এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ২১:৪৪402151
  • একক, সন্ধেবেলা আমি মার্ক্সবাদী হয়েছিলাম :p
  • | ২১ নভেম্বর ২০১৮ ২১:৪০402149
  • ধোৎ! সাত সাতটা লোক না খেতে পেয়ে মরে গেল আর ওইসব শোভন-বৈশাখী!

    যাউক যেটা বলতে আসলাম, পাই আবার বেজায় অসুস্থ হয়ে পড়েছে। ওর বাড়ির লোক ওকে বিছানার সাথে বেঁধে রাখলে পারে।
  • বাঙাল | ২১ নভেম্বর ২০১৮ ২১:২৯402148
  • বাঙ্লায় যাহা সবেদা হিন্দিতে উহাই চিকু।

    এসব তামাশা করে শোভন নারদা, সারদা থেকে আমাদের নজর ঘোরাতে পারবেনা।
  • dd | ২১ নভেম্বর ২০১৮ ২১:২৪402147
  • চিকু কী?

    হা ভগোমান।

    একবার আবাপটা খুলে পড়ুন না। মিনিটে মিনিটে নতুন খপর আসছে(ছবি সহ)
  • একক | ২১ নভেম্বর ২০১৮ ২১:১৬402146
  • সোন্ধে ব্যালায় ডিসি গ্রাউচো হৈ গ্যালো ক্যানো।
  • I | ২১ নভেম্বর ২০১৮ ২১:১৫402145
  • চিকু কী?
  • dd | ২১ নভেম্বর ২০১৮ ২১:১৪402144
  • ও সব কথা ছাড়ুন।

    আপনেরা কি সত্যিই শোভোন- বৈশাখী-রত্না-চিকু, সীজন ওয়ান,এপিসোড ১ ফলো করছেন না?
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ২০:৫৮402143
  • এটা পাতি আমার বানানো প্রিন্সিপল। আর এটা পছন্দ না হলে আমার অন্য প্রিসিপলও আছে।

    তবে বেদেও আছে, কারন বেদে সবই আছে।
  • dd | ২১ নভেম্বর ২০১৮ ২০:৪৭402142
  • এ কে সরকার গয়নার বিজিনেস করছে - সে ও প্রায় তিন জেনেরেশন হয়ে গ্যালো তো।
  • Ishan | ২১ নভেম্বর ২০১৮ ২০:৪৪402141
  • সরকার ব্যবসা করতে পারেনা, এই প্রিন্সিপলটা কোথায় লেখা আছে? বেদ টেদে? :-)
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৯:৩৩402140
  • যাই হোক, বাজারে এখন টপিক হল - Mercantilism vs Capitalism
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৯:১৪402139
  • নেটফ্লিক্সে এসেছে - নার্কোস মেক্সিকো- আর শুরু করেছি - ডেসিগনেটেড সার্ভাইভার
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১৯:১৩402138
  • নাঃ আমি লেখালিখির মধ্যে নেই। তাছাড়া আমার অনেকগুলো প্রিন্সিপল আছে, একটা পছন্দ না হলে আরেকটা।
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৯:১২402137
  • প্রিন্সিপ্যাল - এর কথায় .... নেটফ্লিক্স নাকি আমাজন প্রাইম - কোথায় একটা দেখছিলাম - মালগুড়ি ডেজ - এসেছে
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৯:১০402136
  • না, ডিসি লিখবে। অবশ্য ডিসি-র মেইন টপিক হবে - প্রিন্সিপ্‌ল্‌ বা "ইন প্রিন্সিপ্‌ল্‌"
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১৯:০৬402135
  • তাহলে খ দাকে বলা হোক।
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৯:০৪402134
  • আমি চেতন ভগত পড়ি নি, কিন্তু ডন দেখেছি, অরিজিনাল ডন, এবং ফারহান আখতারের ডন। দেশপ্রেমী আর ডন - দুই সিনেমার ঝারপিটের তুলনামূলক পার্থক্য এবং গুণমান নিয়ে একটি যুগান্তকারী প্রবন্ধ চাই
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১৯:০০402133
  • এ রাম দেশপ্রেমীর ঝারপিট এক্কেবারে ফালতু। তার চেয়ে এলসিএমদা অমিতাভের ডন দেখুন, ওটায় ব্যাপক ঝারপিট ছিল।
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৮:৫৮402132
  • আমার আরও অনেক কিছু মনে হয়। এই যেমন, ডেল্টা বা জেট-এর টিকিট কাটি বলেই তো ঐসব কোম্পানিগুলোর বিজনেস চলে, আর বিজনেস চলে বলেই তো এত লোক করে খায়, সুতরাং আমার মনে হয় আমি তাদের জীবিকা অর্জনে সাহায্য করি, কিছুটা হলেও করি ... সরকারকে ট্যাক্স দেওয়া নিয়েও একইরকম মনে হয়, আমার ট্যাক্সের টাকা দিয়ে দেশ চলে - নিজেকে দেশপ্রমী মনে হয়, আর তাছাড়া 'দেশপ্রেমী' সিনেমায় অমিতাভ-উত্তমকুমার আছে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হল দেশপ্রেমী সিনেমায় ঝাড়পিট আছে।
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১৮:৪৬402131
  • নিউটন দেখিনি অবশ্য, শুনেছি ওটায় নাকি ঝারপিট নেই।
  • lcm | ২১ নভেম্বর ২০১৮ ১৮:১৬402130
  • আমিও তাই, মানে বেসরকারি পরিষেবা ইউজ করি, তবে ইন প্রিন্সিপ্‌ল্‌ না। তার কারণ অবশ্য সিম্প্‌ল্‌ - আমার কোনো প্রিন্সিপ্‌ল্‌ নেই।

    আমার রোজগারের টাকা দিয়ে ডেল্টা বা জেট এর টিকিট কাটি, যাতে করে ওইসব কোম্পানির সিইও এবং উচ্চপদস্থ কর্মীরা সাধারণ কর্মচারীদের থেকে অ্যাট লিস্ট ২৫০ গুণ বেশি মাইনে পায়। যদি এটুকু না করতে পারি, তাহলে কি জন্য পয়সা রোজগার, আর কিসের স্ট্যান্ডার্ড অফ লিভিং।

    আর, সরকারকে এই যে এত ট্যাক্স দিই - ইনকাম ট্যাক্স, সেল্‌স্‌ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইউটিলিটি ট্যাক্স.... এই টাকা দিয়ে সরকার কি করে, মূর্তি বানায় নাকি স্কুল বানায় - এসব নিয়ে প্রশ্ন করি না। সরকারের জন্য, দেশের জন্য যদি এটুকু না করতে পারি, তাহলে কি জন্য পয়সা রোজগার, আর কিসের স্ট্যান্ডার্ড অফ লিভিং।

    আর এইসব প্রশ্ন - কেন প্রাইভেট কোম্পানির উচ্চ্পদস্থ কর্মীরা ২০০-২৫০ গুণ বেশি বেতন পায়, বা, ট্যাক্সের টাকা নিয়ে সরকার কি করে -- এসব প্রশ্ন খুব অবসিন -- দেশদ্রোহী, আর্বান নক্সাল, অপর্চুনিস্ট, সেন্টিমেন্টাল-ফুল... ইত্যাদি শব্দ মনে আসে....
    এসবের থেকে, নিউটন সিনেমায় রাজকুমার রাও না পংকজ ত্রিপাঠী - কার অভিনয় বেটার হয়েছে - এই প্রশ্নটা আমার খুব জরুরী মনে হয়।
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১৭:১২402129
  • S লাভ লোকসানের জন্য না, আমি ইন প্রিন্সিপল সরকারের ব্যাবসা করার বিরোধী। ইন্ডিয়ান এয়ারলাইন্স লাভ করলেও বলতাম প্রাইভেট কোন কোম্পানিকে বিক্ত্রি করে দেওয়ার কথা। আমি নিজে অপশান থাকলে বেসরকারি পরিষেবা ব্যবহার করি - পারলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বদলে অন্য কোন প্লেনের টিকিট কাটি, বিএসএনএলও অনেকদিন হলো ছেড়ে দিয়েছি।
  • | ২১ নভেম্বর ২০১৮ ১৬:৩৪402128
  • সৈকত(প্রথম)/পাই, আদৌ এই মেসেজ চোখে পড়বে কিনা জানি না। বীরভূমের প্রবাদপ্রতিম গদ্যকার / প্রাবন্ধিক, মুরারই - ইদ্রকপুরের এর বাসিন্দা, নতুন গতির শুভানুধ্যায়ী উপদেষ্টা লেখক আব্দুর রাকিব আজ সকালে মারা গেছেন। আমি যদি পারি, তোদের যদি আপত্তি বা সময়/স্পেস/বিষয় সংক্রান্ত অসুবিধে না থাকে, একটা অবিচুয়ারি লিখে দেবো। ওনার বেশ কিছু কাজ আমার হাতে এসেছে, আগেও অল্প পড়েছি। আমি গত মাসেই ওনার একটা ইনটার ভিউ নিয়েছিলাম। অনেক ক্ষণ কথা বলেছিলেন, স্যার যে এতক্ষন সময় দেবেন আমি ভাবি নি। বয়স হয়েছিল কিন্তু একদম ই অসুস্থ ছিলেন না। আমার সৌভাগ্য স্যার দেখা করতে রাজি হয়েছিলেন।

  • S | ২১ নভেম্বর ২০১৮ ১৬:৩০402127
  • মোটে তো ৩০০০-৪০০০ কোটি টাকা লোকসান হয় বছরে। ওতে আজকাল একটা ভালো মুর্তিও হয়্না। থাকুক এয়ার ইন্ডিয়া। নইলে মন্ত্রী সান্ত্রীরা অন্য এয়ারলাইন্সগুলোকেও এয়ার ইন্ডিয়া বানিয়ে ছাড়বে।
  • | ২১ নভেম্বর ২০১৮ ১৬:২৪402126
  • বাবা সামান্য নাকের বদলে নরুণের প্রস্তাবেই এই অবস্থা। এদের কে দেয় ঃ-) ভীষণ এফিসিয়েন্ট কয়েকটা বড় এয়ার লাইনের নাম লিখুন, ছবি ও আঁকতে পারেন, 'সময় দুর্দান্ত জিনিশ' গোছের অ্যানাউন্সমেন্ট করাতে করাতে পাতি ঢ্যামনামি করবে, ৫ ঘন্ট লেটে একট প্লেন ছেড়ে কোনো মিনিমাম সহায়তা না করে আরেকট এয়ার পোর্টে বসিয়ে রাখবে, অসুস্থ সি ও পি ডি পেশেন্ট বৃদ্ধা কে কখনো হুইল চেয়ার দেবে কখনো দেবে কখনো দেবে না, কোনো কানেক্টিং ফ্লাইট এর বোর্ডিং পাস দেবে না, ব্যাগেজ বিশ ঘন্টা লেট ফ্লাইটের পরে এক ঘন্টা লেটে দেবে ইত্যাদির পাপ ঢাকতে বিলম্ব নিয়ে তিন পাতা রচনাও লিখতেও পারেন ভাইটিঃ-)))))))))))))))

    বিজেপি উত্তরাখন্ডে পুরভোটে হারছে, চিল / এনজয় ইত্যাদি। এবার কংগ্রেসের হাত দিয়ে রাম মন্দির না হওয়া পর্যন্ত এতে রাগ করার কিছু নেই। খ
  • S | ২১ নভেম্বর ২০১৮ ১৬:০৩402125
  • ডিলে হয়না এরকম একটা এয়ারলাইন্সের নাম দিন।
  • | ২১ নভেম্বর ২০১৮ ১৪:৪০402124
  • ইন্ডিগো কে ন‍্যাশনালাইজ ক‍রার বিনিময়ে আমি রাজি। পরিবারের একাংশ গত শুক্রবার গোয়া গেলে ন, বিশ ঘন্টা ডিলে সহ‌
  • pi | ২১ নভেম্বর ২০১৮ ১২:৪৫402123
  • ফ্লাইটে একবার জানানর ভদ্রতাটুকু করাহল না, কেন এত ডিলে। শুধু ডিলের জন্য রিগ্রেট, বাস।
  • pi | ২১ নভেম্বর ২০১৮ ১২:৪৩402122
  • এবারে লাগেজের জন্য প্রতীক্ষা, মনে জ্চে অনন্ত। ২০ মিন ধরে দাঁড়িয়ে সবাই, বেল্ট চলতে চলতে বন্ধ, একই লাগেজও আসেনি এখনো।
  • dc | ২১ নভেম্বর ২০১৮ ১০:০৭402121
  • এয়ার ইন্ডিয়াকে তিরিশ চল্লিশ বছর আগেই প্রাইভেটাইজ করা উচিত ছিল। সরকার কেন অ্যাভিয়েশান বিজনেস করবে বুঝতে পারিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত