এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৮ ০৭:৪০402210
  • পম্যা, না, আমি দিল্লির উত্তরপূর্বদিকে, অনেকটা দূরে অবস্থান করচি।
  • i | ২৫ নভেম্বর ২০১৮ ০৭:১৫402209
  • avi,
    এ তো চমৎকার ছোটো গল্প।

    কাজু, খুবই খুশি হইলাম।
    পরে লিখছি। আপাততঃ এখন কদিন ঘাপটি মোডে-
  • aranya | ২৫ নভেম্বর ২০১৮ ০৬:২৯402208
  • হ্যাটস অফ, মেরি কম। অসাধারণ লড়াই
  • avi | ২৫ নভেম্বর ২০১৮ ০৫:৪৮402207
  • বর্ধমান থেকে আসানসোল যাওয়ার ভোরের ট্রেন। কামরায় সব মিলিয়ে জনা পনেরো বড় জোর। ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই। কোণায় একদিক থেকে একজনের গলা পাওয়া গেল। মনে হলো কিছু পড়ছেন, শীলিত গলা। হিন্দিতে বিষয়বস্তু, অযোধ্যায় রামমন্দির বানানোর কর্মসূচী সংক্রান্ত সমাবেশ ইত্যাদি। দু তিনজন উৎসাহী ও উৎকর্ণ হয়ে নড়েচড়ে বসলেন। ইতোমধ্যে হঠাৎ জোরালো আওয়াজে এক সাউন্ড সিস্টেম বেজে উঠলো। কামরার আরেক দিকে একজন চালিয়ে দিয়েছেন,
    "কাইল রাতে কালনাগিনী দংশায় লখিন্দরে,
    ঘুমাইয়ো না আর বেহুলা, জাইগা দ্যাখো রে।"
    এবং তৎসহ তাঁর প্রভূত বক্তৃতা, যাতে এটুকু সবাই বুঝে নেয় যে তিনি কম সে কম আধপাগলা। গান চললো মিনিট দশেক খুব বেশি হলে। কিন্তু রামমন্দির পুরো থেমে গেল। পাগলে সব পারে, দশ মিনিটে মডারেট, লিবারেল, বিপ থেকে গর্গ চাটুজ্জে - সবার খুশি হয়ে যাওয়ার মতো ঘটনা।
  • | ২৪ নভেম্বর ২০১৮ ২২:৫৭402206
  • ছাপা বই। তবে কিন্ডল কপি পাওয়া যায় শুনলাম।

    টি কিম্বা ন্যাড়াদাকে দিয়ে বইয়ের এট্টা রিভিউ লেখানো হউক।
  • r2h | ২৪ নভেম্বর ২০১৮ ২২:৫১402205
  • বই বেরিয়েছে নাকি? জানিই না। স্যাম্পল কোথায় পাওয়া যাচ্ছে?
  • | ২৪ নভেম্বর ২০১৮ ২২:৪৯402204
  • এই কারা সব যেন রোদ্দুর রায়ের ভক্ত ছিল? হুতো, টি আর কেউ? তেনার বইটা কেউ পড়েছে?
    একটু স্যাম্পল চেখে আমার এখনো হেঁচকি উঠছে বাপস! দেখি একটু জোয়ানের আরক পাওয়া যায় নাকি।
  • Kaju | ২৪ নভেম্বর ২০১৮ ২২:২৪402203
  • এহে না না, আমি নিতান্তই চত্ব কাজুবাদাম, হালকা নুন দিয়ে মৌজ করে চিবোন অলস মেদুর শীতের সন্ধেবেলা। আর নয়ত পায়েসে ছড়িয়ে দিন। যেভাবে ভালো লাগে, এতেই ধন্য।
  • b | ২৪ নভেম্বর ২০১৮ ১৯:৪৬402202
  • এ তো শুধু কাজু নয়, এ তো ওয়ালনাট -অ্যামন্ড-অ্যাপ্রিকট-রেইজিন কম্বো।
  • | ২৪ নভেম্বর ২০১৮ ১৭:৫৩402201
  • কাজু, অভিনন্দন।
  • কুমু | ২৪ নভেম্বর ২০১৮ ১৭:০৭402200
  • সিকি কি দিল্লিতে?
  • Kaju | ২৪ নভেম্বর ২০১৮ ১২:১৯402199
  • বয়েস তো ওই ৩৩ হল আর কি। বেশ কয়েক বছর মানে এইখানে সেই বকা খেয়ে লেখার গতিপথ বদলালো ২০০৯ থেকে।

    টিমদার ভাল্লেগেছে জেনে বেশ উৎসাহ বোধ কচ্চি।
  • dc | ২৪ নভেম্বর ২০১৮ ১২:০২402198
  • বেশ কয়েক বছর কবিতা লিখেও আপনি তরুন আছেন, জেনে ভালো লাগলো। অভিনন্দন।
  • Tim | ২৪ নভেম্বর ২০১৮ ১১:৫৮402197
  • ভেরি গুড কাজু। পড়লাম, দিব্য লাগলো।
  • Kaju | ২৪ নভেম্বর ২০১৮ ১১:৪৯402196
  • ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা বেরোলে সবাই এখেনে জানায়ে যায় দেখি, তাই আমিও লিংক দিলাম। তাপসদা মনোনয়ন করেছেন, সব উনি জানেন, আমি কিস্যু জানি নে।

    https://bengali.indianexpress.com/literature/bengali-poems-of-kaushik-gupta-52820/
  • সিকি | ২৪ নভেম্বর ২০১৮ ০৭:১৯402195
  • এটা কোন শোভনের কথা হচ্ছে বটে?
  • i | ২৪ নভেম্বর ২০১৮ ০৩:৩৬402194
  • I,
    ব্লগের পুরোনো লেখাগুলি একটু সাজাবো গোছাবো ভেবেছি।কাজটা করে নি। তারপর লিংক দেব।
  • Du | ২৪ নভেম্বর ২০১৮ ০২:১৩402193
  • বাঙ্গালীর ওপর রাগ করো না বাঙ্গালী অনেক বদলেছে। কারো হাতে কোটি কোটি টাকা ঘুরে বেড়াচ্ছে এই গল্পগুলোকে সাইড প্লট হিসেবে ইগ্নোর করতে শিখে গেছে তারা।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৮ ০০:৫৯402192
  • ভারতের মেয়েদের সেমিফাইনালে হার দুঃখ দিল। চ্যাম্পিয়নের মত খেলছিল এই ম্যাচটার আগে পর্যন্ত।
    মিতালী-কে কেন খেলাল না, বুঝলাম না
  • Anamitra Roy | ২৩ নভেম্বর ২০১৮ ২৩:৫১402191
  • সন্দীপনের সর্বশেষ সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং এবং সেই ফাইল খুঁজে পাওয়া বিষয়ক আমার একটি লেখা বেরিয়েছে তাঁবুঘরে। লিঙ্ক দিয়ে গেলাম https://www.tnabughawr.com/2018/11/blog-post.html
  • dc | ২৩ নভেম্বর ২০১৮ ২১:৩৮402190
  • এই শীতে বার্বিকিউ করবো, তাতে ছাতুর পুর দেওয়া লিট্টি বানানোর প্ল্যান করেছি।
  • I | ২৩ নভেম্বর ২০১৮ ২১:১৯402189
  • কিন্তু শোভন যেন আর বাইক না চড়ে।
  • I | ২৩ নভেম্বর ২০১৮ ২১:১৮402188
  • ইন্দ্রাণীদি, ব্লগের লিং টা পাওয়া যাবে?
  • b | ২৩ নভেম্বর ২০১৮ ২১:০৩402187
  • আর আমি একটা আধাকিলো ছাতুর প্যাকেট। ব্ল্যাক ফ্রাইডে জিন্দাবাদ।
  • dc | ২৩ নভেম্বর ২০১৮ ১৮:৪০402185
  • অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল দিচ্ছে। আমি একটা গুগল ভিআর হেডসেট কিনলাম।
  • i | ২৩ নভেম্বর ২০১৮ ১৪:১৬402184
  • থ্যাংকু দ।
    কুমুদিদি, ব্লগে সবই আছে, দ যেমন বললেন। পরে একদিন সব প্র প একত্র করে তোমাকে পাঠিয়ে দেব।
  • Kaju | ২৩ নভেম্বর ২০১৮ ১২:২০402183
  • ফ্রাঙ্কফুর্টেও গুরুর স্টল থাকবে, আরিব্বাস !
  • | ২৩ নভেম্বর ২০১৮ ১১:৪৪402182
  • ফ্রাংকফুর্ট বুক ফেয়ার ১৬-২০ অক্টোবর ২০১৯। খ
  • | ২৩ নভেম্বর ২০১৮ ১১:২৩402181
  • ছোটাইয়ের ব্লগে পাওয়া যায়। কদিন আগে অন্য একটা কোথায় টিটি খেলা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে দেয় পাঠককে -- এমন একটা গল্পও লিখেছিলেন ছোটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত