এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০৬ নভেম্বর ২০১৮ ১৯:৫৭401610
  • শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে।
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:১৫401609
  • সিকি, হ্যাঁ পুরোনো ভিডিও। কিন্তু এগুলোর একটা আর্কাইভাল হওয়া দরকার। যেদিন সব শেষ হবে সেদিন যেনো এরা কোথাও মুখ লুকাতে না পারে।
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:১৩401608
  • সিকি যা বললেন - হিন্দী পখওয়াড়া - আমি তার কথা বলিনি - এটা হিন্দীতে অর্গ্যানাইজড কনফারেন্স - এসেন্বোসের ১২৫ বর্ষপূর্তি ইঃ উপলক্ষে -

    পখওয়াড়ার নির্দেশ আগেও ছিলো - কং আমলেও -
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৮ ১৪:০৬401607
  • দে যা বললেন, তাকে বলে হিন্দি পাখওয়ারা। এখানকার লোকজন মজা করে বলে হিন্দি পকোড়া। এক সপ্তাহ ধরে হিন্দিভাষা উদ্‌যাপন চলে। এখন কেন্দ্রীয় সরকারের সারা দেশে সমস্ত ইনস্তিগুলোতে এই পাখওয়ারা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    রাজ্য সরকার বসেই থাকবে। আনন্দবাজারের বালবাজারির পৃষ্ঠপোষকতায় চন্দ্রিল এট আল এসে স্টেজে উঠে গাঁ গাঁ করে চেঁচিয়ে খানিক চটজলদি পপুলার চুটকিভরা ভাষণ দিয়ে যাবে, আর ফাঁকতালে পেছন থেকে গর্গ এসে দই খেয়ে একদিন এমপি হয়ে যাবে। বাংলা আরও কোণঠাসা হবে।

    sকে বলার ছিল, ভিডোটা এক বছরের পুরনো। গন্দো ছাড়চে।
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ১৩:৪৮401606
  • দেশপ্রেমিক জানেনা বন্দে মাতরম।

  • S | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৫৬401605
  • অচ্ছে দিন না আজব দিন কে জানে। পুরো একুশে আইন চলছে। কোথায় যে যাবো, বুঝতে পারিনা। শান্তিতে কেউ আর থাকতে দেবেনা এ জীবনে।
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৫৩401604
  • নাম দিলেই হয় - ডিসম্বরী চর্চা -
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৫১401603
  • ডিসেম্বরে গুরুর ভাট আছে কোলকাতায়? সেখানেও কি হিন্দিতে ভাটাতে হবে?
  • S | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৪৩401602
  • কোলকাতায় হিন্দিতে কনফারেন্স? এইদিনও দেখতে হলো।
  • | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৪১401601
  • যথা বিজেপি সরকার।
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৪০401600
  • টইতে তুলে রাখো টিম - হারিয়ে যাবে এখেনে -
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৩৮401599
  • ভাটপাতায় পি্ছিয়ে টিমের লেখা পড়লাম -

    সকলকে শুভ দীপাবলী -

    আলোয় ভরে থাকুক সব অন্ধকার -
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১১:৩৭401598
  • আরো একটু বাকি আছে -

    কলকাতার ইন্স্টিগুলোতে পুরো হিন্দীতে কনফারেন্স হচ্ছে - তাতে শুদ্ধ হিন্দীতে টক দিতে আমাদের এখানকার বেছে বেছে কাউ বেল্টের জনতাকে ডাকা হয়েচে, যদিও তাতেও কিছু হবেনা - তারা সব গুগল ট্রন্স্লেটরে ফেলেই টক বানাচ্চে - এই নিয়ে পোচ্চুর হাসাহাসি - কোয়ান্টাম কেয়সের হিন্দী কি হবে - ইঃ আরো অনেক অনেক টার্ম
  • sm | ০৬ নভেম্বর ২০১৮ ১১:২২401596
  • বি এস এম এস কি জিনিস?
    ছেলেটিকে নিশ্চয় শ্লীলতা হানি কেসে লক আপে ঢুকিয়েছে।
    এক্ষেত্রে মেয়েটি নিশ্চয় ছেলেটির এগেইনস্টএ বয়ান দিয়েছে। যদি এখন ও না দিয়ে থাকে তবে কোর্টে কেস উঠলে মেয়েটিকে তাঁর বয়ান দিতে ডাকবে। সেক্ষেত্রে মেয়েটি মিথ্যা বয়ান দিলে কারোর কিছু করার নেই।
  • de | ০৬ নভেম্বর ২০১৮ ১০:৫৬401595
  • মামুকে,

    দুটোই দুই ইন্স্টির লোকের কাছ থেকে শুনলাম -

    এছাড়াও আরো একটা ঘটনা হয়েছে - সেটাও একটু কেমন কেমন -

    ভোপাল আইসারের ঘটনা -

    পশ্চিম মেদিনীপুরের একেবারেই দরিদ্র নিরক্ষর ফ্যামিলির একটি ছেলে - পড়াশুনায় সে খুবই ভালো, কিন্তু শহুরে পালিশ একেবারেই নেই, না চেহারায়, না কথাবার্তায় - আইসারে সে ইন্টিগ্রেটেড পি এইচডি করতে ঢুকেছে - ওখানকার একটি বিএসএমএসের কন্যাকে ভালো লেগে যাওয়ায় সে তার হাত ধরে প্রেম নিবেদন করে, যার ফলস্বরূপ সে লক-আপে কাটিয়েছে বেশ কয়েক রাত, এক বছর সাসপেন্ডেড, ক্যাম্পাসে ঢুকতে পারবে না - এমনকি পুলিশ কেসও চলছে তার নামে, যদিও বেল পেয়েছে -

    নীট ফল - আর কখনো সরকারী চাকরীতে তার অ্যাপ্লাই করা সম্ভব হবে না। বাড়িতে ফিরে এসেছে - তার স্টাইপেন্ডের টাকাতেই সংসার চলত - সুতরাং বুঝতেই পারা যায় এই এক বছর কি হাল হবে তার!

    হাত ধরা ছাড়া আর কোন শারীরিক শ্লীলতাহানি কিন্তু সে করেনি - মেয়েটি ভোপালের খুবই প্রভাবশালী ফ্যামিলির, বাবা-মা ডাক্তার, কাকা ডি আইজি -
  • dd | ০৬ নভেম্বর ২০১৮ ০৮:৫৬401594
  • বা বা বা, টিম্ভাইকে।
  • b | ০৬ নভেম্বর ২০১৮ ০৭:১০401593
  • ব্রাভো, টিম।
  • | ০৬ নভেম্বর ২০১৮ ০৭:০৩401592
  • আরে
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০৬:০২401591
  • নীল কুয়াশা, হাতে লাগলে কেমন অদ্ভুত ঠান্ডা ঠান্ডা লাগে, যেন রাত্রিবেলার ফুলের পাপড়ি ছুঁয়ে যাচ্ছে। চাঁদটাও বদলে যায়, কেমন একটা ঝিমঝিমে আলো দিতে থাকে।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৮ ০৫:৫২401590
  • তারপর ধরেন, লেফট টার্ন নিয়ে যেই নিল স্ট্রীট এর দক্ষিণে চলে এলেন, অমনি আলোকিত খাঁ খাঁ প্রান্তর, রেলরোড। একটা এয়ারপোর্ট আছে ছোট, দিনে দুটো প্লেন ওড়ে। শেষ প্লেন নেমে সবাই বাড়ি চলে গেলে ঐ জায়গাও খুব ভূতুড়ে। তা সে যতই আলো হোক। আর সেটাও পেরোলে অন্ধকার নিরবধি। আরো আরো ভুট্টাখেতের আড়াল, লকলকে জিভ ভুট্টাপাতা। ওদিকের শেষ লেভেল ক্রসিং এ একটা লোক হাতে প্ল্যাকার্ড নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে। পয়সা চায়, খাবার চায় কোনদিন। মৃদু পদক্ষেপে পায়চারি করে গাড়ি দাঁড়িয়ে পড়লে। দিনের বেলা হলে তাদের দিকে তাকালে ভয় নেই, কিন্তু লাভও নেই। মুখ বদলে যায় তো। রাতের বেলা রেলগাড়ি যায় ঝমঝম আওয়াজ করে, ছোট ট্রেন, শুরু হয়েই শেষ হয়ে যায়। ঐ নিঃসঙ্গ ক্রসিঙে যেহেতু কোন তাড়া নেই, আরো খানিকক্ষণ চললে ভালোই হত। প্যাঁচারা ওপর থেকে দেখে, ক্যামেরারও ওপরে তাদের চোখ আর টেকনোলজিও বেটার বলে দেখতে পায়, খোপে খোপে নিঃসঙ্গ বিষন্ন আলোকে ঘিরে ঘিরে মাঠঘাট ভুট্টাক্ষেতের অন্ধকার। মাউন্ট অলিভ বলে যে কবরখানা আছে ওখানে কন্ধকাটা আছে শোনা যায়, সেন্ট জোসেফের নামে কাছের গ্রামটি, যাতে অপদেবতার কোপ না পড়ে। আরো এগোলে শূন্য থেকে শূন্যতায় পৌঁছতে থাকলে পাওয়া যাবে একটা বিশাল জলা। জলায় রাতে তারা দেখতে যাবেন না, লাইট পলিউশন কম হলেও জায়গা খারাপ। কতদিন পাখির মৃতদেহ, ঝকঝকে ছেঁড়া মোজা, অভুক্ত খাবারের ঠোঙা দেখেছি কি বলবো। একবার চাঁদ উঠেছে খুব জোরালো, এমন সময় ফিনফিনে শরীরের এক রাতচরা পাখি ডেকে গেলে দেখলাম তার ডানা বেয়ে বেয়ে কুয়াশা নামছে। সামনের ঘাসে সাদা ফুল ফুটছে ঐ কুয়াশা লাগতে না লাগতেই। এরকম আজগুবি ব্যাপার জীয়ন্ত প্রাণী করতে পারেনা।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০৫:৪৩401589
  • সেখানে লিংকনকেও দেখা যায় মাঝে মাঝে, ভূত হয়ে ভ্যাম্পায়ারদের বন্ধু হয়ে গিয়েছেন। সুখদুঃখ বুঝতে পেরেছেন কিনা! আগে বুঝতেন না তো, তাই অমন করতেন। ঃ-)
  • Tim | ০৬ নভেম্বর ২০১৮ ০৫:২২401588
  • ক্যাম্পাসের পাশ দিয়ে একটা একবগ্গা রাস্তা গেছে, তার নাম লিংকন অ্যাভিনিউ। ঐ রাস্তা ক্যাম্পাস পেরিয়ে, মাঠঘাট ছাড়িয়ে, একটা কবরখানা আছে সেটাকে দূর থেকে আড়চোখে দেখে আরো খানিক চলে তারপর ভুট্টাখেতের মধ্যে শেষ হয়। একমাত্র ঐ ভুট্টাখেতের এলাকাটাই অমন অন্ধকার। ওখানে ভ্যাম্পায়ার থাকে, লিংকন ভ্যাম্পায়ার কিলার ছিলেন, তাই রাস্তার নাম অমন রেখেছে। রাত এগারোটার পর ওখানে শন শন করে হাওয়া দেয়, বৃষ্টি পড়ে, সেলফোনের টাওয়ার থাকেনা, ঘ্যাড়ঘ্যাড়ে আওয়াজে ভয়েসমেলের গ্রিটিং শোনা যায় শুধু। জায়গাটা তিনটে শহরের মাঝে পড়ে থাকা নো ম্যান্স ল্যান্ড। অবশ্য আমার ভালো লাগে, রেডিও কাজ করে তো, গান শোনা যায়। পাঁচ মিনিটের মধ্যেই এইসব আধিভৌতিক জায়গা পেরিয়ে সটান চৌরাস্তা, সেখানে যদিও কেউ থাকেনা, আলোও আহামরি না, কিন্তু ট্রাফিক ক্যামেরা থাকে। একটা কুঁজোমত লোক, চটের ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ভিজে রাস্তা পেরোয়। পেরিয়ে কর্নফিল্ডের দিকে চলে যায়। সেও আমার দিকে তাকায়না, আমিও তার দিকে তাকাইনা।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৮ ০৫:০৭401587
  • ঈশানদার তো আবার জানলা নিয়ে সমস্যা আছে। সেদিন যা অন্ধকার দেখলাম, ওখানে মানুষের থেকে ভূত বেশি থাকলে আশ্চর্য্য হবোনা।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০৪:৩৩401586
  • আমার তো সবাইকেই ভূত ভূত লাগে। চারপাশের এই এত লোকেরা যে ভূত নয়, সেটা কে বলবে? ঃ-)
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৮ ০৪:২১401585
  • আমি কোনো ভূত দেখি নাই। কিন্তু যা হাওয়া দিচ্ছে কদিন, বাড়িতে সর্বক্ষণই ক্যাঁচ কোঁচ আওয়াজ। একটু চেষ্টা করলেই ভয় পাওয়া যাবে। আজ দেখি, যদি একটু পাওয়া যায়।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০৪:০৩401584
  • আর আমি সারা রাস্তা চুরমুরের গন্ধ পেলাম। আহ, কী চমৎকার! কিন্তু হায়, কোথায় চুরমুর? ঃ-)
  • Tim | ০৬ নভেম্বর ২০১৮ ০৩:৫২401583
  • পাইয়ের লিংকে যেমনটি বলা আছে, ঠিক অমনি, রাস্তা দিয়ে হাঁটছি আর পাঁচ ফোড়নের গন্ধ ভেসে এলো। আসেপাশে কেউ নেই, কয়েকটা রেস্তোঁরা আছে বটে কিন্তু সেগুলো ব্রেকফাস্টের জায়গা বা কোরিয়ান নুডলের দোকান বা স্যানুইচ প্লেস। আরো মজা হলো, যতদূরে যাই দোকানগুলো থেকে, ফোড়নটা যেন ততই চড়চড় আওয়াজ করে বাড়ে, ধোঁয়া ধোঁয়া ভাব হয়, যেন এখুনি কেশেই ফেলবো। প্রায়ান্ধকার পার্কিং গ্যারাজ ভূগর্ভের অন্ধকার থেকে হাঁ করে তাকিয়ে আছে যন্তর মন্তর ঘরের যক্ষের মুখের মত। গা ছমছম করে, পোকা ওড়ে দুয়েকটা বিনবিন করে। দূর দূর দিয়ে লোক চলে যায়, তাদের পায়ের পাতা ভালো জুতোয় ঢাকা। সামনে দাঁড়ানো কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের বিল্ডিং তার যাবতীয় আলো নিয়েও মৃত্যুশীতল। চিনার গাছের হলুদ পাতাগুলো তাও একটু ভালো লাগে, লালগুলো ভয়ের ছবির মত অন্ধকার হয়েছে। হনহন করে হেঁটে যাই ওদিকপানে। হৃদয়ে ভূতের গন্ধ লেগে থাকে, আকাঙ্খার।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০১:৫৭401581
  • দীপাবলি কি আজ না কাল?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৮ ০১:৫৭401582
  • এইমাত্র একটা মজার শব্দ পেলাম ফেবুতে, "সেকুলারি"। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত