এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:২৭661551
  • কিন্তু এধরণের স্পেশালাইজড হোয়াইট কলার জবে কোনো লেবার প্রবলেম বা ব্যাগড়াবাবু জনিত প্রবলেম পশ্চিমবঙ্গে কোনো কোম্পানিকেই ফেস করতে হয়েছে বলে শুনি নি। কাজেই সেগুলো কারণ নয়। এটিচুডের তফাৎটা একটা কারণ হতে পারে। বাঙালি ওভারল একটু কমপ্লেনিং নেচারের হয়তো, আর দ্বিতীয়তঃ সাউথের ছেলেমেয়েদের ডেস্পারেশন বেশী। আর বাঙালির ঘরকুনোপনা সর্বজনবিদিত। আমার ধারণা এগুলো কারণ ঐসব কোম্পানির যাদবপুর শিবপুরে ক্যাম্পাসিং এ না আসার। আমারও মনে হয় না এখানে ভালো ছাত্র পাওয়ার সমস্যাটা কারণ।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৩২661552
  • পিনাকি স্পোক মাই মাইন্ড
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৩৩661553
  • কি মুশ্কিল! শুধু ভলিউম দেখবেন, নর্মালাইজ করবেন না?

    লুরুতে কেউ সায়েন্স পড়েই না। এখানে সায়েন্স কলেজ গুলোর অবস্থা দেখলে কষ্ট হয়। সবাই ইঃ-ডাক্তার, তা বলে কোয়ালিটি ভালো হয়ে যাবে? কি জানি।
  • Abhyu | 85.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৩৭661554
  • রোবু, প্রাইমারি শিক্ষকদের অবস্থা এখন খুবই খারাপ বলে শুনেছি। প্রচুর পলিটিক্যাল প্রেশারে থাকতে হয় - লোকাল পলিটিক্যাল লিডার (মানে পাড়ার দাদা) থেকে গার্জেন সবাই যখন তখন মাথায় চাঁটা মেরে যায়। রানা আলমের মতো লোকেরা যেরকম কাজ করেন তার কমপেনসেশন তো কোনোদিনই হয় না (আর্থিকভাবে)। মিড ডে মিল তো আরেকটা জিনিস যেটা আদর্শগত দিক দিয়ে খুব ভালো এবং অনেক ক্ষেত্রেই চূড়ান্ত অব্যব্স্থার শিকার। জব মার্কেটের হিসেবে প্রাইমারি স্কুলে পড়ানো কোনো হিসেবেই ভালো ক্যাটেগোরিতে পড়বে না আজকাল।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৩৮661555
  • সেতো লুরুর বেশ কিছু সো-কল্ড নামকরা স্কুলের অ্যালাম্নি লিস্ট দেখে সেই স্কুল সম্পর্কে ধারনা করতে হয়!

    আন্নায় পরীক্ষা নিতে যাই, ডক্টরাল ডিসার্টেশন চেক করি রেগুলার--ভালো কাজ ছেড়ে দিন, ব্ল্যাটান্ট প্লেগিয়ারিসম।

    এই অ্যাকাডেমিক ইয়ার থেকে আর যাবনা বলে দিয়েছি।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৩৯661556
  • স্যামসুং জেনেশুনে আর-এন্ড-ডি তে ইনফিরিয়র লোক রিক্রুট করছে, যেখানে দু ঘন্টার ফ্লাইট দূরত্বে ট্যলেন্টেড আনএম্প্লয়েড ক্যান্ডিডেট বসে আছে।
    এটাই কি গ্রাউন্ড রিয়েলিটি?

    পটকে শুধু মাস্টারমশাই-এর দৃষ্টিভঙ্গী থেকে দেখছে, কোম্পানী তার ভালো মন্দ বুঝছে।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৪১661557
  • সি এন রাও য়ের হেচ-ইন্ডেক্স টা দেখবেন, অনেক নোবেল লরিয়েটের ও নেই।

    উনি খুব ভালো গবেষক, কি বলেন?
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৪৪661559
  • আহা, আমি আন্না ইউনির ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই - কে কোন কোম্পানিতে কোথায় আছে তাই বলছিলাম।
    আগেই বলেছি, উচ্চ গবেষণার কাজে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের পারফর্ম্যান্স বেটার। বহু আগে একথা পিটি, অক্ষ, অরিজিত সহ অনেকে এখানে আলোচনা করেছিল।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৪৪661558
  • আপনি যদি মনে করেন আমি জেনে শুনে আমার ছাত্র দের ইন্ফিরিয়র দেখাচ্ছি তা হলে কিছু বলার নেই।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৪৬661563
  • না তা বলি নি, আমি বলছি যে অ্যাকাডেমিশিয়ানের ইভালুয়েশন ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট এ কোম্পানী ইজ লুকিং ইন এ ক্যান্ডিডেট।
    তুমি যে রিয়েলিটির কথা বলছ সেটা অ্যাকাডেমিক্স মানের দিক থেকে।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৫১661564
  • আন্না ইউনিভার্সিটির সাথে যাদবপুরের (ইঞ্জিঃ) খুব একটা তফাৎ নেই। দুটোতেই ব্যাচেলর লেভেলে ভালো স্টুডেন্টরা পড়ে, টীচাররাও (বিশেষতঃ পুরোনোরা) ঐ বিটেক লেভেল সামলানোর জন্য দক্ষ। কিন্তু মাস্টার্স পিএইচডি দু জায়গাতেই খাজাস্য খাজা। যাদবপুর থেকেও টোকা পি এইচডি থিসিস পেয়েছি রিভিউ এর জন্য। এই গেল বছর।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৫৮661565
  • এল সি এম দা, যে কোং গুলো লুরুর প্রাইভেট কলেজ থেকে তুলছে তারা তুলছে জাস্ট লোকাল বলেই। যাদবপুর খারাপ বলে আসছে না- এটা ঘটনা নয়। তবে লোকাল যাদের তুলছে তাদের কোয়ালিটি খুব খারাপ নয় - প্রোডাক্ট কোং এর ইন্টারভিউ হেভী চাপের হয়। ওরা জানে যে এইসব কোং এ বসতে পারবে, সেইরকম ভাবে প্রিপেয়ারও করে, মেন্টালিটি সেইভাবেই তৈরী হয়। এখানের ছেলেপুলেরা সেই সুযোগ পায়না, ঐ মেন্টালিটিও তৈরী হয়না। বেসু থেকে তো গাদা গাদা ছেলেমেয়ে তিনলাখের প্যাকেজে সার্ভিস কোং গুলোতে যায় শেষ অব্দি - নিজের চোখে দেখা। ঐ লেভেলের লোকজন লুরুতে অ্যাট লিস্ট আট লাখ দিয়ে শুরু করে।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:৫৯661566
  • আমি এইচ-ইন্ডেক্স কি জানি না। অ্যাকাডেমিক্স এর প্রোফাইল বুঝি না।
    এদিককার আইটি তে বলতে পারি ইন্ডিয়ান আইটি ইঞ্জিনিয়ার্স আর ভেরি গুড অ্যাট হোয়াট দে ডু, প্রায় গ্লোবাল রেকগনিশন, আর তাদের বেশির ভাগই সাউথ ইন্ডিয়ান।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:০৪661567
  • হ্যাঁ কারণ হার্ডকোর টেকনিক্যাল সফটওয়ার কোং গুলো বেশীরভাগই দক্ষিণ ভারতে এবং সেই অঞ্চলের লোকজন প্রেফারেন্স পেয়েছে রিক্রুটমেন্টের সময়।
    প ব তে প্রোডাক্ট কোং গুলোকে চেনে কজন? প্রাইভেট কলেজগুলো কল্যাণে টিসিএস, কগনি, ইনফি, আইবিয়েম এখন গৃহপালিত নাম হয়ে গেছে প ব তে, আমার বাবার এক মর্নিং ওয়াক পার্টনার খুব দুঃখ করছিলেন একবার, আমি কোথায় কাজ করি শুনে - সত্যি তো, দেখুন সেই ব্যাংগালোরে কিসের না কিসের চাকরী, আচ্ছা এখানে টিসিএসে পায়নি বোধয়, তাইনা ? আমি ফোনে শুনে খুব হেসেছিলাম।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:০৭661568
  • আমি পাতি মাষ্টার মশাই এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না। লেকচার আওয়ার বাইরে ছোট বড় প্রজেক্টে ইন্ভল্ভ করি এদের, কার কত এলেম জানি।

    লোকাল বলে আমার ছাত্র রা কিছুটা অ্যাডভান্ট্জেড, এটাই বলার।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:১০661569
  • সদা,
    ব্যাঙ্গালোরে মাইনে বেশি, সব লেভেলেই - কস্ট অফ লিভিং ও বেশি।
    আমার ব্যাচমেট বন্ধু বছর ছয়েক আগে ফেরার কেথা ভেবে গেছিল, ব্যাঙ্গালোর আর কলকাতায় ট্রাই করেছিল, ব্যাঙ্গালোরে অফার পেয়েছিল ৩৫, কলকাতায় ২৪। তফাৎটা সিগনিফিক্যান্ট। কিন্তু ও বলেছিল, যে কস্ট অফ লিভিং ব্যাঙ্গালোরে বেশি।

    আর-এন্ড-ডি, ভালো কাজ - এসব কিছু না -- পশ্চিমবঙ্গে পাতি প্রচুর কাজ দরকার, যে কোনো মাইনেতে যে কোনো ধরনের কাজ - এ নিয়ে কোনো ডিবেট নাই।
    এবং, এর পরেও লোকজন অন্য রাজ্যে যাবে বেশি মাইনের জন্য, ভালো কাজের জন্য -- এই দুটো ইস্যু আলাদা।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:১৩661570
  • এই এক্সপিরিয়েন্স বাড়িতে আমারও হয়েছে। ঃ-)

    কিন্তু হিস্টরিকালি সাউথের লোকজনের এক্সপোজার বেশী কারণ বহুযুগ আগে থেকে তারা মধ্যপ্রাচ্য অথবা আমেরিকা ইওরোপে চাকরি করতে যাচ্ছে। বাঙালি তখন ঘরের ভাত খেয়ে সুখে থাকাকে প্রায়োরিটি দিয়েছে। এমনকি আজও যদি বাঙালিকে প্রচুর টাকার অফার সহ মধ্যপ্রাচ্যে চাকরি করতে যেতে বলা হয়, বাঙালি যাবে না। ইউএস, ইউকে অব্দি ভাবতে পেরেছে, এমনকি নন ইংলিশ স্পীকিং ইওরোপিয়ান দেশেও যেতে চাইবে না। এই তফাৎটাকে (ভালো খারাপ নয়, জাস্ট ডিফারেন্স হিসেবে বলছি) রেকগনাইজ না করলে কোংরা কেন কলকাতায় ক্যাম্পাসিং এ আসে না - একে ব্যাখ্যা করা যাবে না।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:১৫661571
  • পটকে, অবশ্যই সেটা সম্ভব, লোকাল ফ্যাক্টর প্লেজ সাম রোল। কিন্তু, কোম্পানী তার বেস্ট ইন্টারেস্ট দেখছে না তা নয়। এইসব কোম্পানির কাছে রাইট ক্যান্ডিডেট রিক্রুট করার জন্য একটা প্লেন ধরে অন্য জায়গায় জাওয়া কোনো ব্যাপারই নয়।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:১৭661572
  • আর শুধু ঘরের ভাত খাওয়া নয়। বাঙালি আনসার্টেনিটি পছন্দ করে না। একটা স্টার্ট আপ কোম্পানি বেশী পয়সা দিলেও বাঙালি কম পয়সায় টিসিএসে চাকরি করা প্রেফার করবে। আমি নিজেই করব। কারণ হিসেবে নকুদের চেয়ে এগুলো অনেক বেশী ডমিনেটিং। এটা বুঝতে হবে।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:১৮661574
  • "ইউএস, ইউকে অব্দি ভাবতে পেরেছে, এমনকি নন ইংলিশ স্পীকিং ইওরোপিয়ান দেশেও যেতে চাইবে না। " - এটা কি অনুমান নির্ভর?
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:২০661575
  • না, অভিজ্ঞতা নির্ভর।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:২৩661576
  • আমার অভিজ্ঞতা অন্যরকম। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা। বাঙালী অবাঙালী কোনো ফারাক নাই। সুযোগের অপেক্ষামাত্র। কেবল ইঞ্জিনীয়ারীং নয়, সর্বস্তরেই। ব্লু কলার জব থেকে শুরু করে হাই ফাই চাকরি। বাঙালী অবাঙালী কোনো তফাৎ দেখিনা।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:২৪661577
  • সে - তুমি হইলে গিয়া ব্যতিক্রমী বাঙালী।
    পিনাকির কথা ইন জেনারেল ঠিক।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:২৫661578
  • পিনাকীদা, অব্স্থা খুব দ্রুত পাল্টাচ্ছে। আমার দুটো বন্ধু, তার মধ্যে একজন জুনিয়র, কোলকাতায় সার্ভিস কোং এর জব ছেড়ে এসে লুরুতে স্টার্টাপে ঢুকলো - ১০০% হাইক নিয়ে। লোকজন জানছে আস্তে আস্তে যে এই অপশনগুলোও আছে। গুড।
    সাউথের লোকজনের মেন্টালিটির সাথে যে ডিফারেন্সটা তুমি বলছো সেটার সাথে আমি পশ্চিমবঙ্গের টিপিক্যাল নো ইট অল জন্ম-বামপন্থী মেন্টালিটি ও জুড়বো বাঙালীর পিছিয়ে পড়ার কারণ হিসেবে। গুরুতেই ভুরি ভুরি উদাহরণ দেখি, অ্যাজ ইফ বিপ্লব পরবর্তী ভারতবর্ষে বসে লোকজন আলোচনা করছে ঃ) এই খোয়াবগুলো থেকে না বেরোলে আদৌ এই গ্রোথগুলোর কী দরকার সেই উপলব্ধিই আসবে না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩২661579
  • এল সি এম দা, কস্ট অফ লিভিং লুরুতে কোলকাতার থেকে ম্যাক্সিমাম ২০% বেশী। বেশ উদারভাবে খরচখরচা করলেও মাথাপিছু সব মিলিয়ে ২২-২৩ এর বেশী কোনোমাসেই খরচ হয়না। সেই তুলনায় রোজগারের চান্স অনেক বেশী।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৩661581
  • লসাগু,
    কেউই ব্যতিক্রমী নয়। যারা আসে সবাই কম বেশি মিডিওকার (নোবেল বিজেতা নয় কেউ)। অসংখ্যক বাঙালী অবাঙালী দেখেছি (ভারতের), নন ইংলিশ স্পীকিং ইয়োরোপের অভিজ্ঞতা বছরের হিসেবে খুব একটা কম তো হলো না। সর্বত্র বাঙালী ও অবাঙালী ইমিগ্র্যান্টের ছড়াছড়ি। সবার মধ্যেই অ্যাম্বিশান, ডেসপারেশান, আশা আকাঙ্খ্যা, বেশি অর্থোপার্জন, ভালো লাইফস্টাইলের ইচ্ছে, এসব দেখেছি। খুবই পজিটিভ ব্যাপার। যখন বিমানে আসবার যোগ ছিলো না সে যুগের লোকেদের সঙ্গেও আলাপ হয়েছে বিস্তর। জাহাজে করে নন ইয়োরোপিয়ান দেশে পাড়ি দেয়া বাঙালীরা। ঘন্টায় নয়, সপ্তাহ বা মাসের হিসেবে তখন যাত্রাপথ নির্ধারিত হতো। দলে দলে ভারতীয় বাঙালী আসতেন।
    খুব কম ব্যতিক্রমী (নোবেল জয়ী নন) লোকও আসতেন। পোলিটিক্যাল অ্যাসাইলাম সীকার। বাকিদের গল্প হরেদরে সব একই। বাঙালী অবাঙালী নির্ব্বিশেষে।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৩661580
  • সদা,
    এই মেন্টালিটির সাথে বামপন্থার খুব একটা যোগ নাই।
    বাঙালির এই স্থিতিভাব বহুদিন ধরে। ১৯১৩ সালে বৃটিশরা যখন দেশের রাজধানী দিল্লি সরিয়ে নিয়ে গেল, তখন টনক নড়া উচিত ছিল, কিন্তু হয় নি।
    আর এখন এমন অব্স্থা হয়েছে, হার্টের ব্যামো থেকে ডাক্তারি পড়া - সব কিছুর জন্যে বাইরে ছুটতে হচ্ছে - এদ্দিনের অভ্যেস - একটু অসুবিধে হবে।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৬661582
  • সে,
    এই নিয়ে আমার কোচ্চেন ছিল। আমার ইউরোপ ভ্রমণ খুবই সীমিত অভিজ্ঞতা। কিন্তু এই বাঙালিদের বেশির ভাগ কি বাংলাদেশের, না, ভারতীয়?
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৭661585
  • ও, আচ্ছা না লিখেছ যে দলে দলে ভারতীয় বাঙালি ইউরোপে মাউগ্রেট করত।
    আমার কেমন ধারনা ছিল পশ্চিমবঙ্গের বাঙালিরা ইউরোপে মাইগ্রেট করে কম।
  • সে | 188.*.*.* | ০৩ মে ২০১৫ ০১:৩৭661583
  • ভারতের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন