এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ অক্টোবর ২০১৮ ১৪:০৮401340
  • ইন্দোদা!! :X
  • অভি | ২৭ অক্টোবর ২০১৮ ১০:৩৩401339
  • আমার এক বন্ধু সেদিন দুঃখ করছিল। সে এখন একটা কর্পো হাসপাতালে কনসালট্যান্ট হয়ে যোগ দিয়েছে। বলছে, আমিও ওপিডি এসে গেছি নটার মধ্যে, রোগীও এসে গেছেন, কিন্তু আমাদের সাড়ে দশটার আগে দেখাই হচ্ছে না। ততক্ষণ আমি চুপ করে বসে থাকছি। কী ঝামেলা।
  • | ২৭ অক্টোবর ২০১৮ ১০:২৯401338
  • একটা হাসপাতালে এসে আ্যসিস্টান্ট আর ম‍্যানেজার এম বি এ গোছের লোক পেরিয়ে জুনিয়র ডাক্তার এর কাছে পৌঁছনো ও কি কঠিন রে বাবা।
  • S | ২৭ অক্টোবর ২০১৮ ০৯:২৯401337
  • ঈশানদা কিসের ইনভেস্টমেন্টএর কথা বললেন বুঝতে পারলাম না।
  • থানোসাসুর | ২৭ অক্টোবর ২০১৮ ০৯:০৯401336
  • শৈশবে অনেক স্কুলে ব্ল্যাকবোর্ডে দিনের বাণী লিখতে হয়। সেরকম মনে হচ্ছে।
  • Booker T Washington | ২৭ অক্টোবর ২০১৮ ০৮:৫৩401335
  • Mind is a terrible thing to waste
  • Atoz | ২৭ অক্টোবর ২০১৮ ০০:৩৫401334
  • "গঙ্গাকিনারে মেরা গাঁও" এটা কি কোনো সিনেমা? যদি সিনেমাই হয়, তবে কবে হয়েছিল?
  • Ishan | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:৫৮401333
  • এগুলোতেও ইনভেস্টমেন্ট লাগে বাংলায় হবেনা, কারণ, হিন্দিতে করা বেশি লাভজনক। আর তাতে বাঙালিদেরও কভার করা হয়ে যায়।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:৪৫401332
  • তাই তো! সুভাষ তো আর ঘরে ফিরলেন না। কী করেই বা আসবেন? আই এন এ র অন্যরা যাঁরা ঘরে ফিরলেন, তাঁদের ব্যাপারও অবশ্য কম ইন্টারেস্টিং হবে না।
  • I | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:৪০401331
  • সুভাষ নিজে খুব একটা আসবেন না।আই এন এ ট্রায়াল বেশী আসবে।
  • S | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:২০401330
  • মিমি আবার কোথায় নাচলো?

    কোলকাতা আর বম্বের নায়ক নায়িকাদের মধ্যে এইযে ভালো নাচতে পারি বলে দাবী দাওয়া সেটা যে কিধরনের ঢপের চপ সেটা যারা একটু নাচতে পারে তারা ভালই জানে। দক্ষীনের সিনেমাতে কিন্তু বেশিরভাগই খুব ভালো নাচে; ঐসব কোরিয়োগ্রাফি এদের দিলে সিনেমা ছেড়ে পালাবে।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:১৯401329
  • বড়াই, তোমার দেশভাগের ইতিহাস খুব মন দিয়ে পড়ছি। খুবই আকর্ষণীয়। অপেক্ষা করে আছি সুভাষের জন্য। সুভাষের ব্যাপারটা এসে গেলে আরো জমে যাবে।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:১১401328
  • ডিডিদা, বেচারা মিঠুনকে বাঙালচরিত্রে নিল কেন? ওনাকে ঘটিচরিত্রে ফিট করে দিলেই তো হত! পরাণবাবু ভালো বাঙাল, তাঁকে বাঙালচরিত্রে নিলেই হত!
  • I | ২৬ অক্টোবর ২০১৮ ২৩:১০401327
  • আঃ, তুমি আবার বড়দের কথার মধ্যে কথা বলতে আসো কেন? হামে ভোগা আরেসভিতে ভোগা রোগাসোগা খুকী! যাও, খেলনাবাটি নিয়ে খেলোগে!
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ২২:৫১401326
  • কিন্তু ডিডিদার লিং এ বিশ্বাসমশায় যে আস্থানাকে এত্ত টেনে খেলিয়ে বর্মাকে তুলো ধুনলেন আর আদালতের উপর বিশ্বাস রাখতে বললেন তো সেই আদালত তো সবই উল্টে দিল !
  • I | ২৬ অক্টোবর ২০১৮ ২২:৪২401325
  • ঘোর কলি ! ডিডিদা পজ্জন্ত লিং দেচ্ছেন,আর লোকে খালি মিঠুনের দোষ দ্যায়।
  • dd | ২৬ অক্টোবর ২০১৮ ২২:১৫401324
  • শুকনো লংকা তো? ফিলিমটা। তাহলে আমার কথাই শুনুন।

    মিঠুন এক কাঠ বাঙালের চরিত্রে অভিনয় করেছিলো, কিন্তু তিনি এমনই কলকাত্তাইয়া যে একটা লাইনও ঠিক কইর‌্যা কইতে পারেন নাই। চ্যাষ্টাও করেন নাই।

    একেবারে লাস্ট সীনে একটা জ্বালাময়ী বক্তৃতা ছিলো - মিঠুনের ক্যাথারসিস - তো সেটাতে আর রিস্ক ন্যান নি। খাঁটি শান্তিপুরী বাংলাতেই উদাত্ত বক্তব্য রেখে তিনি ক্ষান্ত হন।

    এই ত্তো দেশের অবস্থা।
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ২২:০০401323
  • ঃ)
    টাক পড়া পড়ে ভেবেছিলাম মাথার তেল বা শ্যাম্পুতে পেস্ট কি ময়েশ্চরাইজার কি সার্ফ মিশিয়েছে।
  • dc | ২৬ অক্টোবর ২০১৮ ২১:৫৫401322
  • আমার মেয়েটা কি পাজি হয়েছে রে বাবা! সারাক্ষন বাড়িতে এক্সপেরিমেন্ট করে চলেছে, তার ঠ্যালায় ওর মার আর আমার টাক পড়ার যোগাড় হয়েছে। আমার টেবিলে একটা ফেভিকল এর বোতল ছিল, সন্ধেবেলা সেটা দিয়ে একটা জিনিস সাঁটাতে গিয়ে দেখি আঠাটা সবুজ মতো হয়ে আছে আর ঠিক মতো সাঁটানোও যাচ্ছেনা। কি মিশিয়েছে জিগ্যেস করায় বল্লো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, বলা যাবেনা। সেটার মধ্যে লিটমাস কাগজ দিয়ে টেস্ট করে নাকি বলবে। বোঝ অবস্থা!
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ২১:১৯401321
  • মিমি কী প্রচণ্ড বাজে নাচে!! ভাল করে বাজাও দোতারাতে এত বাজে নাচ দেখিনি!
    শুকনোলন্কায় দেবশ্রীর নাচ কত ভাল ছিল। সিনেমাটাও ভাল লেগেছিল, মনে পড়ল।
  • dc | ২৬ অক্টোবর ২০১৮ ১৯:০০401320
  • Actualy there is - making a mistake even while copying a simple sentence.
  • Goethe | ২৬ অক্টোবর ২০১৮ ১৬:৫২401319
  • There is nothing terrifying than ignorance in action.
  • একক | ২৬ অক্টোবর ২০১৮ ১৫:৪৩401318
  • বাইরে যারা তাদের প্রচার নাই। খুব ছোট মার্কেট হলে যা হয়।
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ১৩:০৬401317
  • চণ্ডীমণ্ডপে বুঝি সব পপিচু ?
  • একক | ২৬ অক্টোবর ২০১৮ ১২:৫৮401316
  • হাঁ হিন্দিতে অল্প হলেও হয়। বাংলাটা একদম চণ্ডীমণ্ডপ হয়ে গেছে। কেও কাওকে চটায়না .।
  • S | ২৬ অক্টোবর ২০১৮ ১১:৫৩401315
  • হিন্দিতে কিন্তু হচ্ছে। এই দেখুন আইপিএলকে নিয়ে স্কিটঃ

  • একক | ২৬ অক্টোবর ২০১৮ ১১:০২401314
  • বাংলায় এরকম হবেনা কেন কমপ্ল্যান "হেলথ ড্রিংক " নিয়ে ? সৌমিত্র আর দেবশংকর কে মিমিক করে ? হবেনা, কারন কে না জানে খোঁচানোর জন্যে ফেসবুক স্টেটাস অবধি ঠিক আছে। একেবারে শর্ট বানিয়ে খোঁচালে পপিচু ব্রিগেড লাথিয়ে বাংলা পার করে দেবে তাদের :))
  • anandaB | ২৬ অক্টোবর ২০১৮ ১০:৪৪401313
  • আরেকটা, এই শেষ কথা দিচ্ছি

  • dc | ২৬ অক্টোবর ২০১৮ ১০:৩৬401312
  • বাঃ স্যামচাচা গুরুতে ইনভেস্ট করছে? ভালো ভালো। ইয়ে, নিয়মিত যারা পোস্ট করে তারা একটা পার্সেন্ট পাবে তো? (নীপারা কিন্তু কিস্যু পাবে না, কেন কি পোস্ট করার কষ্টো করলে পরে তবেই কেষ্টো মিলবে)
  • anandaB | ২৬ অক্টোবর ২০১৮ ১০:৩৪401311
  • এটা এই নিয়ে পনেরোবার দেখলাম, কিছুতেই পোস্ট না করে পারলাম না

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত