এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫402719
  • আচ্ছা কাহানী - ২ তৈরী হচ্ছিল না? হয়ে গেছে?
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫402720
  • কি কান্ড ইশকিয়াতেও মাধুরী? নাকি বিদ্যা বালান।
  • r2h | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:৪৪402718
  • দেঢ় ইশকিয়াঁ।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:৩২402717
  • কিন্তু কিন্তু কিন্তু, মাধুরীকে বিজেপি শর্ট্লিস্ট করেছে। মাধুরীকে আগে আপ্রোচ করেছিল। হ্যাঁ না তখন কিন্তু জানা যায়নি, এখনো না। বলছি এই কারণে, ত্রিপুরায় বিজেপি অমুক তমুককে প্রার্থী করছে বলে এত শুনতাম, পরে শুনতাম সেসব প্রার্থীকে বিজেপি গিয়ে জোরাজুরি করে এসেছে, তাঁরা মোটে হ্যাঁ ট্যা বলেননি!

    এই খবর নিয়ে মাধুরী ভক্তদের মধ্যে ক্ষোভের বন্যা বইলে মাধুরী কিছু ঠিক করলেও পিছিয়ে আসতেই পারেন। অতএব চান্স আছে। পিনাকীদা, ডিসি আর বাকি জওয়ানরা আগুয়ান হন, মাধুরীজানকে মাসপিটিশন দিয়ে নিরস্ত করুন!
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:২৭402716
  • মাধুরীকে মৃত্যুদণ্ডে খুব ভাল লেগেছিল। সিনেমাটাও তখন বেশ লেগেছিল। মেলোড্রামা ইঃ যাই থাক, ওধরণের গ্রামে কাস্ট জেন্ডার অপ্রেশন কীরকম ভয়াবহভাবে থাকে, সেই দাগটা সিনেমা দেখে ভালই কেটেছিল, সিনেমা হিসেবে অবশ্য সোশ্যাল মেসেজের ঝুড়ি ছিল, প্রকাশ ঝার সিনেমা যেমন হয়। কিন্তু খারাপ লাগেনা।
  • Izhikevich | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:২৪402715
  • প্রহার বা পারিন্দা টাইপের কম কথা বলা ছোট রোলই মাধুরীর জন্যে ঠিক ছিলো।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:২১402713
  • হ্যাঁ প্রহারে ডিম্পলও ছিল।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:২১402714
  • জুঁই ই লিখুন না তার চেয়ে!

    জুহিকে চন্দ্রবিন্দু করে দিকে সিকিকে আর সামলানো যাবেনা!
  • I | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:২০402712
  • আবার চন্দ্রবিন্দু কোদ্দিয়ে এলো? জুহি কি মরে গেছে নাকি?
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১৯402711
  • একটি সিক্রেট গ্রুপে দেখি একজন চুপিচুপি লিখে গেছেন, কশ্মীর নিয়ে,
    "গত বছর বই মেলা থেকে কিনেছিলাম এই বইটা তথ্যে ভরা মোটামুটি নিরপেক্ষ লেখা। এটা নিয়ে লিখেছিওলাম। তবে আগেই গুরুতে চুপিচুপি পড়ে নিয়েছিলাম অসম্পাদিত লেখাটি। অবিশ্বাস্য কম দাম বইটির।"

    এত লোকজন যে কেন চুপিচুপি পড়েন, সেও যদি চুপিচুপি কোথাও বলে যেতেন।
  • জুঁহি | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১৪402710
  • জুঁহি কি কোথাও জয়েন করেছে এখন, অই পি এল ছাড়া? জাস চেকিং
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১৩402708
  • আপনার উষ্মা হচ্ছে না বলে অন্যদেরও হবে না, এমন আজব যুক্তির কী মানে বাপু? তাও তো আপনার উষ্মাহীনতায় উষ্মা প্রকাশ করিনি এখনো।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১৩402709
  • প্রহারে ডিম্পল না? মাধুরীও ছিল, ভুলে গেছি।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১২402707
  • আহা কেউ তো মাধুরী বা বিজেপির গনতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছে না। কোন কিছু পছন্দ না হলে সেটা প্রকাশ করাও তো গনতান্ত্রিক অধিকার। এই যা।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:১১402706
  • প্রহার আর পরিন্দা। দুটোই ভাল্লেগেছিল, বিশেষ করে পরিন্দা।
  • sm | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:০৯402705
  • আমার এতদিন ধরে এত এত পোস্টে কোথাও বলিনি বিজেপি আমার পছন্দের দল।যে কারোর বুঝতে পারা উচিত। তবে বিজেপি স্বীকৃত রাজনৈতিক দল। গণতান্ত্রিক রীতি নীতি অনুযায়ী ভোটে জিতে ক্ষমতায় এসেছে। যে কেউ এই দলকে পছন্দ করতে পারে,বা ক্যান্ডিডেট হতে পারে।
    এটুকু নিয়ে তো উষ্মা প্রকাশের কিছু নেই।ব্যক্তি তাঁর দল কে যেমন খুশি চুজ করবে।তাঁর প্রফেশন যাই হোক না কেন।
    কংগ্রেস দলের নামেও তো অনেক কিছু নিন্দা জড়িয়ে আছে।দিল্লিতে শিখ হত্যার মত ঘটনাও তো ঘটেছে না কি?
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:০৩402704
  • আমি মাধুরীর একটা সিনেমাই পুরো দেখেছি। প্রহার।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৮ ২০:০১402703
  • কমরেড পিনাকী, অমি বেছেবুছে ফিদা হই, বুইলেন? মাধুরীকে চিরকালই আমার কমবয়েসী কাকিমা টাইপ লাগত, পরের দিকে মাঝবয়েসী কাকিমা। সেই সময়ে আমার ইঁট একমাত্র জুহির সামনেই পাতা ছিল। ;)
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮402702
  • কিন্তু বাবা বুশ মারা গেল তাতে লোকে রেগে গিয়ে খিস্তি দিল। আমার এক বন্ধু লিখেছে ওয়ান লেস ইমপিরিয়ালিস্ট ফাকার ইত্যাদি ইত্যাদি।
  • dc | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৬402701
  • সিকি এটা কি বললো? মাধুরীকে দেখে ফিদা হবে নাতো কাকে দেখে হবে? শুধুমাত্র মাধুরীকে দেখব বলে আমি তু শায়র হ্যায় গানটা বারবার দেখেছি (গানটা এতো অসহ্য যে মিউট করে দেখেছি), সাজন সিনেমাটা দেখেছি। শুধুমাত্র মাধুরীর জন্য বেটা সিনেমাটা দেখেছি।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫০402700
  • বিজেপি নিয়ে লোকের রাগ হলে আপনার এত রাগ কেন? আপনার বিজেপি পছন্দ বলেই তো আর বিজেপি অত্যন্ত খারাপ দল থেকে ভাল কিছু হয়ে যায়না!
    দাঙ্গাবাজ দলে লোকজন জয়েন করলে সে নিয়ে রাগারাগি হবেই।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৬402699
  • ঐ কে একজন যেমন ৫০০ টাকা দিলেই কাগজের পাতাজোড়া বিজ্ঞাপনে মুখ দেখায়, ১০০০ টাকা দিলেই বিয়েবাড়ি গিয়ে নেচে আসে, ফিল্ম আর্টিস্টরা অত সস্তা নয় বটে, তবে বিজ্ঞাপনের পেছনে যারা সবচেয়ে বেশী খরচ করে, তারা তো কিনতেই পারে।
  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২402698
  • কমরেড সিকি, তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না মাইরি।
  • sm | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৩০402697
  • কিন্তু একজন ফিল্ম একট্রেস ইলেকশন কনটেস্ট এ নাম লেখালে এতো উষ্মা প্রকাশ কেন?
    অন্যান্য দল থেকে অতীতে প্রচুর, প্রচুর একট্রেস কনটেস্ট করেছে।ভবিষ্যতেও করবে। বিজেপি একটি রাজনৈতিক দল।সেই দল তার খুশি মতো ক্যান্ডিডেট চুজ করবে।
    কোন ব্যক্তির নিজস্ব পছন্দ থাকতেই পারে।কোন এক্টর কনটেস্ট করলে এতো ট্যাগ লেগে যেত না আশাকরি।বিজেপির হয়ে অতীতেও, ফিল্ম একট্রেস ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে।সব দলেই হয়। বিজেপি তে সংখ্যাগত ভাবে কম।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:২৪402696
  • মাধুরীকে দেখে ছেলেরা ঠিক কী কারণে ফিদা হয়, এটা আমার কাছে রহস্যই হয়ে থাকবে।
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:০৫402694
  • *ভিশিয়াস

  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৯:০৫402695
  • কে অ্যাকচুয়ালি হল টা ইসু ই না। আমি বলছি যে, বড় পাবলিক পার্সোনালিটি, যাঁরা এখন কোনটা পপুলার, ম্যাস অ্যাপিল রয়েছে দেখে ব্র্যান্ড এনডর্স করেন, তাঁদের এখন আর ক্লিয়ারলি বিশাস পোলিটিকাল এজেন্ডা নিয়ে চলা ব্র্যান্ড এনডর্স করতে কোন অসুবিধে হচ্ছে না, মানে অনেক দিন ধরেই হচ্ছে না। সেটা এই কেস এ নতুন করে মনে হল। এই যে জি টেলিভিসন ভীষণ গদ গদ ভাবে ক্রস বর্ডার কালচার প্রোডাক্ট প্রোমোট করে, বা বলিউড প্রোডাকশন হাউজ সকলেই করে, তাদের ও এটা অসুবিধে হচ্ছে না, কারণ কিছুই না, দুটি গাম্বাট বাইনারির মধ্যে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট ই এখন সামাজিক ভ্রাতৃত্ত্বের মডেল। টেরিবল। থুতকুড়ি জাগে। খ
  • de | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭402693
  • ধুস মাধুরী দিক্ষিত তো কি হোলো? কাজল হলে তাও বুইতাম!
  • | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৯402692
  • ক্লিয়ারলি অটলজি ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। সত্যি মুসলমান দের ঘৃণা করাটাও সেক্সি হয়ে গেল। হয়তো মাধুরীর বয়স হয়েছে বলে এটাকে ক্লাসি বলতে হবে এখন, হোয়াট আ ফাক অল কান্ট্রি।

  • pinaki | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৭:১৮402691
  • আজ আমার জীবনে একটি ব্যক্তিগত ট্র্যাজেডি ঘটে গেল। এইমাত্র আনন্দবাজার ব্রাউজ করতে গিয়ে দেখলাম মাধুরী দীক্ষিত বিজেপির হয়ে ভোটে লড়বেন। এবং লড়বেন তো লড়বেন পুণে থেকে! দময়ন্তীদি এ তুমি কী করলে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত