এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫৫402031
  • তোমারও শিমুলতলার স্মৃতি আছে? আমি বাদে সবাই দেখছি শিমুলতলা গেছে
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫১402029
  • শিব্রাম থাকলে বলতেন, "আমি নাচতে নাচার। " ঃ-)
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫০402028
  • দিদি সম্ভবত ওই স্ট্যাচু বানিয়ে দেওয়া হবে বলতে ওই খেলাটারই অনুষঙ্গে বলেছেন। নট নড়নচড়ন করে দেওয়া হবে। ঃ-)
  • Ishan | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৪৯402027
  • আমি ছোটোবেলায় কোনোদিন ই-মি দেখিনি। ক্লাস ফোর টোরে প্রথম শিমুলতলা বেড়াতে গিয়ে ইমি দেখলাম। তারা আমার চেয়ে বয়সে বড় ছিল। খুব ভালো ছেলেমেয়ে। একসঙ্গে ক্রিকেট খেলতাম, ব্যাটিং বোলিং সবই পাওয়া যেত। রাতে তারা মিউজিক চালিয়ে নাচত। আমাকেও নাচতে বলেছিল। কিন্তু ওইটা আমার আসেনা বলে নাচিনি। তাছাড়া ক্লাস ফোরে মেয়েদের সঙ্গে নাচার আনন্দও টের পাইনি। সব মিলিয়ে খুব মাখোমাখো ব্যাপার হয়েছিল একটা।
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৪৮402026
  • ভাগ্যিস তখন চাড্ডিযুগ ছিল না। গো স্ট্যাচু শুনে গোরুর স্ট্যাচু বানানোর ফতোয়া দিলেই সব্বনাশ হত। ঃ-)
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৪২402025
  • আমাদের পাড়ায় দুরকম বাচ্চা ছিলো। বা-মি আর ই-মি। ই-মিরা সব সময় লিডার হতো, তাই তারাই নিয়মটিয়ম বলে দিত। তাই তারা ঠিক করেছিলো বলা হবে গো-স্ট্যাচু। তাই বলা হতো। তবে খুব মিলমিশ ছিলো, কোনদিন দাঙ্গা পরিস্থিতি হয়নি দু তরফে। আর খুউব জেন্ডার ইকুয়ালিটি ছিলো, দাদাদের সাথে সাথে দিদিদেরও হেব্বি মেনে চলতে হতো।
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৩৩402024
  • বড়াই, তোমার সেই দেশভাগের ইতিহাসভিত্তিক লেখাটা আর লিখছো না কেন? রোজ এসে দেখে যাই নতুন কিস্তি এল কিনা।
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০০:১১402023
  • "ঘোর্‌ ঘোর্‌ ঘোর্‌ স্ট্যাচু" বলে একটা খেলা ছিল আমাদের ছোটোবেলা। ঘোর ঘোর বলতে থাকতে ঘুরে চলতে হত, যেই না স্ট্যাচু বলত, অমনি একেবারে থেমে যেতে হত। তখন নড়ে গেলেই আউট। ঃ-)
  • lcm | ১৬ নভেম্বর ২০১৮ ২৩:২৩402022
  • দিদি বলেছেন - উঁচু উঁচু স্ট্যাচু বানাক ওরা, এই রাজ্যে ওদেরকে আমরা স্ট্যাচু করে দেবো। তার মানে, পরের বছরের ফিল্ম ফেস্টে নন্দন-এর প্রবেশ পথে নরেন/অমিত/দিলীপ-দের স্ট্যাচু দেখা যাবে।
  • bhaat | ১৬ নভেম্বর ২০১৮ ২২:৩৬402021
  • অনীকের ভাত কে মারলো? কেনই বা গরীবের ভাত নিয়ে টানাটানি?
  • Ishan | ১৬ নভেম্বর ২০১৮ ২০:৪৩402020
  • কংগ্রেস ই?
  • আলফা | ১৬ নভেম্বর ২০১৮ ২০:৪১402019
  • মোদি এত ভাট বকে কেন? ষাট জন কংগ্রেস প্রেসিডেন্টের মধ্যে মাত্র পাঁচ জন নেহরু পরিবারের বাকি তো সব বাইরের লোকই ছিল।
  • dc | ১৬ নভেম্বর ২০১৮ ১৪:০৯402018
  • ধুরধুর কিসের প্রলয়ংকর ঝড়? এই ঝড়টার নাম দিয়েছে গাজা, একেবারে সার্থক নামকরন। প্রথমে সবাই ভেবেছিল চেন্নাইয়ের দিকে আসবে, তো কদিন ধরে এমন টাল্লি খেলো যে কেউ ঠিক করে বলতেই পারছিলো না কোনদিকে যাবে। শেষে কাল রাতে গোঁত্তা খেয়ে চেন্নাই এর অনেক সাউথে একটা জায়গা দিয়ে উপকূল পার হয়েছে গাঁজা সাইক্লোন।
  • i | ১৬ নভেম্বর ২০১৮ ১৩:৩০402017
  • তামিলনাড়ুতে প্রলয়ংকর ঝড় বইছে শুনলাম-
    ডিসি আপনারা সব ভালো?
  • r2h | ১৬ নভেম্বর ২০১৮ ১৩:২১402016
  • বাহ। সকাল থেকে মেঘলা, জোর ভেজা হাওয়া। এইসবের মধ্যে গানটা মিশে গেল। সুন্দর গান।
  • i | ১৬ নভেম্বর ২০১৮ ১৩:০০402015
  • আচ্ছা এই গানখানি শুনেছেন?
  • lcm | ১৬ নভেম্বর ২০১৮ ১১:০৫402014
  • বোঝো - স্পর্শকাতর! কার স্পর্শে কে কাতর...

    যাই হোক, উইকিতে লিখছে বঙ্গবিভূষণ ২ লাখ টাকা, আর বঙ্গভূষণ ১ লাখ
  • দেব | ১৬ নভেম্বর ২০১৮ ১০:৫৬402013
  • দিদি প্রতি বছর " বঙ্গবিভীষণ " পুরষ্কার দেয়। তাই সৌমিত্র বা অন্যান্যরা দিদিকে চটাতে চাইছে না।
  • PT | ১৬ নভেম্বর ২০১৮ ১০:২৭402012
  • অনীক কি বললেন সেটা বোধহয় আর জরুরী নয়। শ্মশানের শান্তি বিঘ্নিত হওয়ায় ঘাবড়ে গিয়ে মহাপন্ডিতেরা কে কি বললেন/করলেন সেটা বেশী মজাদারঃ

    পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ঃ ‘‘এটা অনীকের ব্যক্তিগত মতামত.....।’’
    যোগেন চৌধুরীরঃ ‘‘এ ধরনের মন্তব্যে কেবল বিতর্কই তৈরি হয়, সদর্থক কাজ হয় না।....."
    শীর্ষেন্দু মুখোপাধ্যায়ঃ ‘‘বিষয়টি স্পর্শকাতর। এ নিয়ে কিছু বলব না।’’
    সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ঃ মন্তব্য করতে চাননি

    মেরুদন্ড.....মেরুদন্ড ....!!
  • S | ১৬ নভেম্বর ২০১৮ ০৯:৪৮402011
  • সেতো মোদি বারণ করে দিয়েছে।
  • lcm | ১৬ নভেম্বর ২০১৮ ০৯:৪৬402010
  • কিন্তু, সিনেমা উৎসবে দিদির এত ছবি কেন, কবিতা উৎসব বা তুলি উৎসব হলে ঠিক ছিল - কি কনফিউশন !
    ওদিকে আরেক কনফিউশন, বচ্চন দিদিকে বলেছেন - মা, আমাকে আর ডাকবেন না।
    দিদি থেকে মা কেন ?
    এই প্রশ্ন শুনে গুরুভাই বলল - বচ্চন অনেক খবর রাখেন, মা-মাটি-মানুষ সব জানেন, ক্রোড়পতি সব তো উনিই ঠিক করে দিতেন।
  • S | ১৬ নভেম্বর ২০১৮ ০৯:৩৯402009
  • পারেও বটে এরা নেকামো করতে। আপনার প্রিয় অভিনেতা কে এই প্রশ্নের উত্তরও আজকাল টালিগন্জের সবাই নেত্রীকে জিজ্ঞেস করে তবেই দেয়। আর উনার আজ মনে হলো যে শিল্প সংস্কৃতিতে নেত্রীর ছবি একটু বেশিই লাগানো হয়েছে। এতোদিন কি চোখবুজে ছিলো? নাকি চীটফান্ড ভাতা হঠাত বন্ধ হয়ে গেছে?
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৮ ০৮:৪৯402008
  • ভাতে মারবে শুনে অনীক বললেন, ভাতে মারবে? মারুক। রুটি খাবো।
    ঃ-)
  • Du | ১৬ নভেম্বর ২০১৮ ০৮:৩৬402007
  • অনীক দত্তকে কি গালাগালি দিল?
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৮ ০৬:৪১402006
  • কারা টাকাগুলো পেল তৈরী বাবদে ? ভালো দাঁও মেরেছে মনে হয়। কী মারাত্মক ভিডিও ফেবুতে পেলাম! কার্ডে আবার কৃষ্ণ আর সরস্বতীও আছেন। ঃ-)
  • S | ১৬ নভেম্বর ২০১৮ ০৬:২৭402005
  • এখানেও হয়তো ঢপ মেরে ট্যাক্স বাঁচিয়েছে।
  • lcm | ১৬ নভেম্বর ২০১৮ ০৬:০০402004
  • ক্রেডিট কার্ড? ৩ লাখ টাকা প্রি-পেইড? ফ্রি? পাওয়া যাবে?
  • একক | ১৬ নভেম্বর ২০১৮ ০৪:১৭402003
  • নন এলকোহলিক। টক ঝাল শরবত একরকম।
  • i | ১৬ নভেম্বর ২০১৮ ০৩:৫৪402002
  • কখনও দেখা হ'লে, খ কে পেটানোর ইচ্ছে রইল।
  • I | ১৬ নভেম্বর ২০১৮ ০০:৪১402001
  • হ্যাঁ গা পাগলপানি কী বস্তু গা? ৪৬ এর দাঙ্গার সময় ওর অভাবে ডোমেরা কাজ বন্ধ রেখেছিল।উটি না খেলে তারা পচা লাশ সরাতে পারে না।
    এক জাতীয় চাঙ্গায়নী সুধা তা বুঝতে পারছি কিন্তু বস্তুটা ঠিক কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত