এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ অক্টোবর ২০১৮ ১১:৪৫401430
  • জয়পুরের মূল এলাকায় প্রায় সব বাড়ি গোলাপী ছিল ১৯৭৯ নাগাদ। সেই থেকেই বোধহয় পিঙ্ক সিটি নাম। উদয়পুরে সব সাদা শুনেছি।

    এই ধারা অনুসরণ করেই মম্ব্যানের কলকাতা সাদা নীল করবার সাধ হয়েছিল।
  • dc | ৩০ অক্টোবর ২০১৮ ১১:৪৩401429
  • পন্ডির একটাই ভালো, বেশ কয়েকটা ভালো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট আছে। আর পন্ডি যাবার পথে মহাবলিপুরমে ভালো মাছ ভাজা আর সস্তায় বিয়ার পাওয়া যায়।
  • সিকি | ৩০ অক্টোবর ২০১৮ ১১:৩৫401428
  • না না, পণ্ডি-তে ঐ এলাকায় সমস্ত বাড়ির রঙই এক রকমের, লেমন ইয়েলো। ফরাসীদের ঐতিহ্য বজায় রেখে সব লেনের নাম ফরাসী ভাষায় লেখা। শুধু ঐ অরবিন্দ আশ্রমটা ধবধবে সাদা। ঢুকতে গিয়ে দেখি একজন শুদ্ধ বাংলায় বলছেন, চটি খুলে ঢুকুন, জুতো খুলে ঢুকুন।

    তা ঢুকে দেখি, একটা ছোট্ট উঠোন টাইপের এলাকা, সেখানে একগাদা পুরুষনারী গালেহাত দিয়ে বিমর্ষভাবে বসে আছে, যেন এইমাত্র ওদের বাবা বা মা মারা গেছেন।
  • b | ৩০ অক্টোবর ২০১৮ ১১:২৯401427
  • বাড়ি রং এর মধ্যে গোঁড়ামি কি দেখলেন? যে কোনো প্রতিষ্ঠানেই ওরকম হয়। নীল শাদা, রাকৃমি-র গেরুয়া-গোলাপী, ইন্ডিয়ান মিউজিয়ামের শাদা ইত্যাদি।
  • রৌহিন | ৩০ অক্টোবর ২০১৮ ১১:২৪401426
  • অরবিন্দ খুব কাছ থেকে আমি দেখেছি, - পণ্ডিচেরী গিয়ে বার দুই ওদের ডর্মে সস্তায় থেকে প্রায় বিনা পয়সায় খেয়ে এবং সম্পূর্ণ বিনা পয়সায় সিনেমা দেখে এসেছি - ৯৪ - ৯৬ সালে। এখন কতটা বদলেছে জানিনা, কিন্তু তখন দেখেছিলাম এরা ভীষণ গোঁড়া, কন্তু বাইরে একটা প্রগতিশীলতার মুখোশ থাকে। স্থানীয় তামিলদের সাথে একটুও যোগাযোগ নেই - এমনকি আশ্রমের সমস্ত স্থাবর সম্পত্তি (বাড়ি, হল, ভবন) আলাদা রঙে রঙ করা। আশ্রম চত্বরে তামিল ভাষা ব্রাত্য, মূলতঃ বাংলা চলে। তবে মজা লেগেছিল একজন ওড়িয়া আর একজন ফরাসী নিজেদের মধ্যে বাংলায় কথা বলছেন দেখে
  • নৈঋত | ৩০ অক্টোবর ২০১৮ ১১:১৭401425
  • ই শেন ও আছে
  • lcm | ৩০ অক্টোবর ২০১৮ ১১:১১401424
  • আর - সুদীপ্ত সেন ?
  • dc | ৩০ অক্টোবর ২০১৮ ১১:০৭401423
  • হায়, সেই উগ্র সেন আর বজ্র সেনের বংশে শেষে মুনমুন সেন?
  • b | ৩০ অক্টোবর ২০১৮ ১০:৫৫401422
  • কোথায় পড়েছিলাম, এনারা কর্ণাট দেশ থেকে আগমন করেছিলেন বাঙলায়। অর্থাৎ দক্ষিণী। তাই কি জাতপাত, কুলিন অকুলীনের এত কড়াকড়ি?
  • শক-হুন-সেন-খিলজি | ৩০ অক্টোবর ২০১৮ ১০:৪২401421
  • একটা মজার হাইপোথিসিস পড়েছিলাম, সেনরা আসলে শক, বা সিদিয়ান (Scythian)। সিদিয়ানদের রাজত্ব ক্লাসিক্যাল জামানায় গ্রিসের উত্তর থেকে পূর্ব মধ্য এশিয়া দক্ষিন ইরান-আফগানিস্তান পর্ষন্ত ছিল। দুর্দান্ত অশ্বারোহী, এবং সেরকমই তীরন্দাজ। আপাদমস্তক চামড়ার পোশাক পরে থাকত। পুরুষেরাও লম্বা চুল রাখত। , তৈরি করতে মূলত যাযাবর, কিন্তু খুব ভালো ক্র্যাফটসম্যানশিপ ছিল। বিশেষ করে গোল্ডের ছোট্ট ছোট্ট মিনিয়েচার স্ট্যাচু বানানোর তাদের হাত ছিল অসাধারণ। দক্ষিন রাশিয়া ও মধ্য এশিয়া জুড়ে অসংখ্য ঢিবি বা 'কুরগান' পাওয়া গেছে যা সিদিয়ান' বেরিয়াল গ্রাউন্ড। সেখানে এসব আর্টিফ্যক্ট তো পাওয়া গেছেই প্লাস আরও অনেক মমি হয়ে যায় শব দেখে এদের বেশিরভাগ ককেশয়েড বলে সনাক্ত করা গেছে (লম্বা ব্লন্ড/লাল চুল ইত্যাদি)। ভাষা ইন্দোইউরোপিয়ান। লিংগুইস্ট/এথনোলজিস্ট/আর্কিওলজিস্টদের কাছে এক বিশাল মিসিং লিংকের ভান্ডার।

    উগ্র সেন, বজ্রসেন এরা মারমার কাটকাট করতে আফগানিস্তান বা খিলজির দেশ হয়েই/থেকেই ভারতে এসেছিলেন খৃপু১ থেক ৩ খৃশতকের মধ্যে। এদের কেউ কেউ হয়তো (বিরাট ইফ ও মেবি! )পরবর্তী বাংলার সেনবংশের পূর্বপুরুষ। ছয়শো থেকে হাজার বছর এদেশে থেকে বেশ 'ম্যাদা মেরে' গেছিলেন আর কী। সেনেরা যখন পা রাখেন তখন (উত্তর পশ্চিম ভারতে) খিলজির সমান বা তার চেয়ে ঢের বেশি ধ্বংস চালিয়েছিলেন। পরে যা হয় আর কী, এক দেহে হলো লীন ইত্যাদি।

    সিদিয়ান + সেন্ট পিটার্সবুর্গ আর্মিতাজ (হারমিটেজ, Hermitage) মুজিয়াম সার্চ দিলেই সম্ভবত সবচেয়ে বড় সিদিয়ান আর্টের কালেকশন পাবেন

    https://www.hermitagemuseum.org/wps/portal/hermitage/digital-collection/25.+Archaeological+Artifacts/879755/?lng=en

    https://www.realmofhistory.com/2015/09/07/workmanship-beyond-warfare-the-scythian-paradox-in-gold-made-artifacts/
  • অভি | ৩০ অক্টোবর ২০১৮ ১০:০৯401420
  • কী চাপ। চেঙ্গিজ খানের রাজত্বে শুনেছি সব খুনোখুনির মধ্যে একটাই ভালো ব্যাপার ছিল। চরম সেকুলার। চেঙ্গিজ লোকজনের ধর্ম ইত্যাদি নিয়ে কখনও মাথা ঘামান নি।
  • S | ৩০ অক্টোবর ২০১৮ ০৯:৪৩401419
  • আচ্ছা নাদির শাহ আর অমিত শাহ কি একই ফ্যামিলির লোক?
  • b | ৩০ অক্টোবর ২০১৮ ০৯:৪০401418
  • খ্যা খ্যা। সেদিন দেখ্লাম একজন ইসলামোফোব গুছিয়ে গালাগালি দিচ্চেন। মুহম্মদ ঘোরী, তৈমুর লঙ, বাবুর শাহ, নাদির শাহ, ঔরঙ্গজেব, খিলজি ইত্যাদি। এই #et tu লিস্টিতে কখন চেঙ্গিস খান আর কুবলাই খান ঢুকে পড়েছেন।
  • S | ৩০ অক্টোবর ২০১৮ ০৯:০৭401417
  • ব্যারালরা নাকি শসা দেখে খুব ভয় পায়। ইউটিউবে একগাদা ভিডিও আছে।
  • S | ৩০ অক্টোবর ২০১৮ ০৯:০৪401416
  • প্রেক্ষিত?
  • Du | ৩০ অক্টোবর ২০১৮ ০৮:৫৭401415
  • ছোট একটা মাদ্রাসার ছাত্রকে দেখে যাদের নাদির শাহের বংশধর মনে হয় তাদের উপাদানের দরকারও হয় না।
  • অভি | ৩০ অক্টোবর ২০১৮ ০৮:১৫401414
  • মানসিক না, ওটা কানের একটা সমস্যা। ঝিঁ ঝিঁ আওয়াজ শোনা যায়।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৮:০৪401413
  • ওদিকে অর্জুন তো ব্রাহ্মসমাজকে টেনে তুললেন না এখনও! ঃ-)
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৮:০০401412
  • অভি,
    টিনিটাস বলে সত্যি কি কোনো মানসিক অসুখ হয় যাতে কানে অদ্ভুত শব্দ শোনা যায়?
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:৪১401411
  • বঙ্কিমের ইতিহাসভিত্তিক উপন্যাসগুলোর প্রায় সবকটাতেই ভক্তগণের নৃত্যের উপাদান আছে। ঃ-) রাজসিংহেই বা কম কী? আনন্দমঠেও আছে। আর সীতারাম এ তো শুরু থেকেই।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:৩৬401410
  • ছেলেটাকে অমানুষ করেছে। বাপেরই তো দায়িত্ব ছিল ছেলেটাকে সভ্যতা ভদ্রতা শেখানো। তাই নয় কি?
  • অভি | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:২৫401409
  • হুঁ। ছেলের অপকীর্তিতে বাবার নামটা চিরকালের জন্য কালিমাখা হয়ে রইলো এই যা দুঃখ। ভিলেনের নাম ইখতিয়ারউদ্দীন মহম্মদ। ওর বাবার নাম হলো বখতিয়ার।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:০৯401408
  • আরে মৃণালিনী তে তো ওই অসভ্য শয়তান বখতিয়ার যে কিনা বই পোড়াতো, শ্রমণ পোড়াতো, বৌদ্ধবিহার ধ্বংস করত, আরো কত কী ধ্বংস করত কেজানে,সেই আপদটা ভিলেন। আফশোষ হল আপদটাকে বধ করা দেখা গেল না উপন্যাসে। এ হচ্ছে ইউনিভার্সাল ভিলেন, যেখানে যাবে সব্বনাশ করবে। মানবজাতির দাবী হল একে বধ করা।
  • অভি | ৩০ অক্টোবর ২০১৮ ০৬:১৭401407
  • বঙ্কিমের শুরুর দিকের উপন্যাসেও তো ভক্তের নৃত্য উপাদান প্রভূত রয়েছে। যথা মৃণালিনী।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০৫:৩৯401406
  • অর্জুন, আছেন? সেই ব্রাহ্মসমাজের টইটা আবার ঠেলে তুলুন দেখি! ঃ-)
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৮ ০২:১০401405
  • ভক্তরা এখনও মনে হয় অরবিন্দের সন্ধান তেমন করে পান নি। ঃ-)
    আর বঙ্কিমের শেষদিকের উপন্যাসগুলো ভক্তরা পড়লে আর দেখতে হবে না! ত্রিং ত্রিং নাচবে। ঃ-)
  • Tim | ৩০ অক্টোবর ২০১৮ ০১:৩৮401404
  • সেশ কমেন্টটা ভালো হয়েছে।
  • prashna | ২৯ অক্টোবর ২০১৮ ২৩:৫৬401402
  • পৌলমি সেনগুপ্ত সম্পর্কে কি জানা যায়? আমি কেবল জানি উনি আবাপ এর গুচ্ছ ম্যাগাজিনের ভীষণ এডিটর ছিলেন আর কবিতা লিখতেন। এছাড়া?
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৮ ২৩:৩৫401401
  • এই হাজার হাজার বছর আগের ভারতীয় আর চীনা টীকা ---এই বস্তু কি নতুন ইতিহাস? ভক্তপূর্বযুগে এসব কথা শোনা যেত? ঃ-)
    চীনের নাম তো ভদ্রাশ্ববর্ষ, জানেন তো সেটা? সেখান থেকেই মহামুনি ত্বষ্টা বোম বানানো শিখে এসেছিলেন। তারপরেই ইন্দ্র দুম করে কী একটা বিস্ফোরণ করে পাহাড়ের ঘেরাও থেকে সিন্ধুনদ বার করে আনলেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত