এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:২৩402659
  • খ দা, আমার কানপুরে সাইকেল নিয়ে যা ট্র্যাক রেকর্ড ছিল, প্রথ্ম দিন চালিয়েই একটা আম্বাসাডকে মেরেছিলাম, তারপর এতবার আজ্সিডেব্ট করে এতবার হেল্থ সেন্টারে ভর্তি থেকেছি, ইন্ফ্যাক্ট ইয়ার বুকে আমার ছবিই তুলেছিল হেল্থ সেন্টারের পাশে, সাইকেল নিয়ে, তো বন্ধুরা পইপওপইপই করে বলে দিয়েছিল, আমি যেন জনস্বার্থে গাড়ি চালানো আ শিখি। আম্রিগা গিয়ে ম্যান্ডেটরি কাজের আওতায় বাধ্য হয়ে রিটন পরীক্ষা দিয়ে লার্নার্স নিলাম। তারপর দেখলাম, ঐ দিয়েই অনেক আপিসিয়াল কাজ হয়ে যাচ্ছে। তারপর মেসোর পাশে ন্যাভিগেটর হয়ে বসে কয়েকবার কোন গাড়ি নেই দেখে লালবাতিতেও চালানোর জন্য ইন্সিস্ট করার পর স্ট্রিক্টলি শিখতে ডিসকারেজ করা হয়। ঐ ৩০ ঘণ্টা প্র্যাক্টিকালে যাওয়ার কোন ই্ছাও ছিল না। আমার ইন্স্টিটিউটের পাশেই ঘর ছিল, ডিসির পাব্লিক ট্রান্স্পোর্টও ভাল ছিল, আমি তো কত রাতে মেট্রো আর বাসে করেই যাতায়াত করেছি একাই। এইসব করে আর হল না।

    এখন যেসব জায়গায় থাকি, তাতে কোন পাব্লিক ট্রান্সপোর্র্র্টি প্রায় নেই। খুবই চাপ। এমনিতে আমার শহর না গিয়েও মাসের পর মাস চালে যায় কিন্তু এখন এই ওষুধ পথ্য ফলমুল সব্জি খাওয়া কেনার এত হ্যাপা বেড়েছে অসুস্থতার পরে, প্লাস ওটোয় পাঁচ মিনিট গেলে ঠাণ্ডা লেগে যাচ্ছে, একটু হাঁটাহাঁটিতে হাঁপ ধরে যাচ্ছে, প্লাস আমি প্রচুর জোরে জোরে হেঁটে অভ্য়্স্ত, এই কচ্ছপের গতিতে হাঁটা পোষাচ্ছেও না, মনে হচ্ছিল গাড়িটা চালাতে জানলে সুবিধেই হত হয়ত। কিন্তু থাক। চালানো মানে রাস্তার লোকজনের রিস্ক।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:২৩402660
  • খ দা, আমার কানপুরে সাইকেল নিয়ে যা ট্র্যাক রেকর্ড ছিল, প্রথ্ম দিন চালিয়েই একটা আম্বাসাডকে মেরেছিলাম, তারপর এতবার আজ্সিডেব্ট করে এতবার হেল্থ সেন্টারে ভর্তি থেকেছি, ইন্ফ্যাক্ট ইয়ার বুকে আমার ছবিই তুলেছিল হেল্থ সেন্টারের পাশে, সাইকেল নিয়ে, তো বন্ধুরা পইপওপইপই করে বলে দিয়েছিল, আমি যেন জনস্বার্থে গাড়ি চালানো আ শিখি। আম্রিগা গিয়ে ম্যান্ডেটরি কাজের আওতায় বাধ্য হয়ে রিটন পরীক্ষা দিয়ে লার্নার্স নিলাম। তারপর দেখলাম, ঐ দিয়েই অনেক আপিসিয়াল কাজ হয়ে যাচ্ছে। তারপর মেসোর পাশে ন্যাভিগেটর হয়ে বসে কয়েকবার কোন গাড়ি নেই দেখে লালবাতিতেও চালানোর জন্য ইন্সিস্ট করার পর স্ট্রিক্টলি শিখতে ডিসকারেজ করা হয়। ঐ ৩০ ঘণ্টা প্র্যাক্টিকালে যাওয়ার কোন ই্ছাও ছিল না। আমার ইন্স্টিটিউটের পাশেই ঘর ছিল, ডিসির পাব্লিক ট্রান্স্পোর্টও ভাল ছিল, আমি তো কত রাতে মেট্রো আর বাসে করেই যাতায়াত করেছি একাই। এইসব করে আর হল না।

    এখন যেসব জায়গায় থাকি, তাতে কোন পাব্লিক ট্রান্সপোর্র্র্টি প্রায় নেই। খুবই চাপ। এমনিতে আমার শহর না গিয়েও মাসের পর মাস চালে যায় কিন্তু এখন এই ওষুধ পথ্য ফলমুল সব্জি খাওয়া কেনার এত হ্যাপা বেড়েছে অসুস্থতার পরে, প্লাস ওটোয় পাঁচ মিনিট গেলে ঠাণ্ডা লেগে যাচ্ছে, একটু হাঁটাহাঁটিতে হাঁপ ধরে যাচ্ছে, প্লাস আমি প্রচুর জোরে জোরে হেঁটে অভ্য়্স্ত, এই কচ্ছপের গতিতে হাঁটা পোষাচ্ছেও না, মনে হচ্ছিল গাড়িটা চালাতে জানলে সুবিধেই হত হয়ত। কিন্তু থাক। চালানো মানে রাস্তার লোকজনের রিস্ক।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:১৪402658
  • hu, আচ্ছা।

    এলসিএমদা, কাগুজে ম্যাপ যোগাড় করার কথা আমিও ভেবেছি। আর চিনের পাঁচিল, ফরবিডেন প্যলেস, তিয়ানমেন স্কোয়্যার - এই তিনটে আমারও প্রথম টার্গেট। দেখা যাক।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:০৫402657
  • নিজে নিজে ঘুরলে, চমৎকার আন্ডারগ্রাউন্ড ট্রেনের ব্যবস্থা আছে। যেটা প্রোব্যাবলি দরকার - ট্রেন রুটের ম্যাপের প্রিন্ট, একটি কাগুজে ম্যাপ, একটা গাইড বই। মানে যেভাবে লোকে এদ্দিন ঘুরত আর কি।
    আর যদি গাড়ি রেন্ট করে নিজে চালিয়ে ঘোরো, তাহলে জিপিএস ম্যাপ লাগবে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৮ ১১:০২402656
  • ডিসি,
    ট্যুর গাইড ছিল না, ওনারা বেসিক্যালি কার রেন্টাল সার্ভিস উইথ ড্রাইভার। একটু ভাঙ্গা ইংরেজি জানায় সুবিধে হয়েছিল। কোথায় কোথায় বেড়ানো সম্ভব তিনদিনে সেটা হোটেলের ছেলেটা একটা কাগজে চিনা এবং ইংরেজি ভাষায় লিখে দিয়েছিল।
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫৯402655
  • সেটা বলতে পারব না। যে খবর দিল সে গুগুল ম্যাপ টেস্ট করেনি বেজিং এ। বাকি দুটো করেছে।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫৬402654
  • hu কে অনেক ধন্যবাদ। এগুলো তাহলে ট্রাই করে দেখবো। গুগল ম্যাপ কি এমনি কাজ করে নাকি ভিপিএন দিয়ে? নেটে সার্চ করে দেখছি অনেকে বলছে ভিপিএন লাগাতে হবে।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫৫402653
  • lcm দা কে ধন্যবাদ। ২০১০ তে তো গুগল ম্যাপ সেভাবে ছিলনা। ট্যুর গাইড না নিয়ে নিজেরাই ঘুরতে চাই, গুগল ম্যাপ থাকলে তো কোন অসুবিধে নেই, দেখা যাক কোন সল্যুশান পাওয়া যায় কিনা।
  • hu | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫২402652
  • ডিসি, দুটো সাজেশান আছে বেজিং-এর জন্য - Baidu map এবং Gaode map। পরেরটা বেটার। তবে শুনতে পেলাম এখন নাকি গুগল ম্যাপও কাজ করে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৫১402651
  • ওখানে কি পাবলিক ট্রান্সপোর্ট ওয়ালা শহরে ছিলি? তুই তো হার্ভার্ড আর ওয়াশিংটন ডিসি, ওখানে গাড়ি লাগে না?

  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৪৭402650
  • পাই এতদিন আমেরিকায় গবেষণা করলি চাগরি করলি থাগলি গাড়ি চালানো শিখিশ নি নাকি বেড়ানোর সময় চালাতে চাশ না।

  • dd | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৪১402649
  • ধুর ধুর। ধনেশ আবার একটা দ্রষ্টব্য কিছু নাকি?

    কোথায় না দেখেছি? হাওয়াইতে,আমাজনে,ফ্লোরিডায়,কংগোতে। সেই লিস্টি শেষ হবে না।

    আর ইন্ডিয়াতে তো সর্বত্র। তবে কোন্নোগড়ে দেখা যায় কি না জানি না, যাই নি তো কোনোদিন।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৬402648
  • আমি ২০১০ সালে বেজিং বেড়াতে গেছিলাম - দিন তিন-চারেক জন্য। হোটেলে ইন্টারনেট কানেকশন ছিল, ব্রাউজ করেছিলাম, গুগল না ইয়াহু মনে নেই।
    কোনো প্ল্যান ছিল না - জানিও না তেমন কিছু, চিনের পাঁচিল জানতাম, আর, ফরবিডেন প্যলেস, তিয়ানমেন স্কোয়্যার - মানে যা সবাই জানে আর কি। ম্যাপ ট্যাপ তো দূরের কথা, নো লোকাল ফোন, হোয়াট্‌স্‌-অ্যাপ ইত্যাদিও তখন নাই - হোটেলের ছোকরাকে বললাম যে ভাইএকটু ঘ্ড়ে বেড়ানোর ব্যবস্থা করে দাও - ওই একটা গাড়ি ভাড়া করে দিল ড্রাইভার এবং গাইড শুদ্ধু। পরে বুঝলাম ফ্যামিলি বিজনেস, হাসব্যান্ড এবং দেওর ড্রাইভার, বৌদি গাইড - প্রচন্ড ভাঙ্গা ইংরেজিতে সামান্য কথাবার্তা। ওরাই সব ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল। একদিন বৌদি-দেওর এ মনে হল একটু ঝগড়াও হল, সেদিন বাকি ড্রাইভিং দাদা করলেন। চমৎকার লোকজন। চমৎকার খাওয়া-দাওয়া। আবার যেতে হবে। তবে চিন তো বেরিয়ে কূল পাওয়া মুশকিল - এত জায়গা দেখার।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৫402647
  • আচ্ছা, আজ থেকে বাঙ্গুর মেলায় গুরু থাকছে। এরার ২১ তাতিখ থেকে নিউটাউনেও।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:৩৪402646
  • মামুর তো আগেই পোস্ট করার কথা ছিল। ভুলে গেছে নির্ঘাত।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:২৭402645
  • আচ্ছা লক্ষ্মীর প্যাঁচা৯ আর অলক্ষ্মীর প্যাঁচা৯ কেবল ফেবুতে সেলিব্রিটি লেখকদের টাইমলাইনে দেখছি। এখানে আসবে না?
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১০:২২402644
  • আমাদের ল্যাবের জানলায় আগে বসে থাকত।

    ক্যাম্পাসে খুব অদ্ভুত দেখতে গাছের সারি আছে, পাম গোত্রের, কিন্ত একদম নিচ অব্দি ছোট ছোট গোল গোল ফলের বেণীর মত ঝুরি ঝোলে। সেই গাছ ওদের খুব প্রিয় দেখেছি।
  • Izhikevich | ০৬ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৮402643
  • ধনেশ আমি দেখেছি আন্নামালাই রিজার্ভ ফরেস্টে, সাতকোশিয়ায়, আর এইবার চাপড়ামারিতে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ০৯:৫১402642
  • আমি লাটাগুড়ির কাছে বেশ কটা ধনেশ দেখেছি, বাপরে কি তিক্ষ্ণ দীর্ঘ চঞ্চু! মাথায় এক ঠোক্কর দিলে আর দেখতে হবে না। সামান্য যে এক দু আউন্স ঘিলু আছে পুরো বেরিয়ে যাবে।

    কটা সুন্দর ঝুঁটিওয়ালা কাঠঠোকরাঊ দেখেছি। একট পুঁচকেমত লাল টুকটুকে পাখি ইত্যাদি।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৬402641
  • আচ্ছা আমার গতকালকের প্রশ্নটা লিখেই দি। বেজিংএ (বা চীনে) তো নাকি গুগল কাজ করেনা ভিপিএন ইনস্টল না করলে, তো ম্যাপের জন্য ভিপিএন ইনস্টল করবো নাকি কোন চীনে অ্যাপ? আর পরেরটা হলে কোন সাজেশান আছে? কেউ জানালে আগাম ধন্যবাদ রইল।
  • Izhikevich | ০৬ ডিসেম্বর ২০১৮ ০৯:২৮402640
  • হর্নবিল ফেস্টিভ্যাল লিস্টে রয়েছে। কতকিছুই তো লিস্টে রয়েছে...
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ০৭:৫৮402639
  • ইশ রে এবার ও নাগাল‍্যান্ড হল না।অভি একটু ছবি দিস ভাই, আমি অফ অল প্লেসেস সুকনা ফরেস্ট এ ধনেশ দেখেছি, কিন্ত নর্থ ইস্ট আলাদা। আমার কাকু প্রতি বার যান, প্রতি বার বলেন, প্রতি বার আমি দেশের শিল্প সম্ভাবনা ঘাড়ে করে ছিঁড়ে ছি।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ০১:০৫402638
  • আরিব্বাস। তাহলে তো যেতেই হচ্চে। এইজন্য আপনার বরফে অ্যালার্জি, এইবার বুঝেছি। ঃ-)
  • S | ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:৩৩402637
  • আড়াই-তিন ঘন্টার ড্রাইভ। আর্লি সামারে এলে বেয়ারটুথ পাস দিয়ে নিয়ে যাবো। দারুন লাগবে।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:২৯402636
  • এস, আপনি ইয়েলোস্টোনের কাছে থাকেন নাকি। বড়ো সুন্দর জায়গা, সেই ২০১১য় গেছিলাম, এখনও চোখে লেগে রয়েছে। আরেকবার যেতে হবে।
  • S | ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:২৪402635
  • আমিও ইন্ডিয়াতে গাড়ি চালাতে পারিনা।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:২৩402634
  • পাই গাড়ি চালানো শিখতে চায়ই বা কেন? আম্রিকা বাদে অন্যত্র কথায় কথায় গাড়ি চলাতে হয়না।গাড়ি চালানোটাই শখ না হলে এতে কোন মজা নেই।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৪৫402633
  • পাইদি গাড়ি চালাতে গিয়ে চুল বাঁধা ছাড়া আর সব করা যাবে। ধনেশ পাখি তো বাকি সর্বত্র আছে। চাপড়ামারি গরুমারার জঙ্গলে আমিই গুচ্ছ দেখেছি। তবে নাগাল্যান্ডে আর নেই শুনলাম। খেয়ে ফেলেছে নাকি সব।
  • একক | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৪২402632
  • কচিলাউ আর ছোলা দিয়ে পর্ক খুব ভালোই খেতে লাগে | ঋবস নিতে হয় কম ফ্যাট অলা | সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন |
  • dc | ০৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৪১402631
  • গাড়ি চালানো শিখে ফেলুন, অভ্যাস হয়ে গেলে আর কোন অসুবিধে হবে না ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত