনের চালে ছেৎরে মরে গেল দেখে খারাপ লাগলো।
    যদিও এই লোকটাই বিশ্বস্ত রিক্রুটকে তার বৌ বাচ্চা শুদ্ধু মেরে ফেললো দুটো এপিসোড আগে, ভরা বাজারে বোম ফাটিয়ে দিল।

    বাংলায় একটা লোক এক জায়গায় ভালো করলে সেই দেখি সব সাজতে শুরু করে। এক সময় দেখতাম সবই সৌমিত্র, তারপর সব্যসাচী, তারপর সবই শাশ্বত।

    তবে মেঘে ঢাকা তারা দেখতে চমৎকার, খুব সুন্দর ছবি, প্রান্তর, আলো আঁধারি।
  • একক | ০৮ অক্টোবর ২০১৮ ২২:২২400455
  • মান্টো দেখিনি। দেখতে হবে। ফিরাক ভালোলেগেছিল। কাজেই মান্টো দেখার উত্সাহ আছেই।

    তবে মুভির নাম মান্টো রাখা সমর্থন করিনা। একি সাধক বামাখ্যাপা না কি !? ইন্টেলেকচুয়াল পারসুইট এর জন্যে যাঁরা বিখ্যাত তাঁদের নিয়ে উপন্যাস -সিনেমা যাই বানাক নামকরণ হতে হয় এমন যা একটা সময় বা ইমোশন কে ধরে। "লাইফ ইজ বিউটিফুল " এর নাম "জন ন্যাশ দ্য গ্রেট ম্যাথেমেটিশিয়ান" হলে কটা লোক দেখতো ? দেখুন রামানুজম কে নিয়ে মুভির নাম "দ্য ম্যান হু নিউ ইনফিনিটি "। দালি ও লোরকা কে নিয়ে একটা অশান্ত সময়ের ব্যাকড্রপ এ প্যাশনেট মুভি "লিটল এশেশ"।

    নন্দিতা এটা একদম মাঠে মেরেছেন, নামকরণ কী না মান্টো !!! একটা লোক যে ডিটেলে জানেনা সে পাশের বন্ধুকে জিগাবে আর সে আঁতেল সুযোগ পেয়ে এমন জ্ঞান দেবে যে ওখানেই টিকিট কেটে দেখার ইচ্ছে শেষ।
  • S | ০৮ অক্টোবর ২০১৮ ২১:৪৯400454
  • আমার নার্কোস খুব ভালো লেগেছিলো। এসকোবারকে অনেক কাছ থেকে দেখিয়েছে। কিন্তু ওর পক্ষে ইমোশান তৈরী করা কোনও চেস্টা করেছে বলে মনে হয়নি।
  • Ishan | ০৮ অক্টোবর ২০১৮ ২১:২৭400453
  • আমি ড্রাগলর্ড এসকোবারের বায়োপিক দেখলাম। মানে নেটফ্লিক্সের নার্কোস। এত ভাল লাগল, যে, লোকটাকে ভালিবেসে ফেললাম। শেষে তো গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল।

    ঋত্বিকের বায়োপিকে এসব কিছুই হয়নি। কেন যে একটু ভালো করে সময় নিয়ে বানায়না।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ২০:৪২400452
  • মান্তো পড়া না থাকলে হবে না ঠিক কথা না। চলে যাবার কারণ ডিস্ট্রিবিউশন আর পলিটিক্স। তবে হ্যা, ধর তুই কিসুই না পড়লেও একটাও সিনেমা না দেখলেও রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ বা মমতা বন্দ্যোপাধ্যায় বা শারুখ খান বা অমিতভ বচ্চন সম্পর্কে আকাশ বাতাশ থেকেই যা জানবি, সেটা তো আর মান্তো আর ঋত্বিক সম্পর্কে জানা সম্ভব না। কিছুটা আগ্রহ লাগবে। আর বিষয় টা ইনটেলেকচুয়াল দের ক্রাইসিস, সে ব্যাপারে আদৌ আগ্রহ না থাকলে, পার্টিশন জিনিশটা কে উরি বাবা বেশি সিরিয়াস মনে হলে তার দোষ নির্দেশক দের না। দুটো সিনেমাই পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা না, ধারে কাছেও না, তবে বিষয় বস্তুতে আগ্রহ থাকলে দেখার পরে মনে অনেকক্ষন থাগবে।। আমার সেটা হয়েছে দুটো ক্ষেত্রেই। খ
  • pi | ০৮ অক্টোবর ২০১৮ ২০:২৫400451
  • দেদি, কোলকাতায় পুজোয় তাহলে দেখা হয়ে যেয়ে পারে। ১৩ র প্রোগ্রামটা মিস হল ঃ(

    ওদিকে মান্টো নিয়ে আমি বেশ এক্স্ট্রিম ফিডব্যাক পাচ্ছি। অনেকেই বলছে মান্টো সেভাবে পড়া না থাকলে ইন্টারেস্ট পাবেনা, সেটাই কি চলে যাওয়ার কারণ?

    ওদিকে ইস্মত চুঘতাইয়ের অনুবাদ সন্চারী ( ভট্টাার তো?) এত ভাল ছিল, মান্টোর অনুবাদ ও ওঁর করা আছে না?
  • Ishan | ০৮ অক্টোবর ২০১৮ ২০:২১400450
  • একদম একদম।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ২০:১১400449
  • আমার লেখা হয়ে গেলে তোদের পাঠাচ্ছি। হয়ে যাবে, হাপ পাতা লিখেছি। আমার অ্যাকচুয়ালি বেশ খানিকটা বক্তব্য পেয়েছে, সারপ্রাইজ/সারপ্রাইজ ঃ-))))
  • | ০৮ অক্টোবর ২০১৮ ২০:০৮400448
  • দমু - এটা আমার অ্যাবসোলিউটলি মনে পড়ছে না। অনেক দিন আগেকার কথা ঃ-))))
    দে - কেমন আছো, অনেক্দিন পরে দ্যাখা গেল। লিং তো নাই, ভাষাবন্ধন পত্রিকায় ২০০৮ অথবা ২০০৯ সালে বেরিয়েছিল, ওদের লিং নাই। দাঁড়াও আর বছর কুড়ি পঁচিশের মধ্যেই অগ্রন্থিত সংগ্রহ বেরোলেই হই হই পড়ে যাবে ঃ-))))))) খ
  • | ০৮ অক্টোবর ২০১৮ ২০:০২400447
  • আমার ভালো লেগেছে দুটো ই, কেন লেগেছে ইত্যাদি আর কি বিষয়ে মূল আগ্রহ এটা নিয়ে নাতিদীর্ঘ লিখে পাঠাচ্ছি। এখন একটা ব্যাপার আছে, আমি সিনেমার ব্যাপারে গোমুর্খ। আমার দুটো ছবির ই মূল চরিত্র দের সম্পর্কে আগ্রহের কারণে ভালো লাগা। খ
  • Ishan | ০৮ অক্টোবর ২০১৮ ১৯:১২400446
  • মান্টো সিনেমাটা অ্যাট অল ভালো হয়েছে কি? আমার কিন্তু কমলেশ্বরের মেঘে ঢাকা তারা ভালো লাগেনি।
  • de | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:৪৪400444
  • অ, হানুদা খানুদা হয়ে গ্যাচে - ঃ)

    নভেলার লিংক পাবা যাবে?
  • dc | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:৪১400443
  • de, আচ্ছা। হলে যদি দেখতে যাই তো ওটাই করবো।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:৩৩400442
  • বোধিকে এবার ভীষণ পেটাব। দমাদ্দম পেটাব, কেউ বাঁচাতে পারবে না। :-X
    আমি, সিঁফো আর বোধহয় ভিকিও ঐ গল্পটাকে ভীষণ ভাল বলেছিলাম।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ১৪:৩২400441
  • ওকে। খ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত