এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ ডিসেম্বর ২০১৮ ২০:৩০402870
  • কোথায়?
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ২০:১২402869
  • একটু বাদেই যশোধরাদি আর মামুর কথোপকথন। সাক্ষাত্কার।
  • র২হ | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৮:০৬402868
  • ইয়াং শেলডন নেটফ্লিক্সে আছে?
  • শঙ্খ | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৪402867
  • পার্সন অফ ইন্টারেস্ট সবার আগে। হয়ে গেলে গডলেস দেখুন। ওয়েস্টার্ন। পরে পরে ইয়াং সেলডন, বেটার কল সল এই সব স্পিন অফ ও দেখতে পারেন।

    মির্জাপুর দেখতে শুরু করেছি। এডিটিং খুব একটা ভালো লাগছে না। দেখা যাক।
  • | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৫402866
  • হুঁ দেখলাম।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৭:২৬402865
  • এই রিবাটালগুলো ভাল করে লিখে বের করা দরকার।

    ওদিকে রথযাত্রার আপডেট জানেন?
  • গরু ও ভুট্টা বিষয়ে কিছু আটভাট | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৩২402864
  • বিনায়কের লেখাটায় ইউএসএর বিফ/কর্ন ফার্মিং সম্বন্ধে বেশ মিসলিডিং কথাবার্তা আছে।

    ইউএস টোটাল ল্যান্ডম্যাস এর ৪০% ফার্মল্যান্ড (৯১৫-৯২৫ মিলিয়ন একর)

    তাতের কর্নের চাষ হয় ৯০ মিলিয়ন একরের মত। মানে একদশমাংশ জমি। গমের চাষ হয় ৬২-৬৩ মিলিয়ন একরের মতো। ভুট্টার ২৭ ভাগ যায় জ্বালানি ইথানল প্রোডাকশনে (যেটা খুবই ইনএফিশিয়েন্ট একটা ফিউয়েল, গভমেন্টের সাবসিডি না থাকলে চলতো না, কিন্তু সেটা আরেক তর্ক) ২০ ভাগ ডিস্টিলারিতে,৯ভাগ ডেয়ারিতে ৬ ভাগ বিফ ক্যাটলে। অবশ্য ডিস্টিলারিতে যা যায়, সেটার অবশেষ (ড্রাইড ম্যাশ) পশুখাদ্য হয় অনেকটা।

    তো শুধু মাংসের জন্য ভুট্টা চাষ করতে গিয়ে 'লক্ষ লক্ষ মাইল (বর্গমাইল বোঝাতে চেয়েছেন আশা করি) জমিতে'গম চাষ করতে না দিয়ে ভুট্টা ফলানো হচ্ছে, যা কেবল পশুখাদ্য' এইটা ঠিক সম্পূর্ন সত্যি না। অর্থাৎ ল্যান্ড ইউসেজ (১০%) বলি, ক্রপ ইউসেজ (৬%) বলি কোনোভাবেই না।
    আর ইউএস এর গম এর ৫০% এক্সপোর্ট হয়, পৃথিবীর সবচেয়ে বেশী, ভুট্টার ১০-১২%।

    গত দশপনেরো বছরে ইউএসএতে ভুট্টার চাষের এক্রেজ অনেক বেড়ে গেছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সেটা হয়েছে সরকারের সাবসিডিতে বায়োফিউয়েল পলিসি পাল্টানোর জন্য। বিফ ক্যাটল এর জন্য দায়ী নয়।

    আর লেখকের বোধহয় জানা নেই, ভুট্টাও মানুষ খাবার। কর্নমিল মেক্সিকোর/আফ্রিকার লোক, পাঞ্জাবের লোক, প্রায় প্রতিদিন কোনো না কোনোভাবে খায়। কর্নমিল ছাড়া মেক্সিকান কুইজিন কল্পনা করা অসম্ভব। ব্রেকফাস্ট সিরিয়াল, ব্রেড সাবস্টিটিউট হিসেবে গ্রিট, পোলেন্টা, এবং নানান খাবার ইউএস, ইউরোপ, চিনের মানুষ খাচ্ছে রোজই।

    হ্যাঁ ক্যাটলফার্মিং গ্রিন হাউজ ইফেক্ট বাড়াচ্ছে তাতে সন্দেহ নেই, সেটার সোর্স অনেক। গোবর যা মাঠে পড়ে থাকে, ভেহিকল ফিউয়েল. ইত্যাদি। আর অরন্য ধ্বংস, এটা সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকার দক্ষিনে, এবং ব্রাজিলের আমাজন বেসিনে। ক্যাশক্রপ হিসেবে ভবিষ্যৎ চিন্তা না করে বন-বুশল্যান্ড ধ্বংস করা হচ্ছে। ইউএস ক্যাটলফার্মিং স্ট্যাটিক প্যাটার্নে চলে এসেছে অনেক বছর।

    ভারতে মতো দেশে যে যে গরু দুধ দেয় না, লাংগল টানে না, স্টাড সার্ভিস দেয় না। সেগুলো না খেয়ে, না কালিং করে রাস্তায় ছেড়ে দেয়াটা পরিবেশের জন্য বা অর্থনীতির জন্য মোটেই ভালো নয়। এরা রাস্তায় ময়লা করে, জঞ্জাল থেকে শুরু করে তরিতরকারী ফলমুল খায়। যাদেরটা খায়, তারাও খুব গরীব, এতে তাদের আর্থিক ক্ষতিতো হয়ই, এতে গরীবের পেটের খাবারেও (নিরামিশাষী) টান পড়ে। যে খাবার গরুর পেটে যায়, তাতে মানুষ খেতে পারত।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪402863
  • থ্যান্কু।
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৬402862
  • আরেকটা আছে জেন দ্য ভার্জিন - সেটা খুব মজার - মানে চিন্তাভাবনা না করে দেখে গেলেই হোলো -
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৪402861
  • কমিক্সের ক্যারেকটারের নামগুলোই সেম - ড্রেস বা মুখেরও খুব মিল - কিন্তু ক্যারেকটারগুলো খুব অদলবদল করে দিয়েছে - বেট্টিকে ডাম্ব ব্লন্ড না দেখিয়ে খুব স্ট্রং করেছে - আর্চি ইনডিসিসিভ কিন্তু মনের দিক থেকে খুবই ভালো - এইরকম -
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩402860
  • আর আমেরিকানরা যে হাইস্কুল সিন্ড্রোম থেকে কবে বেড়োবে কে জানে।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪০402859
  • আর্চির কমিক্স পড়েছি, কিন্তু খুবেকটা ভালো লাগতো না। তবু দেখি।

    স্ট্রেন্জার থিংস, থার্টিন রিজন্স হোয়াই, নার্কোস দেখা। মেক্সিকান নার্কোস কেমন হয়েছে?
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৭402858
  • আর্চির কমিক্স পড়ে থাকলে রিভারডেল বেশ ভালো লাগবে - সেম নেম সব ক্যারেকটারের - সেই জাগহেড, আর্চিবল্ড, ভেরোনিকা, বেট্টি -
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৬402857
  • স্ট্রেন্জার থিংস আর থার্টিন রিজন্স হোয়াই দেখা হয়ে গিয়ে থাকলে রিভারডেল - তবে হ্যাঁ - সেই হাইস্কুল পেটি ম্যাটার্স থাকবে -

    নার্কোস ও আছে - মির্জাপুর দেখতে শুরু করেছিলাম - ইউপির কারেন্ট সিচুয়েশানের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক - তবে বড্ড ডার্ক - অত বডি কাউন্ট আমার পোষায় না - দেখতে শুরু করে বন্ধ করেছি -
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১৬402856
  • নেটফ্লিক্সে ভালো কোনো সিরিজ আছে?
  • Izhikevich | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:০২402855
  • কলেজে অনেক raw ভার্সন ছিলো।
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৫402854
  • আমি শুধু সাজন দেখেছি মাধুরীর - সেই ডিম্পাউরুটি বা মতান্তরে ডিম্পরোটা -
  • de | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৪402853
  • মান্টো নেটফ্লিক্সে এসেছে - কালকেই দেখেছি -
    নওয়াজুদ্দিনকে ভালো লাগলো খুব -
    তবে পারিপার্শ্বিকের গুরুত্ব, পরিস্থিতির গুরুত্ব, বম্বে ইন্ডাস্ট্রী ইঃ ভালো করে ফোটেনি -
  • dc | ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৬402852
  • মাধুরী দিক্ষিতের প্রশ্নটা খুবই কঠিন।
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫২402851
  • আরেকটা স্পিনার থাকলে ভালো হতো?
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:২৬402850
  • বলিউড যে ফুল অব ট্র্যাশ, সেটা আর কতো ভাবে যে প্রমাণ করবে কে জানে।
  • Izhikevich | ০৭ ডিসেম্বর ২০১৮ ১২:২০402849
  • আচ্ছা, বলছি মাধুরী দীক্ষিত "জয় শ্রীরাম" বললে কোন রামকে রেফার করা হবে?
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৪৫402848
  • থ্যাঙ্কু ঃ-)
  • S | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৪২402846
  • নেটফ্লিক্সে এসেছে।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৪২402847
  • ওকে, নেটফ্লিক্সে এসেছে মনে হয়। ঈশানদা করফার্ম কোরো তো
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৪১402845
  • এখন মান্টো কীভাবে দেখা যাচ্ছে? মানে সব হল থেকে উঠে গেছে শুনেছিলাম তো। অনলাইন এসেছে কি?
  • anandaB | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৩৮402844
  • যা: ছুটিতে মান্টো দেখবো ভাবলাম, ঈশানের প্রতিক্রিয়া পড়ে টেম্পোটাই চলে গেলো

    এক যদি নওয়াজের টানে দেখতে বসি
  • Izhikevich | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৩৭402843
  • ও হ্যাঁ, দীর্ঘ ঊ। ঠিক।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:৩৬402842
  • ব্যূহ না ?

    টিম, হুতো, বড়েস ঃ))
    দোলোৎসবের নাচ হলে আপত্তি করত না মনে হয় !
  • Izhikevich | ০৭ ডিসেম্বর ২০১৮ ১১:২৮402840
  • ব্যুহ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত