এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ নভেম্বর ২০১৮ ১৭:৪৫401851
  • প্রসঙ্গ প্রচষ্টা -৪
  • * | ১২ নভেম্বর ২০১৮ ১৭:১৭401849
  • আচ্ছা অনীক দত্তের কেস টা কী? শুনলাম হীরক রাণীকে নাকি যাচ্ছেতাই বলেছে
  • | ১২ নভেম্বর ২০১৮ ১৭:০৩401848
  • মাইরি
  • | ১২ নভেম্বর ২০১৮ ১৪:০১401847
  • সিকি | ১২ নভেম্বর ২০১৮ ১৩:৪৫401846
  • ইন্দো এই উইকেন্ডে পরের কিস্তি লিখল না?
  • dc | ১২ নভেম্বর ২০১৮ ১০:৪৪401845
  • সরি, দে না, দ হবে। অনেক ধন্যবাদ। আবাপর অফিসে তো যেতে পারবোনা, লাস্ট অবধি অ্যামাজন থেকেই কয়েকটা উপন্যাস সমগ্র কিনলাম। কি অবস্থা, মার বকুনির চোটে বইও কিনতে হলো ঃ(
  • S | ১২ নভেম্বর ২০১৮ ১০:২৩401844
  • আজ থেকে প্রায় ১৩-১৪ বছর আগে ব্যাঙ্গালোরে এই রবিশঙ্করের দাপট দেখেছি। সাধু সেজে কেউ ইংরেজি বলছে এরকম তখনো অবধি কেউ দেখেনি। ফলে আর্ট অব লিভিঙ্গের ঢপটা লোক খুব চেটে পুটে খাচ্ছিলো। আর ব্যাঙ্গালোরের আইটি জনগনের মধ্যে একটা সফ্ট চাড্ডী ব্যাপার চিরকালই ছিলো। ক্যাপিটালিজমের মোড়কের মধ্যে থাকে বলে হঠাত করে বোঝা যায়্না।
  • | ১২ নভেম্বর ২০১৮ ১০:১৭401843
  • *সাবস্ক্রিপশান
    দে-সা-কু
  • | ১২ নভেম্বর ২০১৮ ১০:১৬401842
  • বইচই-এর কথা আমি বলেছিলাম, দে নয়। না ওদের মনে হয় সবস্ক্রিপশান নেই।

    দেশ এর কথা জানি আ-পা'র অফিসে গিয়ে সবস্ক্রিপশান করিয়ে এলে ওরা দেশে বিদেশে সর্ভ্বত্র পাঠিয়ে দেয়। নবকল্লোল-এর জন্য দে-সকু'তে খোঁজ নেওয়া যেতে পারে।
  • aranya | ১২ নভেম্বর ২০১৮ ১০:১৪401841
  • হিন্দু ধর্ম নামক লুজ আমব্রেলা গোছের যে ব্যাপারটি, যা বহু মতকে ইনক্লুডিং নিরীশ্বরবাদ, ধারণ করে, তার ঠিকাও বিজেপি বা আরএসএস-কে কেউ দেয় নি, বলাই বাহুল্য
  • aranya | ১২ নভেম্বর ২০১৮ ১০:১২401840
  • ধ্যান বা যোগাসন অবশ্য শ্রী শ্রী রবিশঙ্করের পেটেন্টেড কোন ব্যাপার না, তার জন্মের বহু আগে থেকেই ভারতে প্রচলিত।
    সুফলদায়ী - অনেকে বলে যেমতি বিবেকানন্দ
  • | ১২ নভেম্বর ২০১৮ ১০:০৬401839
  • কি অসম্ভব বাল একটা সরকার দেশে এসেছে।
  • chamak | ১২ নভেম্বর ২০১৮ ০৯:৪৬401838
  • আরও ডিপ —

    ‌কর্মীদের মনোবল বাড়াতে শ্রী শ্রী রবিশঙ্করের দ্বারস্থ সিবিআই।

    কয়েক সপ্তাহ ধরে শীর্ষ কর্তাদের নিয়ে চলা চাপানউতোরের ফলে মানসিকভাবে অফিসাররা বিধ্বস্ত হয়ে পড়েছেন তাদের অফিসাররা। এমনটাই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দেড়শোজন অফিসারের মনোবল এবং আস্থা ফেরাতে তাই এবার আর্ট অফ লিভিং–এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের দ্বারস্থ হয়েছে সিবিআই। শনিবার থেকে দিল্লিতে সিবিআই–এর সদর দপ্তরে শুরু হয়েছে সিনার্জি ওয়র্কশপ। তিনদিনব্যাপী এই ওয়র্কশপে ধ্যান, যোগাসনের মতো কসরতে অফিসারদের মানসিক শান্তি ফিরবে বলে মনে করছে সিবিআই কর্তৃপক্ষ। রবিশঙ্করের দ্বারস্থ সিবিআই।
  • dc | ১২ নভেম্বর ২০১৮ ০৮:৪৮401837
  • আচ্ছা আপনারা কেউ নবকল্লোল বা দেশ ইত্যাদি ম্যাগাজিনের সাবস্ক্রিপশান নেন? boimela.in নামের একটা সাইটে দেখছি এরকম সাবস্ক্রিপশান করা যায়, ওরা মাসে মাসে ম্যাগাজিনটা পাঠিয়ে দেবে? ওরা কি রিলায়েবল? দে দি বইচই নামের একটা সাইটের কথা বলেছিলেন, কিন্তু ওদের বোধায় সাবস্ক্রিপশানের ব্যপার নেই।
  • | ১২ নভেম্বর ২০১৮ ০৬:৫৯401836
  • পাই, ৯/১১ র পরে প্রচুর চাকরি যায় দফায় দফায়। ২০০০-০১। তখন মোবাইল খুবই কম লোকের হাতে ছিল।
  • | ১২ নভেম্বর ২০১৮ ০৬:৪৪401835
  • উঃ, ডীপ।
  • chamak | ১২ নভেম্বর ২০১৮ ০৫:২৭401834
  • আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে সরিয়ে দেওয়া হল বিমানের ক্যাপ্টেনকে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল নেওয়ার কারণে তাঁকে বিমান ওড়াতে দেওয়া হল না। ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়া নামে ওই বিমানচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

    রবিবার দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়ার। বেলা পৌনে তিনটে নাগাদ বিমান দিল্লি থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু তার আগেই পরীক্ষায় ধরা পড়ে মদ খেয়েছেন অরবিন্দ কাঠপালিয়া। ফলে তাঁকে ‘ওড়ার জন্য তৈরি নয়’ বলে ঘোষণা করা হয়। ব্রেথ অ্যানালিসিস পরীক্ষার রিপোর্টে এও লেখা হয়, তাঁর রক্তে অ্যালকোহল পাওয়া গিয়েছে। ফলে তাঁকে বিমানের ককপিটে যেতে দেওয়া যাবে না। অরবিন্দর এমন কাণ্ডের ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বহুক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। প্রায় এক ঘণ্টা দেরিতে বিমানটি ছাড়ে। অবশ্য সেটি ওড়ায় অন্য এক বিমানচালক।

    সাধারণত এমন ঘটনার জন্য তিন বছরের জন্য সাসপেন্ড করা হয় পাইলটদের। এই তিন বছর তিনি কোনও কমার্শিয়াল প্লেন ওড়াতে পারবেন না। ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়াকেও এই শাস্তি দেওয়া হতে পারে। তবে এই প্রথমবার তিনি যে অ্যালকোহল খেয়ে বিমানে উঠতে গিয়েছিলেন, এমন নয়। এর আগেও একবার এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। বিমান ওড়ানোর ১২ ঘণ্টা আগে পর্যন্ত অ্যালকোহল নেওয়া আইন বিরুদ্ধে। সেটিই করেছিলেন অরবিন্দ। তখন তাঁকে তিন মাসের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল।
  • chamak | ১২ নভেম্বর ২০১৮ ০৫:২৩401833
  • যাদবপুরে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের দ্বারোদ্ঘাটনে এসে সি ভি রামন কিছু বেসুরো কথা বলেছিলেনঃ “এই অনুষ্ঠানে যে জাঁকজমক দেখছি, তাতে তো বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছে, এর পরিবর্তে সাধারণ একটু সভা করে ওই টাকা দিয়ে যদি এই ল্যাবরেটরির জন্য আরও যন্ত্রপাতি কেনা যেত, সেটা সার্থক হত।’’ সবাই নিঃশব্দ।
  • ব্যানাল | ১২ নভেম্বর ২০১৮ ০১:০৮401831
  • তা ধরো চক্ষে ঝাঁ ঝাঁ
    অন্যতর উচ্চাবচ বন্ধুর পথঘাট
    ওদিকেও লিবিডোতে ভাঁটা।

    কিশোরীরা কথা বলে অন্য ভাষায় যেন অপত্য কি করে প্রস্তাবিত খেরো
    তা ধরো প্রাচীন হলো ভুসুকু সে বাঙ্গালী
    দিনান্তে খায় শাক ভাত।

    কবিতা হলো না তাহা আজিকালি যতেক বনিতা
    কবিতার মত নয়
    বরং কবিতা
    ছদ্মবেশে থাকে তারা লিখে ফেলে ইতিউতি কথা
    ছদ্মবেশে।

    কতকাল পুরাতন, বইমেলা, ছিন্ন বাঁধাই করা বইয়ে।

    তা ধরো চক্ষে ঝাঁ ঝাঁ তা ধরো রাতচরা পাখি ওড়ে তা ধরো নেশার ঝোঁকে
    তা ধরো ব্যর্থ লেখা তা ধরো বাজার শেষে ধানের ক্ষেতের শেষে কাঠের পুলের সেচের খালের পর

    এরকম মহাকাল রাতের আবেশে।
  • S | ১২ নভেম্বর ২০১৮ ০০:৫২401830
  • S | ১২ নভেম্বর ২০১৮ ০০:২৩401829
  • সেরেছে এসব টাইমলাইন খুঁজতে গেলে তো মুশকিল। আরে ভারতীয় সিনেমায় অতো বেসিক প্রশ্ন করতে নেই।
  • pi | ১২ নভেম্বর ২০১৮ ০০:২১401828
  • আসা যাওয়ার মাঝে কোন সময়টাকে ধরেছে? আইটির চাকরি যাওয়ার খবর দিয়ে শুরু মানে তো খুব বেশি পুরানো না, তখন মোবাইল নেই? নাকি আইটিতে গণহারে চাকরি যাওয়া প্রিমোবাইল যুগেও ছিল? ওয়াই টু কে র পরের সময়টা?
  • pi | ১১ নভেম্বর ২০১৮ ১৮:৩৭401827
  • জয়া মিত্রের অনুবাদে 'অবান্তর পাঠশালা' নিয়ে আলোচনা বেরিয়েছে শুনলাম, আজকের এই সময়ে। পাচ্ছিনা, কেউ লিনক বা ইমেজ পেলে দেবেন একটু?
  • সিকি | ১১ নভেম্বর ২০১৮ ১৩:৪৩401826
  • স্ফুলিঙ্গম্‌ সংস্কৃতম্‌ সর্বোত্তমম্‌।
  • | ১১ নভেম্বর ২০১৮ ১৩:১৫401825
  • নেই।
  • pi | ১১ নভেম্বর ২০১৮ ১১:১২401823
  • শুনুন। রবিবারম স্পেশালম।

  • dc | ১১ নভেম্বর ২০১৮ ১০:২০401822
  • Atoz, বুঝলাম না। একা একা কেন খেতে হবে?
  • | ১১ নভেম্বর ২০১৮ ০৯:৪১401821
  • কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত