এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৭:০০402690
  • গাছেরা 'কুসুম প্রস্রব' মানে প্রস্রাব করে?
    এহেহেহে :-I
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৫১402689
  • দেদি ঃ)

    এবার থেকে কহসহদি বলেই ডাকব তাহলে।
  • kumu | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৬402688
  • এ হে হে,সরি,সরি।
    একটা জিনিস লিখচি,ভুল কোরে হোয়ে গেলো,মাপ কোরে দিবেন।
  • কহসহ | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৩402687
  • -"এই বলিয়া তপোবন তরুদিগকে সম্বোধন করিয়া কহিলেন, হে সন্নিহিত তরুগণ! তিনি তোমাদের জলসেচন না করিয়া কদাচ জলপান করিতেন না, তোমাদের কুসুম প্রস্রবের সময় উপস্থিত হইলে, যাহার আনন্দের সীমা থাকিত না, অদ্য সেই শকুন্তলা পতিগৃহে যাইতেছেন। তোমরা সকলে অনুমোদন কর। " শকুন্তলা গদ্য আখ্যানের দ্বারা আধুনিক যুগে কালিদাস সাহিত্য প্রচারে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়।
  • পিনাকী | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:১২402686
  • এ মা, এই লক্ষ্মীর পাঁচালি আর অলক্ষ্মীর পাঁচালি নিয়ে আমাকে মেল করতে বলেছিল সৈকতদা। গতকাল আর আজ অফিসে খুব চাপে আছি বলে করা হয় নি। সত্যিই দুঃখিত। আজ রাতের মধ্যে লিখছি। ঃ-(
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:০৪402685
  • হ্যাঁ যা বলছিলাম। তারপর ধীরেসুস্থে খাওয়াদাওয়া সেরে নীচে এসে দেখি মেলের ইনবক্সে তো কোন মেল নাই, এর মধ্যেই আবার ফোন এবং উৎকন্ঠিত জিগ্যাসা মেল পেয়েছি কান। পাই নি শুনে বলে একবার স্প্যাম বক্স দেখো তো, হয়ত চলে গেছে। আমাজনের মেল তো স্প্যাম বক্সে যায় না, তাহলে? খুবই ব্যস্ত হয়ে একগাদা ব্যাজর ব্যাজর করল টেকনিক্যালি কত কী হতে পারে এইসব বলে। ইতিমধ্যে পাশ থেকে 'অ' আর 'গ' বলছে চল দেখি স্প্যাম বাক্সে। তো আচ্ছা দেখছি বলে ফোন ছাড়লাম।

    স্প্যাম বাক্সে অত্যিই একটা আমাজনের লোগো টোগো লাগানো মেল আছে। ইমেল আইডিও বেশ কাছাকাছিই গেছে। আমাদের একটা PMOর জন্য ডেডিকেতেড মেশিন আছে। পিএমওর লোকজন কালেভদ্রে এই অফিসে আসে, আমরাই ওটা বিবিধ 'হটকে' টাইপ কাজে উহা ব্যবহার করি। সেই মেশিনে গিয়ে urlটি হাতে করে টাইপ করা হল। বেশ আমাজনের মতই প্রায় দেখতে। গিফট হিসেবে ডেল ল্যাপটপ সিলেক্ট করে কেনাকাটি করতে গিয়ে দেখি ২০০-৫০০ টাকা রেন্জের ইমিটেশান জ্যুয়েলারি ৫০০০ টাকা দিয়ে কিনতে বলছে। তো বন্ধ করে দিতে যাব 'অ' বলে আরে দাঁড়া দাঁড়া বন্ধ করিস না, এখনও রগড় বাকী আছে। কীবোর্র্ড টেনে নেট ব্যাঙ্কিং অপশান নিল। ওর বা আমার কারৈ যে ব্যাঙ্কে কিস্যু নাই সেই ব্যাংক সিলেক্ট করল। ব্যাঙ্কের সাইটে গিয়ে ইউজার আইডি আর পাসোয়ার্ড দিল নিম্বরূপ
    Tugadhehyay
    Fr@udxxxx এখানে xxxx হল সেই ফোন নাম্বারের লাস্ট দুই সংখ্যা। বার কয়েক এন্টার মেরে ব্রাউজার বন্ধ করে কুকি পরিস্কার করে ব্রাউজিং হিস্ট্রি মুছে মেশিন রিস্টার্ট।

    'অ' মুচকি হেসে বলল দ্যাখ এবারে ফোন করবে। ওরা তো দেখবে প্রায় হয়েই গেছিল ... এইবার পুরো ট্র্যাক করে দেখতে দেখতে গিয়ে ইউআইডি পাসোয়ার্ড পড়বে। এবং সত্যিই ১০ মিনিটের মাথায় ফোন। এবারে আর না ধরে মিষ্টি করে ব্লকালাম। ৫ মিনিটের মাথায় অন্য একটা নাম্বার থেকে ফোন। 'গ' ধরল ফোনটা। গ-এর একটা ফাটাচেরামত গম্ভীর আওয়াজ আছে। সেই আওয়াজে 'ইনস্পেকটার শর্মা বোলোত আহে' একটা মিডিয়াম গর্জন। ওদিক থেকে ছোট্ট পজ দিয়ে আমার নাম করে জিগাল ইনার নাম্বার তো এটা, ইনার সাথে কথা বলতে পারি? এইবার আরেকটু জোরে 'মি ইনস্পেকটার শর্মা বলতো মানগাঁও পুলিস চৌকি, তু কৌন আহেস?' ব্যাসস খটাশ করে কেটে ভাগলবা। ল্যান্ডলাইন থেকে ফোন করে দেখা গেল দুটো নাম্বারই স্যুইচড অফ কিম্বা পঁহুছসীমার বাইরে।
  • de | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৫402684
  • ঠিকাছে - চাপ নিও না -

    আমি তো আছিই - তুমি শরীরটা ঠিক করো আগে -
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০২402683
  • দেদিকেও করব।

    আজকাল এত ক্লান্তি লাগে, কতকিছু যে করব বলেও করা হয়না!
  • de | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৫:০০402682
  • নাগাল্যান্ডে তো সব খেয়ে ফেলে - কিছু থাকবেই বা কি করে!
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৯402681
  • গেছোদাদা, ফোন ধরতে পারিনি, আর গলা পুরো বসে গেছিল, ফোন আর করাও হয়নি।
  • গেছোদাদা | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৫২402680
  • অভি এট অল,
    শনি-রবি দুদিন কাজিরাঙায় থাকব। Iora- তে। কোহরা, সেন্ট্রাল রেঞ্জে।
    শুধুই জঙ্গল আর বুনো শোর, অন্য কোন প্ল্যান নেই।
    যাস্ট ইন কেস।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৫402678
  • এই ধরনের কলগুলো ভারি মজার হয়।
  • I | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৫402679
  • নাগাল্যান্ড কস্মিন কালেও যাবো না। জন্তুজানোয়ার পাখপাখালি কিচ্ছু নেই।আমুর ফ্যালকন ছাড়া।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৪০402676
  • আচ্ছা শোনেন, এই ঘন্টা দেড়েক আগে ছাদেকটা কল। এর ক্যান্টিনে বসে আমরা মধ্যহ্নভোজন করছি, পাঁপড়, আন্ডাভুর্জি, পমফ্রেট ফ্রাই ইত্যাদি হাতবদল হচ্ছে, এমত সময় আমার ফোনে একজন কল করে বলে 'ম্যাঁয় আমাজন সেলস এন্ড প্রোমোশান ডিপার্টমেন্ট সে বোল রহাঁ হুঁ।' তা প্রথমে তো অতি বিনীতভাবে ইংরিজিতে কথা বলতে বললাম। সে খুবই চটপট ইংরিজিতে জানাল আমি নভেম্বরের অমুক তারিখে তমুক আইটেম কিনেছিলাম আর সেটা তসুক ঠিকানায় ডেলিভারী হয়েছিল, তো এই অর্ডার আইডি লাকি ড্রয়ে উঠেচে। অতএব এতে আমি আমার পছন্দে একটা জিনিষ ফ্রীতে বেছে নিতে পারব, পাঁচটার মধ্য থেকে। পাঁচটা আইটেম হল গিয়ে ডেল ল্যাপটপ 15.6 ইন্চি স্ক্রিনের, আইফোন সিক্স এস, ভোল্টাস দেড় টন এসি, কিসের যেন একটা ৩২০ এম এল রেফ্রিজারেটর অরো একটা কি আইটেম (বেমালুম ভুলে গেছি)।

    তো আমি বললাম বেশ কথা, আমি বলে দি্ছি কোনটা চাই, ঠিকানা ফিকানা সবই তো জানো দেখছি, পাঠিয়ে দাও। বলে হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, তোমাকে শুধু আজ বিকেল ৪টের মধ্যে ৫০০০ টাকার কেনাকাটি করতে হবে। একটা লিঙ্ক পাঠাচ্ছি আমাজনের প্রোমোশান লিংক, সেখানে ক্লিকিয়ে আগে গিফট সিলেক্ট করবে তারপর কিনবে। ইতিমধ্যে ফোনটা স্পীকারে দিয়ে নিয়েছিলাম। আমি বললাম অতি উত্তম কথা তুমি আমার রেজিস্টার্ড আইডিতে মেল করো। বলে একবার কনফার্ম করবে আইডিটা? আমি বললাম নাঃ তুমি প্রকৃত আমাজন হইলে আইডি নিশ্চয় জানিবা। তাড়াতাড়ি নিশ্চয় ম্যাডাম নিশ্চয় ম্যাডাম।

    কল কেটে গেল। ট্রু কলার দেখিয়েছে কলটি উত্তরপ্রদেশের দাদরি থেকে করা হয়েছে।
    (সঙ্গে থাকুন আরো আছে। একটা মিটিং সেরে বাকীটা)
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪402675
  • আর পাই ম্যাডাম গাড়ি চালানো শিখে ফেলুন, পাবলিককে নিয়ে ভাববেন না। আমাকে গাড়ি চালানো শিখিয়েছিল পাড়ার এক দাদা, সে বলেছিল "শোন, গাড়ি চালানোর একটাই রহস্য, তা হলো অ্যাকসিলারেটার। চোখ বুজে অ্যাকসিলারেটার দাবিয়ে রেখে দিবি, সামনে যা কিছু আছে আপসে সরে যাবে।"
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৪:০৬402674
  • Hmmm কেও ধন্যবাদ। তবে বেজিং থেকে আর কোথাও না গিয়ে সোজা হংকং চলে আসবো। মাস খানেক হলো হাই স্পিড ট্রেন সার্ভিস চালু করেছে দেখছি, তাতে বেজিং-হংকং জার্নি টাইম ন ঘন্টা দেখাচ্ছে।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬402672
  • হওয়া, হাওয়া?
  • de | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫৬402673
  • টু হুইলার লিখতে যাচ্ছিলাম - বড়েস লিখে দিলো - সাইকেল চালাতে জানলে তো আরোই সোজা -

    কন্যা পুণেতে গিয়ে বাইক শিখেচে - তারপরে বাইক্কেনার জন্য ঝুলোঝুলি -

    অনেক টানাপোড়েনের পর এই গত সপ্তায় স্কুটি কিনে দেয়া হয়েচে -
  • S | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫৫402671
  • স্কুটার।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫৪402670
  • সাইকেলও তো টুহুইলারই ছিল ঃ(
  • S | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫২402669
  • টু হুইলার শিখতে পারেন। একটু ঝক্কির আর রিস্কি। কিন্তু কাজ চলে যায়।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩৯402668
  • আরেকবার টোলেডো তে, গাড়ি চালানোর প্রথমদিকে, সেবার তো পুরো ভিডিও গেমের মত উল্টোদিক থেকে পরিত্রাহী স্পিডে গাড়ি আসছে, তাড়াতাড়ি সাইডওয়াকে দাঁড়িয়ে, একটু ফাঁকা হতে ইউ নিয়েছিলাম। কেলেঙ্কারির একশেষ।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩৮402667
  • না না হার্ভর্ডে না, হপকিন্সে। হপকিন্সের অনেকগুলো গাড়ি চক্কর দিত সমানে, আমি সেই দিয়েই চালিয়ে দিয়েছি।ইন্ফ্যক্ট তারও আগে গিয়েছিলাম যখন, তখন তো রাত একটা দেড়টা ফিরতাম ল্যাব থেকে, পুরো একা, ঐ বাল্টিমোরে। লিখব সেসব গল্প।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩৫402666
  • আহ এসব ক্ষেত্রে তাড়াহুড়ো করতে নেই। দ্বিতীয়বার নিউ অরলিন্স গিয়ে আমার এরকম করতে হয়েছিলো। ধীরে সুস্থেই গেলাম। তারপর দেখি পুলুস এসেছে। কোত্থেকে এসেছো ইত্যাদি জিগ্যেস করে বললো সাবধানে চালাও, নিউ অরলিন্সে গাড়ি চালানো খুব কঠিন। আমিও হ্যাঁ হ্যাঁ বেজায় শক্ত এইসব বলে কেটে পড়লাম।
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩২402665
  • এমনিতে থাকতেই পারে জানিনা, তবে খনুদা বলছে মানে নিশ্চই ছিল না আসলে।
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩১402663
  • আমি আমেরিকায় প্রথমদিকে একবার উল্টো ট্রাফিকে গাড়ি চালিয়ে দিয়েছিলাম। তারপর সেটা বুঝতে পেরে সরু বুলেভার্ডের ওপর দিয়ে চালিয়ে উলটো দিকের লেনে যেতে গিয়ে সামনের চাকা পেরুনোর পর চেসিস আটকে গেলো বুলেভার্ডে, ফলত গাড়ি পেটে ভর করে দাঁড়িয়ে পড়লো চাকা গুলো বুলেভার্ডের দুদিকে ঝুলিয়ে। আশেপাশে কিছু পুলিশ ছিল, তারা টিকিটপত্র দেওয়ার বদলে টানা হ্যাঁচড়া করে গাড়ি রাস্তায় নামানোর চেষ্টা করে বিফল হয়ে সরি টরি বলে তো চলে গেল, তারপর ট্রিপল এ। টো ট্রাক এসে ক্রেনে ঝুলিয়ে গাড়ি নামিয়ে চালক যাওয়ার সময় বললেন, এখন থেকে গাড়িটা রাস্তা দিয়ে চালানোর চেষ্টা কোরো।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩১402664
  • পাই হার্ভার্ডে ছিলে, নাকি খনুদা গুলাইসে?
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩০402662
  • কিন্তু খনুদা টাইপ করার পারিশ্রমিক হিসেবে পোবোন্দো না চেয়ে বিরিয়ানি চাইলো খেয়াল করে আমি হতবাক হইলাম।
  • Hmm | ০৬ ডিসেম্বর ২০১৮ ১২:২৫402661
  • তিয়েন আন মেন স্কোয়ারের এক প্রান্ত থেকেই ফরবিডন সিটি শুরু হয়। দুটো একসাথেই ঘোরা হয়ে যাবে।

    তিয়ানজিং নামের একটা জায়গা আছে, বেজিং থেকে বুলেট ট্রেনে যেতে হয়, সেখানে অসম্ভব ভালো ক্রকারী পাওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত