এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:২৯402330
  • হ্যাঁ পুলিশ নাকি সিসিটিভি ফুটেজ দেখে অনেক ছিঁচকে চুরি আর বড়ো বড়ো ডাকাতিও সলভ করে ফেলছে।

    ডিডিদা, রাজপথে প্রাইভেসি নেই সে তো ঠিকই। তাও, সবকিছু রেকর্ডেড থাকছে জেনে একটু অস্বস্তি হয় আর কি। এই যেমন কোথাও দাঁড়িয়ে হয়তো একটু পাছা চুলকে নিতাম, কিন্তু ক্যামেরা তাক করা আছে জানলে আরাম করে চুলকাতেও একটু ইয়ে মতো লাগে।
  • dd | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:২৩402329
  • লুরুতে ও। পথে পথে সিসিটিভি। আর প্রতিটি বাড়ীতেও। আমাদের বিল্ডিং'এও।
    কম্পালসারিলি স্কুলের প্রতিটি ক্লাসঘরে। সব পাবলিক প্লেসে।

    প্রচুর চুরি ডাকাতির ফয়সালা হচ্চে।

    রাজপথে প্রাইভসি আবার কি ? আমি অন্যমনষ্ক ভাবে হেঁটে চলেছি, মাঝে মাঝে নিজের মনেই বিড়বিড় করে কথা বলছি। এইসব হয়তো চিরকালের জন্য ক্যাপচারিত হলো। তো ?
  • dc | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:২১402328
  • সেল্ফ গোল খাওয়ার যদি কোন সার্থক উদাহরন থাকে তো তার নাম সিঙ্গুর :d
  • dc | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:১৮402327
  • সিঙ্গুরে মিছিল? ইচ্ছুকদের না অনিচ্ছুকদের?
  • dc | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:১৬402326
  • চেন্নাইতে হাজার হাজার সিসিটিভি ইনস্টল করা হচ্ছে। চেন্নাই পুলিশ বলেছে শহরের প্রতি ইঞ্চি জমি সিসিটিভির আওতায় আনা হবে। প্রথমে সব বড়ো রাস্তাগুলোতে, তারপর ছোট রাস্তা। প্রাইভেসির বারোটা বাজলো, যদিও কেউ বলতে পারেন পাবলিক রাস্তায় প্রাইভেসি তো এমনিতেই নেই। তবুও, সর্বত্র সিসিটিভি লাগানো আছে জানলে বেশ অস্বস্তি হয়। এদিকে তামিলরাও এ ব্যাপারে কিছু পিছিয়ে নেই, নিজেরাই বাড়ির চারপাশে গুচ্ছের সিসিটিভি বসাচ্ছে। আমি যেখানে থাকি সেখানে প্রায় প্রতিটা বাড়িতে সিসিটিভি লাগিয়েছে। একটা ক্যামেরা গেটের ওপর ফোকাস করা তো আরেকটা রাস্তার ওপর। রাস্তাগুলো দিয়ে হাঁটতেও অস্বস্তি হয়।
  • dd | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:১২402324
  • নিঁখুত সাদা। আমারো।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:১২402325
  • সিঙ্গুর থেকে নাকি জনপ্লাবন? বিরাট মিছিল? একটা টই খুলছেন না কেন কেউ?
  • Ishan | ২৯ নভেম্বর ২০১৮ ০৮:০৮402323
  • কম্পু থেকে গোলমাল হচ্ছে। দেখছি।
  • pi | ২৯ নভেম্বর ২০১৮ ০৭:৪৯402322
  • আমার হচ্ছে না।
  • dc | ২৯ নভেম্বর ২০১৮ ০৭:৪৩402321
  • আমারও হচ্ছে।
  • রিভু | ২৯ নভেম্বর ২০১৮ ০৭:২২402320
  • টইপত্তর ক্লিকালে সাদা আসছে। আপনাদেরও কি এরকম হচ্ছে? : হ্যাঁ।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৭:১৭402319
  • অবশ্য সাইটে ক'জন বা আসেন? বেশিরভাগই ফেবুতে সর্বদা। সেখানে নিত্য নিত্য নৃত্য চলছে, দুশো মজা। ঃ-)
  • S | ২৯ নভেম্বর ২০১৮ ০৬:৫১402318
  • হুম।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৬:৫০402317
  • টইপত্তর ক্লিকালে সাদা আসছে। আপনাদেরও কি এরকম হচ্ছে?
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৫:৪২402316
  • এতই নিখুঁত এই অপারেশন, কেউ টুঁ শব্দটি পর্যন্ত করে না। বরং তালে তালে ফালে ফালে নাচে।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৫:৩৮402315
  • অবাঙালিদের ই-মি স্কুল ব্যবসা আর কোচিং কোম্পানি এক্কেবারে মধ্যবিত্তের গালে থাপ্পড় দিয়ে দিয়ে ডাইনে বাঁয়ে বোকা বানিয়ে লাভ করছে। উপরে বসা বড়দারা আড়ালে বলছে, "কর, কর, আরও কর। তোদের জন্যই তো সরকারী স্কুল-সিস্টেমের দফারফা করে দিয়েছি। "
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০৫:২৭402314
  • বাবুল বাবুল / পয়সা উশুল ঃ-)
  • S | ২৯ নভেম্বর ২০১৮ ০৪:৪৬402313
  • বাঙালীরা এতো কষ্ট করে কুঁতে কুঁতে ইংরেজি বলে কেন? নাকি বাবা-মায়ের ই-মিতে পড়ানোর টাকা উসুল করার ব্যর্থ চেস্টা?

  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০১:৫২402312
  • ভালো কথা, ঘোড়ার পেইন্টিং নিয়ে সেই টইটা গেল কোথায়????
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০১:৫০402311
  • বাংলায় ছবি কথাটা চালু করার সময় এই ব্যাপারগুলো মনে হয় এড়িয়ে গেছিল। কারণ পেইন্টিং ফেইন্টিং মনে হয় লোকে বেশি দেখত না আর ক্যামেরাও খুব কম লোকের ছিল। তাই আর চলছবি করে নি।
  • S | ২৯ নভেম্বর ২০১৮ ০১:৪৩402310
  • একটা স্টিল পিকচার। আরেকটা মোশান-পিক্চার্স।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০১:৩৪402309
  • কিন্তু পেইন্টিং ও তো ছবি! বা ফটোগ্রাফ। সেও তো ছবি।
  • S | ২৯ নভেম্বর ২০১৮ ০১:২৭402308
  • সিনেমা হলো ছায়াছবি। সেই থেকে ছবি।
  • Atoz | ২৯ নভেম্বর ২০১৮ ০১:২২402307
  • সিনেমাকে ছবি বলা কে বা কারা চালু করেছিলেন? পেইন্টিং ব্যাপারটার সঙ্গে গুলিয়ে যাবার আশঙ্কা করেন নি?
  • b | ২৯ নভেম্বর ২০১৮ ০০:৫১402306
  • ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের লেখা গান, আমাদের বাড়ির (আর সম্ভবতঃ আরো অনেক বাড়ির) লক্ষ্মীপূজোর সময় এর প্রথম দুটো লাইন এককালে আলপনা দিয়ে লেখা হত। অরিজিন্যাল ভার্সনঃ মিস আঙ্গুরবালা।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ২৩:০০402304
  • চিন্তা করে দেখুন একবার ! ঃ-)
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৮ ২২:৫৪402303
  • বিজ্ঞানের রূপকথা। ঃ-)
    আমি তো সিন্ডারেলার গল্পের সঙ্গে মিল পাই অনেক, একটা জুতো সিঁড়ির খাঁজে আটকে গিয়ে যেই না রিয়েল হয়ে গেল, অন্য জুতোটাও অমনি রিয়েল হয়ে গেল। বাকী সব ভার্চুয়াল, মিলিয়ে গেল। জুতো দুটো উইন উইন। ঃ-)
  • S | ২৮ নভেম্বর ২০১৮ ২২:৫৩402302
  • বহুকাল আগে আমিও ব্রিফ হিস্ট্রি অফ টাইম পড়ার চেস্টা করেছিলাম। কিস্যু বুঝতে পারিনি। অন্ক টন্ক কিছুই নাই। শুধুই "এই হইলে ঐ হইবে" টাইপের কথাবার্তা। কেন হবে, কি করে হবে, সেসব কিছুই লেখা নেই। ঐ বই পড়ে যারা বলেন যে বুঝে গেছি, তারা যে কিছুই বোঝে নি, সেইটাও তারা বোঝে নি।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৮ ২২:৪৫402301
  • কেন? বেশ তো গল্পের মতো। আমার তো দিব্যি লেগেছিল। একটা ফিকশনাল ব্যাপার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত