এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ নভেম্বর ২০১৮ ১৩:৩০402090
  • এটা দারুণ তো! এই বিড়াল কি ধোসা ইডলিও ভালবাসে?
  • dc | ১৯ নভেম্বর ২০১৮ ১২:০৩402089
  • কাল একটা মজা হলো। আগে লিখেছিলাম আমাদের বাড়ি একটা ভারি ল্যাদখোর কালো বেড়াল মাঝে মাঝে আসে, জানলায় বসে বসে ঝিমোয়, আর খেতে দিলে কোনরকমে মুখ তুলে খায়। আমরা মাছ মাংস যা থাকে দিই, কিন্তু সেগুলো খুবেকটা তৃপ্তি করে খায় বলে মনে হয়না। তো আমাদের বাড়ি যিনি রান্না করেন তিনি গতকাল মার জন্য একটা মাছের ঝোল রেঁধে এনেছিলেন, নিজের বাড়ি থেকে। মাকে অথেনটিক সাউথ স্টাইলের মাছ খাওয়াবেন বলে। এদিকে মার সেটা খুব একটা পছন্দ হয়নি, তো রাতে আমরা সবাই মিলে খেয়ে নেব বলে রেখে দিয়েছিল। সন্ধেবেলা বেড়ালটা এসেছে, রাতে খাবার সময়ে আমার স্ত্রী সেই মাছ খানিকটা ভাত দিয়ে মেখে দিয়েছে। সে মাছ খেয়ে বেড়ালটার কি ফূর্তি! একবার খেয়ে পেট ভরলো না, ম্যাও ম্যাও করে দাবী জানিয়ে আরেকবার ভাতমাখা খেল। আর তার পরেও ম্যাও ম্যাও করে আরও কিসব বললো। মা বললো এই না হলে তামিল বেড়াল! ব্যাটার বাঙালি রান্না খেয়ে মন ভরতো না, আজ স্বদেশী খাবার পেয়ে একেবারে গলার স্বর বেরিয়ে গেছে।
  • pi | ১৯ নভেম্বর ২০১৮ ১১:৩১402088
  • টিম ঃ))
  • | ১৯ নভেম্বর ২০১৮ ১১:২৬402087
  • দিল্লু নাকি কাল কোথায় বলেছিল হাত থাকতে মুখে কেন আর অমনি কারা নাকি রাস্তায় ধরে লাইভ ডেমো দিয়ে দিয়েছে।
  • Tim | ১৯ নভেম্বর ২০১৮ ০৯:০৮402086
  • বাইকে না চড়লে শোভনের বেদনা হয়। আর চড়লে সিকির। এতে কনফিউশন কই? তবে কবি বলেছেন তুম বাইকে মত যাইও, সেওতো কবেকার ক্থা।
  • Du | ১৯ নভেম্বর ২০১৮ ০৬:১৯402085
  • তাজমহলে বানরগিরি শুরু হয়েছে পড়ে থেকে অশান্তিতে আছি।
  • aranya | ১৮ নভেম্বর ২০১৮ ২৩:৩৭402084
  • সিকি আবার বেরিয়ে পড়েছে! কুদোস। এনজয় মাডি
  • pi | ১৮ নভেম্বর ২০১৮ ২২:০৯402083
  • বাইকেই তো গেছে কিন্তু বাইকে চড়ে সিকির ব্যাদনা হবে? মানে সিকির তো বাইকে না চড়তে পারলে দেহে ব্যাদনা, অন্তরে ব্যথা এসব হয় জানতাম!
  • | ১৮ নভেম্বর ২০১৮ ২২:০৪402082
  • বাইকে গেছে বোধহয়।
  • pi | ১৮ নভেম্বর ২০১৮ ২২:০২402081
  • কেন, কী হল?
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৮ ২১:৫৪402080
  • উফফফফফফ! এভাবেও শিলি আসা যায়!

    সর্বাঙ্গে অসীম ব্যাদনা, ওরেবাবারে।
  • | ১৮ নভেম্বর ২০১৮ ২১:২৯402079
  • বা ইজরায়েলি রা কেউ?
  • | ১৮ নভেম্বর ২০১৮ ২১:০৩402078
  • গোয়া য় যে এত এত রাশিয়ার লোক আসে, তার কেউ ফিরে গিয়ে কেউ উপন্যাস লেখে যেখানে গোয়া র রেফারেন্স আছে?
  • বরিশাইল্যা | ১৮ নভেম্বর ২০১৮ ১৯:১৯402077
  • ও মনু, ভাত খাসু?
  • I | ১৮ নভেম্বর ২০১৮ ১৮:৪২402076
  • আমি মুখ খুল্লে ত আপনারা হিমসায় বেগুনী হয়ে যাবেন। আর আমায় ভোররাত থেকে লোটা হাতে..
    তাও সইত্যের জন্য এইটুকু ত্যাগ স্বীকার আমি করবোই। কেউ আমারে দাবায়া রাখতে পারবা না।
    শীতের দুপুরে আমি কী খালাম? আমি খালাম গরম গরম ভাত, গন্ধরাজ লেবু দিয়া ডাল, সাথে ঝুরু ঝুরুকরে কাটা আলুভাজা-বাদাম ও পুদিনা পাতা-শুকনালংকা ভাজা, তাপ্পর কচুপাতা দিয়া ভেটকি ভাপা, বড়ি-বেগুন দিয়া আড় মাছ, ধনেপাতা-কাঁচালংকা বাটা দিয়া পাঁটা। শেষপাতে মিষ্টি দই।

    আজ কস্তুরীতে খালাম। নাঃ, যাই নাই। বাড়িতেই আনায়ে নেলাম। সুইগি দিয়া।

    হেউ ! হেউ হেউ !
  • kumu | ১৮ নভেম্বর ২০১৮ ১৭:৪৭402075
  • দমুকে কুমুর একটিই প্রশ্ন
    কোন্নগর কেমন আছে?সেই প্যাঁকোপ্যঁকো রিক্সার,সেই মিষ্টির দোকান,সেই বাঁশবন?
  • | ১৮ নভেম্বর ২০১৮ ১৭:১২402074
  • ভাগ! উত্তর দেবার আগে নেট ঘেঁটে ভাল্ল করে অনুসন্ধান করে নিয়েছি।

    তবে তোমার পোশ্ন থাকলে কত্তেই পার।
  • কুমু | ১৮ নভেম্বর ২০১৮ ১৭:০০402073
  • অই মহিলাটি আমি -
  • | ১৮ নভেম্বর ২০১৮ ১৬:২৩402072
  • একজন সম্পূর্ণ অপরিচিত মহিলা আজ ইনবক্স করে আমি কীভাবে আরশোলা মেরে শেষ করি তা শিখতে চেয়েছেন। -_-। ভাবছি এটা আমার রেজ্যুমেতে অ্যাডিয়ে রাখবো কিনা।
    ধুসসস অভ্যুটা যে কোথায় গেল.
  • pi | ১৮ নভেম্বর ২০১৮ ১৫:৪২402071
  • দেশের ঈশান কোণে ঃ)
  • S | ১৮ নভেম্বর ২০১৮ ১৫:০৩402070
  • কোথায় এতো শীত?
  • pi | ১৮ নভেম্বর ২০১৮ ১৪:৩৭402069
  • দুটো সোয়েটার পরে কম্ব্লে ঢুকে আছি।
  • S | ১৮ নভেম্বর ২০১৮ ১৪:৩২402068
  • শীত?
  • pi | ১৮ নভেম্বর ২০১৮ ১৪:২২402067
  • বিদা, চ্টপট মেইল দেখুন!
  • b | ১৮ নভেম্বর ২০১৮ ১৪:১১402066
  • শীতের রোব্বার দুপুরে গরম গরম ভাত, ফোটানো মুসুর ডাল, নটেশাক-কুমড়ো-বেগুন-বড়ির ঘন্ট, আর নতুন ওঠা ফুলকপি দিয়ে টাটকা মাছের ঝোল।
    (হামীনস্ত)

    শেষপাতে হাঁসের কারিটা না খেলেও চলতো, এখন ভেবে দেখছি।
  • | ১৮ নভেম্বর ২০১৮ ১০:১২402064
  • একদম ই সঙ্গে থাকব না, কিন্তু নিজের তাড়নাতেই ইন্দো কে লিখতে হবে।লেখা ব‍্যাপার টা থ‍্যাঙ্কফুলি একটা জিনিস, যেটা রেয়ার পার্সোনাল এক্সপেরিয়েন্স।এবং পার্টিশন এমন একটা বিষয়ে তার ট্রমা যদি পরিবারে থেকে থাকে তাহলে বিচিত্র কাথারসিসের মধ্যে দিয়ে যাওয়ার কথা, একদিকে অবজেক্টিভিটি ইতিহাস চেতনা দেশের ভবিষ্যৎ নিয়ে নিষ্ফল দুশ্চিন্তা, অন্য দিকে পারি বারিক ট্রমা, পোবোন্দ হলেও সেটা ইন্দো র লেখা য় আসছে, দমুর এই বিষয় ছোঁয়া লেখা য় এটা থাকে, অত এব কেউ সঙ্গে না থাকলেও ওদের লিখতে হবে। এবং আমি ফ্র‍্যাঙ্কলি, সময় পেলে পড়ব এবং ভুল ধরব, কারণ উৎসাহ প্রদানকারী পাঠের স্টেজ এদের পেরিয়ে যাবার কথা
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৮ ০৬:২২402063
  • শৌলমারীর সাধুর ব্যাপারটাই বা কী, সেটাও জানি না। ওই বই আজও পড়া হয় নি।
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৮ ০৬:২০402062
  • "তাইহোকু থেকে ভারতে" পেলাম সদ্য। আগে পড়িনি। আপনারা কেউ পড়েছেন? নেতাজীর ব্যাপারটা শেষ পর্যন্ত কী যে সাব্যস্ত হল কেজানে!
  • Atoz | ১৮ নভেম্বর ২০১৮ ০৬:১৬402061
  • ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত