এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৪৮401670
  • কলকাতায় হ্যালুইন বা ধনতেরাস - এসব এই বছর ১০-২০ র ঘটনা। তার আগে ছিল না। পশ্চিমি সভ্যতা বা লর্ড কার্জন দের কথা ঠাক।

    প্রশ্ন হল কি এমন হল গত বিশ বছরে যে শহরের মানুষ হ্যালুইন/ধনতেরাস পালন করছে ২০১৮ সালে। "কেন কি" বলছে।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৪৪401669
  • কালচারাল মেল্টিং পট খুব ভালো ব্যাপার। কিন্তু সেটা দুপাক্ষিক হলে ভালো হয়। সাংস্কৃতিক গোঁড়ামো না রাখাই ভালো। কিন্তু সেই উদারতা সবপক্ষ দেখালে আমার পটটাকে মেল্ট করতে আমার অসুবিধে নেই।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৪০401668
  • ভারতে ইংরেজ শাসন ইংরেজির আর পস্চিমী সভ্যতার হেজেমনি তৈরী করে দিয়ে গেছে আমাদের দেশে। এবং সেটা তৈরী করা হয়েছে মেরে কেটে গায়ের জোড়ে। খারাপ লাগে শুনতে। কিন্তু পস্চিমী সভ্যতার আজকের এই বাড় বাড়ন্ত পুরোটাই হয়েছে বাকি দুনিয়াকে লুট করে। এখনো সেটা নানা কলা কৌশলে চলছে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩৭401667
  • মানে নিজভূমে সংস্কৃতি বদলে যাচ্ছে - এটা ঠিক। কিন্তু বদলালে, বা মিশ্র সংস্কৃতি - যাকে বলে, কালচারাল মেল্টিং পট - হলে ক্ষতি কি এটা বোঝানো মুশকিল। কারণ, আমরা সকলেই এই মিশ্রণে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছি। বাঙালীয়ানা, তামিলিয়ানা, হরিয়ানা - মিশে এক আনা, চার আনা যাই হোক, মিশছে। মিশ্রণে অনুপাতটাকে সকলেই কন্ট্রোল করতে চাইছে।
  • sm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩৬401666
  • কিন্তু ঈশানের উত্তর পাওয়া গেলো না। বাংলায় কেন কি, বল্লে বাংলা ভাষার কি ক্ষতি হয়?
    এমন কি কলেজ স্টুডেন্টরা যদি প্রিয় বন্ধু বলে নিজেদের সম্বোধন না করে, আরে ইয়ার বলে, তাতেই বা কি ক্ষতি?
    চন্দিল এর জ্ঞান লোকে শুনবে কেন?ইকোনোমিক্স এর ছাত্র।অখাদ্য লিরিক্স লেখে, তার থেকেও অখাদ্য সিনেমা পরিচালনা করে।
    কোন বাংলা ভাষার বিশারদও নন। তাহলে..
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩২401665
  • বোঝো! এ আবার কি যুক্তি। এখন কি ইংরেজরা শাসন করছে? লর্ড কার্জন কি অর্ডার দিয়েছেন কলকাতায় হ্যালুইন পালন করার জন্য?
    বললাম না, এসব যুক্তি ঠিক জমছে না। মানে লোকে যদি জিগ্গেস করে, যে কেন, "কেন কি" বললে কি অসুবিধে, বা, হ্যালুইন বা ধনতেরাস "মানালে" অসুবিধে কি? তখন এসব খুব অসংলগ্ন, দুর্বল যুক্তি।
  • sm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩০401664
  • দুর্গা পুজো অবাঙালীরা ভালোই উপভোগ ও পার্টিসিপেট করে। এবার প্রচুর শেতাঙ্গ ফরেনার্স দেখলাম সাউথের পুজো প্যান্ডেল গুলোতে ঘুরে বেড়াতে।
    পুজো কার্নিভালের অনুষ্ঠানেও নাকি বিদেশি দের চোখে পড়ার মতো ভিড় ছিলো।
    দিওয়ালি ইংল্যান্ডে লেস্টারে বিপুল ভাবে পালন করা হয়।
    কলকাতায় ফিরিঙ্গি কালীবাড়ি যেমন আছে, ওয়েলস এ এক সাহেবের প্রতিষ্ঠিত কালি মন্দির আছে।
    ইসকন এ বিদেশি ভক্তের কথা নাই বা বললাম।
    হোলি উৎসবের কথাও বিদেশিরা জানে।
    ভালো ভাবে প্রচার করলে, স্পেন এর টমেটো উৎসব ছেড়ে অংশ গ্রহন করতে আসিবে।
    দরকার ভালোমত প্রচার।
    এনিওয়ে বিদেশিরা এলো কি না এলো তাতে কি এসে যায়?
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:২৮401663
  • সেকি ইংরেজরা দুশো বছর শাসন করলো মাথায় হাত বুলিয়ে?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:২৬401662
  • কি মুশকিল, আমেরিকানরা তো আর ভারতে গিয়ে লোকজনকে ঘাড় ধরে হ্যালুইন করাচ্ছে না। কেউ তো কাউকে জোর করছে না। অপশনটা বেড়ে যাচ্ছে।

    যেমন ধরো, হিন্দি সিনেমা তো রাশিয়ানরা তেড়ে দেখত। ওদের ইংরেজি সিনেমা দেখার অপশন ছিল না, হিন্দি অপশন ছিল। তখন দেখত। এখন অনেক অপশন আছে, অত দেখে না।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:১৯401661
  • আমরা কয়েকশো টাকা খরচ করে জঘণ্য কিছু সুপারহিরোর সিনেমা দেখি। আম্রিগানরা কেনো বাংলা শিখে পাগলু দেখবে না?
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:১৬401660
  • হ্যাং বাঙালীরা ধনতেরাস থেকে হ্যালুইন সবই করবে। কিন্তু আপনি একটা বাঙালী অনুষ্ঠানকে হিন্দি বলয়ে নিয়ে যেতে পারবেন? আম্রিগানদের রাখী পড়াতে পারবেন? বা ভাইফোঁটা?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১১:১৩401659
  • ঠিক, সেটা সম্ভব নয়। আর তা যখন সম্ভব নয়, তখন চলুক না - মিশ্র ভাষা, মিশ্র সংস্কৃতি। ধনতেরাস থেকে হ্যালুইন, মিলে মিশে সব ভোকাট্টা হয় হোক না।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১১:০৫401658
  • সেটা সম্ভব নায় বলেই তো এতো কথা। তাছাড়া শিখতে যে অনেক খরচ, সময়, এফর্ট লাগবে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১০:৪৯401657
  • তাহলে সবাই ইংরেজি শিখুক।
    ধরো - সব্জিওয়ালা, ঠেলাওয়ালা, বাস কন্ডাক্টর, শিক্ষক, উকিল, চাকুরে, ডাক্তার, চাষী, মজুর --- সবাই যদি ইংরেজি বলে তাহলে তো আর সমস্যা নেই। প্রসেনজিৎ, ঋতুপর্না, দেব, জিৎ, শিবপ্রসাদ, সৃজিত - সবাই ইংরেজি বা হিন্দি সিনেমা বানালেই তো মার্কেট ধরে নিতে পারে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১০:৪৩401656
  • তা বটে।
    হিন্দি বা ইংরেজি সিনেমা প্রদর্শন বন্ধ করে দিলে, তখন বাংলা সিনেমার বাজার একটু ভাল হবে। কারণ, আর কোনো অপশন নেই, আর কোনো সিনেমা যখন চলছে না তখন একটা বাংলা সিনেমাই দেখে আসি - এই ভেবে লোকজন বাংলা সিনেমা দেখবে। বাংলা সিনেমার বাজার ফিরবে।

    ইউরোপের ফুটবল খেলা টিভিতে দেখানো বন্ধ করে দিলে, তখন আবার মোহনবাগান-উয়াড়ি ম্যাচে ভীড় হবে।

    কিন্তু তাতেও যুক্তি ঠিক জমছে না। বাংলা কথার মধ্যে হিন্দি ঢুকে পড়লে সমস্যাটা ঠিক কোথায় সেটা পরিষ্কার হচ্ছে না।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১০:৩১401655
  • সবই বাজার। বাজারটা বাঙলায় হলে, বা বাঙলার বাজার বাড়লে আমাদেরই আখেরে লাভ হইবে।

    আর চন্দ্রিল সেদিন হঠাত নিজেই "কেন কি" বলে নিজেই সমালোচনা করে সবাইকে খুব একচোট বকে দিলো। আমি জীবনেও কেন কি বা কেননা এইসব বলিনি।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ১০:২৫401654
  • ডিসিদা, ঐ তিনশো কোটি টাকা ধার কম নিলেও ভালো হয়। অনেক ইন্টারেস্ট বাঁচে। আর খরচ করতে চাইলে অন্য অনেক উপায় আছে।

    আমরা এতো অনায়াসে হিন্দি শিখছি এবং হিন্দির সম্প্রসারণ মেনে নিয়েছি যে হিন্দি সিনেমা ও বিনোদনের বাজার আমরাই বাড়িয়ে চলেছি। কোলকাতায় যেকোনও হিন্দি বলিয়ে লোক চাকরী করে চলতে পারবেন, বাঙলা না জেনেও। আমি পারবো হিন্দি না জেনে দিল্লিতে চলতে? এখন দক্ষিনে ব্যাঙ্গালোর, অন্ধ্রের লোকেরা অনায়াসেই হিন্দি বলে। উড়িষ্যা, পাহাড়, আসামে সহজেই হিন্দি চলছে। তাঁরা হিন্দি শিখতে অনেক বেশি আগ্রহী কারণ ইকনমির অনেক বড় অংশে তাঁরা পার্টিসিপেট করতে পারবেন। ফলে হিন্দি সিনেমার বাজারও বাড়ছে। হিন্দি সিনেমার বাজার এতোটাই বেড়ে গেছে যে সেটা অন্য অনেক আন্চলিক সিনেমার বাজারকে গ্রাস করছে।

    একই কারণে আমি আপনি ইংরেজি শিখেছি। কারণ যাতে একটা বড় ইকনমিতে খেলতে পারি। আর সেই হেজেমনির সুযোগ নিয়ে হলিউড তাদের বাজার বাড়িয়েছে। অর্থনীতির সেরা জার্নাল যদি আমেরিকান ইকনমিক রিভিউ না হয়ে বাঙলা অর্থনৈতিক পর্যালোচনা হতো তাহলে বোধয় ভালই হতো। আর দুনিয়ার সবাই যদি ওয়াসিংটন পোস্ট না পড়ে আবাপ পড়তো তাহলে সারা দুনিয়ার লোক সঙ্গে সুমনকে চিনতো।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ১০:০৫401653
  • "কারণ" এর বদলে "কেন কি" বললে ব্যবসার ক্ষতি হবে আরও কি সব হবে সবাই বলল - ভাল বুঝ্লাম না। মানে বাংলা সিনেমার ব্যবসার কথা ভেবে "কেন কি" না বলে "কারণ" বলবে লোকে? তার চেয়ে তো সিনেমাতেই "কেন কি" বললেই হয়, সেরকমই বলছেও তো, ব্যবসা তাহলেই চলবে।
  • dc | ০৭ নভেম্বর ২০১৮ ০৯:৩৩401652
  • বছরে তিনশো কোটি টাকা বাজে খরচ কেন হবে? যারা ঐ টাকাগুলো পাচ্ছে তারা ওগুলো দিয়ে বাজারে সব্জি কিনছে, দোকানে গিয়ে আর অনলাইনে জিনিস আর সার্ভিস কিনছে। টাকা হাত ঘুরছে। আমরা ক্যাপিটালিস্টরা তো এই স্পেন্ডিংটাই চাই, কেন কি তাতেই তো মার্কেট এক্সপ্যান্ড করে!
  • dd | ০৭ নভেম্বর ২০১৮ ০৯:২৫401651
  • টাইমস অব ইন্ডিয়ায় দিয়েছিলো স্ট্যাট মাস খানেক আগে। দেশে ইন্টারনাল মাইগ্রেশনের ট্রেন্ড ক্যামন?

    গতো দশক ধরে দক্ষিন ভারতে হয়েছে সব থেকে বেশী। শহর ধরলেও ব্যাংগালোর,হাইদ্রাবাদ,চেন্নাইএর থেকে পিছিয়ে NCR এবং মুম্বাই।

    এই ভাবে চললে কিছুদিন পরে লোকে তামিল বা কন্নরও শিখে নেবে। বাধ্য হবে শিখতে। মাইগ্রান্ট মানেই তো শুধু শহুরে কম্পিউটারোয়ালা নয় - হাজারে হাজারে স্কিল্ড আর সেমি স্কিলড লোক আসে। ছুতোর,রাজমিস্ত্রী, সিকিউরিটি গার্ড, হোটেল রেস্তোরায় ওয়েটার বা পাড়ার দোকানের কর্মচারী ইঃ ইঃ। হু হা লোকাল ভাষা শিখে নিচ্ছে।

    আচ্ছা, আপনেরা কি সর্ব্জ্ঞ এককের ভাষ্যও পড়েন না? বাজার মশাই বাজার। যে ভাষা শিখলে পেট ভরবে লোকে সেটাই শিখবে। সে আপনের গর্মেন্ট চাক বা না চাক।
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ০৮:৩৫401650
  • ডেমরা যে কবে ফ্লোরিডাটা ঠিক করে জিতবে কে জানে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৮ ০৮:৩৩401649
  • ছোট করে ঈশানকে বলি, চন্দ্রিলের ওপর ক্ষোভ নেই, ঐ ডিবেট শো-টা আমি পুরোটাই দেখেছি, আদ্যোপান্ত অন্তঃসারশূন্য। চন্দ্রিলেরটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ওর ঐ চুটকিবাজির জোরে, আদতে খুবই হলো একটা স্পীচ। হিন্দিব্যাশিং করে গেছে তেড়ে, কিন্তু নিজে বাংলা বক্তব্যের মধ্যে কতগুলো ইংরেজি শব্দ ঢুকিয়েছে, সেটা খ্যাল করে নি। ইংরেজি ঢোকালে দোষ নাই, হিন্দি ঢোকলেই দোষ।

    "কেন কি" তো হালফিলের হিংলা, আমরা ছোটবেলা থেকে ওখানে "কেননা" ব্যবহার করতাম।

    আর গর্গ? থাক, আর কিছু বললাম না। ঐ মাইন্ডসেটের মানুষজনদের আমি করুণা করি, রাগ ফাগ করার কোনও কারণ নেই, তবে হ্যাঁ, দই খেয়ে গেলে, তাও বাংলা নিয়ে সেন্টু চাগিয়ে, একটু আধটু রাগ তো হবেই।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৮ ০৫:২৩401648
  • ব্রেজিল-এ ইংলিশ এডুকেশন নিয়ে - -
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ০৫:২১401647
  • এইবার বুঝলাম মাঝেরহাট নামটা কী করে এসেছে।
    একটা গান ছিল,
    "সব সখীদের পার করিতে নিবো আনা আনা
    মাঝের সখী পার করিতে নিবো কানের সোনা,
    ও হো হো আমি প্রেমের হাটের মাঝি
    তোমার বেলায় পয়সা নিবো না আ আ আ"
    সেই থেকে দুটো মিক্স করে মাঝেরহাট বানিয়েছে। ঃ-)
  • Tim | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৫২401646
  • বাংলায় জানি। ত্রিশূল আলো আর মাঝেরহাট ব্রিজ
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৪২401645
  • প্রোব্যাবিলিটি অ্যামপ্লিচুডকে কী বলবেন হিন্দিতে? ওয়েভফাংশন কোল্যাপ্সকেই বা কী বলবেন?
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৩৯401644
  • তারপরে ধরুন কোয়ান্টাম এন্ট্যাংগলমেন্ট। এর হিন্দি কী হবে?
  • একক | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৩৪401643
  • কোয়ান্টাম লেভেল পে কিত্কিত কিত্কিত খেল।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:২৯401642
  • কোয়ান্টাম্বাওয়াল --- কেমন চমৎকার একটা ইয়ে হচ্ছে! ঃ-)
  • S | ০৭ নভেম্বর ২০১৮ ০৩:০৩401641
  • কেওসের হিন্দি কি বাওয়াল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত