এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১২:৩১401369
  • * দুটোয় সমান পারদর্শিতা
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১২:৩০401368
  • রাসিকা যেমন অনায়াসে বাঁশির লহরী তোলেন, তেমনি অনায়াসে সেদিন গৌরবের সঙ্গে একটা গানে ফিমেল পার্টটা গেয়ে গেলেন। সত্যি এত গুণও মানুষের হয়। যন্ত্রসঙ্গীত আর কন্ঠসঙ্গীত দুটো একসঙ্গে তো আর দেখেছি বলে মনে পড়ছে না।

    আরেকটি মেয়েও সেদিন কী অপূর্ব স্যাক্সোফোন বাজালেন। এমনিতেই সুন্দর, আরো সুন্দর হয়ে উঠলেন।

    সারেগামাপা-য় বেশ কিছু মহিলা যন্ত্রশিল্পীকে চেনা হল আগের বার থেকে।
  • dc | ২৯ অক্টোবর ২০১৮ ১২:২৫401367
  • বাপরে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটা ফ্লাইট সমুদ্রে ক্র্যাশ করে সবশুদ্ধু পটোল তুলেছে। কদিন আগেই আমরা ওখানে ঘুরছিলাম!
  • অর্জুন অভিষেক | ২৯ অক্টোবর ২০১৮ ১১:১৮401365
  • কেমন আছেন @আতজ ?
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৮ ০০:৪৮401364
  • বড়াই,
    ভাটিয়ালরা বলেন, "যেতে পারি কিন্তু কেন যাবো? /চাঁদের পাথর ডাকে আয় আয়/ অন্ধকার ফণীঝোপ ডাকে আয় আয়/ দূরের গঙ্গারামপুর ডাকে আয় আয়/ নানা ডাক চতুর্দিকে কোলাহল করে/ যেতে পারি কিন্তু যাবো কেন? "

    শক্তিবাবু ক্ষমা করে দিয়েছেন। ঃ-)
  • রৌহিন | ২৯ অক্টোবর ২০১৮ ০০:১৩401363
  • কে যে কখন আসেন আর যান।

    যাকগে - রসিকার বাঁশী শুনলুম - ভারী সুন্দর
  • সারাদিনমান | ২৯ অক্টোবর ২০১৮ ০০:০৬401362
  • ভাটপাতাটা কেমন পারাগাঁর অন্ধকারে ফণীমনসার ঝোপের মত থমকে থাকে। দুএকটি ভুলো কুকুরের মত পাঠক পথ ভুলে চায়, তবে কেও তো তাদের কাঁঠালকাঠের পিঁড়ে পেতে ডাকেনি অমন ; সময়ের, ব্যস্ততার আশশ্যাওড়ার অন্ধকার পেড়িয়ে আরও কিছুক্ষণ থেকে যাওয়ার দায় ও নেই কারোর, তাই অবশেষে এই একতলার ঘরে কোনো পথ এসে মেলেনা আর।

    রাস্তার অন্ধকার নিবে এলে বরং খানিক লেকের ধার থেকে ঘুরে আসা যায়, দাশগু বাবুও এই সময়টায় আসেন.....
  • I | ২৮ অক্টোবর ২০১৮ ২৩:৫৩401361
  • ভাট এখনো সেই জীবনানন্দে আটকে রয়েছে? আদ্ধেক দিন পেরিয়ে গেল !

    সকলে কী গম্ভীর! গল্প করবার, ছ্যাবলামো করবার মানুষের কী অভাব।

    আজকাল ভাটিয়ালিতে কোনো মানুষ থাকে না।টইপত্তরে থাকে।

    শঙ্খবাবু, ক্ষমা করবেন।
  • জীবনানন্দ | ২৮ অক্টোবর ২০১৮ ১২:৩৫401360
  • মহাপুরুষের উক্তি চারিদিকে কোলাহল করে।
  • Lenin | ২৮ অক্টোবর ২০১৮ ১২:০২401359
  • Promises are like breads, made to be broken.
  • S | ২৮ অক্টোবর ২০১৮ ০২:৩৮401358
  • এইযে আরেকটাঃ


    কি অন্স-অম্বল।
  • S | ২৮ অক্টোবর ২০১৮ ০২:৩৪401357
  • দুগ্গা ঠাকুর আর রবি ঠাকুর না থাকলে বাংলা সিনেমার গানের সংখ্যা আদ্ধেক হয়ে যেতো।
  • টিটিদাদা | ২৮ অক্টোবর ২০১৮ ০০:৪৭401356
  • আরে এই গানটা মেট্রোয় উঠতে গেলেই দেখতে হচ্ছে - কী জ্বালা!

    এক হয়েছিল সেই কুন্তল - সে উৎপাটিত হবার পরে এখন এই চলছে। তুলেও নেবে না কেউ
  • pi | ২৮ অক্টোবর ২০১৮ ০০:৪৬401355
  • শন্কর টাকার বাইরেই শুনেছিলাম, রসিকা মিস করেছি। ঐ টইটা তুলিস তো!
  • Ekak | ২৮ অক্টোবর ২০১৮ ০০:৩৮401354
  • রসিকা তো অনেকদিন বাজাচ্চেন। মেশিনগানে লিন্ক দিয়েছিলূম।

    এট রিসেন্ট দুজন উইন্ড্পাইপ আর্টিস্ট বেশ নাম করেছেন বিদেশ থেকে এসে, রসিকা আর শন্কর টাকার।
  • pi | ২৮ অক্টোবর ২০১৮ ০০:১০401353
  • এত সুন্দর দেখতে, না বলে পারাই গেল না!

    বীণা বাজালে সরস্বতী মনে হত।
  • S | ২৮ অক্টোবর ২০১৮ ০০:০৮401352
  • "যেমন বাঁশি, তেম্নি দেখতে!"
    এটা তো পুরো সেক্সিস্ট কমেন্ট হয়ে গেলো। ঃ))

    চাইনিজ ব্যাম্বু ফ্লুট বহু মহিলাদের বাজাতে শুনেছি। আমার খুব ভালো লাগে এর আওয়াজ। কুঙ্গ ফু পান্ডার শিফুর ফ্লুট শুনতে পারেন। এতো সুদিং। রক্তচাপ কমে যাবে।
  • pinaki | ২৮ অক্টোবর ২০১৮ ০০:০৫401351
  • ২২ তারিখ সন্ধ্যেবেলা আমার হতেই পারে। অন্ততঃ এখনও অব্দি কোনো রাজকার্য নেই বলেই মনে হচ্ছে। টেন্টেটিভ থাকুক। সময় এগিয়ে আসলে বাকি ব্যাপারস্যাপার ফাইনাল করে নেওয়া যাবে।
  • S | ২৮ অক্টোবর ২০১৮ ০০:০৩401350
  • মিমি ভুঁড়ি দেখাচ্ছে কেন? (মজা করে বললাম, ডিসক্লেমার দিয়ে রাখি)

    প্রোডাক্ট প্রোমোশানটাও ঠিকমতন করেনি। যাচ্ছেতাই।
  • pi | ২৭ অক্টোবর ২০১৮ ২৩:৫৯401349
  • ওদিকে এই রসিকা কে? যেমন বাঁশি, তেম্নি দেখতে! গানও ভালই!
    মহিলা বাঁশুরিয়া আর কাউকে শুনেছি তেমন?
    ইনি ব্যাপক!
  • pi | ২৭ অক্টোবর ২০১৮ ২৩:৫৭401348
  • এই সেই বিচ্ছিরি নাচ! নাচ না বলে হাত পা ছোঁড়া বলাই ভাল।

  • S | ২৭ অক্টোবর ২০১৮ ২৩:৩১401347
  • আচ্ছা একটা কথা আমি ভেবে পাইনা। আগের রাজত্বকালে এই সেলেব-আঁতেলদের পষ্টো দুটো ভাগ ছিলো। এখন তো প্রায় সক্কলে একই থালা থেকে ভাত খায়। কেউ কমিটি ভাতার কারণে, কেউ মাচার শোয়ের কারণে, কেউ টলিউডে টিকে থাকার কারণে, কেউ মার না খাওয়ার কারণে, কেউ কোনও বিশ্রী পেরাইজের কারণে। সে নাহয় আমি বুইলাম। কিন্তু পরিবত্তন আইলে তখন ইঁয়ারা কি করিবেন? রাম নাম জপতে থাকবেন? নাকি আবার আমি রাজনীতি বুঝিনা বলে হাসি হাসি মুখ করে চুপ করে থাকবেন?
  • গেছোদাদা | ২৭ অক্টোবর ২০১৮ ২৩:২২401346
  • ২২ তারিখ শনিবার সন্ধ্যেবেলা?
  • pinaki | ২৭ অক্টোবর ২০১৮ ২২:৪৫401345
  • ডিসেম্বরের শেষে তো আম্মো কলকাতা থাকব দুসপ্তা। ১৩-২৫ ডিসেঃ। #হোকখ্যাঁটন ;-)
  • গেছোদাদা | ২৭ অক্টোবর ২০১৮ ২২:৪১401344
  • অনেক অনেক ধন্যবাদ অনামিত্র।
    খুব উপকার হল।

    আজ দেখলাম ছয় আর দশ নম্বর। দুটোই মোটের উপর ভাল, দশ নম্বরটা বেটার লেগেছে।

    তাছাড়া এখলাম ক্রোয়েশিয়ার Comic Sans. খুবি ভাল। দেশটাতে বেড়াতে যাবার ইচ্ছে হয়েছিল খুব ওয়ার্ল্ডকাপের পর। ইচ্ছেটা আরো বাড়ল।

    কালকের দিনটা সকাল সাড়ে দশটা থেকে ফ্রান্সের দি ফলস সিক্রেটস দিয়ে শুরু হবে। দেখি কতদূর টানতে পারি।

    এদিকপানে আসার প্ল্যান হলে জানিও। ডিসেম্বরের শেষে কলকাতায় থাকব দুসপ্তা। দেখা হলে ভাটন-খ্যাঁটন হবে।

    অলমিতি।
  • Jambuswami | ২৭ অক্টোবর ২০১৮ ২১:২০401343
  • When life gives you jambura
    make jamburade. Or start playing jambuballs
  • Anamitra Roy | ২৭ অক্টোবর ২০১৮ ১৮:০২401342
  • জিআইএফএফ-এর গোটা লিস্টটা ঘাঁটলাম। সবকটাই বেশ প্রমিসিং। আমার প্রেফারেন্স অনুযায়ী নিচে দিলাম।

    ১) ব্যালাড ফ্রম টিবেট (তিয়ান লাই মেং জিয়াং), চায়না

    ২) বার্ডস আর সিংগিং ইন কিগালি, পোল্যান্ড/রোয়ান্ডা

    ৩) ইনফ্লেম (কায়গী), টার্কি

    ৪) ডিস্অ্যাপিয়ারেন্স (কায়বোলমা), ইরান

    ৫) দেদে, জর্জিয়া

    ৬) এ সিযামব্রা, ৬টি দেশের কোলাবোরেটিভ প্রোডাকশন, ভাষা ইতালীয়

    ৭) মিরাকল (স্তেবুকলাস), লিথুয়ানিয়া

    ৮) সামার ১৯৯৩ (এস্তিউ ১৯৯৩), স্পেন

    ৯) পিপল দ্যাট আর নট মি (আনাশিম শেহেম লো আনি), ইসরায়েল

    ১০) রিকোয়েম ফর মিসেস জে (রেকভিয়েম য়া গোস্পদিউ জে), সার্বিয়া

    এই দশটা শিওর দেখতাম।

    ১১) ফাদার অ্যান্ড সন (চা কোং কন), ভিয়েতনাম

    ১২) হাই নুন স্টোরি (মাজারাই নিমরোজ), ইরান

    ১৩) ওয়ান নাইট অফ লাভ (উনা নোচে দে আমোর), আর্জেন্তিনা

    ১৪) সিক্রেট ইনগ্রেডিয়েন্ট (ইস্সিলিটেল), ম্যাসিডোনিয়া / গ্রিস

    ১৫) দ্য ব্ল্যাক ক্রো (সিয়াহ কারগা), টার্কি / ফ্রান্স

    ১৬) ডেব্রেক (ডিটা জি ফিল), আলবানিয়া

    ১৭) কুয়েরনাভাকা, মেহিকো

    ১৮) প্যারাডাইস ৮৯, লাটভিয়া / জার্মানি

    ১৯) অ্যাপেন্ডিক্স (আপান্দিস), ইরান

    ২০) আই অ্যাম এ কিলার (ইয়েস্তেম মর্দেরসা), পোল্যান্ড

    এগুলো দেখার চেষ্টা করতাম তারপর। ১০ থেকে ২০ প্রেফারেন্স অনুযায়ী সাজানো নয়।

    বিল্লু রাক্ষস আর ভগা খিড়িকি দেখিনি। দেশের ছবি হিসেবে ওই দুটো দেখতাম এতগুলো দেখা হয়ে গেলে। তারপর জেনকো। তারপর ওবে। মোটামুটি ৫০%-এ নেমে গেছে লিস্ট :)
  • গেছোদাদা | ২৭ অক্টোবর ২০১৮ ১৫:২৯401341
  • গুয়াহাটি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। সিনেমার লিস্টি দিলাম।

    কেউ একটু রেকো দেবেন?

    http://giff.assam.gov.in/films/

    আগাম ধন্যযোগ। সঙ্গে বরানগর আরতি সুইটসের বাটা-সন্দেশ আর পবিতরার জঙ্গলে হাতির পিঠে চড়ে ভ্রমণ। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত