এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৭402810
  • :-)
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৫402809
  • হ্যাঁ, সেই তো। সেইজন্যেই তো বললেন, " যা "। বিদেশে পাঠিয়ে দিলেন। ঃ-)
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৭:১০402808
  • সত্যিই তাই, আতোজ :-)
    শুধু তাই নয়, এক্কেরে বিদেশে পাঠিয়েছিলেন, অঙ্কে পিএইচডি করতে এসেছিল রাটগার্সে
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৭:০২402807
  • ছেলেটা চমৎকার ফুটবল খেলছিল, ওর বাবা এসে কান ধরে মাঠ থেকে নিয়ে চলে গেলেন। বললেন, "যা, পি হেইচ ডি করতে যা! কী হল, ঝা!!!!!"
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৫402806
  • এটা আমারও মনে হয় - 'ডিসিপ্লিন এবং এক্সপোজারের অভাব'-টাই আসল। তাই ভারতের বাচ্চাদের (অনূর্দ্ধ ১৭ আর ২০) নিয়ে আশাবাদী
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৫০402805
  • আরে এটা যাতা তো! আমাদের ওখানে একটা ইতালির দল ছিলো, মানে কয়েকজন ইতালির তাই ওদের ওরম নাম হয়। তারপর সেখানে কয়েকজন ক্যামেরুন নাইজিরিয়া ইত্যাদি যোগ দিয়ে ষোলোকলা পূর্ণ করে। তারপর তারা এ সি মিলানের জার্সি কিনে সেই জার্সি পরে খেলতো। ওদের খেলা থাকলেই মাঠের পাশে ভিড় হয়ে যেত। তাদের কারো এমন সব ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বলতে পারবোনা।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৪৪402804
  • হ্যাঁ এইসব সারা জীবনের স্মৃতি। ভিটিতে আমিও এরকম প্রচুর ভালো খেলোয়াড় দেখেছিলাম। পরে সেন্ট্রাল এশিয়াতেও গুচ্ছের ইউরোপিয়ান কি ভালো খেলতো।
    তবে ফুটবলে ডিসিপ্লিন্ড দল হলে ব্যক্তিগত দক্ষতার ফারাক অনেকটাই মেকাপ করা যায়। ছোটবেলায় অন্তত বছর ছয়েকের ট্রেনিং থাকলে, অ্যামেচার লেভেলে ভারতীয়রাও খুবই ঠিকঠাক খেলে। এই থেকে আমার ধারণা হয়েছে ইন্ডিয়া যে সিনিয়ার লেভেলে ছড়ায় সেটা মূলত ডিসিপ্লিন এবং এক্সপোজারের অভাবে। ফলে স্কিলের তফাৎ যা, তার থেকে অনেক বেশি বলে মনে হয়।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৪১402803
  • ক্যামেরুণ-ই বটে, এক্জন কনফার্ম করল। গেয়ুম ছিল আরেক বিশ্বকাপার ম্যাকানাকি-র বন্ধু, এক সাথে খেলত। বাবার চাপে খেলা ছেড়ে পিএইচডি করতে আসে
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:৪৬402802
  • অপূর্ব! "খেলবো না দু'চোখ ভরে তার খেলা দেখবো! " ঃ-) ঃ-) ঃ-) ঃ-)
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:৩১402801
  • হা হা, ন্যাড়ার কয়েক বছর আগে আমরাও খেলতাম বটেক, রাটগার্সে বাঘা বাঘা সব বিদেশী খেলোয়াড়দের সাথে। জার্মান ফুটবল মেশিন-রা তো ছিলই, সেরা ছিল গেয়ুম - ক্যামেরুণ বা নাইজিরিয়া - কোন দেশ ভুলে গেছি, মাঝমাঠে খেলা তৈরী করত, বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ছিল - সে মানে খেলব না দুচোখ ভরে তার খেলা দেখব
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২৬402799
  • আকার ঐ পাড়ার মাঠে টিম করে খেলার পোস্ট-টা পড়ে হুড়্মুড় করে সব স্মৃতি ভিড় করে এল
  • ন্যাড়া | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২৬402800
  • ফুটবলে শেষ, যাকে বলে, রুড আওয়েকেনিং হয়েছিল রাটগার্সে প্রথম হপ্তায় একগাদা ইন্টারন্যশনাল স্টুডেন্টদের সঙ্গে সকার খেলতে গিয়ে। বদমাইশ জার্মানগুলো খুব বেইজ্জত করেছিল।

    আর সেইদিনই বিয়ার ভেবে 60 পয়সা দিয়ে ভেন্ডিং মেশিন থেকে রুট বিয়ার কিনে খেয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে আর কখনও রুট বিয়ার খাব না। এখনও প্রতিজ্ঞা অটুট। ম্যায় ভীষ্ম হুঁ।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২৫402798
  • আচ্ছা আপনারা কি কেউ জি-২০ ডট ইন লিন্কে ক্লিক করেছেন?
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২৩402797
  • প্যারালাল ইউনিভার্স থাকলে, একটাতে আমি প্রফেশনালি খেলার চেস্টা করতাম।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২১402796
  • আরে না ক্রিকেটে ভালো বললে বাড়াবাড়ি হয়। আকাদা হলো যাকে বলে ভালো ক্রিকেটার।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:২০402795
  • আমি খেলতাম রাইট উইং-এ। খুব ছোটবেলায় ভাবতাম বটে ইস্টবেঙ্গলে খেলব, পর বুঝে গেলাম সে ক্ষমতা নাই
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:১৭402794
  • আরে দারুন। আমি কয়েকবার খেলেছি ঐ পজিশনে। সেসব অবশ্য খুব সিরিয়াস টুর্নামেন্টে না। আম্রিকায় ছাত্রাবস্থায়। এখানে ইন্ট্রামিউরাল বলে একটা লিগ হয় সব স্কুলে। সেই খেলায়।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:১৪402793
  • টিম রিয়েল অলরাউন্ডার - ফুটবল, ক্রিকেট - দুয়েই তুখোড়
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৯402792
  • আমাকে কয়েকবার সেন্টার হাফে খেলার আহ্বান জানিয়েছিলো। সেক্সি পজিশন। পুরো খেলা নিজের পায়ে কান্ট্রোল করা যায়। খাটনির কথা ভেবে কাটিয়ে দিয়েছি।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৮402791
  • ছোটাইদির গল্পটা অজানা ছিলো। দারুণ
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৭402790
  • সাইড ব্যাকে খেললেও প্রচুর খাটুনি হয়। ওভারল্যাপে যাও আর ফেরো।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৫402789
  • গুরুতে খেলাধুলোর এত লোক, অনায়াসে একটা এগ্জিবিশন ম্যাচ আয়োজন করা যায়। এখন থেকে টার্গেট করলে নেক্সট ডিসেম্বরের মধ্যে নেমে যাবে। ঃ-)

    হ্যাঁ আধুনিক বাংলায় যাকে বলে পিক আপ গেম আর পুরোনো বাংলায় দল পাকিয়ে খেলা সেই খেলার ইন্টেন্স্টিটিই আলাদা। ভাগ্য ভালো যে এইরকম খেলা এম এস সি পড়ার সময়ও পর্যন্ত নিয়ম করে খেলতে পেরেছি। আজ্জোদার সঙ্গে একটা নতুন কমন গ্রাউন্ড বেরোলো, ফ্লিক। ক্লোজ ফিল্ডিং, ফ্লিক আর ব্যাকফুট কভার ড্রাইভের জন্য আমার একটা নিকনেম হয়েছিলো। সেসব গতজন্মের কথা। তবে আমি ক্রিকেটের লোক নই। কোন ফর্মাল ট্রেনিং নেই।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৪402788
  • হ্যাঁ, প্রচুর খাটনি। তার থেকে ডিফেন্সে খেলা অনেক আরামের। অফসাইড ট্র্যাপটা ভালো করে শিকতে পারলে অনেক খাটনি কমে।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০২402787
  • ওয়াও, গ্রেট! খুব গুরুত্বপূর্ণ পজিশন, মাঝমাঠ
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০০402786
  • রাইট হাফ।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৭402785
  • কোন পজিশনে খেলতে?
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৩402784
  • আমার প্রফেশনাল ফুটবলার হওয়ার খুব ইচ্ছে ছিলো।
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৪:২৮402783
  • আপনি হাবিব, গেম মেকার, বিশাল ব্যাপার :-)

    আকবর ভাল স্ট্রাইকার, কিন্তু দাদা-র পাশে নস্যি
  • i | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৫402782
  • অরণ্য,
    পাড়ার বড় মাঠে ছেলেরাই খেলত। আমরা খেলেছি স্কুলের মাঠে আর বাড়ি আর পিসিমার বাড়ির মাঝে বেশ অনেকখানি জায়্গা ছিল সেখানে।
  • i | ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৩402781
  • আমার সেজজেঠু ইস্টবেঙ্গলের একটা খেলাও মিস করতেন না-রোদে জলে শোকে সুখে তিনি ছাতা নিয়ে মাঠে চলে যেতেন। আমাদের দুই বোনকে নাম দিয়েছিলেন হাবিব আর আকবর। ফুটবলের প্রাথমিক নিয়মকানুন শিক্ষা যেথুর কাছেই।
    বিয়ের ঠিক পরেই সাতপাকিতর সঙ্গে কোথাও যাচ্ছি-জেঠুর এক বন্ধুর সঙ্গে দেখা-প্রণাম করতে -আরে তুমি হাবিব না আকবর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত