এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:০০402570
  • আমিও হুতোর পোস্টে ক দিয়ে গেলাম। তবে একটা লেখা পড়তে এলে, অন্য লেখাও নজরে এলে আরো ভাল হয়, এখন তো লেখার শেষে অন্য লেখাও আসে, সেটা অন্য কোথাও প্লেস করলে ভাল হয় কি ? গুরুর কিছু ইন্টারেস্টিং টইএর লিস্টি যেন কারা করবে বলেছিল ( নামগুলো লিখছিনা আর তাড়া দিইনি বলে মনে নেই এমন ভুলেও ভাববেন না ! কিছু কিছু জিনিস আমি মোটে ভুলিনা), এই লিস্টি টা বুবুভা হরিদাসের লেখা পড়তে গিয়ে দেখতে পেলে, তারপর সাইটে নতুন, কী করিতে হইবে টাইপ, সেটাও এলে বোধহয় ভাল হত।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৫০402569
  • ঃ))))))
  • র২হ | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৪402567
  • না, আমি মোটামুটি নিশ্চিত ওঁদের অন্য সময় দেখা যায় না, ওঁরা নিয়মিত পাঠকও নন।

    কিন্তু ব্যাপারটাকে আমি পছন্দ করছি, কারন লেখক যদি নিজে উদ্যোগ নিয়ে গুরুর লিঙ্কপত্র একটু প্রচার করেন ও ফুটফল বাড়াতে একটু সাহায্য করেন, সে তো খুবই ভালো ব্যাপার। এবং এই পাঠকেরা ফেসবুকে কমেন্ট করার বদলে সাইটে এসে বলছেন - এতেও আমি উৎফুল্ল। একটা পত্রিকার নতুন পাঠক তৈরী হচ্ছে, কেউ সেটা করার জন্যে উদ্যোগ নিয়ে লোকজনকে বলছে - সে তো চমৎকার। দশজনের মধ্যে দুজনও সাইটটা ঘুরে ফিরে দেখে আরো পাঁচটা লেখা নিশ্চয় পড়বেন।

    (@শঙ্খ ৫:০৭)
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৪402568
  • খ - ও, ওকে, ট্রু, আমি আবার সেটাও মাইন্ড করি না। এই যে কন্টিনিউয়াস জাম্পার/মা`কি ক্যাপ এবং গামছা পরে উঁকি মেরে কাঞ্চনজঙ্ঘা দেখে, অ্যায় মুনু, মারে জিগ্যাসা কর চা খাইসে, তোগো গরম জল দিসে এসব করে আমার খারাপ লাগে না।

    একবার সালা কিউশিং না রাবোঙ্গ লা বাজারে, হঠাৎ দেখি, এক মহিলা নিচ থেকে ডাকছেন, অ্যাই সোনাই বাবাকে ডাক বাবাকে ডাক, তো বাবা বলে একজন এলেন, তাঁকে দেখিয়ে নীচ থেকে চিল চিৎকার, অ্যাই শোনো না দেকেছো, তোমার দিদির জন্য একটা ডেকচি নিলাম, ভাআআআলো নাআআ? বলার উত্তরে ভদ্রলোক প্রায় নির্বিকার ভাবে উপর থেকেই বললেন, একটা পোনি ঘোড়া কিনলেই পারতে, শুধু রান্না না, বেড়ানো ও আছে, এবং তার পরে বিরস বদনে ভেতরে চলে গেলেন। এটা আমার হিলারিয়াস লেগেছিল। সম্পূর্ণ অ্যাবসার্ড, কিন্তু রিয়েল বিউটি ;-)
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৩402566
  • সিকিমের অর্গ্যানিক চাষ নিয়ে কে একটা ঠিকঠাক ভাল পোবোন্ধো লিখতে পারেন ? সুবিধা অসুবিধা সব কিছুই চাই। দুই এক্সট্রিমে কিছু জিনিস শুনলাম।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:২৮402565
  • যেমন এখন নর্থ সিকিম গেলে আর ভাল্লাগবে না। জিরো পয়েন্টে পাঁচ কিলোমিটার ধরে গাড়ি দাঁড়িয়ে থাকে, আর ডিজেলের ধোঁয়ায় দম আটকে আসে।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:২৭402564
  • সিকিমের ঘিঞ্জি এক জিনিস, আর গুচ্ছ টুরিস্টের কাঁইমাই আরেক জিনিস। আমার দ্বিতীয়টা ভাল্লাগে না।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:১৬402563
  • আমি বলছিলাম যে সিকিমের ঘিঞ্জিও আমার ভালো লাগে ঃ-))))) খ
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:১১402562
  • কিছু তো বলি নাই!
  • শঙ্খ | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭402560
  • আচ্ছা, ইজ দিস অনলি মি, নাকি গুরুতে অনেক অনেক নীপা, বিশেষ বিশেষ টইতে কমেন্ট দিয়ে টইটম্বুর করে ফেলছেন? এঁদের কি অন্যসময়েও দেখা যায়?

    পাপী মনে প্রশ্ন পেল।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭402561
  • আই অ্যাম এগ্রি।খ
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৬402559
  • সার্জিকাল স্ট্রাইক ২০১৯ এর নির্বাচনের আগেই চলে এল। আসতেই হত!

    #menu
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৪402558
  • বাই দ্য ওয়ে, আমি মাল খেতে ভালোবাসি কিন্তু রেস্পন্সিবলি মাল খাই, কেউ এমন কি সেটাতেও প্রভাবিত হবেন না। বিঃ সঃ। বাজার ভাঃ নঃ



    অরিজিত, মাইরি আমি সিকিমের ব্যাপারে সব কিছুতেই একটু বেশি আহা উহু, তুমি ঠিক ই বলেছো।
  • শঙ্খ | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৩402557
  • পড়ি নাই, পড়তে চাই। এনি লিংক?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৪০402556
  • সন্জীব চট্টোপাধ্যায় সাহিত্য আকাদেমি পেলেন।
    শ্রীকৃষ্ণের শেষ ক'টা দিন বইয়ের জন্য। এ বই পড়েছেন কেউ? কেমন?
  • de | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৪১402555
  • আমরাও একা একা বেড়াই - আমি আর আমার মেয়ে মিলে একা ঃ)

    রয়েসয়ে, ল্যাদ খেতে খেতে ঘুরতে ভারি ভালোবাসি - কখনো কখনো এমনিই বসে থাকি - বুড়ি ছোঁয়া করে একই দিনে বাহান্নটা স্পট দেখতে হবার বদভ্যেস নেই -

    এইতো ডিসেম্বরে আইআইএসসি তে কনফারেন্স - সেখেনে টক দিয়ে আর আরো কতগুলো মিটিং সেরে আবার হাম্পি যাচ্ছি - হোমস্টে তে থাকবো - প্লেন হাঁটা হাঁটি করবো, খাবো আর তুঙ্গভদ্রার ওপারে গিয়ে এমনি ঘুরে বেড়াবো -

    গতবার গিয়ে অনেক পড়ে টড়ে সব ঘুরে দেখা হয়েছিলো - এবার প্লেন ল্যাদ খেতে যাচ্চি -
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৫:২১402554
  • পেলিং বেজায় ঘিঞ্জি লাগে আমার। সেটা এড়াতে চাইলে রিঞ্চেমপং, কালুক। রিঞ্চেমপং মনাস্টেরিটাও সুন্দর। আর সেটার পিছন দিয়ে আধা ঘন্টা ট্রেক করলে রেশম গুম্ফা - সিকিমের একমাত্র ভুটানী মনাস্টেরি। খুব পুরনো। কেয়ারটেকার যিনি, তাঁকে রাজকুমারী বলতেই পারেন। ভুটানের রাজবংশের মেয়ে।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৫:১৮402553
  • বরফ না চাইলে শুধু সাউথ সিকিম যান। ইস্ট সিকিম - মানে জুলুক, থাম্বি, নাথাং বরফে ঢাকা থাকবে। কুপুপের দিকে তো বরফের দেওয়াল পেতে পারেন। সাউথ সিকিমে রাবাংলা, নামচি ইত্যাদি যেতে পারেন। রাবাংলা থেকে বেশ কয়েকটা মনাস্টেরি যাওয়া যায় - রালং, ওল্ড রালং, পেমিয়াংচি (যদিও এটা পেলিং এর কাছে), সাঙ্গা চোলিং (পেলিং এর ওপরে)...
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:৫২402551
  • নর্থ বেঙ্গল, ডুয়ার্স, সিকিম আমার অসম্ভব ভালো লাগে, যেবাঅর বেড়াতে যাই না, সেবারো ওখানে যাই, কিন্তু গরম খুজলে, পাহাড়ে বোর হলে ওখানে যাবেন না।

    দে, এনি টাইম। জেনেরালি ট্রেক, লং ওয়াক্স, ফরেস্ট ওয়াক, অ্যাডভেঞ্চার বা লং ড্রাইভ বা ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল হলে ব্ল্যাংকি, অরিজিত/সিকি, দমু রাই বেটার রিসোর্স। আমি হলাম গিয়ে রয়ে সয়ে যাব, চারটি কুল্টুর ও দাস্সনিকতা মাড়াবো, তাতে অল্প সময়ের মধ্যে চারপাষ ফাঁকা হয়ে গেলে তখন ঘুমোবো বা ঢুলবো আর সন্ধে বেলায় সম্পূর্ণ কাল্পনিক কোন এক স্বপ্নের দেশ সম্পর্কে ওদিকটা কি অপূর্ব বলবো, আর কোথাও পৌছে গেলে কোমরাটা বেশ ব্যাথা অথবা নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে বলে অন্যদে তাড়া তাড়ি বের করে দিয়ে গল্পের বই পড়বো, আর কোথায় কি কি প্রায় জীবিত অথবা বোতলবন্দী পাবা যাবে খাবো, এই ধরণের বেড়ানো হলে আশীর্ব্বাদ সহ সম্পূর্ণ অদরকারী খবর উৎসাহের সঙ্গে সরবরাহ করে থাকি। ইন্দ্রাণীদির মেয়ে তো একা একা বেড়ায়, তোমার মেয়েও কি একা একা বেড়ায় নাকি, তাইলে তোমার ইন্ডি ট্রাভেল ক্যাটিগোরি, আমি ওতে নাই, ওর আলাদা লোক। খ
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯402550
  • কি করবো। আমার এখানে যে -৩ ডিগ্রী সেল্সিয়াস। তাও অন্য বছরের তুলনায় অনেক গরম।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:২৬402549
  • বম্বের গরমে হেজিয়ে গেলাম আর ইদিকে বড়েস বরপ দেখতে চান্না -

    হানুদা - সিকিম যাবার প্ল্যান করার আগে আপ্নারে মেলামু -

    কম ফ্রেন্ড খুঁজে বার করতে হবে একটা - ঃ))
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:০৬402548
  • কিন্তু দুজন ই তো কড়া এন আর সির পক্ষে। শয়তানের দুটো সংসার হলে বাদ পড়া দের লাভ নাই রে ;-)

  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:০৪402547
  • খ, অসংখ্য ধন্যবাদ।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৯402546
  • আজ এখানে পন্চায়েত ভোটে বিজেপির বিরুদ্ধে অগপ ভাল লড়াই করবে মনে হচ্ছে। যেটুকু যা দেখলাম অগপ র পোস্টার আর জয় আই অসম ধ্বনি
    ক়ম্গ্রেস কেমন করবে জানিনা।
    সব জায়গায় শুনছি বিশাল লম্বা লাইন। লোকে বলছে পন্চায়েত ভোট নিয়ে খুব সিরিয়াস এবারে সবাই, ৭ কোটি টাকা করে আসতে চলেছে।
    এদিকে রাস্তাঘাট কী খারাপ জাস্ট ভাবা যায়না। ভোটে কি সেসব ফ্যাক্টর হবে? বছরের পর বছর এই হাল।

    ডিসেন্ট্রালাইজেশন হয়ে দুর্নীতি আর এফিসিয়েন্সি কমেছে না বেড়েছে, কোন ভাল স্টাডি আছে?

    এখানের একজনকে এখুনি বলতে শুনলাম, ভোটে তো সব' 'ওদেরই' ভির্ড়, 'আমাদের' লোক কই! ট্রাক ভরে ভরে ' ওরা' আসছে 'ওরা' মানে মুসলিম। এবার মুসলিম মানেই কি বাংলাদেশি মুসলিম? জানিনা। সেক্ষেত্রে তাঁরা কংগ্রেসকে দেবেন কি?
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৭402545
  • খ বাবু এতো জলপথপ্রেমি মানুষ, তদুপরি গোরু শুওর, আমি ভুটে দেশে থাগার সময় আলাপ থাগলে এক্টা ট্রিপ মেরে দেওআ যেত ঃ) )
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫০402544
  • অনেক জায়্গাতেই কিন্তু গরুর চান্স তো কম, শুয়োর চাইলেই পাবেন না, সেখেনে লোকে শুয়োর পোষে, কিন্তু শুয়োরের বেড়ে ওঠা দেখে বিশুদ্ধ প্লাটোনিক আনন্দ পায়, কেটে খায় না। তাছাড়া ওখানে রাজস্থানের বাঘ গুজরাটের সিংহ যেমতি কমে গেছে, সেরকম ই ওহানেই জেনেরালি রোগা রোগা কয়েক পিস ছাড়া জন্তু জানোয়ার ওখানে বেশি নেই। ও পথে ব্ল্যাংকি মঙ্গোলিয়া যাতায়াত করে অসংখ্য ভরপুর সংসার সহ, কিছু কিছু গ্রাম একেবারে খাঁ খাঁ করছে। খাবার বলতে দুর্বো ঘাস, তাও শ্বশুর্বর্গের হাড়ে গজানো দু একটি। খ
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬402543
  • *কমন
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৪402542
  • খ রাশিয়ান অরিজিত যেটা বলেছে ভালো রুট, ইন ফ্যাক্ট দুর্দান্ত রুট, কিন্তু প্রথম লেগ টায়, মানে জুলুক ইত্যাদি তে খুব ভালো থাকার জায়্গা পাবেন না, কিন্তু শস্তায় পুষ্টিকর গোছের পাবেন। আর নাথুলা হয়ে যখন গ্যাংটক হয়ে নামবেন, তখন কিন্তু প্রচুর ভালো থাকার যায়গা। আমরা হোমস্টে, গেস্ট হাউজ, ফুল ফ্লেজেড হোটেল চায়ের দোকান ঝুপস সর্বত্রই নানা বারে রেস্ত ও জৈবন অনুযায়ী থেকেছি, অসুবিধে নাই, পেলিং রাবাংলা কালুক রিংচেংপং, ধর্মের ইতিহাসে আগ্রহ থাগলে নামচি ইত্যাদি কে ঘিরে অনেক জায়্গাও আছে, হাঁটতে পারেন। আমি যেমন কালুকের আশে পাশে প্রচুর হেঁটেছি। প্রতিটি বড় গ্রামে মনাস্টারি আছে, যেতে পারেন, এই তো জীবন গোছের ভাবনা এলে, যেটা ওখানে অস্বাভাবিক না, ছাদে বা পাঁচিলের পাশে বসার জায়গায় চুপ চাপ বসে থাকবেন, ভালো ভিউ পাএবেন। ছাঙ খেতে পারেন, লাইট ই, তবে বেশি খাবেন না। বিয়ার ড্যান্সবার্গ ই বেশি পাবেন, অন্য কিছু ভ্যারাইটি সর্বত্র পাবেন না, অন্য জলপথের ব্যাপার হল, ভারতীয় স্পিরিট্স সব ই পাবেন, সেকেন্ড লেগ টায়, কিন্তু বার্গান্ডি বা রোজ ওয়াইন খুজলে ক্লিয়ারলি পাবেন না, আন্তর্জাতিক মানের চেডার/গৌডা মোটামুটি পাবেন। গাড়ি টা ভালো নেবেন, নইলে ট্রাভেল এজেন্ট কে অর্থপেডিক এজেন্ট হতে হবে, সবাই পারবে না।

    আমি বিনে পয়সায় উপকার করি না, লোকে নিন্দে করে, বা ভাবে ধান্দা আছে। নইলে এজেন্টের ফোং এখানেই দিয়ে দিতাম। যদি কম ফ্রেন্ডের মাধ্যমে ইমেল করেন, আমি রিজনেবলি রিলায়েবল ট্রাভেল এজেন্ট এর নাম ধাম দিয়ে দোবো। ঠকায় না তা না, তবে অল্প, মানে ম্যানেজবল, আগে ড্রাইভারের নাম্বার ও ছিল কিন্তু এখন নেই, সে এখন কাউন্সিলর হয়ে গেছে, ঐ লাইনেই পয়হা বেশি বললো। ;-)
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৩২402541
  • রোয়িঙ্গ, পরশুরাম কুণ্ড, এসবও ঘুরতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত