এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০১:৪৩400591
  • আহা, দেখা যাবে ব্রাহ্মরাই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। যেদিকে তাকাবেন, এক ব্রাহ্ম হাজির। ঃ-)
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৩৯400589
  • আপনাকে বড্ড বেশী 'ব্রাহ্ম' তে পেয়েছে। ক্লিনটন বি সিলির বইটা পড়ে নিন।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০১:২৯400588
  • ওঁর বাবাও ব্রাহ্ম ছিলেন, তাই নয়?
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:০৯400587
  • হ্যাঁ। ওর কবিতায় একটা hallucination ব্যাপার আছে।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০০:৪৩400586
  • ঐ সিনেমায় থাকবে একটি রুক্ষ গলা বলছে, "জীবু, খবরদার, ওদের সঙ্গে মিশবি না। দৈবাৎ রাস্তায় মুখোমুখি পড়ে গেলে অন্য রাস্তা দিয়ে চলে যাবি।"
    ঃ-)
  • Atoz | ০৯ অক্টোবর ২০১৮ ২৩:৩৮400585
  • জীবনানন্দের জীবন নিয়ে দু'খানা সাম্প্রতিক উপন্যাসের কথা শুনলাম। "নীল হাওয়ার সমুদ্রে" আর "একজন কমলালেবু"। এই দু'টো মিশিয়ে সঙ্গে অনেক কিছু জুড়ে টুড়ে সিনেমা হতে পারে।
  • Atoz | ০৯ অক্টোবর ২০১৮ ২৩:৩৬400584
  • বিখ্যাত বেয়ানদের নিয়ে একটা নাটক লেখা উচিত। নাম হতে পারে "সেয়ানা বেয়ান"। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৯ অক্টোবর ২০১৮ ২৩:০৪400583
  • @অভি বাবু

    আপনার অভিজ্ঞতাটা বনফুলের ছোটগল্পের মত শোনাল।
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৮ ২৩:০২400582
  • নাম্বার দাও। অলমিতি বিস্তারেণ।
  • aka | ০৯ অক্টোবর ২০১৮ ২২:৫০400581
  • একেবারে প্যারালাল একটা নিজের রাষ্ট্র চালাত। সাধারণ লোকজন নিয়ে। আদতে ক্রিমিনাল।
  • I | ০৯ অক্টোবর ২০১৮ ২২:৪৯400580
  • মার্কেজের নিউজ অফ আ কিডন্যাপিং পড়ে পাবলো এস্কোবারকে যথেষ্ট নিষ্ঠুর লেগেছিল। একবারের জন্যও সহানুভূতি জাগে নি।
  • dd | ০৯ অক্টোবর ২০১৮ ২২:১৪400579
  • ও হো। নার্কস দ্যাখা হয়ে গ্যাছে তো ? এইবারে এল চাপো দেখুন।
  • dd | ০৯ অক্টোবর ২০১৮ ২২:১৩400578
  • পর পর সব গুলো লিখে দিচ্ছি।

    অভীর গল্পোটা খুব মর্মান্তিক।

    মিনহোয়াইল সিকির "ক্কে"'র কহানী বার বার পঠনযোগ্য।

    আর দে' বিবির প্রত্যবর্তন খুবি প্রফুল্লকর।

    ব্যাস।
  • dc | ০৯ অক্টোবর ২০১৮ ২১:৩৮400577
  • অভিবাবুর গল্পটা পড়ে মন খারাপ হয়ে গেল।
  • অভি | ০৯ অক্টোবর ২০১৮ ২১:২২400576
  • থ্যাঙ্কু। আমি মহানন্দা বালাসোন যেখানে মিশছে তার পশ্চিম দিকটায় থাকি। মেসেঞ্জারে নাম্বার দিই? কোন সময়ে আসছ?
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৮ ২০:৫৮400575
  • এখন আর কোনো কিছুতেই হ্যাপি বলতে মন চায় না, তাও জন্মদিনটা স্পেশাল, অভি, হ্যাবাড্ডি। ভালো থেকো, ভালো রেখো।

    শিলি গেলে কীভাবে তোমার সাথে দেখা করা যায়?
  • S | ০৯ অক্টোবর ২০১৮ ২০:৩১400574
  • অভিবাবুর রুগীর কথা বলছি।
  • অর্জুন অভিষেক | ০৯ অক্টোবর ২০১৮ ২০:২৪400573

  • কে, আবার প্রমাণ করল ?

    ট্রেণ্ড বলে একটা কথা আছে অবিশ্যি
  • S | ০৯ অক্টোবর ২০১৮ ২০:২২400572
  • সবাইকে এখন কথায় কথায় দেশপ্রেমী প্রমাণ করতে হয়।
  • অর্জুন অভিষেক | ০৯ অক্টোবর ২০১৮ ২০:২০400571
  • গার্জেন = পরিবার ?
  • অর্জুন অভিষেক | ০৯ অক্টোবর ২০১৮ ২০:১৯400570
  • @দ

    থ্যাঙ্ক ইউ।
  • | ০৯ অক্টোবর ২০১৮ ২০:১৭400569
  • অর্জুন, এই যে

    name: Tim mail: country:

    IP Address : 89900.228.90056.67 (*) Date:09 Oct 2018 -- 12:06 PM

    শুদ্ধদার জীবনানন্দকে নিয়ে নাটকের নাম "জলের প্রতিভা"। হয়ে গেল মনে হয় প্রথম পারফারম্যান্স। আবার হবে আশা করছি।
  • | ০৯ অক্টোবর ২০১৮ ২০:১৬400568
  • ঃ/))))
  • T | ০৯ অক্টোবর ২০১৮ ২০:১৫400567
  • ওঁকেও হয়ত গার্জেনরা বারণ করেছিল। :))
  • অর্জুন অভিষেক | ০৯ অক্টোবর ২০১৮ ১৯:৫৬400566
  • @দ

    শুদ্ধস্বত্ত্ব'র জীবনানন্দকে নিয়ে নাটকটার নাম কি?

    শুনেছি জীবনানন্দ দাশ কারো সঙ্গে মিশতেন না। পরিচিত লোক চোখে পড়লে রাস্তা বদল করতেন।
  • অভি | ০৯ অক্টোবর ২০১৮ ১৮:৫১400565
  • থ্যাঙ্কু দমুদি।
    এককদা, একেবারে। ঘটনাচক্রে এই ব্যক্তি যে অঞ্চলের সেখানে এখন প্রায় দাঙ্গা পরিস্থিতি।
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৮:৪০400564
  • অভি,
    হ্যাপ্পী জন্মদিন!
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৮:৩৪400563
  • আনবিলিভেবল
  • Ekak | ০৯ অক্টোবর ২০১৮ ১৮:২০400562
  • তুমি ঠিকই বুঝেছো। পাকি প্লেয়রদের ফ্যান হওয়া মুস্লিমের অপরাধ। তুমি গলায় শোয়েব এর পোস্টার লাগিয়ে ঘুরলেও কিছু না।
  • অভি | ০৯ অক্টোবর ২০১৮ ১৮:০৭400561
  • একটা অভিজ্ঞতা হলো। একজন রোগী এসেছেন। বছর পঁচিশ বয়স। নাম আজহার আলী। আমি বললাম, ক্রিকেটে আগ্রহ আছে? হ্যাঁ শুনে বললাম এই নামের প্লেয়ারকে কেমন লাগে?
    - না না, ওঁর নাম শুনেছি, কিন্তু তখন খুব ছোট ছিলাম, খেলা দেখি নি।
    - না, ইন্ডিয়ান ক্যাপ্টেন না, পাকিস্তানের ওপেনার আজহার আলী।
    এটা শুনেই তড়িঘড়ি লাফিয়ে উঠলো, না স্যর, আমি ভারতের খেলাই দেখি, পাকিস্তানে কোনো আগ্রহ নেই।
    - সে হোক, কিন্তু খুব ভালো ব্যাটসম্যান, পরে দেখবেন।
    এরপর রোগের কথা হলো। মিনিট কুড়ি পর, যাওয়ার আগে আমি আবার বললাম, 'খেলা দেখবেন কিন্তু, ট্রিপল সেঞ্চুরি আছে এর।'
    - হ্যাঁ স্যর, ডে নাইট টেস্ট ছিল তো ওটা।
    - তাহলে নাম শুনেছেন দেখছি। গুড।
    চোখে হালকা আতঙ্ক এবং বিব্রত ভাব দেখলাম, বা আমার বোঝার ভুলও হতে পারে। বাংলার উত্তরের এক স্থানের কাহিনী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত