এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৪০402630
  • ওহ। শেখা ক্যান্সেল।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৮402628
  • পল্টুদার ব্যালেন্সের উপদেশ সবখানে কাজে লাগে। এই গাড়ি চালানোর সময়েও।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৮402629
  • আমি কার্বি আংলঙ্গ এর জঙ্গলে ঝাঁকে ঝাঁকে দেখেছি।

    আর যায় যখন তখন গাড়ি চালানোটা শিখে ফেলতে হবে। কিন্তু এখনো আমার কেমন সন্দেহ হচ্ছে। আমি জানলা দিয়ে নদী দেখতে দেখতে যাওয়া ৯০ ডিগ ঘোরান মুণ্ডুওয়ালা ড্রাইভার দেখিনি কিন্তু।
  • Izhikevich | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৭402627
  • জোজিলার মত রাস্তা হলে অবভিয়াসলি শোভার দিকে বেশি নজর দিলে বিপদ। সেরকম হলে দাঁড়িয়ে পড়লেই হল। কিন্তু একেবারে নজর দেওয়া যায় না - এটা ঠিক নয়।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৪402626
  • গেছোদাদা, দেখব তাহলে। গৌহাটি এইবারে হবে না। দেখছি, হলে এখানেই বলব।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৩402625
  • পাইকে,
    হ্যা যায়।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩২402624
  • একদম ফুরসৎ পাচ্ছি না। ঘোরায় আর কাজে সময় খেয়ে নিচ্ছে। যেটায় কিছু করব ভেবে রাখছি, সেখানেও আর কিছু ঢুকে পড়ছে। নাগাল্যান্ডে এমনিতে ধনেশ আর নেই। বিশেষ কোনো পশুপাখিই নেই, সবাই বললো। এমনকি বীরদের টুপিতে সব অরিজিনাল পালক আর দেওয়া যাচ্ছে না দেখলাম।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩১402622
  • চোখ না দেওয়াটাই অন্যায় হবে। এমনিতেও পাহাড় আর নদীদের সবসময়ে চোখে চোখে রাখতে হয়।
  • গেছো | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৩১402623
  • অভি,
    ধনেশ উৎসব থেকে ১০ মিনিট এগিয়ে জাখামা ক্যান্টনমেন্টে একটা WW-II ভিনটেজের C-47 ডাকোটা [BJ623] রাখা আছে। এমনিই, একটা তিনমাথার মোড়ে।
    ইচ্ছে থাকলে দেখে এস।
    গৌহাটির দিকে আসার কোন প্ল্যান আছে নাকি?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৯402621
  • আহ, গাড়ি চালাতে চালাতে সেসব এনজয় করা যায় ? দু'পাশে জানলা তো কি, পাশে পাহাড় কি নদী এলে তার দিকে চোখ দেওয়া যাবে ?
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৮402619
  • বড়েসের কথায় মনে পড়লো। আমি একবার দেরাদুন থেকে দিল্লী আসছি। ভোরে পৌঁছাব। পরের ভোরে কলকাতার ফ্লাইট। আমার এক কলেজের সিনিয়র বললো তার বাড়ি যেতে, সারাদিন দিল্লী ইচ্ছেমতো ঘুরবে ইত্যাদি। এবং তার বাড়িতেও একটিমাত্র খাট, আরেকজন মেঝেতে গদি পেতে ঘুমোবে। তো, গেলাম। তারপর কনৌট প্লেসে কোন একটা হলে গিয়ে দেখলাম য়ামলা পাগলা দিওয়ানা ২। ফার্স্ট ডে, ফার্স্ট শো, অলমোস্ট ফার্স্ট রো। এখনও মনে পড়লে দুজনই শিউরে উঠি।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৮402620
  • নাগাল্যান্ডে এমনি ধনেশ কেমন ? এখানে আমাদের ক্যাম্পাসেই একটা পরিবার থাকে। চারজন।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৭402618
  • ড্রাইভারের দুপাশেই তো জানালা থাকে, তাহলে শোভা দেখা যাবেই বা না কেন?

    আর ধনেশ উৎসব তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে!
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৬402617
  • অভি, লেখ না একটু হর্নবিল ফেস্ট নিয়ে। তবে তুই আর কিছু লিখেছিস !

    হর্নবিল ফেস্টে দারুণ গানবাজনা হয় শুনেছি। এখান থেকে যায় প্রতিবারই কেউ না কেউ। আমার তো এখন সবই গেল।
    ও, কাল ছোলা দিয়ে মাংস খেলাম। মানে রাঁধলাম। আর কিছু ছিলও না ঘরে। ছোলা ভেজানো আছে দেখে দিয়েই দিলাম, ফোনে মা মেশোদের পরিত্রাহি না না রবের মধ্যে। ভালই লাগল। শেষে দিয়েই দিয়েছি শুনে মা বলল, যাগ্গে, না দিলে তো কোনদিন জানাও যাবেনা এই কম্বিনেশন কতটা খারাপ।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৫402616
  • হ্যাঁ গাড়ির সামনে না বসলে প্রায় কিছুই দেখা যায়্না। আমি দেখেছি যে ঘুমানো ছাড়া গাড়ির পিছনে বসলে খুব ক্লান্তি আসে।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৪402615
  • সবাই যখন বলছেন। আমার বাড়িতে এসে এক সপ্তাহ থাকলে আপনাকে ইয়েলোস্টোন, মাউন্ট রাশমোর, আর কুর্ডালীন দেখিয়ে দেবো। খুব কম খরচে, দারুন হোটেলে রেখে ঘুড়িয়ে দেবো। শুধু আমার বাড়িতে একটাই খাট। অতেব মাটিতে কম্পোর্টারে শুতে হবে।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২৩402614
  • চারপাশে না দেখেশুনে গাড়ী চালানো মোটেও কাজের কথা নয়।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২২402611
  • নাহ, ধনেশ পাখির নামে উৎসব। নাগা বীরের দল তার পালক টুপিতে গুঁজে নামেন। আর হ্যাঁ, পুরো উৎসব প্রাঙ্গণ জুড়ে অতি উত্তম মানের গৌমাতা, শোর এবং রাইস বিয়ারের ছড়াছড়ি। আর রক কনসার্ট। আর নাগা ওয়ারিয়র এবং সুন্দরীদের সাথে ক্রমান্বয়ে আলাপচারিতা ও ছবি তোলা।
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২২402612
  • প্রায় ১৮০ ডিগ্রি না দেখলে তো গাড়ি সেই কুমুর গাড়ি হয়ে যাবে।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২২402613
  • আরে সামনে পিছনে বলিনি। দুই পাশে প্রাকৃতিক শোভা পর্যবেক্ষণ করা যায় ?
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:২০402610
  • হ্যাঁ। গাড়ি চালাতে চালাতে প্রায় সব কিছুই দেখা যায়। মানে সব কিছু দেখে তবেই তো গাড়ি চালাবে কেউ। নাকি?
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৯402608
  • অভি ব্যাটা হর্নবিল ফেস্টে!!! ইইইইইশশশ
  • গেছো | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৯402609
  • ডিডিদা,
    অর্গ্যানিক শোর এখনো পাওয়া যায়। আম্বালা আর জগাধরির মাঝে টাংরি নদীর ধারের জঙ্গলে। ২০১০-১২ সালে খুব খেয়েছি।
    এখনো পাওয়া যায় দু একটা, তবে একটু উত্তর-পশ্চিমে নাহান-পন্ঠাসাহেবের দিকে গেলে অনেক আছে।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৭402607
  • গাড়ি চালাতে চালাতে আশেপাশে কিছু দেখা যায় ?
  • | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৬402605
  • এই এই উহা বোধির অনন্য ভূগোল জ্ঞান। সিকিও বেজিং যায় নি বুনুও মঙ্গোলিয়া যায় নি।

    থাকত আজ অভ্যু, এক্ষুনি বোধির অতীত ভূগোল তুলে আনতো।
  • S | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৬402606
  • সিকিবাবু বেজিং গেছিলেন নাকি? তাহলে তো আমার অনেক কোশ্নো আছে।
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১৫402604
  • ধনেশ উৎসবও কি ধনতেরাসের মতো, মানে ধনের কামনা করে যে উৎসব?
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১২402603
  • আমি তো মধ্যবয়স্কই! সবাই খ দা বলে দেখে আমিও বলি। তাহলে কি শুধু খ বলবো?

    আর সিকি বেজিং গেছিল পড়লাম, তাহলে সিকিকে দুচারটে প্রশ্ন করার আছে।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১১402601
  • ওয়েল, বেড়ানোর কথা যখন হচ্ছে, একটা উপলব্ধি এই ডিমাপুরে বসে বসেই বলে যাই। কোহিমার ধনেশ উৎসব এক অনন্য অনুভব। অসাধারণ ভালো লাগছে। একদম দড়াম করে এটা হয়ে গেল। হেব্বি ভালো লাগলো।
  • গেছো | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:১১402602
  • মাথানগুড়ি, বাগোরি, কোহরা, আগোরাটোলি, বোকাখাট.... এলেই হয়।
    এখনো সেরকম কুয়াশা শুরু হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত