এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:৫৬402600
  • খিদিরপুরের দিকে একটা দোকানে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় দেখলাম। ভাবছি এবারে একটা ট্রাই করবো। আগেরবার সঙ্গে সুমন ভাগাড় ভাগাড় করে এমন ভয় দেখালো যে আর যাওয়া হয়নি।
  • পিনাকী | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:৫১402599
  • আর ডিসিকে অ্যাদ্দিন মধ্যবয়স্ক ভাবতাম। এখন খ-এর মত তরুণকেও দাদা বলছে দেখে ঘেঁটে গেলাম।
  • পিনাকী | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:৪৯402598
  • কে যেন বিরিয়ানি খাওয়াচ্ছে বলে শুনলাম। হামি গরীব আদমি আছি। হামাকে ভুলবেন না। হামি ১৩ ডিসেম্বর থেকে ২৫ শে ডিসেম্বর কলকাতায় আছে।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:৪৬402597
  • এর পরেরবার যখন যাবো - সে আমার কলকাতা-বেনারস-লক্ষ্ণৌ-পিথোরাগড়-মুন্সিয়ারি-চৌকরি-বিনসর-রামনগর-করবেট-আগ্রা-গোয়ালিয়র-খাজুরাহো-জগদলপুর-ভুবনেশ্বর-কলকাতার গ্র‍্যান্ড প্ল্যানই হোক, বা অরুণাচল, খ কে বাক্সে ভরে নিয়ে যাবো। আমার চ্যাটারবক্সের একটা পার্টনার চাই, নইলে গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হয়ে যেতে হয়।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৬402596
  • @খ
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৫402594
  • আব্বে আমরা দায়িত্ব নিয়ে ট্যুর করিয়ে থাকি।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৫402595
  • ওক্কে গুড নাইট। ইন্দো কে ধরুণ ভালো ছবি তোলে। ব্ল্যাংকি মঙ্গোলিয়া ওকে পাবেন না, সিকি মোটর সাইকেলে ওখান দিয়ে বেজিং গেছিল, চেনে। আর ধরেন অভি রে ধরতে পারেন, ও ওদিকটা চেনে ভালো। অরিজিত অরুনাচল গেছিল গাড়ি করে কিনা নাকি যাবে সেটা মনে নেই, আরেকজন আছে সুমিত্র দেব, তাকে আপনি চিনবেন না, সে এনফিল্ডে করে অরুণাচল অব্দি গেসলো, ভালো ট্রিপ।

    আপনার বেড়ানো সুন্দর হোক, দু পাত্তর টা ভুলবেন না, মনে রাখবেন বীরভূমের পরেই নর্থ বেঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য্য আর মানুষের ব্যবহারের দিক থেকে দেখলে, অল্প সল্প তোলাবাজি আর মার্ডার কোথায় না হচ্ছে, গুড লাক ;-) খ
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৪402592
  • না আমি সত্যিই নর্থ বেঙ্গল সম্বন্ধে খুব কম জানি এবং বুঝি।

    কিন্তু আপনি এতো টাইপালেন বলেই তো জানতে পারলাম যে ড্রাইভারদের থাকার জায়্গাটা জঘণ্য। আর এতোগুলো রুট আছে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট ইনসাইট।

    তবুও বিরিয়ানি আপনার প্রাপ্য থাকলো। দেখা হলে খাওয়াবো খন। নেস্কট উইকে যাচ্ছি, দেখা করা যেতেই পারে।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৪402593
  • খ দার পোস্টগুলো পড়তে খুব ভাল্লগলো। অ্যাকচুয়ালি ঘুরতে আমারও খুব ভাল্লাগে, আর ঘোরার জায়গারও শেষ নাই। হায় বাকি জীবনটা যদি ঘুরে ঘুরে কাটিয়ে দিতে পারতাম!
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:২২402591
  • সরকারি বাংলোও ব্যবস্থা করিয়ে দেওয়া যাবে একদম পিক খ্রীস্টমাস বাদ্দিয়ে।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:১৯402589
  • সবি তো ঘুরেছেন, তাইলে আর টাইপ করালেন কেন মাইরি, কি লোক, ন্যান দ্যাখা হলে মাল খাওয়াবেন, আর এম বি এ বলে এক্স্ট্রা ফাইনে একটি বিরিয়ানি ও খাবাতে পারেন ;-) তাগদা/পেশোক গুড সাজেশন/ বড়া মাংগোয়া ছোটা মাংগোয়া গেলে ডিসেম্বর ই ভালো, তাইলে কমলালেবু অর্চার্ডে লেবু ফলে আছে দেখতে পাবেন, আপনার কাছে নতুন নাও লাগতে পারে অবশ্য স্পেন বা মেডিটেরেনিয়ান বা নাগপুরের লোক এ যদি হন, কিন্তু আমার বেড়ে লাগে। তাগ অ্যাকচুয়ালি ইজ অ গুড সাজেশন, তবে ওখানে কিন্তু কাঞ্চন্জঙ্ঘার ভিউ নাই, লেপচা গ্রাম ব্যাপারটা একটু ইউনিক দেখতে পারেন, ভালো ম্যাগনোলিয়া ব্লুম কখন হয় দেখে যেতে পারেন। খ;-)
    দমু একদম প্ল্যান করে দিয়েছে ভাট না বকে এটা ভালো করেছে।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:১৯402590
  • দ দি আর খ দা, দুজনকেই ধন্যবাদ। এইদুটই খুব মনে ধরেছে। দেখছি। তবে একটু শর্ট ভার্শান করবো। আগে খুব নাইট স্টে করে অন্য জায়্গায় চলে যেতাম। আম্রিগায় এখনো করি। কিন্তু ইন্ডিয়াতে এখন একটু এক জায়্গায় থাকতে ভালো লাগে। লোকজনের সাথে কথা বলবো, সেখানকার বাজারটা ঘুরবো, কেনাকাটা করবো। ওদের জীবনযাত্রাটা একটু হলেও বোঝার চেস্টা করবো। নইলে কেমন যেন মনে হয় ওদের অপমান করছি।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:১২402588
  • একবার কলেজে থাকতে শিলিগুড়ি থেকে ফুন্টশোলিং গেছিলাম। ওদিকের ন্যাচারাল বিউটি অসাধারণ। কিন্তু ঐযে দারিদ্র্য। চায়ের ফ্যাক্টরি দেখে এসেছি। ভালো লাগেনি। সবই উঠে যাবে উঠে যাবে টাইপের ভাব। সেও বহু বছর আগে। এখন কি অবস্থা ভাবতে খারাপ লাগে।

    সরকারি লজই বেশি পছন্দ। কিন্তু সেখানে বুকিং পাওয়া গুচ্ছের চাপ আছে। আর অত টাইম নেই যে পাহার আর পাহারতলী দুটই করবো। ৪-৫ দিন। তাই হয় দার্জিলিং, কার্সিয়াং নইলে নীচেই থাকবো। আগের বার কালিম্পং গেছিলাম, অতো ভালো জীবনেও কোথাও ঘুড়িনি। সিকিম আর ভুটান আরো অনেক সময় নিয়ে যেতে হবে।

    ভিড় অ্যাভয়েড করার জন্য জানুয়ারি ২ এর পরেই যাওয়ার চেস্টা করবো। দেখি।

    সক্কলকে থ্যান্কু। আরো কোশ্নো থাকলে জানাচ্ছি।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:১১402587
  • Day 1. Panjhora
    Day 2. Kalipur ( elephant safari )
    Day 3. Ramdhura
    Day 4. Takdah / Chatakpur.
    কেউ যেতে চাইলে জানাবেন।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:০৫402586
  • আরেকটা সার্কিট বল্তে ভুলে গেছি, কার্শিয়াং মিরিক ঘুম লেপচা জগত ইত্যাদি, ওটা টুয়ার্ড্স ওয়েস্ট, নেপাল বর্ডার পাবেন, রাস্তা বেটার কিন্তু তাহলে ওদিকটার একটা প্ল্যান, আর ডুয়ার্সের প্ল্যান টা যেমন করছেন করে নেবেন। ৫ ডেস ইজ গুড, ৭ ডেজ ইজ গ্রেট। খ
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২২:০৩402585
  • গতমাসে গরুবাথানের রাস্তা খারাপ ছিল, তাই আমরা তিস্তা বাজার দিয়ে কালিম্পং গেছিলাম। ওটা একটু জেনে নেবেন। কাগজে চোখ রাখবেন।

    ডুয়ার্সে চা বাগান, বিগ গেম ওয়াচ ছাড়াও, পাখি আর অর্কিড এ জন্য চোখ খোলা রাখবেন। আমি পাখির ব্যাপারে জেনেরালি লাকি। পাখি দেখেছি ভালো, তবে মেয়ে অ্যাকচুয়ালি কিছুটা চেনে বা নিপুণ ঢপ দেয়, আমি আহা উহু করি। ;)
  • dd | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:৫৭402583
  • অর্গানিক শোর হয় তো। এস্টেরিক্স বাবু খুব খান।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:৫৭402584
  • খ - অসংখ্য জায়গা। আমি বাঁদিকে মানে পশ্চিমে লাট পাঞ্চোর থেকে চিলেপোতা ফরেস্ট অব্দি ঘুরেছি, ধরুন ৭০-৮০% দেখিনি ভালো করে।

    এক এক করে বলছি।

    লাট পাঞ্চোর - ঠিক ডুয়ার্স বলা উচিত না, কারণ এটা কালিঝোরার উপরটা। সিংকোনা প্লান্টেশন ছিল, অপুর্ব ওয়াক আছে। লেক একটা ছিল তাতে সালামান্দার দেখা যায়। আমি ডুয়ার্সে মেনলি বর্ষায় যাই বা শীতে যাই। বর্ষা র একটা আলাদা বিউটি আছে, তবে ওয়াকে জোঁক লাগতে পারে, বাচ্চা থাগলে বর্ষা অ্যাভয়েড।

    এটা হল বাতাবাড়ি র পাশ দিয়ে ভুটান এর দিকে ওঠার রাস্তা। মুর্তি/সামসিং/মেতেলি/সুন্তালিখোলা/বিন্দু। সিমিলার হল গরুবাথান দিয়ে লাভা/কোলাখাম/কালিম্পং/রেইশপ যাবার রাস্তা। আমার পার্সোনালি এই দুটো জায়গা অপুর্ব লাগে, বলে আমি নানা ছুতোয় এদিকে দিয়ে যাই।

    এগুলো ডুয়ার্স কে ছুঁয়ে উত্তরে উঠে যায়।

    এবার ডুয়ার্স বলতে সেবক পেরিয়ে ডান দিকে আসাম পর্যন্ত গোটাটাই ডুয়ার্স। আমি এখাধিক বার, অপূর্ব চায়ের বাগান দুপাশে। আর অসম্ভব দারিদ্র, কাজ ফাজ নেই, খালি আবাজ। প্রচুর মাল না খেলে টলারেট করা যায় না, ওদিক টা সিকি অনেক ভালো বলতে পারবে।
    গরুমারা / চাপরামাড়ি/ হলং চিলেপোতা গেছি। ওদলাবাড়ি/মালবাজার ইত্যাদির উপর দিয়ে যেতে হয়/ বাগডোগরা থেকে গেলে তিস্তা ব্যারেজের ক্যানেল গুলো ধরে যেতে পারেন, গরুমারা অব্দি, অসুবিধে হবে না। হলং এ সবচেয়ে সুন্দর বিগ গেম দেখা যায়, সরকারি বাংলো তে থাকা কপালের ব্যাপার। গরুমারা আশে পাশের অসংখ্য ফরেস্ট বাংলো আছে, সরকারি বেসরকারি মিলিয়ে, বেসরকারি গুলো বেশি কমারশিয়াল, প্রকৃতিপ্রেমী হলে সব সময় মন ভালো থাকবে না, বেসিকালি লগিং এর কারখানা গুলোর এটা একটা ব্যবসা। খাওয়া দাওয়া অসম্ভব সিম্পল ও ভালো। মানে ঢেঁকির শাক পাবেন, অসম্ভব ভালো মিষ্টি পাবেন। রাতে একটু মাতালের প্রকোপ, রাতে ট্রাভেল রাখবেন না। যদি মাইন্ড করার চান্স থাকে। অসম্ভব ইনকাম ইনিকুআলিটি আছে সে আর আপনাকে কি বলবো। চিলেপোতা টা আমার ভালো লেগেছিল, কারণ সরকারি গেস্ট হাউজ তখনো বোকাচোদা র মত একটা সুইমিং পুল করেনি, উত্তর বঙ্গের অপুর্ব ব্রুক টাইপের নদি আছে, আর হাতি বা জীপে জঙ্গলের ভেতোরে ঘুরতে পারবেন। একটা কথা মনে রাখবেন অসম্ভব এথনিকালি ডাইভার্স জায়্গা, তাই মানুষ এর সঙ্গে কথা বলার সময়ে সকলে সুন্দর বাংলা বললেও সকলকে বাঙালি ভাবার কারণ নেই। শুনেছি ঝন্ডি সুন্দর জায়্গা।

    জেনেরালি গল্পটা হল শিলিগুরি থেকে নর্থ ধরুন গৌহাটি অব্দি রাস্তা। অ্যানড বিয়ন্ড। আপনি প্ল্যান করে গেলে কাজিরাঙা আসাম ভুটান বর্ডার সব ই ট্রাই করতে পারেন। শীত কাল গেম ওয়াচিং এর পক্ষে ভালো, আমার বর্ষায় ভিজে ভিকে হাঁটতে ভালো লাগে, তাই আমি বর্ষাতেও যাই, ঐ সময়ে অবশ্য জঙ্গলে ঢুকতে দেবে না। এবার আপনি একটু সার্চ করে নিন। দূঅর্স এ থাকাটা মোটামুটি এরকম। সরকারি বাঙ্লো গুলো তে ওল্ড ওয়ার্ল্ড চার্ম পাবেন, বেসরকারি জায়্গা গুলো সব খারাপ না, অনেকেই টেস্টফুলি বানিয়েছে, বা একটু হলেও সচেতনতা আছে, কিন্তু ইকোলোজিকাল বা সোশাল রেসপন্সিবিলিটি মহাশূন্য, তাতে অবশ্য দুদিনের জন্য মাইন্ড নাও করতে পারেন। তবে বার বার গেলে আমি একটু মেজাজ খিঁচড়োনো টা কৃত্রিম শোনালেও অ্যাভয়েড করি, তর্ক ভালো লাগে না। আর বিন্দু বা একটু ভুটান পাহাড় বা জঙ্গলের উল্টো দিকের গ্রাম গুলো তে, বা দুটো জঙ্গলের মাঝের গ্রাম গুলো তে হোমস্টে তে থাকতে পারেন, সেক্ষেত্রে প্রথম আলাপেই টোটো ওয়ালা ধরে নেবেন, কারণ বড় রাস্তা বা বাজার ছাড়া গাড়ি পাবেন না। এন্জেপি তো এন্জেপি বা বাগডোগরা সিমিলারলি গাড়ি বুক করে নিতে পারেন। সঙ্গে গাড়ি রাখলে বেশি খরচ হয়, আর ড্রাইভার দের আপনি হয়তো ড্রাইভার'স লজ বলে যে বিচিত্র আনহেল্দি জায়্গায় রাখা হয় সেখানে রাখতে পারবেন না, তাকে কমফর্ট দিতে একটু খরচ হবে।

    আমি বেশি কথা বলি তাই লিখলাম, এখানে প্রায় প্রত্যেকে ট্রাভেল বাফ, প্রচুর ছবি তোলে, অ্যাকচুয়ালি বেড়ায় বেশি, সুতরাং স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর হয়তো পেয়ে যাবেন, আমার বাচালতা মাপ করবেন। আই কান্ট স্টপ টকিং অ্যাবাউট নর্থ বেঞ্গল।

    তবে প্রথম বার যদি যাচ্ছেন ওদিক টা, তাইলে মোটামুটি ডে ওয়াইক প্ল্যান করে নেবেন।

    ধরেন চারদিন পাহাড় তিনদিন ডুয়ার্স এরকম করে ভাগ করে নেবেন। এবার পাহাড়ে দার্জীলিং, কালিম্পং, সিকিম, ভুটান চারটে সার্কিট এর একটা, আর নিচে ওয়েব সাইট দেখে কি পসন্দ হয় দেখে ডুয়ার্স এর স্পট বেছে নিলেন। একটা জিনিস আছে, আজকাল চা বাগানের কোং গুলো লাক্সারিয়াস থাকার জায়গা করেছে, আমার একটু অস্বস্তি হয় যেতে, চা বাগানে মৃত্যু মিছিলের খবর তো রাখেন, এখানে পোবোন্দো ও পড়েছেন। সেখানে গিয়ে ওরে চা দে মাল দে বলতে লজ্জা করে, কিন্তু চা এর প্রসেসিং এ ইন্টারেস্ট থাগলে যেতে হবে। কি আর করবেন, আমরা তো এখানেও ঘেটোয় থাকি, মানুষের গলা পিষে মেরে তাদের ডিসপ্লেস করে চাগরি করছি, প্রথম দিকে প্রচুর ট্যাক্স হলিডে পাওয়া কোং এ কাজ করি আমেরিকার লোকের চাগরি খাচ্ছি। এথিক্স ভেবে লাভ নেই, ঘুরে আসুন। হোটেলে কম্প্রোমাইজ করলেও, গাড়িতে করবেন না। বিশেষত যদি বয়স্ক রা বা আমার মত আধা বুড়ো কোমরে ব্যাথা পার্টি থাকেন/থাকে ;-)
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:৪৭402582
  • গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, চিলাপাতা, মেধলা।

    তবে ডিসেম্বরে (ক্রিসমাসের আশেপাশে) যাবেন না। গুচ্ছ ভিড়। পুজোর সময়েও না।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:২৬402581
  • হুম পাওয়া যায়।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:২২402580
  • ইয়ে অর্গানিক গৌমাতা পাওয়া যায় নাকি? চেখে দেখলে হতো।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২১:১৬402579
  • ডুয়ার্স বলে যে জায়্গাটা বলা হয় সেখানে কোথায় যাওয়া যায়? মানে ভালো সুন্দর জায়্গা কি কি আছে?
  • I | ০৫ ডিসেম্বর ২০১৮ ২০:৫৯402578
  • অর্গানিক শুওর খেতে চাই, হে বন্ধু হে প্রিয়!
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২০:৪০402577
  • আর্সেনিক নিয়ে সমিরুলরা অনেক কাজ করেছিল, কবে কমার্শিয়ালি আসবে জিগেশ করতে হবে।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৩402576
  • আর অর্গ্যানিক! - আর্সেনিক নিয়ে কোন ভাবনাচিন্তা নেই - খুবই খারাপ অবস্থায় পৌঁছচ্ছে দিন দিন -
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৪১402575
  • সিকিমে বাসমতি, সোনামসুরি হয়। তার জা দাম ও জোগান তাই দিয়ে বিপুল চহিদা মেটেনা। পব থেকে রেগুলার সাপ্লাই জায়।
  • শঙ্খ | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৪402574
  • পাই,

    থেঙ্কু থেঙ্কু।
  • PI | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২৯402573
  • সিকিম তো ১০০% অর্গ্যানিক। চাল ডাল সব বাইরে থেকে আনে নাকি ?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২০402571
  • শন্খদা, পেয়েছি। মেসেজ করলাম।
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২০402572
  • ওর্গানিক তো ফুল্লি সাস্টেইনেবল মোডেল না। যদ্দিন না চাইল,ডাইল ওর্গানিক হচ্চে, তদ্দিন পুইশাগ রাইশাগ আলু উলু ফলাইয়া অতো চিক্কুর দেওআর কিস্যু নাই। এই আর কি। সিকিম বা জে কোন পুরস্কারপ্রাপ্ত ওর্গানিক স্টেট এর খেত্রে হেইডা সত্যো।

    কয়্খান জনোতা সোশাল মিডিয়য় এমোন হাইপ তুল্ছেন, য্হ্যান ওরগ্যানিক হৈত্যো, কারোন ইহা বিপ্লব। হেইডা আবাল পনা। জদ্দিন না, সিরিআল্স এন্ড ক্রপ্স এরিয়তে সাক্সেস পান, তদ্দিন ওর্গানিক চাষাবাদ, মানে, হাপ্নের চাউল ডাউল অন্যে সার দিয়া চাষ করে, হেই বিলাসিতার মুল্যে হাপ্নে ওর্গ্যানিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত