এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৫২402780
  • কল্যাণী-তে আমার ছোটবেলায় মেয়েদের খুব কমই দেখেছি খেলার মাঠে। ছোটাই, আতোজ খেলতেন/খেলতে শুনে ভাল লাগল। ফোজ্জি-কে দেখি না আজকাল, ও-ও মনে হয় খেলাধুলো করত, তাইকোয়ান্ডো তো বটেই, অন্য খেলাও
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৪২402779
  • পাড়ার মাঠে টিম করে খেলা - সে জিনিস বোধ হয় বিশ্বায়নের সাথে লোপাট হয়েছে, মাঠও নাই, মাঠ থাকলেও খেলুড়ে নাই। বিকেল বেলা স্কুল থেকে ফিরে আবার কোচিং ক্লাসে পড়তে যাওয়া - খেলার সময়ই বা কই

    এখন শুধু অর্গানাইজড খেলা - ব্যাঙের ছাতার মত ক্রিকেট অ্যাকাডেমি, অল্প কিছু ফুটবল অ্যাকাডেমি। আর সব সিজনেই মনে হয় সব খেলা চলে, গরমে ফুটবল, শীতে ক্রিকেট - এমনটাও আর নেই
  • i | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৮402777
  • ঃ)
  • ন্যাড়া | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৮402778
  • আমিও। সেই শিবাজী পার্কে টিম করে খেলা মিস করি। আমি আর সানি এক দলে, সুধীর (নায়েক) আর অশোক (মানকাড) উল্টোদিকে।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৩402776
  • পাড়ায় বিশাল বিশাল খেলার মাঠ ছিল আমাদের প্রাইমারি স্কুলবেলায়। প্রত্যেক বিকেলে খেলা হত, সব মিলে ছেলেপুলে কম ছিল না দলে। বেশিরভাগ দিনই কবাডি খেলা হত, কোনো কোনোদিন কাকজোড়া বা জেলেমাছ। একবার তিনটে থানইঁট দিয়ে উইকেট বানিয়ে ক্রিকেট শুরু হল। দুম করে বল লেগে থানইঁট উইকেট পড়ে গেল।
    মাধ্যমিক আমলেই মাঠগুলো লোপাট হতে থাকল, বিক্রি হয়ে হয়ে বাড়ি হয়ে যেতে লাগল। আমাদের খেলাও ততদিনে বন্ধ। এখন তো সেইসব মাঠ স্বপ্নমাত্র, ঘিঁজিঘিঁজি বাড়ি হয়ে গিয়েছে।
  • i | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:২৪402775
  • স্কুলে থাকতে খুব খেলেছি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। ভালৈ খেলতাম মনে হয়।
    মেয়ে প্রাইমারি স্কুলে পড়ার সময় এখানে একটা বাচ্চাদের ক্লাবে কদিন ক্রিকেট খেলেছিল, ওর খেলা দেখতে যেতাম আর ইচ্ছে হ'ত মাঠে নেমে পড়ি। এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি মানে ঘুমের মধ্যে আর কি-
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১৭402773
  • খেলা শেষে ১০২ জ্বর। লুচি আর আলুরদম মিস করেছিলাম। যাস্ট কেলিয়ে গিয়েছিলাম।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১৭402774
  • এইসব সিনেমাওয়ালা, ক্রিকেটার --এঁরা কি সব বিজেপিতে ঢুকলেন???? আর, আর, ঐ আম আদমি পার্টি---তার কী হল?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১৬402772
  • শেষ খেলেছিলাম ২০০২ তে, একগাদা তরুণ তুর্কিকে হারিয়েছিলাম। টেনিস বল ক্রিকেট ম্যাচ, নট আউট ৮৮, টোয়েন্টি টোয়েন্টি ছিল। প্রচূর চার, ছক্কা হাঁকিয়েছিলাম, কিন্তু তাড়ু নয়, সব ক্রিকেটিং শট। লেট কাট, কাট, কভার ড্রাইভ, পুল। আর আমার ফেভারিট ফ্লিক। ভালো ফ্লিক করলে ইসের মতন ফিলিং হয়। ১৬০+ টার্গেট ছিল, ১৯ ওভারে তুলে দিয়েছিলাম।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১১402771
  • সত্যি বলতে কি আমি মিস করি ফ্রি প্লেয়িং। টিম করে গরমের সময় ফুটবল আর শীতে ক্রিকেট, পাড়ায় পাড়ায় ক্রিকেট ম্যাচ ইত্যাদি।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:০৭402770
  • টিম-কে ক।

    কিন্তুক হুতো কি অভিমান ভরে চলে গেল, জাস্ট এট্টুস ঠ্যাং টানছিলেম
  • ন্যাড়া | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:০৩402769
  • টিমকে 'তথাস্তু'।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০২:৫৬402768
  • একজন প্রৌঢ়া অ্যাক্ট্রেস "ইন্দ্রধনুর মত" বলতে বলতে একটা কী বিজ্ঞাপন করতেন না? হেমামালিনী কি?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০২:৫৩402767
  • হ্যাঁ ঠিক ১০০ মাইল আগেই আছেন রেখাজী।
  • I | ০৭ ডিসেম্বর ২০১৮ ০১:৫৬402766
  • এই শেষ কথা বলে
    গেনু আমি চলে।।
  • I | ০৭ ডিসেম্বর ২০১৮ ০১:৪৮402765
  • বিদ্যা বালন ছাড়া পঞ্চাশ মাইলের মধ্যেও কেউ নাই।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০১:১৮402764
  • সুকির মত আরো অনেক খেলাধুলো নিয়ে ব্লগ লেখা দরকার। আকাদার গল্পগুলো শুনতে চাই।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০১:০০402763
  • হুম, চোখ বড় মূল্যবান বস্তু। ভয় হয় এই ধরণের চোটের কথা শুনলে
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৫৬402762
  • অরণ্যদা। শর্ট পয়েন্টে ফিল্ডিঙ্গ করছিলাম। ম্যাচের তিতিয় বলেই অফের বাইরে ফুলটস। ভাবলাম ক্যাচটা হয়ে যাবে। কিন্তু এত নতুন বল যে হাত থেকে স্লিপ করে ঢুকে গেল। ওরকম আগে হয়নি কখনও, রিফ্লেক্স ভালোই ছিলো। যাই হোক ঐ কন্ডিশনে পুরো ম্যাচ খেলা খুবই বিরক্তিকর। নামমাত্র ফার্স্ট এইড নিয়ে। হেলমেট ছিলোনা, সিলি পয়েন্ট তো না।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৫২402761
  • পিচ গুলোও বোধহয় আন্ডারপ্রিপায়ার্ড।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪৯402759
  • তিমি-র পোস্ট পড়ে শিউরে উঠলাম, হেলমেট ছিল না নিশ্চয়ই
    আমার কড়ে আঙুল ভেঙেছিল, উঁচু ক্যাচ ধরতে গিয়ে, তাও ডিউস বল নয়, ভারী সফট বল, সকালের শিশিরে ভিজে আরও ভারী
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪৯402760
  • এককালে সিলিং থেকে দড়ি দিয়ে বল ঝুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো করতাম। ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতাম। যদিও ট্যালেন্ট খুব বেশি ছিল না। টাইমিংটা ভালো ছিল। আর ফিল্ডিং ও ভালই করতাম।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪৬402758
  • দারুণ ব্যাপার, আকা। অনেকদিন আগে গুরুতে তোমার একটা ছোট লেখা পড়েছিলাম, সে বোধহয় ২০০৯-১০ নাগাদ, আদর্শ শচীন, ফাস্ট বল ফেস করা, গায়ে বলের আঘাত - ইঃ ছিল
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪৫402757
  • ক্রিকেটে ভুলভাল লেগে গেলে লাইফ হেল। আম্রিকায় উপমহাদেশের লোকেরা গুচ্ছ রিস্ক নিয়ে ক্রিকেট লিগ খেলে। কোন ইন্শিওরেন্স নেই। আকাদার মতই আমারো নর্থ ক্যারোলিনায় ইউমিভার্সিটির হয়ে ট্রাইস্টেট লিগ খেলতে গিয়ে চোখের নিচে লাগলো। প্রায় অন্ধ হয়ে যাচ্ছিলাম।জামা ভিজে গেছিলো রক্তে। ম্যাচটা শেষ হতেই ব্যস, পত্রপাঠ অবসর।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:৩৪402756
  • আমি অনুর্দ্ধ ১৪ ডিস্ট্রিক্ট খেলেছি - একটা ম্যাচ। তারপরে চোয়াল কাটল, সেলাই পড়ল, বাঙালীর ছেলে গলায় গামছা দিয়ে পড়তে বসল।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:০৫402755
  • টেল এন্ডার-দের নিয়ে ব্যাট করা, যেটা পূজারা করল, কঠিন কাজ। ভেরি ভেরি স্পেশাল লক্ষণ করত এক কালে
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০০:০২402754
  • তা ঠিক, কুড়ি-র আগেও করতে হয়। আমার এক ভাগ্নে অনূর্দ্ধ ১৪ বাংলা দলে ছিল, ফাস্ট বোলার হিসাবে। বাবা মা-র চাপে ক্লাস ১০-এ খেলা ছেড়ে দিতে হয়।
    এখন চাগ্রি করে, ই্ঞ্জিনিয়ার, ভালই আছে হয়ত..
  • পূজারা | ০৬ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৪402753
  • অনেককে মোড সুইচ কর্তে হয় কুড়ি থেকে। তবে রাহানে কতদিন আর বিস্ময় বালক হয়ে থাকবে? গড় যে কেবলি পড়িতেছে
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৮ ২৩:৪১402752
  • আকা-র একটা মফস্বলী কৈশোর ক্রিকেট নিয়ে লেখা উচিত, সুকি-র মত
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৯402750
  • পূজারা-র কালকের ইনিং-টা সাবলাইম। দুঃখের বিষয় কুড়ি কুড়ি-র যুগে এ জিনিস, সলিড ডিফেন্স আর বল ছাড়া - পাত্তা পায় না, কেউ দেখেও না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত