এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ নভেম্বর ২০১৮ ১০:০০402120
  • ফ্লাইটের দেখা নাই রে ফ্লাইটের দেখা নাই।!
  • S | ২১ নভেম্বর ২০১৮ ০৯:৪৫402119
  • এয়ার ইন্ডিয়ার বারোটা না বাজালে বেসরকারী এয়ারলাইন্সগুলো করে খাবে কি করে? এয়ার ইন্ডিয়াকে কোন আম্বানী ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে বিনে পয়সায় সেটা ভাবার সময় এসেছে।
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ০৯:৪০402118
  • আমিও কখনো এয়ার ইন্ডিয়ায় চড়িনি।
  • avi | ২১ নভেম্বর ২০১৮ ০৯:১০402117
  • এই অভিজ্ঞতা বাকি রয়ে গেছে। যদ্দূর মনে হয়, কখনও এয়ার ইন্ডিয়ায় উঠি নি। :(
  • pi | ২১ নভেম্বর ২০১৮ ০৮:৪৯402116
  • এয়ারিন্ডিয়া কি পুরোই ভোগে!
    ৮ টার ফ্লাইট, এদিকে গেটে একজন লোক অব্দি নেই, বোর্ডে এখনো ৮ঃ০০ ডিপার্চার দেখিয়ে যাচ্ছে! লোকজন যে যার মত বলে যাচ্ছে, কেউ বলছে ফ্লাইট অন্যত্র ল্যান্ড করতে বাধ্য হয়েছে!

    উফ্হ, ইদানিং ন'টার আগে ঘুমও ভাঙ্গতে চায়না, সেই পাঁচসকালে উঠে ঠাণ্ডার মধ্যে বেরিয়ে এই!!

    ওয়েবসাইটও কী ভয়ন্কর হয়ে গেছে, ক্যাপচার পর ক্যাপচা, এদিকে ছবিই লোড হয়না! সেদিন জাস্ট কোন ল্যাপটপ ডেস্কটপ মোবাইল থেকে সাইটে টিকিট কাটাই গেল না! আজ অব্দি কোনদিন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ফর্ম ভরেও সাবমিট করতে পারলাম না, এরর!

    গুচ্ছ ঝামেলায় এক্র্বারে বিষফোঁড়া হয়ে গেছে এই এয়ারইন্ডিয়ায় ট্রাভেল। একে তো নানা জায়গায় যেতে এমন সব কানেক্টিং, এমন অড টাইমিং বা এমন এমন দিনে ফ্লাইট নেই যে সময় নষ্টের চূড়ান্র। একটা তিন ঘণ্টার মিটিং এটেন্ড করতে যাতায়াতে তিনদিন যায়!

    আগে এয়ার ইন্ডিয়া, সরকারি পরিষেবা এসব অনেক ডিফেন্ড করেছি, কিন্তু। এই ক' বছরে চোখের উপরে আরো খরাপ যেভাবে হতে দেখছি, ভাবা যায়না!

    খাওয়া তো সব ভ্যাজ হওয়ার পর থেকে সে ভ্যাজও আর মুখে তোলার যোগ্য নেই। আগেরবার তো দিল্লির ফ্লাইটে এমন সব খাবার দিল খেয়ে আমাদী ডায়রেক্টর সুদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম।

    ফ্লাইট এখন দেরি বুঝলাম, একটা কিছু তো কেউ জানাবে! না কেউ আছে এয়ারপোর্টে, উপরের গেটে কোথাও কেউ নেই, মেইলে মেসেজে কোন খবর নেই।
    এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা ডাক্তারের অ্যাপো, সে যে সময় বদলাব তো কোন সময় নেব তাও যানিনা, ডাক্তার পাব কিনাও!
    অন্য সবারই এরকমই বা আরো বেশি সমস্যা নির্ঘাত। সব লোক চিত্কার চেঁচামেচি শুরু করে দিয়েছেন!

    কিছুদিন আগে এয়ারইন্ডিয়ার কিছু লোকজনের কাছে শুনছিলাম, কীভাবে ইচ্ছে করে অনেক কিছু নাকি নষ্ট করে দেওয়া হয়েছে। লোকসানের কারণ ইত্যাদিও। কে জানে কী কেস।
  • মনু | ২১ নভেম্বর ২০১৮ ০৮:১৫402115
  • বরিশাইল্যা ডিকশনারি
    * I = মুই।
    * We = মোরা।
    * OMG = ও মোর খোদা!
    * Hello = এ ব্যাডা।
    * I live in Barisal = মুই বারিশালে থাহি।
    * Where is your home? = আম্নের বাড়ি কোম্মে?
    * Come here = এম্মে আয়।
    * Stand up = খারা।
    * Who are you = তুই কেডা?
    * How are you = কিরে কি খবর ?
    * What are you doing ? = তুই কি কাম হরছ?
    * Chang your clothes = জামা কাপুর বদলা।
    * Let's go = ল যাই। * Don't angry me = মোরে চ্যাতাইস না।
    * Is it = হেইয়া * What are you saying = তুই কও কি?
    * Where are you coming from = তুই কই দিয়া আইছো?
    * Is money drops out of tree = ট্যাহা কি গাছ দিয়া পরে?
    * That's not fair = হেইয়া অইবে না।
    * wait = দেরি।
    * what = কি। * tell = কও

    * do = হরা।
    * work = কাম।
    * yes = হয়।
    * boy = পোলা/ ছ্যাড়া।
    * girl = মাইয়া/ ছেড়ি।
    * search = তোগাও/ বিছরাইন্না।
    * slowly = আস্তে আস্তে।
    * quickly = হহালে।
    * suddenly = আচুক্কা।
    * bed = চহি।
    * cat = বিলই।
    * dog = কুত্তা।
    * where = কোম্মে।
    * don't touch = ছুবি না।
    * kick = লাতি।
    * get lost = এহান গোন যা।
    * false = মিত্যা।
    * fox = পাইত্তাল/ পাতিহিয়াল।
    * cock = রাওয়া।
    * rope = কাছি।
    * tomato = টকবাইগুন।
    * stupid = বোগদা/ আবোদা।
    * dream = হপ্পন।
    * you do = তুই হর।
    * I do = মুই হরি।
    * armpit = ক্যাতকুলি।
    * corridor = বারিন্দা।
    * kitchen = ওশ্যা ঘর।
    * brother in law = হালা।
    * sister in law = হালী।
    * father in law = হৌড়।
    * mother in law = হাউরি
  • pi | ২১ নভেম্বর ২০১৮ ০৮:০৬402114
  • "দুই দশক, দুই সময়। মাতাল ঝড়ের পর অপার নিস্তব্ধতা। বীরেন চাটুজ্যের আগুনে কবিতার সিঁড়ি বেয়ে সুমনের গান। শান দেওয়া কাস্তের ধার কমতে থাকা, কমতে দ্যাখা.. ভুলতে চাওয়া সত্তর, ভুলে যাওয়া নব্বই। দুই দশক, দুই সময়.... গোরা নকশাল, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত।

    -কল্লোল লাহিড়ী ও শাক্যজিৎ ভট্টাচার্য, দুই লেখকের সঙ্গে ফেলে আসা দিনগুলোর চারণে মৈনাক সেনগুপ্ত..

    ২৩শে নভেম্বর, শুক্রবার সন্ধ্যেয়
    আরশির আড্ডা জমজমাট !

    এলে ভালো লাগবেই ..."

    আরশি,18 জনক রোড, কোলকাতা 29 (লেক মলের পাশের রাস্তা)

    লিখেছেন Anasuya Gupta
  • Atoz | ২১ নভেম্বর ২০১৮ ০২:৫৮402113
  • পাতার ঘাঘড়া আর ফুলের জামা করে নিলেই বল্কল ফল্কলের ঝামেলা থাকতো না। ঃ-)
    তমিতা জমিতা শমিতা হারিত জারিত লারিত এদেরও অনেক সুবিধা হত। ঃ-)
  • I | ২১ নভেম্বর ২০১৮ ০১:৩২402112
  • টইপত্তর একদম উপছে পড়ছে। শকুন্তলার রূপলাবণ্যের মত। বল্কলে আঁটছে না; প্রিয়ংবদা বলছেন-নিজের যৌবনকে দোষ দাও।
  • pi | ২০ নভেম্বর ২০১৮ ২১:৫৬402111
  • প্রেমের জোয়ারে
  • dc | ২০ নভেম্বর ২০১৮ ২১:৫০402110
  • যাঃ জলশোভন গেল।
  • b | ২০ নভেম্বর ২০১৮ ১৮:৩৬402109
  • সম্বর লেকের ধারে।
  • Kaju | ২০ নভেম্বর ২০১৮ ১৮:৩২402108
  • হ্যাঁ পেয়েছি, সঞ্জুবাবা সম্বর মেরিসিলো।
  • pi | ২০ নভেম্বর ২০১৮ ১৮:৩১402107
  • কী না কী অ্যাপ হচ্ছে!
    http://huffp.st/3ZrNdsg
  • Kaju | ২০ নভেম্বর ২০১৮ ১৮:২৮402106
  • কিন্তু সম্বর-ও কেউ মেরেছিল শুনেছি মনে হচ্ছে। কোনো একটা ফিলিম-ইস্টার।
  • b | ২০ নভেম্বর ২০১৮ ১৮:২৪402105
  • হ্যাঃ সলমন মেরেছিলো ব্ল্যাকবাক, মানে কেষ্টসার মিগো।
  • Kaju | ২০ নভেম্বর ২০১৮ ১৮:২৩402104
  • বি-দা তার মানে ভাইজান। সম্বর খান মানে সলমন খান।
  • b | ২০ নভেম্বর ২০১৮ ১৭:৩১402103
  • সম্বরের মাংসও ভালো খেতে।
  • dc | ২০ নভেম্বর ২০১৮ ১৬:৩১402102
  • সম্বর জানি। সম্বরের কতো ভ্যারাইটি যে খেলাম! সে তুলনায় রসম এর কিন্তু খুব একটা ভেরিয়েশান হয়না।
  • | ২০ নভেম্বর ২০১৮ ১৫:১০402100
  • মত
  • | ২০ নভেম্বর ২০১৮ ১৫:০৮402099
  • নর্থ গোয়া নিয়ে আধ পয়হা য়ত কারো লাগলে বলবেন।
  • dc | ২০ নভেম্বর ২০১৮ ১২:৫৫402098
  • সম্বরা বলে কিছু হয় নাকি? জানতাম না তো!
  • | ২০ নভেম্বর ২০১৮ ১০:৩২402097
  • আকা সম্বর/সম্বার এর সথে সম্বরা/সম্ভরা গুলিয়ে ফেলেছে। অথবা নামটা ভুল জানে।

    ভাটে খুব কম আসা হয় তাই কুমুর প্রশ্ন মিসিয়ে গেছিলাম। হ্যাঁ প্যাঁক্প্যাঁক রিকশা আর মিষ্টির দোকান দিব্বি আছে। সাথে সোঁওঁ করে চলে যাওয়া টোটো যোগ হয়েছে। বাঁশবাগানের খবর জানি না, কারণ ঐটে আমার বাড়ি থেকে অনেক দূর, এমনিতে যাই না। ঐটে কুমুর জন্য ছবি তুলে এনেছিলাম। রুকু জানতে পারে।
  • b | ২০ নভেম্বর ২০১৮ ১০:৩০402096
  • ওটা সাম্বার তো, সম্বরা নয়। ডালের ফোড়নকে সম্বরা বলে।
  • aka | ২০ নভেম্বর ২০১৮ ০৯:৩৬402095
  • সম্বরা আমার ফেভারিট। বেসিকালি সব্জি দেওয়া ডাল, একটু টক, আর ঝাল পছন্দমতন।
  • Atoz | ২০ নভেম্বর ২০১৮ ০০:১৩402094
  • খিচুড়িতেও অনেক সময় দেয় সম্বরা। অন্য কড়াইতে ফোড়ন দিয়ে খিচুড়িতে ঢেলে দেয় সম্বরা।
  • I | ২০ নভেম্বর ২০১৮ ০০:০৬402093
  • সে তো ডালে দেয়।
  • aka | ১৯ নভেম্বর ২০১৮ ২২:৪৮402092
  • হাউ অ্যাবাউট সাম সম্বরা।
  • dc | ১৯ নভেম্বর ২০১৮ ১৩:৩৯402091
  • সেটাই ট্রাই করব ভেবেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত