এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৫ অক্টোবর ২০১৮ ১৬:১২400950
  • ভালো খবর। এই সুবাদে অষ্টমীতে একটা পাঁঠা বলি দেওয়া হোক।
  • ফরিদা র আপডেট | ১৫ অক্টোবর ২০১৮ ১৫:৪৩400949
  • "ফেসবুকে ডঃ সুবর্ণ গোস্বামী লিখে ছেন,ঈপ্সিতা আপাতত বিপদ্মুক্ত,জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে।"

    - কুমুদি জানাতে বললেন।
  • I | ১৫ অক্টোবর ২০১৮ ১৪:৫৪400948
  • বা! ভালো খবর।তাহোলে আর ডাক্তারবাবুকে ফোন করছি না।
  • Ekak | ১৫ অক্টোবর ২০১৮ ১৪:২৩400947
  • যাক। জেনেরাল বেড এ দেবে মানে দুস্চিন্তা কেটেছে। সুস্থ্য হোয়ে উঠুক শিগ্গির
  • i | ১৫ অক্টোবর ২০১৮ ১৪:১৩400946
  • পাই অনেকটাই ভালো এখন। আজই জেনেরল বেডে দেবে।
  • শঙ্খ | ১৫ অক্টোবর ২০১৮ ১৩:৩১400945
  • পাই, জলদি সুস্থ হয়ে ওঠো।
  • অর্জুন অভিষেক | ১৫ অক্টোবর ২০১৮ ১১:৫৮400944
  • Wish her a speedy recovery. @pi
  • cb | ১৫ অক্টোবর ২০১৮ ১১:২২400943
  • যা শালা!! এ আবার কি? পাইদিদি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি
  • b | ১৫ অক্টোবর ২০১৮ ১০:০৬400942
  • তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে ভালো।
  • dd | ১৫ অক্টোবর ২০১৮ ০৯:১৮400941
  • বেশ, কেউ একজন আপডেট দিতে থেকো।
  • kumu | ১৫ অক্টোবর ২০১৮ ০৮:১৪400940
  • গতকাল পারমিতা গিয়েছিলেন,বললেন,পাই কথাবার্ত্তা বলছে।
  • I | ১৫ অক্টোবর ২০১৮ ০১:৩৬400939
  • আই সি সি ইউ-র মধ্যে আইসোলেশনে।
  • I | ১৫ অক্টোবর ২০১৮ ০১:৩৪400938
  • হ্যাঁ, দুপুরে অন্ততঃ তাই ছিল। কাল রাতে আবার খবর নেবো।
  • একক | ১৫ অক্টোবর ২০১৮ ০১:১৭400937
  • হাসপাতালটাকে ভরসা হয়না। ইন্দোদা বললেন ডাক্তার ভালো তাই ভরসা পাচ্ছি। এখনো কি আইসিসিইউ তে ? কারো কাছে খবর আছে ?
  • Du | ১৪ অক্টোবর ২০১৮ ২৩:৫৩400936
  • অসুখের মধ্যে বসবাস তখনই ভয় পাচ্ছিলাম, ভালো হয়ে উঠুক।
  • সিংগল k | ১৪ অক্টোবর ২০১৮ ২২:৫৯400935
  • পাইদিদির খবর গেছোদাদার মুখে জানলাম। আজ দুপুরে কফি হাউসে গেছোদাদার সঙ্গে দেখা হল। সেখানেই পাইদিদির কথা শুনলাম। তবে উনিও আমাকে আইসিইউ বা নিউমোনিয়া বলতে পারেন নি। উনি নিজেও জানতেন না হয়তো।
    পাইদিদি অতি চটপট সুস্থ হয়ে উঠুন....
  • | ১৪ অক্টোবর ২০১৮ ২০:৩৩400934
  • খারাপ লাগছে, পাই য়ের শরীর খারাপ শুনে।তার মধ্যে আমাকে লেখা র কথা বলছিল বুঝতে পেরে আরও এম্ব‍্যারাসড লাগছে, এটা হসপিটালাইজেশন অব্দি গেছে শুনে সলিড বোকা বোকা লাগছে নিজেকে।
  • S | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৮400933
  • হ্যাঁ। শুনে খুব খারাপ লাগছে। আমিও জ্ঞান দিয়েছিলাম কিনা।
  • dc | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৭400932
  • পাই ম্যাডামের খবর জানতাম না। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।
  • I | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:২২400931
  • হুঁ। পাইয়ের ডাক্তারবাবুর সাথে কথা হল। মুখোমুখি না হলেও চিনি ওনাকে।ভালো ডাক্তার।
  • i | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:১০400930
  • ভাটে লিখতে চাই নি তাই আগে জানাই নি। এখন সবাই চিন্তা করছেন দেখে জানালাম।
    সেরে উঠুক মেয়েটা।
  • i | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:০৮400929
  • কিছু আগে পাইয়ের দাদার সঙ্গে আমার কথা হয়েছে। স্টেবল, ডেঙ্গি নয়। নিউমোনিয়া। ট্রীটমেন্ট শুরু হ'তে
    কম করে ৬ দিন দেরি হয়ে গেছে। তবে চিকিৎসা শুরু হয়েছে এবং ওষুধ কাজ করছে বলেই মনে হয়। আইসোলেশনেই আছে।
  • | ১৪ অক্টোবর ২০১৮ ১২:৪৫400928
  • সুমিত কাল রাতে চার্ণকে ফোন করেছিল। তাঁরা জানো য়েছিলেন স্টেবল কন্ডিশান। আইসোলেশানে রেখেছেন। আজ সকালে শ্রাবণী পাইয়ের দাদাকে ফোন করার চেষ্টা করেছিল। উনি সম্ভবত খুবউ ব্যস্ত, ফোন ধরেন নি।
    সুমিত আবার জানলে আমাকে জানাবে বলেছে।

    প্লেটলেট কাউন্ট ইত্যাদি আর এখানে দিলাম না।
  • I | ১৪ অক্টোবর ২০১৮ ১২:২৪400927
  • জানিনা ভাটে লেখা উচিত কিনা।কিন্তু আর কিছু ভেবে না পেয়ে এখানেই লিখলাম। পাইয়ের খবর কোথা থেকে পাবো কেউ জানাবেন? কোনো কাছের জন কারো ফোন নাম্বার? শুনলাম আই সি ইউতে ভর্তি চার্নকে!
  • aranya | ১৪ অক্টোবর ২০১৮ ১১:৪২400926
  • শরৎ এল। বাতাসে পুজোর গন্ধ, নীল আকাশে সাদা মেঘের ভেলা। এই সেই সময়, যখন পুরাকালে রাজারা দিগ্বিজয়ে বেরোতেন, অধুনা ডিডি-দা মনের আনন্দে প্যান্ডেল হপিং করেন, কৈশোর স্মৃতির আবেশে খ শারদীয়া আমেলা-র পাতা উল্টোয়।
    মা এসেছেন। সক্কল-কে শারদ শুভেচ্ছা। এনজয় মাডি
  • Tim | ১৪ অক্টোবর ২০১৮ ০৭:৪০400924
  • আরে অরণ্যদা তুমি কি পাগল হলে? আমি তো মজা করছিলাম। নইলে আমার মতামত তো কিছু আলাদা নয়। মানুষ একেবারে নিকেশ না হলে এর প্রতিকার নেই।

    আর সত্যি কন্ডাক্টর টা বড় ব্যথা দিয়েছে। যাক আর কীই বা করা যাবে।
  • aranya | ১৪ অক্টোবর ২০১৮ ০৭:৩৪400923
  • টিমভাই-কে দু কথা -
    ১। চন্দ্রবিন্দুর লিরিসিস্ট-দের মধ্যে চন্দ্রিলের লেখাই ভাল লাগত। সুর তেমন বুঝি না, কথার গুরুত্ব তাই অনেক, আমার কাছে। কন্ডাকটার গানের সুর মৌলিক নয়, এর চেয়েও বেশি ধাক্কা দিল লিরিকের আইডিয়াটাও ঝাড়া - এইটা জেনে।
    পরে মনে হল অন্তত বাংলা শব্দগুলো তো নিজে লিখেছে..
    তবে সুর আর কথার জন্য ঋণস্বীকার করা উচিত ছিল, যেমন অ্যালবামে মৌনমুখরতা গানটায় সাউন্ড অব সাইলেন্সের উল্লেখ আছে
    ২। মানুষ বেঁচে থাকার জন্য জীবহত্যা করবে, মাছ মাংস শাক সব্জি খাবে, জঙ্গল নির্মূল করে বসত বানাবে, সো কলড সভ্যতা এগোবে, খুন হওয়া পাখিদের কথা বলতে গিয়ে গুরুর পাতায় কেউ আওয়াজ খাবেন এবং খেতেই থাকবেন, এ সব তো মেনেই নি (একটা রিপোর্টে দেখছিলাম বছরে ৩৬৫ থেকে ৯৮৮ মিলিয়ন পাখি মারা যায় আমেরিকাতে, বিল্ডিং-এর জানলায় ধাক্কা খেয়ে)। যেটা বুঝি না, মানুষ বাড়ির ভিতর পোকা মাকড়, মাকড়সা দেখলে মেরে ফেলে কেন, বা কুকুর/বিড়াল পেটায় কেন। এক আত্মীয়া সেদিন বললেন - আমি তো ওদের জায়গায় যাচ্ছি না, আমার বাড়িতে ওরা ঢুকলে অব্শ্যই মারব। তাকে বলেছিলাম - তোমার বাড়িটা ওদের জায়গাতেই তৈরী।
    গিল্ট ফিলিং-এর ব্যাপার নয়, অহেতুক হত্যা বা নির্যাতন বন্ধ হলে ভাল, এইটুকুই
  • Arunima | ১৪ অক্টোবর ২০১৮ ০৬:২৬400922
  • এক রিয়েল কাহিনী-----/----নারীকথা

    দুই তিন বছর আগের কথা হবে -----ঠিক আবছা কিন্তু স্পষ্ট তই মেমোরি তে থেকে গেছে বলা যেতে পারে---
    আসলে জীবনে কাকতালীয় কিছুই নয়----ঘটনাগুলো কারো না কারো সংগে ঘটেই থাকে-----

    সবুজ প্রকৃতি ধানক্ষেত বৃষ্টি সবই যেমন আনন্দ দেয় তেমনই ঝড় খরা আমাদের খব ক্ষতি করে--- আনমনা প্রকৃতির খেয়ালের মতই আমাদের ভাগ্য ওঠানামা করছে---কখনও গ্রহর দোষ কখনো বৃহস্পতির যোগ কখনো মহেন্দ্র যোগ ইত্যাদি ইত্যাদি---!
    কি বলুন তো ভাগ্যটাকে আমাদের নিজেদের তৈরী করতে হবে----সিঙাড়া খাব ভেবে বসে থাকব ভাবলে কেউ মুখে পুরে দেবে না--- কিন্তু হয় গিয়ে না হয় চেয়ে খেতে হবে--?

    অনন্যা খুব সহজ সরল মেয়ে--- বাবা মা ভাই বোন নিয়ে সংসার ---ক্লাশ টেন অবধি পড়ে ভাবল কি আর হবে পড়ে--সংসারের হাল ধরতে কাজ শুরু করল--- টেলারিং শিখে বাড়িতে মেশিন নিয়ে টুকটাক কাজ হতো ---কিন্তু গ্রামের দিকে ঠিকঠাক ইনকাম হত না ---
    সে ভাবল শহরে যাবে --- অনেক টাকা ইনকাম করবে---ভাইকে সাহায্য করবে --বাবা মা কে সংসার চালাতে সাহায্য করবে---

    একটা মেয়েকে সমাজে নিজের পায়ে দঁাড়াতে কতখানি স্ট্র্যাগল করতে হয় তা আমরা দেখতেই পাই--- একটা মেয়ে বড় হলেই বাড়িতে ছেলেদের আনাগোনা লেগে যায়---বয়স্কদের উপদেশে দুইকান উপচে পড়ে? এই ভাবে থাকতে হবে?এই করা যাবে না ওই করা যাবে না ইত্যাদি ইত্যাদি---

    অনন্যার ক্ষেত্রে অনন্যার মা একটু অন্যরকম ছিলেন--- অনন্যাকে শহরে কাজ করতে যেতে বাধা দিলেন না! গরিবী মানুষকে সবকিছুই করাতে বাধ্য করায়--? যে বয়সে ক্যারিয়ার গড়ার বয়স! হাসি খুশি থাকার খেলাধুলা করার বয়স !সেই বয়সে শহরের কল সেন্টার শপিং মল যেকোন প্রাইভেট কোম্পানির দোরগোড়ায় দোরগোড়ায় কাজের জন্য ঘুরতে হয়েছে---যন্ত্রনা ধিক্কার কষ্ট সব বুকে চেপে তঁাকে হাসিমুখে কাজ করে যেতে হতো শুধুমাত্র পরিবারের জন্য---
    প্রতিটি দিনের সকাল আর সন্ধ্যা তঁার কাছে শুধু কাজের দিন হিসেবেই চিহ্নিত থাকত ---

    যাইহোক অনন্যা শহরে একটা ছোট্ট ভাড়ারুমে থাকত --- কলসেন্টারে কাজ ও পেল---মোটামুটি যা ইনকাম হত নিজের চলে যেত আর যৎসামান্য টাকা বাড়িতে পাঠাত---বেশ কিছু মাস যাওয়ার পর সে ভাবল তঁার অনেক টাকা ইনকাম প্রয়োজন --- তাই মাঝেমধ্যে নাইট সিফট ও করত----শরীরে কুলোতো না মাঝেমধ্যে বমি পেটে গ্যাস জ্বর লেগে থাকত ---তা সত্ত্বেও শুধুমাত্র বাড়ির কথা ভেবে কাজ করে যেত---

    নাইট সিফ্ট খুব বেশী করার কারনে শরীর ও পরপর ভেঙে পড়ছিল--!

    একদিনের একটা ঘটনা তঁার জীবন টা তছনছ করে দিল---ঘটনাটি সত্যি মর্মান্তিক চোখে জল আনার মতো---

    অনন্যার মা ছাড়া আর কোন ক্লোজ ছেলেবন্ধু ছিল না বললেই চলে---অফিসের কলিগ বাড়ীয়ালার ছেলে ট্রাই করত---প্রেম করার চেষ্টা করেও ব্যর্থ হয় ---

    সেই দিনটা শনিবার ---হাফছুটি---অনন্যা নাইট সিফ্ট ফিরে বাড়ি ফিরছিল--- শনিবার ---একটু তাড়াতাড়িই বাড়ি ফিরছিল---পোশাকে ঝলমলে ভাব---মন খুব ভালো--বশ বলেছে সোমবার টাকা দেবে---

    খাওয়া দাওয়া হয় নি----ভাবল গিয়ে কি রান্না করবে ---একটু ঘুমিয়ে নিয়ে বেলার দিকে রান্না করে খাবে---

    এই ভেবে ভেবে অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি ধরল--- কিন্তু আজ মাঝরাস্তায় কিছু দূর যাওয়ার পর ট্যাক্সি আর যেতে চাইল না---অনেক ভাড়া চাইল---ভাড়াবাড়ি একটু ভেতরে ---এখন ভ্যান রিক্সা পাওয়া অসম্ভব---শরীর ও খুব দুর্বল লাগছে--- এদিকে কেমন থমথমে পরিবেশ--- ভয় ও লাগছে---কিন্তু বাড়ি ফিরতেই হবে-----

    একটা স্টপেজ পেরিয়ে মোড়ের মাথায় দেখল মাতালদের আড্ডা---দুদিক থেকে তঁারা মদের বোতল ছোঁড়াছোঁড়ি করছে---নিজেদের মধ্যে নোংরা ভাষায় কথাবার্তা বলছিল--

    অনন্যাকে দেখে তঁারা হঠাৎ ই উঠে দঁাড়াল---অনন্যা কিছু বলতে করতে যাবে--বা প্রতিবাদ করতে কিছু করবে সে সুযোগ পেল না---

    চারপঁাচজন মিলে জোর করে মুখ বেঁধে জামা কাপড় ছিঁড়তে শুরু করল---

    হিংস্র বাঘের মতো তঁারা অনন্যাকে ছিঁড়ে খেয়ে ফেলল---প্রায় আধঘন্টা ধরে চলল নারকীয় কাজকর্ম--

    অনন্যার কথা বলার শক্তি ছিল না--- সে প্রায় অর্ধমৃত--- সেই অবস্থায় মাতালরা যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে পালিয়ে যায়----

    তিনঘন্টা পর মানুষের নজরে আসে---তখন তঁার শরীর রক্ত ঝরতে ঝরতে এক লাশে পরিনত হয়েছে----

    এই হচ্ছে আধুনিক তার ভয়ঙ্কর পরিণাম---?

    পুলিশের কাছ থেকে খবর পেয়ে অনন্যার পরিবার কান্নায় ভেঙে পড়ে---একটা ফুলের মতো জীবন অকালে ঝরে যায়---?

    আপনারা বলতে পারেন এর জন্য দায়ী কে? অনন্যা? সমাজ? মাতালরা? শাসনব্যবস্থা?????

    ??????????
  • Bodhibinyaas | ১৪ অক্টোবর ২০১৮ ০২:০০400921
  • একটা ঐতিহাসিক কালসূত্র রয়েছে হ-টু-খ চলনের। বৈদিক জীবন- জাম্প টু ইসলামি অধ্যায়। হননেন্দ্র টু খতমেন্দ্র। ভাষা যখন আপনাকে ভাবায়।

    অনুসঙ্গের সূত্রটি একটি সেল্ফ ডেপ্রিকেটিঙ্গ হিউমার এর মোড়কে ঢাকা রাখা হচ্ছে - মশা মাছি থেকে সমালোচক সবাই যাকে হনন বা খতম তালিকায় রাখে (তুলনীয়ঃ গালিব)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত