এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ১৭ অক্টোবর ২০১৮ ১৯:১৮400980
  • পাইদিদি আইসিইউটা বাধালেন কীভাবে?

    মশাদের সাথে বেশী পাঙ্গা নিতে গিয়েছিলেন নাকি?
  • | ১৭ অক্টোবর ২০১৮ ১৬:৪৭400979
  • থ্যাঙ্কস
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৮ ১৫:৩৪400978
  • পাইয়ের কাছে ফোন আছে। আজকেই কথা বললাম ওর সাথে।
  • :'-( | ১৭ অক্টোবর ২০১৮ ১৪:৩৫400977
  • অন্ধাধুন বেশ বেএএএশ ভালো হয়েছে।।

    মনোজদের অদ্ভুত বাড়ি বসে দেখা যায় না। কী বাজে!!
  • | ১৭ অক্টোবর ২০১৮ ১৩:৫৬400976
  • পাইয়ের কাছে কি ফোন দেওয়া হয়েছে? কেউ জানেন?
  • i | ১৭ অক্টোবর ২০১৮ ১৩:৩৮400975
  • পাই ধীরে ধীরে ভালো হচ্ছে। সময় লাগবে কিছুটা। এখনো যথেষ্ট দুর্বল।
  • বুকচাপড়ানো ঠিক হবে না। | ১৭ অক্টোবর ২০১৮ ১২:২৫400974
  • অন্নদাদা (বা দাদু) ভারী ন্যাকা লোক ছিলেন। তপনদা (বা দাদু, রায়চৌধুরী) আত্মজীবনীতে লিখে গেছেন।
  • অর্জুন অভিষেক | ১৭ অক্টোবর ২০১৮ ১১:৫৯400973
  • ধন্যবাদ @এস @ডিসি ঃ-)

    এক বালতি জলে পা ডোবালাম।
  • S | ১৭ অক্টোবর ২০১৮ ১১:১৫400971
  • গরম জল।
  • অর্জুন অভিষেক | ১৭ অক্টোবর ২০১৮ ১১:১০400970
  • এখানে ডাক্তার বা সেমি ডাক্তার কে আছেন? কাল সারাদিন হেঁটে পা ফুলে ঢোল, ব্যথাও।

    অসুধ চাই। এমন একটু অসুধ দিলে আরও ভাল যে হাঁটব কিন্তু পা ব্যথা হবেনা।
  • PT | ১৭ অক্টোবর ২০১৮ ১১:০৬400969
  • ভাবসম্প্রসারণের বিপদ আছে। দুপাতা জুড়ে লেখা ছোটদের জন্য ছড়ার চারটি লাইনঃ
    আমার চেহারায় জৌলুস নেই
    ওটা তো অনেকের খাদ্য
    খাদ্য জোগান দেওয়ার অভিলাষে
    নিজেকে করেছি অখাদ্য।
    সকলকে অনুরোধ এই ছড়াটি পড়ুন ও পড়ান এবং বুঝুন ও বোঝান যে "হা অন্নদাশঙ্কর" বলে আমাদের বুক চাপড়ানো উচিত কিনা!!
  • r2h | ১৭ অক্টোবর ২০১৮ ১১:০২400968
  • প্রথমটার মানে নিশ্চয় যারা তৃণমূলকে ভোট না দিয়ে নোটা-তে ভোট দেয় তারা ছুঁচো, মানে ছুঁচোত্ব থেকে মনুষ্যত্বে উত্তরণের জন্যে হে স্নেহের বালকবৃন্দ ও হিজবিজবিজ তোমরা বড়দের বলো (যেহেতু শুকতারা ছোটদের পত্রিকা হিসেবেই মোটামুটি পরিচিত) তৃণমূলকে ভোট দিতে।

    আর দ্বিতীয়টা হলো লালগড়কেন্দ্রিক সংগ্রাম এখনো চলছে, যদি ঘাড়ে এসে পড়ে থাবা/ কি জানি কি হবে বাবা, স্নেহের বালকবৃন্দ ও হিজবিজবিজ তোমরা বড়দের বলো (ঐ) দমনমূলক রাষ্ট্রকে বলতে যে এক মাঘে শীত যায় না।
  • ন্যাড়া | ১৭ অক্টোবর ২০১৮ ১০:২৫400967
  • একটু ভাবসম্প্রসারণ করে দিন না মহায়!
  • PT | ১৭ অক্টোবর ২০১৮ ০৭:৪৯400966
  • এবারের শারদীয়া শুকতারায় সুবিধে কবির ছড়ার দু লাইনঃ
    "ছুঁচোগুলান ভোট না দিয়ে
    দিচ্ছে জাল নোটা"!!

    একই পাতায় অন্য একজনের ছড়ার শেষ চার লাইনে কি কোন গোপন সংবাদ লেখা হল?
    "আসলে বাঘটা তাড়া খেয়েছিল খুব
    কোনভাবে তাই ফিরতে পারেনি ঘরে
    সারা গায়ে তার জখমের বহু দাগ-
    মরেও বাঘটা বেঁচে আছে লালগড়ে।"
  • Tim | ১৭ অক্টোবর ২০১৮ ০০:৩২400965
  • সপ্তমীতেই অসুস্থ হয়ে পড়া খুব খারাপ। বইটই পড়া যাচ্ছে আশাকরি।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৮ ০০:৩১400964
  • পাইকে কড়াকড়ির জীবনে বেঁধে রাখতে পারার সুপুরি দেব ভাবছি। করতে পারলেই আওয়াধে বিরিয়ানি। সুপুরি নেগোশিয়েবল, কাজেই ভেজি বা ভিগানরাও উৎসাহী হতে পারেন।
  • অভি | ১৬ অক্টোবর ২০১৮ ২৩:৩২400963
  • পুজো শুরু হয়ে গেছে। ফেলাটের জনগণ আকণ্ঠ খাইয়ে দিল শুভ সপ্তমী বলতে বলতে। আর যায় কোথায়। অবিশ্যি হাসপাতাল থেকে বেরোচ্ছি না এবার পুজোয়।
    পাইদি হাতে মোবাইল পেলে? একটা পোস্ট দাও। আর তাড়াতাড়ি একদম আগের অবস্থায় চলে এসো। এবার একটু কড়াকড়ির জীবন অপেক্ষা করছে।
  • একক | ১৬ অক্টোবর ২০১৮ ২০:১৮400962
  • ছোপি তো সেই মহালয়া থেকে শুরু হোয়েচে।
  • Ishan | ১৬ অক্টোবর ২০১৮ ১৯:২০400961
  • পুজো শুরু হয়ে গেছে না? ফেবুতে গুচ্ছ ছবি দেখছি।
  • Amit | ১৬ অক্টোবর ২০১৮ ১৬:১৫400960
  • ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা পাই প্রমান করলো। জলদি ভালো হয়ে উঠুক কামনা করি। ডাক্তার গুলো হাফ ছাড়বে।
  • অভি | ১৬ অক্টোবর ২০১৮ ১৫:৫১400959
  • I ১.০১ পিএম জাস্ট অনবদ্য।
  • sm | ১৬ অক্টোবর ২০১৮ ১৪:৫৯400958
  • প্যান্ডেল হপিং করে বেড়াচ্ছি। মুদিয়ালি, দেশপ্রিয় পার্ক, চালতা বাগান দারুন হয়েছে।
  • dc | ১৬ অক্টোবর ২০১৮ ১৩:০৬400956
  • ভালো ভালো। এবার একটু মাটন সুরুয়া খাওয়া ধরতে হবে।
  • I | ১৬ অক্টোবর ২০১৮ ১৩:০১400955
  • এর মধ্যে জোর গুজব,পাই খপ করে তার ডাক্তারকে চেপে ধরে বলেছে-কলকাতায় এত যে ভাইরাল ফিভার হচ্ছে তাই নিয়ে গুরুতে লেখা দিন।ডাক্তার কুপোকাত।

    কৃতজ্ঞতাঃসোমনাথ(তাতিন)।
  • lcm | ১৬ অক্টোবর ২০১৮ ১২:১১400954
  • বাহ! ভাল
  • i | ১৬ অক্টোবর ২০১৮ ১২:০৭400953
  • পাই একটু ভালো।
  • anandaB | ১৫ অক্টোবর ২০১৮ ২২:৫১400952
  • পাই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন, আশাকরি বেশিদিন হাসপাতাল এ কাটাতে হবে না
  • aka | ১৫ অক্টোবর ২০১৮ ২০:৫৫400951
  • আশা করি পাই তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। নিউমোনিয়া খুব খারাপ রোগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত