এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৮ নভেম্বর ২০১৮ ০৬:১৫402060
  • ঠিক। ঠিক।
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৮ ০৬:০৩402059
  • "এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। ঠিক কিনা? " ঃ-)
  • dc | ১৮ নভেম্বর ২০১৮ ০৫:৩৬402058
  • সাবধানে থাকবেন, লেখাপড়া করলে কিসে যেন চাপা পড়ে।
  • i | ১৮ নভেম্বর ২০১৮ ০৫:২০402057
  • সেটাই তো হওয়া উচিত। ধীরে ধীরে লেখা এগোক। সময় লাগুক।সবাই সঙ্গে আছি।
  • I | ১৮ নভেম্বর ২০১৮ ০১:৫৫402056
  • এট্টু ভুলভাল কাজে ব্যস্ত হয়ে আছি। তাছাড়া একসঙ্গে দুটো নতুন বই পড়ে উঠলাম।তা থেকে নোট নেয়া চলছে। যত পড়ি তত পড়া বেড়ে যায়।যত লিখি লেখা বেড়ে চলে।
  • r2h | ১৮ নভেম্বর ২০১৮ ০০:১০402055
  • ব্যালাড অফ বাস্টার স্ক্রাগ্স দেখে এককের গল্প মনে পড়ে গেল। ওরে বাবা।
    অনেকদিন পর নেটফ্লিক্সে ভালো ওয়াইল্ড ওয়েস্ট তাও খুবই ডার্ক। আমি অবশ্য একটু হাশিখুশি মারদাঙ্গা লাস্যময়ী নায়িকা এইসব এক্সপেক্ট করে দেখতে বসেছিলাম - এমন সিনেমা আর খুঁজেই পাইনা।
  • guruchandali | ১৭ নভেম্বর ২০১৮ ২২:১৯402054
  • "-শুনেছেন, নৈঋতাকে বাড়ি থেকে বার করে দিয়েছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, হাদিয়াকে বাড়িতে আটকে রেখেছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, অভ্র-অনিকেতকে কলেজ থেকে সাসপেন্ড করেছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -শুনেছেন, প্রীতমকে ওর বাড়ির ছাদে ওর প্রতিবেশীরা পিটিয়েছে?
    -কেন, কি করেছিল?
    -প্রেম।
    -জানেন, প্রত্যেক বছর ভারতবর্ষের ১০০০-এর বেশী ছেলেমেয়ে তাদের পরিবারের হাতে খুন হয়?
    -কেন, কি করেছিল তারা?
    -প্রেম।
    -জানেন, আমেরিকাতে অন্ততঃ সাত লাখ টিন-এজারস বাবা-মা থাকা সত্ত্বেও হোমলেস?
    -কেন, কি করেছিল তারা?
    -প্রেম।
    -এগুলোর বিরূদ্ধে কিছু লিখবেন না? কিছু করবেন না?
    -করব তো।
    -কি?
    -প্রেম। "

    আসতে চলেছে, অভিজিৎ মজুমদার আর অর্চন মুখার্জির বই "নৈঃশব্দের পত্রগুচ্ছ।।।।য় এত্তের তো ইলেে", ভারতীয় প্রান্তিক যৌনতার মানুষদের বড় হয়ে ওঠার সঙ্কট ও সংগ্রামের এক চিত্রময় বিবরণ। অর্চনের ক্যামেরায় কখনো ব্যক্তির টানাপোড়েন ব্যপ্ত হয়েছে সমষ্টির যন্ত্রণায়, কখনো নিতান্ত গোপন লুকোনো ইচ্ছে ধরা পড়ে গেছে লেন্সের চোখে। অভিজিতের কলম সেই দশটি ছবিকে শব্দ দিয়েছে কবিতায়, গল্পে, কথোপকথনে, স্বগতোক্তি আর চিঠিতে। আপনারা অনেকেই হয়তো বইটিকে আগে ই-বুক ফরম্যাটে দেখেছেন, পছন্দ করেছেন, ভলোবেসেছেন। এইবার আসছে বইয়ের আকারে, দু'মলাটের ভিতরে শব্দবন্দী হয়ে। খুব শিগগিরি ! বইটিকে সাধারন পাঠকের নাগালের মধ্যে রাখার জন্য কেউ বইয়ের আংশিক আর্থিক দত্তকে কেউ আগ্রহী হলে, মেসেজ বা মেইল করতে পারেন।

    আলোকচিত্রঃ অর্চন মুখার্জি

  • Du | ১৭ নভেম্বর ২০১৮ ১৯:৪০402053
  • দেশভাগ অনেকদিন আসছে না কিন্তু
  • Du | ১৭ নভেম্বর ২০১৮ ১৯:১৫402052
  • খবরটা ফীডে দেখে দুঃখিত হোয়ে স্যাড দিতে যাচ্ছিলাম তারপরেই মনে হল মিটু ছাড়া মরে যেতে পারা স্বস্তির ব্যাপারও।
  • dc | ১৭ নভেম্বর ২০১৮ ১২:৫২402051
  • অ্যালিক পদমসি মারা গেলেন। অসম্ভব ভালো পাবলিক স্পিকার ছিলেন, ওনার দুয়েকটা লেকচার সামনাসামনি শোনার সৌভাগ্যও হয়েছে।
  • pi | ১৭ নভেম্বর ২০১৮ ১১:১৭402050
  • এই না ইস্কুল নিয়ে দেবপ্রসাদবাবুরা লিখতেন খুব এঅসময়, নিজেদের ছেলেই হোম স্কুল কর্ব। আমেরিকায় বেশ কয়েকজনকে দেখলাম। আমার এক জুনিয়রের বৌ, হোম স্কুলিনং, তারপর কীসব প্রডিজি পুরস্কার, তাতপর হার্ভার্ড। কিন্তু এই কনসেপ্টটা একটু অদ্ভুত লাগে। স্কুল মানে তো আরো অনেকের সঙ্গে ইন্টারাকশন, সেগুলোও তো দরকার, নাকি! আর হোম স্কুলিঙ্গ দুজন কাজ করা মা বাবা করাতে পারেন?
  • aka | ১৭ নভেম্বর ২০১৮ ০৬:৫৯402049
  • বাচ্চে লোগ- নোমি হল নো মিডিয়াম, মানে স্কুলেই যায় না।
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০৩:৪২402048
  • পাশের দেশের কবিতারসিক পাঠকেরা এক উত্তরাধুনিক কবির সাম্মানিক উপাধি দিয়েছেন পৌনেপাতলুন। নামের আগে ওটি জুড়ে তাঁকে ডাকা হয়। ঃ-)
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০২:২৭402047
  • নোমি হলো নিট জিনিস। জলফল ছাড়া হুস্কির মত।
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০২:২৫402046
  • নেমি হল নেপালি মিডিয়াম।
  • lcm | ১৭ নভেম্বর ২০১৮ ০২:১৫402045
  • হিমি তো হিন্দি, কিন্তু নোমি - নোংরা মিডিয়াম? নাহ্‌!
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০২:০৮402044
  • কিন্তু কন্নড় মিডিয়ামকে কমি বলা যায় না, টেকনিকাল সমস্যা হয়। ঃ-)
  • Atoz | ১৭ নভেম্বর ২০১৮ ০২:০৭402043
  • তামি হল তামিল মিডিয়াম। মামি হল মালয়ালম মিডিয়াম। ঃ-)
  • aka | ১৭ নভেম্বর ২০১৮ ০১:৪৩402042
  • হিমি আর নোমি তাইলে কি?
  • lcm | ১৭ নভেম্বর ২০১৮ ০১:৩৪402041
  • ইমি=ইংলিশ মিডিয়াম, বামি=বাংলা মিডিয়াম ...
    এটা বুঝতে পেরে বেশ ইয়ে গব্বো হচ্ছে, কন্‌ফি বেড়ে গেল...
  • pi | ১৭ নভেম্বর ২০১৮ ০১:৩০402040
  • ঃ))
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০১:২৬402039
  • যারা শিমুলতলা যায়নি তারা বেলতলার লোক
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০১:২৫402038
  • তারমানে আমি পাই আর হুতো শিমুলতলা দিয়ে কানেক্টেড। তাই বলি
  • S | ১৭ নভেম্বর ২০১৮ ০১:২১402037
  • আমার ছোটো থেকে বড় অবধি যত ইমি দেখেছি প্রায় সক্কলে ইমি বনাম বামি নিয়ে ঝগড়া বাধিয়ে দিতো। বা টিমের বন্ধুদের মত লীডার হতে চাইলে কেন হবে এই নিয়ে হয়তো আমিই বাধিয়ে দিতাম। আমার আত্মীয় স্বজন আর পাড়ার বন্ধুদের মধ্যে অল্প স্বল্প ইমি ছিলো, তারাও প্রায় সকল বিষয়েই আমাদের তুলনায় প্রিমিয়াম চাইতো। আমি সেটি মানতে নারাজ।

    যদুপুরে উঠে দুটো জিনিস বুঝলাম। ইংরেজি গড় গড় করে বলে যাওয়াটা একটা ভার্চু। আর ওটি যে পারবে না, আর্টসের মেয়েরা তাদের দিকে ফিরেও তাকাবেনা।
  • pi | ১৭ নভেম্বর ২০১৮ ০১:০৭402036
  • কিন্তু আমি ভুল বলেছি। আমি অনেক শিমুলতলাতেই গেছি।
  • pi | ১৭ নভেম্বর ২০১৮ ০১:০৬402035
  • কোন্নগরে শিমুলতলা নেই ? ডিডিদা, কুমুদি, দমদি ?
  • r2h | ১৭ নভেম্বর ২০১৮ ০১:০৫402033
  • অ্যাই আমিও যাইনি শিমুলতলা।

    একবার যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু টিকিট না পেয়ে দার্জিলিং চলে গেলাম। দার্জিলিঙের-ও টিকিট পাইনি কিন্তু বাস ড্রাইভার সিটের পেছনে বসতে দিয়েছিল।
  • Tim | ১৭ নভেম্বর ২০১৮ ০১:০৫402034
  • একবার শিমুলতলা যেতে হবে
  • Ishan | ১৭ নভেম্বর ২০১৮ ০১:০০402032
  • একমাস মতো ছিলাম। অবশ্য সে আমি কোথায় যাইনি। বাপ-মায়ের পল্লায় পড়ে এক কন্যাকুমারী ছাড়া সব জায়গাই ঘোরা হয়ে গেছে। ছোটো পেয়ে কীইনা অত্যাচর করেছে। উফ।
  • pi | ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫৫402030
  • আমিও বাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত