এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ অক্টোবর ২০১৮ ০৪:০৮400800
  • মঙ্গল নয়, তবে মঙ্গোলিয়াতে একদম ঘাসহীন জমিতে ছাউনি বানিয়েছে মানুষ
  • aranya | ১২ অক্টোবর ২০১৮ ০৩:৫১400799
  • চন্দ্রবিন্দু খুশী হবে মঙ্গলে গেলে।
    আমায় এদিকে ইন্ট্রো লিখতে বলেছে, এতদঞ্চলে ওদের প্রোগ্রামের আগে পড়ার জন্য, কি যে ছাই লিখি..
  • Mangol e pa | ১২ অক্টোবর ২০১৮ ০৩:৪৬400797
  • তবে মঙ্গলে যখন বাড়ি বানাব তখন কোন জবরদখল না করেই কাজ চলে যাবে
  • aranya | ১২ অক্টোবর ২০১৮ ০৩:৪৬400798
  • ফাঁকা জায়গাতেও থাকতে পারে ঘাস, আগাছা - যা নির্মূল করে বাসা বানাই আমরা
  • lcm | ১২ অক্টোবর ২০১৮ ০৩:২২400796
  • সবসময় নয়। ফাঁকা জায়গাতেও অনেক সময় মানুষ বাসা বানিয়েছে। ঠিক যেমন পাখি গাছের একটি খালি ডালের ফাঁকে বাসা বাঁধে।
  • aranya | ১২ অক্টোবর ২০১৮ ০২:৪১400795
  • দ-এর এই পোস্ট-টা দেখলাম - 'মানুষের ঘরেদোরে অনাহুত প্রাণীদের মধ্যে ব্যারাল আর চামচিকে - এই দুটো প্রাণীকেই দুচোক্ষে দেখতে পারি না। মাকড়শাও তেমন পছন্দ করি না অবশ্য।'

    - মানুষের ঘরদোর অবিশ্যি সবই অন্য প্রাণী বা উদ্ভিদের ঘরদোর জবরদখল করে বানানো। তারাও নিশ্চয়ই মানুষকে তাদের রাজ্যে অনাহূত প্রবেশকারী হিসাবেই দেখে :-)
  • ~L~ | ১২ অক্টোবর ২০১৮ ০১:৩৭400794
  • এখানে আটটা বইয়ের সূচী চেয়েছিলাম। লাউড স্পীকার পেয়েছি। বাকিগুলো কেউ দিতে পারলে ভালো হয়।
    https://goo.gl/Jy6SrJ
  • Khabor | ১১ অক্টোবর ২০১৮ ২২:৪২400793
  • শতদ্রু সেন যে মারা গেলেন, উনাকে কি কেউ চিনতেন?
    আমি চিনতাম না, এক বন্ধু দুঃখ করায় নামটা চেনা লাগল, গুগুল করে মনে হল কেউ কেউ চিনতে পারেন, এমনকি উনি এখানে লিখে থাকতেও পারেন, তাই আর কি ...
  • I | ১১ অক্টোবর ২০১৮ ২১:২৬400792
  • আগের থেকে ভালো।
  • | ১১ অক্টোবর ২০১৮ ২০:২২400791
  • শরীর কেমন আছে? খ
  • I | ১১ অক্টোবর ২০১৮ ১৮:২৫400790
  • হ্যাঁ। নাম ভুল লিখেছি, সরি।বহুদিন আগে ধার করে পড়া।তাই বিস্মরণ হয়ে গেছে।বুড়ো হচ্ছি।
  • I | ১১ অক্টোবর ২০১৮ ১৫:৫৫400788
  • এই বিষয়ে আরেকটা বই আছে। Ten thousand miles under the cloudless sky।
  • b | ১১ অক্টোবর ২০১৮ ১৫:৩১400787
  • মিশি শরণ বলে এক ভদ্রমহিলার লেখা পড়ছি। উনি হিউয়েন সাং (Zuanzang) এর যাত্রাপথ, চিন থেকে ভারতে, পুরোটা ধরে ঘুরে বেরিয়েছেন। Chasing the Monk's Shadow।
  • অর্জুন অভিষেক | ১১ অক্টোবর ২০১৮ ১১:০২400786
  • আতীশের লেখালেখির আরেকটা প্রিয় বিষয় কাশ্মীর।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ১০:৪৪400785
  • থ্যাঙ্কু, দেখছি সাইটটা।
  • অর্জুন অভিষেক | ১১ অক্টোবর ২০১৮ ১০:১৩400784
  • তশীরের অন্যান্য বইগুলোও সুলিখিত। Temple goers ত বেশ ভাল। ওর নিজের ওয়েবসাইট আছে। ওখানে রেগুলর কলাম বেরোয়।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ১০:০১400783
  • @ অর্জুন,

    হ্যাঁ আতিশ তসীর ভালো অনুবাদ, যা মনে হচ্ছে শুরু করে। এটা র‌্যান্ডম হাউসের বই। ছোটগল্প সংকলন। অ্যামাজনে আছে।
  • অর্জুন অভিষেক | ১১ অক্টোবর ২০১৮ ০৯:৪৩400782
  • মান্টোকে নিয়ে বাংলায় একজনের স্মৃতিকথা আছে। কিন্তু নামটা কিছুতেই মনে করতে পারছিনা! তিনি বম্বে টকীজে কাজ করতেন। হিমাংশু রাই- দেবিকারানীর সময়ে।

    মান্টো, তিনি ও অশোককুমার তিনজনে যাকে বলে 'জিগরি দোস্ত'। অশোককুমারের মালাবার হিলসের ফ্ল্যাটে আড্ডা জমত। আরো বিখ্যাত কয়েকজন আসত। পার্টিশনের সময়ে অশোককুমার মান্টোকে বারণ করেন লাহোরে ফিরে যেতে, ইত্যাদি।

    বাংলায় আর কারো স্মৃতিকথায় মান্টো আসেননি।
  • অর্জুন অভিষেক | ১১ অক্টোবর ২০১৮ ০৯:৩৪400781
  • @টিম

    আতীশ তাশীর মান্টো অনুবাদ করেছে। সে বই খুব ভাল বিক্রি হয়। ওয়াইডলি রিভিউড।

    রবি শংকর বলের 'দোজকনামা' একটা ক্লাসিক।
  • Du | ১১ অক্টোবর ২০১৮ ০৯:২২400780
  • ~^~ | ১১ অক্টোবর ২০১৮ ০৮:৪৮400779
  • সঞ্চারী সেন - এন বি এ।
  • ~^~ | ১১ অক্টোবর ২০১৮ ০৮:৪৩400778
  • মবিনুল হক।ভাষাবন্ধন। গুরুতে মান্টো অনুসন্ধানেও দেখবে অনেকগুলো নাম রেখেছি এতাবত।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ০৮:৪০400777
  • আতিশ তসীরের অনুবাদ কি, দমদি?
  • | ১১ অক্টোবর ২০১৮ ০৮:২৩400776
  • ভাষাবন্ধনও একটা মান্টোর সংগ্রহ টাইপ বের করেছে না?

    আমি যত মান্টো পড়েছি প্রায় সবই ইংরিজিতে। স্প্যানিশে যাঁরা লেখেন বা অন্য কোন ভাষায়, আমি প্রথমে ইংরিজিটাই খুঁজি।
  • ~^~ | ১১ অক্টোবর ২০১৮ ০৮:০৫400775
  • মনে হয় এখনো অনাবিষ্কৃত মান্টো টেকস্ট খোঁজার দায়িত্ব ঊর্দুভাষীদের জন্য রাখা থাক। যা পাওয়া গেছে সে সমস্তের বাংলায় অনুবাদ হওয়াটা আমরা বাঙালীরা কনফার্ম করি।

    বড বড় করে লেখা থাকলেও একটা ঊর্দু পত্রিকার নাম পড়তে পারব না, ভেতরের অজস্র ঊর্দু শব্দাবলী দেখে ছবি দেখার আনন্দের চেয়ে বেশি বোধগম্যতা নেই, এহেন আমাদের পক্ষে হারিয়ে যাওয়া ঊর্দু টেকস্ট নিয়ে হাহুতাশ মানায় না।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ০৮:০৩400774
  • সংশোধনঃ স্ক্রিপ্ট না, স্টোরি মান্টোর। যদিও ওখানে মিন্টো স্পেল করেছে। বেশ ভালো প্রিন্ট।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ০৮:০২400773
  • কিছুটা পড়েছি, শেষ হয়নি। বই তো বাড়িতে পড়ে আছে, তাই আবার নামিয়ে পড়তে শুরু করলাম। হ্যাঁ শেষ তো করতেই হবে।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৮ ০৭:৫৬400772
  • টিম, দোজখনামা পড়ে ফেলো সময় করে। অন্যরকম। একটা ফিকশনাল জগৎ সৃষ্টি করে লেখা, গালিব আর মান্টো যেন কথা কইছেন পৃথিবীর মধ্য দিয়ে, ভিন্ন সময় থেকে আসা দু'জন, কিন্তু মৃত্যুর পর তো একই মাটির তলায়। দুজন দুজনকে নিজেদের জীবন শোনাচ্ছেন, সে জীবন বাস্তবের নয় শুধু, নিজেদের কল্পনারও। আর নানাসময়ের অজস্র কবি জড়িয়ে আছেন অঙ্গাঙ্গী হয়ে তাঁদের কথাবার্তায়।
  • Tim | ১১ অক্টোবর ২০১৮ ০৭:৫২400771
  • ঠিক, ওটাও আছে।

    গালিবকে নিয়ে যে এই ছবিটা হয়েছিলো, খুবই হিট ছবি নাকি। এর স্ক্রিপ্ট লেখায় মান্টো ছিলেন। এও আছে ইউটিউবে। জাতীয় পুরষ্কার পেয়েছিলো পড়লাম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত