এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ০৫ নভেম্বর ২০১৮ ১১:২৭401550
  • হ্যাঁ, এমনিতে ব্যাপারটা খোরাক লেগেছে, আর এদিক ওদিক আমার স্ত্রী সংসার উদাসীন, আমি কি একাকী, চলো একটু ডায়মন্ড হারবার যাই - এইটা এমনিতেই একটা ধ্রুপদী ছক।

    কিন্তু সে যাই হোক, একেবারেই দু'জনে ব্যক্তিগত ব্যাপার, ছাপাটা অদ্ভুত।

    অবশ্য দেখলাম অচিন্ত্যকুমার নাকি বারবার চিঠির নকল রেখে লিখতে বলেছিলেন। অপ্রকাশিত প্রকাশের বাসনা থেকে থাকতেও পারে, কে জানে।
  • pi | ০৫ নভেম্বর ২০১৮ ১১:২০401549
  • অচিন্ত্যকুমাত পড়ে খুবই অস্বস্তিকর লাগল। উনি এদ্দিন এসব প্রকাশ করেননি তো এখন সব চিঠি এরকম হুবহু দেওয়ার কী মানে? মানে অচিন্ত্যকুমারের এতে সায় ছিল কিনাও জানা নেই।
  • dc | ০৫ নভেম্বর ২০১৮ ১১:০৫401548
  • যেকোন তারার দূরত্ব বের করার এখনো অবধি সবচেয়ে রিলায়েবল উপায় যেটা বের হয়েছে সেটা হলো Cepheid তারার আলোর সাথে তুলনা করে দেখা। সেইজন্য এই তারাগুলোকে মহাজাগতিক মোমবাতি বা Standard Candle বলা হয়। ভারি সুশীল তারা আর কি।
  • r2h | ০৫ নভেম্বর ২০১৮ ১১:০০401547
  • আমিও হেমিংওয়ে নিয়ে কি একটা হয়েছে ভেবে অচিন্ত্যকুমারের প্রেমকাহিনী পড়ে ফেল্লাম।
    উফ, এই নিয়ে কত নির্মোহ ও মোহময় ব হতে পারে।
  • S | ০৫ নভেম্বর ২০১৮ ১০:৫৯401546
  • হ্যাঁ দুরত্ব বেড়ে গেলে ডিসি যেমন বলেছেন তেমনি করে বের করতে হবে। A breif history of time এ কিছুটা লেখা আছে। বলতে পারেন আলো মিলিয়ে মিলিয়ে দেখতে হয়। কিরকম আলো (মানে কি রংয়ের আলো কতটা এবং কখন) এসে পৌঁছচ্ছে, তার অ্যানালিসিস করে সেই তারায়/গ্রহে কি কি এলিমেন্টস কত পরিমানে আছে সেটার আন্দাজ করা হয় (আন্দাজই লিখছি বা এস্টিমেটও বলতে পারেন)। তার থেকেই ঐ ভর ইত্যাদি বের করা যায়।
  • S | ০৫ নভেম্বর ২০১৮ ১০:৫২401545
  • আচ্ছা এখানে একটা কথা লিখে দিই। আমি শরে নিয়েছি জে F অন্য উপায়ে বের করা যায়। F অন্ক কষে বের করতে গেলে M1 লাগে।
  • dc | ০৫ নভেম্বর ২০১৮ ১০:৫১401544
  • S ঠিক লিখেছেন। তবে এই মেথড্টা শুধু পৃথিবী থেকে কাছের তারাদের ভর বার করতে কাজে লাগে। দূরত্ব বেড়ে গেলে অন্য মেথড।
  • S | ০৫ নভেম্বর ২০১৮ ১০:৩৯401543
  • হুম, এটা লেখা হয়নি। আমি একটু অন্ক দিয়ে বোঝাই। অ্যালজেব্রা জানলে সুবিধে।
    নিউটনের গ্র্যাভিটেশনাল ল' অনুযায়ী F=GM1M2/D^2

    এর মধ্যে G কনস্ট্যান্ট (এক্সপেরিমেন্ট করে বার করা হয়েছে বহু আগে), অতেব জানা। M1, M2 হলো দুটো সেলেস্চিয়াল বডির মাস। আর D হলো তাদের মধ্যে দুরত্ব।

    F জানা যায় যে সেন্ট্রিপিটাল ফোর্সে কোনও গ্রহ সুর্যের চারপাশে ঘুরছে তার থেকে।

    প্রথমে সুর্যের মাস বের করা হয় যেখানে পৃথিবীর মাস আর পৃথিবীর থেকে সুর্যের দুরত্বও জানা আছে। একবার সুর্যের মাস বের হয়ে গেলে সেটা আর সুর্য থেকে কোনও গ্রহের দুরত্ব জানা থাকলে, অন্য গ্রহের মাসও বের করা যাবে ঐ একই ফর্মুলা থেকে।
  • dc | ০৫ নভেম্বর ২০১৮ ১০:১৮401542
  • পিনাকী বাবুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসলে উত্তরটা অনেকটা বড়ো, তবে ছোটদের মতো করে লিখছি।

    নতুন গ্রহ খুঁজে পাওয়ার মূলত দুটো উপায় আছে, প্রথমটা হলো ট্রান্সিট ফোটোমেট্রি, দ্বিতীয়টা হলো রেডিয়াল ভেলোসিটি। প্রথমটা খুব সোজা - ধরা যাক আমরা পৃথিবী থেকে একটা তারা দেখছি, যার চারপাশে একটা গ্রহ ঘুরছে। এবার এই গ্রহটা যখন তারার আর আমাদের মধ্যে চলে আসবে, তখন তারাটার আলোটা অল্প একটু কমে যাবে (যেমন একটা মোমবাতির সামনে একটা পর্দা রাখলে আমরা মোমবাতিটার আলো একটু কম দেখতে পাই)। এই যে আলোটা অল্প একটু কমলো, এর থেকে গ্রহটা আর তারাটার সাইজের রেশিওর একটা আন্দাজ পাওয়া যায়। রেশিও কম হলে অল্প কমবে, রেশিও বেশী হলে বেশী কমবে। এবার একটা তারার ভর বের করার বেশ কিছু উপায় আছে, যেমন স্পেকট্রোস্কোপি। এমনকি কোন তারার কতো ভর হবে সেটা জানার জন্য একটা চার্টও বানিয়ে ফেলা হয়েছে, তার নাম Hertsprung-Russel diagram বা এইচ-আর ডায়াগ্রাম। তাহলে আমরা যদি তারাটার ভর জানতে পারি, তো ঐ রেশিও থেকে গ্রহটারও ভরের একটা আন্দাজ পাওয়া যায়।

    দ্বিতীয় উপায় হলো রেডিয়াল ভেলোসিটি। যদি আমরা দুটো বা তিনটে বল নি, যেগুলো পরষ্পরের চারপাশে ঘুরছে, তাহলে এই সবকটা বলের একটা সেন্টার অফ মাস থাকে। আর বলগুলো যদি ইলিপটিকাল অরবিটে ঘোরে তাহলে এই সেন্টার অফ মাস এক জায়গায় স্থির থাকতে পারে না, সামান্য এদিক ওদিক নড়াচড়া করে। তো মজা হলো, প্ল্যানেটগুলো তাদের তারার চারপাশে ঠিক ঐ এলিপটিকাল অর্বিটেই ঘোরে, ফলে তারাটাও অল্প নড়াচড়া করতে থাকে। তাই তারাটার যে আলোটা আমরা দেখতে পাই সেটাও হালকা এদিক ওদিক হয়। কখনো একটু বেশী নীল, কখনো একটু বেশী লাল। এই তারতম্যের থেকেও তারার আর গ্রহদের মাসের একটা আন্দাজ পাওয়া আয়, তবে এই দ্বিতীয় উপায়টা প্রথম উপায়টার থেকে একটু কম অ্যাকিউরেট।

    এছাড়াও আরো দুয়েকটা উপায় আছে।
  • | ০৫ নভেম্বর ২০১৮ ১০:১৩401541
  • এই ছেলেটির কথা পড়ে একদম 'অতিথি' মনে পড়েছিল। হুচির দেয়ালে দেখো ব্যপক্ল আলোচনা চলছে। ইন্টরেস্টিং সব পয়েন্ট আসছে।
  • PT | ০৫ নভেম্বর ২০১৮ ১০:০২401540
  • তাপসী মালিকের মতই এদের নিয়েও আর কারো বিশেষ উৎসাহ নেই!! এইসব খবর আলোচনার যোগ্যও নয় বোধহয়।
    "আচমকা জুলাই মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে তাঁদের সরকারি আর্থিক সাহায্য। গত মাস থেকে মিলছে না বরাদ্দ চালও। উৎসবের মরসুমে মাথায় হাত পড়েছে ওই চাষিদের। কারণ, জমি আগাছা আর নোংরা জলে ঢেকে যাওয়ায় অনেকেই এখনও চাষ করতে নামতে পারেননি। .....
    এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘সিঙ্গুরের চাষিরা যে চাল-টাকা পাচ্ছেন না, সেটা জানা ছিল না।....’’"
    ....
    এখনও বহু চাষি নিজের জমিতে নামতে পারেননি।.....
    ‘‘চাষ থেকে কোনও আয় করতে পারছি না। সরকার যে চাল আর টাকা দিত, এখন সেটাও পাচ্ছি না। ....’’ এক সময় জমি-আন্দোলনের অন্যতম মুখ দুধকুমার ধাড়া বর্তমানে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি বলেন, ‘‘এখানকার চাষিদের অবস্থা এখন বেশ খারাপ।....."
  • S | ০৫ নভেম্বর ২০১৮ ০৯:৫১401539
  • আমিও যখন তালপাতার সেপাই ছিলাম তখন অনেক বেশি স্ট্যামিনা ছেলো। মোটা হয়ে গিয়ে আর নড়তে চড়তে পারিনা।
  • থানোসাসুর | ০৫ নভেম্বর ২০১৮ ০৯:০২401538
  • আছে আছে, এরকম কিছু পাবলিক আছে। আমাদের ফটো ক্লাবের একটা ছেলে, দেখলে মনে হয় তালপাতার সেপাই, সাইকেলে করে লাদাখ ঘুরে বেরিয়েছে, লেহ থেকে প্যানগং, ও আরো কী কী সব। ভাবুন - চাং লা পেরিয়েছে সাইকেল করে। ওইরকম রাস্তায় পথের পাশে স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমিয়েছে। আমি শুনে পুরো হাঁ হয়ে গেসলাম।
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৮ ০৬:৪৭401537
  • আমি তো অচিন্ত্যকুমার সেনগুপর প্রেমকাহিনী দেখলাম। হেমিংওয়ে শুনে আগ্রহ নিয়ে দেখতে গেলাম।
  • | ০৪ নভেম্বর ২০১৮ ২০:৪২401536
  • হ্যাঁ হেমিংওয়ে নিয়ে। দারুণ। এমন আপাত সফল গোলগাল রাস্তা ছেড়ে বেরোতে পেরেছে দেখে খুব ভাল লাগল।
  • pi | ০৪ নভেম্বর ২০১৮ ২০:৩৪401535
  • আজ আবাপর রবিবাসরীয় প্রবন্ধটা কী ছিল!!
  • Tim | ০৪ নভেম্বর ২০১৮ ২০:২৬401534
  • হ্যাঁ ঐটা আমারও চোখে পড়েছে। ক
  • Tim | ০৪ নভেম্বর ২০১৮ ২০:২৫401533
  • ইনটু দ্য ওয়াইল্ডে Hemingway নিয়ে গেছিল না ওই ছেলেটা? এই খবরটা পড়ে খুব ভালো লাগলো।
  • একক | ০৪ নভেম্বর ২০১৮ ২০:১৮401532
  • গোটা প্রতিবেদনের সেকেন্ড কার্যকরী পয়েন্ট : বাবা মা -র প্রতি সন্তানের এস সাচ কোনো দায় নেই। একদম ঠিকঠাক। এভাবে ভাবতে না পারলে এই মাকোস্সার জাল কেটে বেরোনো যায় না, আর সারাজীবন নিজে নিজের পিঠ চাপড়ে কাটে।
  • একক | ০৪ নভেম্বর ২০১৮ ২০:১৪401531
  • বাহ ভালো খপর। বেড়িয়ে যাওয়ার কোনো বয়েস নেই, তবে কম বয়েসে শরীরের হাড্ডি গুড্ডি তাজা থাকে তখন বেরোনো আরও ভালো !
  • | ০৪ নভেম্বর ২০১৮ ২০:০১401530
  • ভাটেই থাকুক,

  • পিনাকী | ০৪ নভেম্বর ২০১৮ ১৬:০৬401529
  • মানে মহাকর্ষ বলা উচিৎ আসলে।
  • পিনাকী | ০৪ নভেম্বর ২০১৮ ১৬:০১401528
  • ১২ বছর। মাধ্যাকর্ষণ জানে মোটামুটি। মানে খুব বেসিক ফর্মে। এদেশে এই বয়েস অব্দি বাচ্চারা খুবই বেসিক জিনিসপত্তর শেখে।
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ১৫:৩৯401527
  • নিউটনের মাধ্যাকর্ষণ সুত্র জানে? তাইলে একরকম উত্তর। নইলে অন্যরকম।
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ১৫:৩৪401526
  • কত বাচ্চা?
  • পিনাকী | ০৪ নভেম্বর ২০১৮ ১৫:১২401525
  • আচ্ছা এখানে তো ফিজিক্সের অনেকে আছেন। দুটো প্রশ্ন ছিল। ১) এই যে এত গ্রহ উপগ্রহ, এদের ভর কীভাবে বের করা হয়? ২) বিজ্ঞানীরা একটা নতুন গ্রহ বা উপগ্রহের সন্ধান পান কীকরে?

    বাচ্চাদের বোঝানোর মত উত্তর কেউ দিতে পারবেন একটু? খুব সুবিধে হয়।
  • থানোসাসুর | ০৪ নভেম্বর ২০১৮ ০৯:২৮401524
  • আমার মেয়ে জিজ্ঞেস করলো কেরালায় এখনো ডোনেট করা যাচ্ছে কিনা। তাহলে দিয়ে দিতে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৮ ০৯:০৮401523
  • আজকে বাজি কেনা হবে, মেয়ে লিস্ট বানিয়ে কাল থেকে রেডি। আমি যেমন ছোটবেলায় লিস্ট বানিয়ে বাবার হাতে ধরিয়ে দিতাম সেরকম। ভাবছি ছোটবেলার সেই লিস্টগুলো খুঁজে পেলে হতো।
  • দীপ্ত | ০৪ নভেম্বর ২০১৮ ০৮:০৪401522
  • তুই তো কখনোই ঘরবন্দী থাকবি না। যেই একটু ভালো লাগবে, অমনি, হয় মশা, আর নয়তো গুরু'র জন্যে লেখা খুঁজতে বেরিয়ে পরবি।
  • | ০৩ নভেম্বর ২০১৮ ২৩:২৭401521
  • সিনেমাটা দেখি নি। এই থিয়োরি নরেন্দ্র সারিলার বইতে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত