এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৪ অক্টোবর ২০১৮ ০৭:৩৭401190
  • সৌদি আরবের কেসটা নিয়ে আমি একটি পারিবারিক রম্যরচনা নামাতে পারি। আমার পুত্র হল স্বঘোষিত আইফোন এবং অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ। সারাদিন এই সবই করে। একটা নিউজ অ্যাপ আমার ফোনে নামিয়ে কাস্টমাইজ করে দিয়েছে, যাতে ঠিকঠাক পলিটিকাল নিউজ আমি পাই। তা সেদিন বাড়ি ফিরতে আমাকে বলল, খবর দেখেছ?
    কী খবর?
    ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে একজনকে মেরে দিয়েছে?

    খবরটা আমি জানতাম। বললাম, পড়েছি।

    কিন্তু কীকরে জানল বলতো ও কনসুলেটেই ছিল?
    কী করে?
    হাতে তো একটা অ্যাপল ওয়াচ ছিল।
    লোকেশন দিয়ে?
    তুমি অ্যাপল ওয়াচ দুভাবে কানেক্ট করতে পার। ওয়াই ফাইয়ে কিংবা সেলুলারে। ওয়াই ফাইয়ে ও কানেক্ট করেনি, সেলুলার ডেটায় ছিল। এবার কেউ কেউ বলছে ও পুরোটা রেকর্ড করেছে। কিন্তু যদি সেলুলার ডেটায় থাকে .... ইত্যাদি প্রভৃতি। এক কথায় সমস্ত নদী রচনাকে কীকরে শ্মশানে এনে ফেলা যায়, তার আধুনিক সংস্করণ।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০৫:৫২401189
  • পদীপিসির বর্মীবাক্স টা ইউটিউবে পাওয়া গেলে খুব ভালো হত। গল্পটা আবার পড়ছিলাম, পড়তে পড়তে মনে হল সিনেমাটা কেমন হয়েছিল?
    "হলদে পাখির পালক" থেকে কি সিনেমা হয়েছিল? কিংবা "বাতাসবাড়ি" থেকে ?( "বাতাসবাড়ি" থেকে অতি চমৎকার অ্যানিমেশন মুভি হতে পারে)
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০৪:৩৪401188
  • দু দি,
    এই তো দেখলাম সেদিন ফেবুগ্রুপে দেখ্লাম। এক বড় পত্রিকার এক তরুণী সংবাদিক অভিযোগ করেছিলেন একেবারে বড় সাংবাদিকদের নাম টাম দিয়ে, কিসু হল? মেয়েটাকেই মিথ্যুক আর অসভ্য প্রতিপন্ন করে ডুবিয়ে দিল। আবার ওদের টব্বস নাকি বলেন, "তোমার ভাইয়ের সঙ্গে যদি বাড়িতে মারপিট হয় আর তোমার বাবা যদি তোমাকে এক চড় লাগান, তাহলে কি তুমি থানায় যাও অভিযোগ করতে? এই আপিসকে পরিবার ভাবতে পারছ না কেন?"
    মেয়েটা বলে, " স্যর তাহলে হ্যারাসমেন্টের জন্য অভিযোগ জানাবার সেল আছে কেন?"
    টব্বস বলেন, "ওসব সব হল চাল, কর্পোরেটের চালাকি। "
    বোঝো একবার।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০৪:২৮401187
  • কিস্যু হবে না দু দি, অনেকগুলোই রাখাল বাঘ কেস হয়ে যাবে। আর সত্যিকারের রাঘব বোয়াল যারা, তাদের ক্ষেত্রে আরোই কিস্যু হবে না, তেনারা অনেকে এসব জানিয়ে শুনিয়েই বুক বাজিয়ে মাফিয়া লীডারদের কায়্দায় করে থাকেন।
  • Tim | ২৪ অক্টোবর ২০১৮ ০৩:৫৯401186
  • সৌদি আরবে কিসু হয়নি, সৌদি আরবের কেস মানে সৌদি আরবের কীর্তি বলতে চাইলাম। আমি এই খবরটা ফলো করছি কদিন হলো। ডোনাটপাম্পের স্টেটমেন্ট গুলোও।
  • Du | ২৪ অক্টোবর ২০১৮ ০২:৫০401185
  • মিটুর শেষে কজন বাঁচবে সন্দেহ। অসমের হোমেন বরগোহাইঁ কেও অভিযুক্ত করেছেন একজন। ভাবতেই পারছি না ঃ(((
  • lcm | ২৪ অক্টোবর ২০১৮ ০১:৫৫401184
  • সৌদি আরবে কিছু হয় নি, হয়েছে ইস্তানবুলে, তুরস্কে।

    ইস্তানবুলে সৌদি আরবের কনসুলেট অফিসে একজন সাংবাদিক খুন হয়েছেন, ভদ্রলোকের নাম, জামাল খাশোগি - সৌদি নাগরিক - চাকরি করতেন ওয়াশিংটন পোস্ট-এ।
    তো যেটা হয়েছিল বলে শোনা যাচ্ছে - ২রা অক্টোবর সকালে জামাল ইস্তানবুলের সৌদি কনসুলেটে যান, তিনি বিয়ে করতে চলেছেন এক তুরস্কের নাগরিক হাতিশ সেনগিজ-কে (খবরে প্রকাশ যে ঐদিনই তারা বিয়ে করার কথা ভাবছিলেন), সেই সংক্রান্ত কাজেই গেছিলেন কনসুলার অফিসে, খুব সম্ভবত সেনগিজ-এর জন্য স্পাউস ভিসার ব্যবস্থা কি করে করা যায় সে বিষয়ে কথা বলতে। সেনগিজ বাইরে অপেক্ষা করছিলেন, প্রায় চার ঘন্টা পরেও জামাল না বেরিয়ে আসায়, সেনগিজ ইস্তানবুল পুলিশকে খবর দেন।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০১:৩৪401182
  • বঙ্কিমচন্দ্রের বাবার কেসটাও নাকি এইরকম? আমি যে গল্প শুনেছি তা এইরকম, শ্মশানে তাঁর মৃতদেহ দাহ করার জন্য নিয়ে গিয়েছিল। শ্মাশানবাসী সন্ন্যাসীরা দেখে বললেন, ইনি মরেন নি, এঁর মধ্যে এক সাংঘাতিক মহাপুরুষ সন্তানের সম্ভাবনা আছে, এঁকে গৃহে নিয়ে যান। বঙ্কিমের বাবা বেঁচে গেলেন জীবন্ত দাহ হবার হাত থেকে। সংসার করতে লাগলেন, বঙ্কিম জন্মালেন।
    কেজানে সত্যি কিনা!
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০১:২৮401181
  • সৌ আ তে কী হয়েছে?
  • I | ২৪ অক্টোবর ২০১৮ ০১:১১401180
  • এত লোক আপনেরা স রা দেখেন নি আবার এক জাগায় সমবেত হয়েছেন, আপনাদের নিয়ে ত মহায় পেপার নামিয়ে ফেলা যায়।আপনাদের আর মিসে মিল কিসে অমিল এই নিয়ে একটা এক্ষেল শিট, সমপরিমাণ স রা দেখা মানুষদের নিয়ে আরেকটা এক্ষেল শিট।তাপ্পরে গুরু কে বা কারা পড়েন, কজন নীপা, কে সন্ন্যাসীতে বিশ্বাসী, কে রাজায়, কে দুইয়েই, কে কোনোটাতেই না, কে উত্তম, কে যীশু, কে কাহারবা, কে দাদরা, কে মহারাজ এ কী সাজে বগেরা বগেরা পাই চার্ট। প্রাইমার হিসেবে থাকবেন পাত্থো চাটুজ্জে মহায়।নোবেল পাওয়া কে আটকায়।শুধু কোন ক্যাটেগরিতে নোবেল সেইটে ভেবে কর্তে পাল্লেই কেল্লা ফতে।
  • Tim | ২৪ অক্টোবর ২০১৮ ০১:০২401179
  • এই সৌদি আরবের কেসটা নিয়ে শিগ্গিরি একটা হলিউড থ্রিলার নামবে।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০০:৩৯401178
  • অর্জুনকে কয়েকদিন দেখছি না। কয়েকটা প্রশ্ন ছিল। ঃ-)
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৮ ০০:৩৮401177
  • সিউডো আঁতেলকে এককথায় কী বলে? ছদ্মাঁতেল ? ঃ-)
  • Tim | ২৩ অক্টোবর ২০১৮ ২৩:৪১401176
  • ইন্দোদা 9:38 ঃ-))
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৮ ২৩:২৯401175
  • আমি দেখি নি।
  • Du | ২৩ অক্টোবর ২০১৮ ২৩:২২401174
  • টই খুঁজে পাওয়া যায়না আজকাল। ঘ্যান।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৮ ২২:৩১401173
  • সন্ন্যাসী রাজা -- মানে হেই যে, শশীকান্ত, দাদরা, উল্টোপাল্টা চাঁটি -- রাধাকান্ত নন্দী, মান্না দে --
    সিনেমাটি তো দেখা হয় নাই, তবে গানখানি শুনছি অনেক বার
  • র২হ | ২৩ অক্টোবর ২০১৮ ২২:০৪401172
  • মুশকিল হলো আমার কিন্তু আবার আত্মবিশ্বাস চুপসানো। মানে এক্কেবারে ছ্যাঁদা হয়ে হওয়া বেরিয়ে গেছে।
  • I | ২৩ অক্টোবর ২০১৮ ২১:৩৯401171
  • কিন্তু গালি দিয়ে লোকে এতো বিখ্যাত হয়ে যায়? এ তো পাচু রায়ের থেকেও সোজা!
  • I | ২৩ অক্টোবর ২০১৮ ২১:৩৮401170
  • আমি ছোটবেলায় খুশী হয়ে সন্ন্যাসী রাজা দেখেছিলাম। তাই মনে হয় কে একজন বেনামে আমায় গুরুর পাতায় সিউডো আঁতেল বলেছিলো।
  • :( | ২৩ অক্টোবর ২০১৮ ২১:২৪401169
  • সুমন সরকার কি গুরুতে আমাদের নেতাইয়ের রিভিউ পড়ে অনুপ্রাণিত? ওঁকে এক বালতি সেন্স অফ হিউমার গিফট করা হোক।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৮ ২০:১৪401168
  • না না অত সোজা না। আম্মো দেখেছি স রা। তাও তো আতেল বলে গালাগাল খাই।
  • de | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:৩০401167
  • আমিও দেখেছি -
  • | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:২৬401166
  • ও আমি দেখেছি সিন্মাটা।
  • | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:২৫401165
  • :-))))
    প্রচুর লোকজন ছোটবেলা থেকে ঠিকভাবে কম্যুনিকেট করতে শেখে না। ঐজন্য বেনামীর সুযোগ পেলে এইসব ছাগাটে মালপত্তর ওগড়ায়। নিজের চুপসানো চিমসে আত্মবিশ্বাসকে একটু পাম্প দেবার জন্য আর কি।
  • থানোসাসুর | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:২২401164
  • আম্মো দেখিনি। চিত্রমালায় গান শুনেছি মাত্র।
  • b | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:২১401163
  • আমি ছোটোবেলায় দেখতে বসেছিলাম, টিভিতে, মা মাসি পিসির দঙ্গলের সাথে। কিন্তু কখন টের পেয়ে আমাকে পাকা ছেলে বলে চড় চাপড় দিয়ে বের করে দেওয়া হয়েছিলো।
  • dc | ২৩ অক্টোবর ২০১৮ ১৭:১৫401162
  • আমিও দেখিনি, কোনটাই। অথচ আমি কমপ্লিট নন-আঁতেল।
  • r2h | ২৩ অক্টোবর ২০১৮ ১৬:৪৬401161
  • সন্ন্যাসী রাজা না দেখলেই আঁতেল হওয়া যায় নাকি? তাহলে তো আমিও আঁতেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত